Home খেলাধুলা নিউক্যাসলকে হারিয়ে স্বস্তিতে চেলসি

নিউক্যাসলকে হারিয়ে স্বস্তিতে চেলসি

34

 স্পোর্টস ডেস্ক

সোমবার নিউক্যাসলকে প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে চেলসি। এর মাধ্যমে আগামী মৌসুমে ইউরোপীয়ান ফুটবলে খেলার স্বপ্ন ধরে রেখেছে ব্লুজরা।

নিকোলাস জনসন, কোল পালমার ও মিখাইলো মুড্রিকের গোলে স্ট্যামফোর্ড ব্রীজে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। এই জয় সত্ত্বেও চেলসি টেবিলের ১১তম স্থানেই রয়েছে। তবে সপ্তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামের সঙ্গে পয়েন্টের ব্যবধান চারে নামিয়ে এনেছে ব্লুজরা।

এই স্থানে থাকতে পারলে অন্তত ইউরোপা কনফারেন্স লিগে খেলা নিশ্চিত হবে চেলসির। এদিকে মৌসুমের ১২তম পরাজয়ে ম্যাগপাইরা চেলসির থেকে এক পয়েন্ট এগিয়ে ১০ম স্থানে রয়েছে।

এই পরাজয়ে নিউক্যাসল বস এডি হাউয়ের ওপর চাপ আরো বাড়লো। গত আসরে ২০ বছরের মধ্যে প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা সৌদি মালিকানাধানী নিউক্যাসল এবার নিজেদের প্রমাণে ব্যর্থ।

চেলসির হয়ে প্রথম মৌসুমে এ নিয়ে ১২ গোল করলেন জ্যাকসন। ম্যাচের ছয় মিনিটে পালমারের শটে ফ্লিক করে তিনি বল জালে জড়ান। যদিও প্রথমার্ধের বাকি সময়টা আধিপত্য দেখিয়েছে নিউক্যাসলই।

এটি অবশ্য এবারের মৌসুমে চেলসির জন্য নিয়মিত ঘটনা। ৩৬ মিনিটে অ্যান্থনি গর্ডন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে নিউক্যাসলের দূর্ভাগ্য শুরু হয়। যদিও বিরতির দুই মিনিট আগে আলেক্সান্দার আইসাক দারুণ ফিনিশিংয়ে নিউক্যাসলকে সমতায় ফেরান।

এবারের মৌসুমে প্রায় পুরোটা সময় যে কয়জন নতুন খেলোয়াড়ের উপর চেলসি ভরসা করেছে, তাদের মধ্যে পালমার অন্যতম। ইংলিশ এই তরুণ মিডফিল্ডার ৫৭ মিনিটে অসাধারণ গোলে চেলসিকে আবারো এগিয়ে দেন।

এঞ্জো ফার্নান্দেজের ক্রসে শক্তিশালী শটে পালমার প্রিমিয়ার লিগ মৌসুমের ১১তম গোল পূরণ করেন। মাত্র এক বছর আগে ৮৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেয়া মুড্রিক বেশ কয়েকজন কোচের জন্যই হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন।

এই ইউক্রেনিয়ান অবশ্য কাল হতাশ করেননি। নিউক্যাসল রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ব্লুজদের হয়ে ৪৬ ম্যাচে ষষ্ঠ গোল করেন মুড্রিক। ম্যাচের একেবারে শেষ মিনিটে জ্যাকব মার্ফি কোনাকুনি শটে স্বাগতিকদের হয়ে এক গোল পরিশোধ করেন।