Home আঞ্চলিক পিতার কবরের পাশেই শায়িত হলেন জাতীয় নারী ফুটবলার রাজিয়া সুলতানা

পিতার কবরের পাশেই শায়িত হলেন জাতীয় নারী ফুটবলার রাজিয়া সুলতানা

21

 

জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধি।।
পিতার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় নারী ফুটবলার রাজিয়া সুলতানা। জানাজায় অংশগ্রহন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সূধী ও শতশত গ্রামবাসী।
সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরনের পর স্ট্রোকে আক্রান্ত হয়ে অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ফুটবলার রাজিয়া সুলতানা (২২) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের পিত্রালয়ে বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটে। রাজিয়া সুলতানা উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের নূর আলী সরদারের মেয়ে। তার পরিবারের পক্ষ থেকে জানাগেছে, কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। বুধবার (১৩ই মার্চ) রাত ১০ টার দিকে সে একটি পুত্র সন্তান প্রসব করে। পরে রাত তিন টায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে একপর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হয় রাজিয়া। পরে তাকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পথে ভোর চারটা দিকে তার মৃত্যু হয়। বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় রাজিয়া। সবশেষ অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিল সে। ভুটানসহ বিশ্বের কয়েকটি দেশে খেলতে গিয়েছিল রাজিয়া। তিন বছর পূর্বে রাঙ্গামাটি জেলার বড়ইছড়ি উপজেলার পাম্প হাউজ এলাকার আব্দুর রহিম এর ছেলে ইয়াম রহমানের সাথে বিবাহ হয়। ইয়াম রহমান অনুর্ধ ১৯ দলে ২০১৮-১৯ সালের খেলোয়াড় ছিল। বৃস্পতিবার (১৫ মার্চ) বিকাল ৫ টায় লক্ষিনাথপুর গ্রামেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশেই দাফন সম্পন্ন করা হয়েছে কৃতি ফুটবলারের। জানাজায় অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সূধী ও শতমত গ্রামবাসী। তার অকাল মৃত্যুর খবরে সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত ক্রীড়ামোদী সকলে। জানাজা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওরানা আনোয়ারুল ইসলাম।

কালিগঞ্জে চোরাই মোটরসাইকেল ও যন্ত্রাংশ উদ্ধারসহ ১জনকে আটক করেছে পুলিশ

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জে অভিযান চালিয়ে ৯ টি চোরাই মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারসহ ১জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, থানা এলাকার মৌতলা বাজারের জনপ্রিয় মেশিনারিজ এর গুদাম ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে ৯ টি ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেল, ১১ টি মোটরসাইকেলের তেলের ট্যাংকি, ৩ টি পুরাতন চেসিস, ৭ টি পুরাতন ইঞ্জিন, ৪ টি পুরাতন ইঞ্জিনের কেসিং, ২ টি আংশিক ইঞ্জিন, ৯ টি চোরাইকৃত সেচ পাম্প উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪ টায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন এর নির্দেশনায় থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন থানার ইন্সপেক্টর তদন্ত প্রদীপ কুমার সানা, এসআই সুদেব পাল, এসআই বুলবুল হোসেন ও এএসআই শরিফুলসহ পুলিশের একটি চৌকস দল। এ সময় দোকানের মালিক চোরাই মোটরসাইকেল ক্রেতা এবং চোরের গ্যাং লিডার একই থানাধীন পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ ছমেদ আলীর পুত্র শেখ আফছার আলী (৫২)কে আটক করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এই প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন থানা পুলিশের গভীর নজরদারির পর এ অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ৬।