Home আঞ্চলিক শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের ইফতার বিতরণে দোজা

শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের ইফতার বিতরণে দোজা

32

স্টাফ রিপোর্টার।।

শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের আয়োজনে পবিত্র মাহে রমজানে সাধারণ রোজাদার ও কর্মজীবী মানুষের মাঝে মাসব্যাপি ইফতার বিতরণ কর্মসূচীর ৩য় দিনে। গতকাল বৃহস্পতিবার বাদআছর নগরীর রুপসা ট্রাফিক মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশীদী দোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কর্মার্সের পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুল। শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়ক, জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মো. হারুন আর রশীদ, মো. হাসানুজ্জামান, মো. তরিকুল ইসলাম সুমন, জাকিয়ার রহমান ওমান, মো. আমিরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম শাওন, মো. সাইদুল ইসলাম সুমন, মো. তরিকুল ইসলাম, মো. শিকদার রনি, নাভিদ গজনবী, মো. জাহিদুল কবির, মো. সাগর, প্রমুখ।
পথচারী ও সাধারণ কর্মজীবী মানুষের মাঝে পুরা রমজান মাসব্যাপি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ইফতার বিতরণ কর্মসূচী চলমান থাকবে।