Home আঞ্চলিক কৃষক হত্যা দিবস উপলক্ষে খুলনা জেলা কৃষক লীগের আলোচনা সভা ও ইফতার

কৃষক হত্যা দিবস উপলক্ষে খুলনা জেলা কৃষক লীগের আলোচনা সভা ও ইফতার

37

 

খবর বিজ্ঞপ্তি।।
কৃষক হত্যা দিবস উপলক্ষে খুলনা জেলা কৃষক লীগের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নগরীর আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। খুলনা জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সদস্য সামছুদ্দোহা বাঙ্গালী, রূপসা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, রূপসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, জেলা কৃষক লীগের সদস্য যথাক্রমে নাজমুল তারেক তুষার, সালমা আক্তার, অভিজিৎ পাল ও ববি পারভীন।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা গাজী আব্দুল কাদের, খালেদা খাতুন ফেন্সি, মাহমুদুল হাসান শামীম, শেখ মাহবুবুর রহমান, মোঃ জিয়উদ্দিন, কাওছার আলী খাঁ, মনিরুল ইসলাম, আসলাম হোসেন তুষার, রফিকুল ইসলাম, মোঃ রহমত আলী, ফারুক মল্লিক, হুমায়ুন কবির রাজা, নাসির হাওলাদার, মৃণাল দাস, তরিকুল ইসলাম, দাউদ মল্লিক, বাবু বেপারি, জামাল বেপারি, হেলাল মৃধা, মাজহারুল ইসলাম, কাফি খাঁ, ইলিয়াস খাঁ প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সভায় ১৯৯৫ সালে ন্যায্য মূল্যে সারের দাবিতে রাজপথে বিক্ষোভ করতে লাগলে বিএনপি-জামায়াতের গুন্ডা বাহিনী ১৮ জন কৃষক নেতাকে গুলি করে হত্যা করায় তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।