খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চলমান আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে, স্বৈরাচার হাসিনা সরকারের আজ্ঞাবহ পুলিশ কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরীর আওতাধীন ৬নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি ফয়েজ আহমেদ দিপু’কে গতকাল ১৩/০৩/২৪ তারিখে গ্রেফতার করায় তার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
অগণতান্ত্রিক ও মিথ্যা মামলায় জড়িয়ে নেতাকর্মীকে গ্রেপ্তারের মতো হীন কাজ করার থেকে বিরত থাকতে পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
ফয়েজ আহমেদ দিপু সহ সকল রাজ বন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর ও নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম সহ মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।











































