Home আঞ্চলিক উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এক বছর পর নিজ বাড়িতে ফিরলেন বৃদ্ধ ও...

উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এক বছর পর নিজ বাড়িতে ফিরলেন বৃদ্ধ ও তার পরিবার

36

 

নওয়াব আলী মাগুরা।।

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সহযোগিতায় মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাস(৮০) এক বছর পর নিজ বাড়িতে পুনরায় বসসাসের সুযোগ পেলেন।গতকাল দুপুর ১২টার দিকে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন ও সিংড়া ফাড়ির আইসি এসআই মুনসুর আলীকে সাথে নিয়ে হাজির হন বীরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়ীতে। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে সকলের কথা শুনে বৃদ্ধ ও তার স্ত্রীকে সেখানে তার নিজগৃহে বসবাসের ব্যবস্থা করে দেন।এবং তাদেরকে বসবাস করতে কোন প্রকার বিঘ্ন সৃষ্টি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ার করে দেন।

উল্লেখ্য বীরেন্দ্র নাথের দুই পুত্র বিধান বিশ্বাস(বড়) ও বিনয় বিশ্বাস(ছোট-মৃত)।বড় পুত্রের একমাত্র পুত্র বিবেক বিশ্বাসকে ৬ একর,বিনয়ের ছোট বউএর একমাত্র পুত্র বন্ধন বিশ্বাসকে ৬ একর ও নিজ স্ত্রী কে দেড একর জমি লিখেদেন বীরেন্দ্র নাথ। বিনয়ের বড় বউএর একমাত্র পুত্র তার মাকে নিয়ে মাগুরা থাকার কারনে দাদুর জমিথেকে বঞ্চিত হন।

কিন্তু বিনয় বিশ্বাস সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর হিন্দু রীতিতে বাবার সৎকার করার জন্য গ্রামের লোকজন তার পুত্র রেলিন বিশ্বাসকে নিয়ে আসেন।এ সময় স্থানীয় মাতব্বর ও ঐ পরিবার নানা সড়যন্ত্রে জড়িয়েপড়ে।যার ফলে একসময় বীরেন্দ্র নাথ ও তার স্ত্রী বাড়ী ছেড়ে মেয়ের বাড়ী বসবাস শুরু করেন।এ ঘটনার একবছর পরে শালিখার ইউএনও এবং ওসির হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।

ইউএনও এবং ওসির এধরণের মানবিক কর্মকান্ডে সন্তুষ্ট স্থানীয় জনগণ।