Home আঞ্চলিক সারা খুলনা ও আশাপাশ এলাকার সব খবরা খবর

সারা খুলনা ও আশাপাশ এলাকার সব খবরা খবর

50
ফুলে যখন বসেছে ভোমর--সংগৃহীত

শ্রমিকনেতার মৃত্যুতে জেলা শ্রমিকলীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিকলীগ,খুলনা জেলা শাখার সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আছাদ এর মৃত্যুতে সোমবার বিকাল ৫ ঘটিকায় খুলনা জেলা শ্রমিকলীগের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলীর পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ নিজামুল হক বাবলু, মোঃ আলম হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রমিকনেতা অজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাওলাদার,মোঃ ওমর আলী, প্রচার সম্পাদক শেখ মোঃ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক গাজী কামরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন চিশতি, কয়রা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আল-আমিন ইসলাম খোকন, বটিয়াঘাটা উপজেলার শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, শ্রমিকনেতা মোঃ হায়দার আলী খান, কয়রা উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক অমিত কুমার মন্ডল, মামুন বেপারী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ হারুন অর রশিদ, মোঃ আয়ুব আলী, মোঃ সাব্বির হোসেন, মোঃ মিরাজ হোসেন,মোঃ মিজানুর রহমান, মোঃ নয়ন, মোঃ হাবিবুর রহমান, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ মেহেদী হাসান, মোঃ রবিউল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন -হাফেজ মাওলানা আল-আমিন।

সাংবাদিক এ কে হিরুর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
উল্লেখ্য, এ কে হিরু রোববার শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত কয়েক বছর যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।
এক শোক বার্তায় প্রফেসর আলমগীর বলেন, তাঁর মৃত্যু সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতেন। চ্যানেল আই- এর জেলা প্রতিনিধি থাকাকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চিত্র, চ্যালেঞ্জ ও সম্ভাবনা দেশবাসীর কাছে তুলে ধরেন। এজন্য এ বিশ্ববিদ্যালয় তাকে মনে রাখবে। এছাড়া, তিনি সাংবাদিক সমাজের সকল ন্যায্য দাবী ও অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।
প্রফেসর আলমগীর তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সর্বশেষ বাংলাদেশ পোস্ট পত্রিকার খুলনা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

কুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ১১ মার্চ সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, এমই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) নাজিয়া জাহান খান চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করে। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী নবীন প্রকৌশলীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুয়েটে অংশীজনদের সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সোমবার সন্ধ্যায় কুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) নাজিয়া জাহান খান চৌধুরী, যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ডেইলী স্টার এর খুলনা প্রতিনিধি দিপংকর রায়, খানজাহান আলী থানার উপ-পুলিশ পরিদর্শক পীযূষ দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট, সকল বিভাগের শ্রেণী প্রতিনিধি শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পুলিশ প্রতিনিধিবৃন্দ।
সভায় অংশীজনগণ বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন এবং বিশ^বিদ্যালয়ের চলমান স্থিতিশীল অবস্থা বজায় রাখতে সম্ভব সবধরণের সহযোগিতার আশ^াস দেন।

মোংলায় জমি নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চুমকি বেগম (২৬) নামের ৩মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধর করেছেন প্রতিপক্ষরা। এ ঘটনায় গুরুতর অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে চুমকির মা মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১০মার্চ) পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকায় সকিনা বেগমের বাড়ীর সামনে প্রতিপক্ষসহ অজ্ঞাতনামা ১০/১৫জন
চাইনিজ কুড়াল, পাইপ ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।এ সময় হঠাৎ প্রতিপক্ষ একই এলাকার মোকছেদ ফোরম্যানের ছেলে মো. কামাল (৫৫), স্ত্রী মোসা. নূর নাহান (৪৫) ও তার ছেলের স্ত্রী মোসা. রুপা বেগমসহ অজ্ঞাত ১০/১৫জন একত্রিত হয়ে সকিনা বেগমকে মারধর করে। মাকে রক্ষা করতে অন্তঃসত্ত্বা চুমকি বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর ও পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানী করা হয়। এতে ঘটনাস্থলেই চুমকি জ্ঞান হারায়। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয়রা বলেন, এই নূর নাহারের কারণে আমরা অস্থির হয়ে পড়েছি। এলাকায় থাকাই দায় হয়ে পড়েছে। এই মহিলা বাহির থেকে ছেলে পেলে নিয়ে এসে আমাদের এলাকায় গ্যান্জাম করে। আর কিছু হলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। এই মহিলা একজন মামলাবাজ। মিথ্যা মামলার ভয়ে সবকিছু আমাদের চুপ করে সহ্য করতে হচ্ছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষই অভিযোগ দিয়েছেন, অভিযোগের তদন্ত চলছে।

ডুমুরিয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া।।
সোমবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে পাট চাষীদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ আশিষ মোমতাজ, বক্তব্য দেন খুলনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।ডুমুরিয়া উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক, খুলনা জেলা পাট পরিদর্শক মুজিবুর রহমান প্রমুখ। পাটজাত পণ্য আরো আর্কষণীয় ও গুণগত মানসম্পন্ন করা প্রয়োজন। এ জন্য প্রয়োজন উন্নত গবেষণা ও সংশ্লিষ্টদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান। বাজার সম্প্রসারণের লক্ষ্যে নতুন নতুন বাজার অনুসন্ধান করা।পাট থেকে পলিথিনের বিকল্প হিসেবে পাট পলিমার বা সোনালী ব্যাগ, পাট থেকে উৎপাদিত ভিসকস এর ব্যবহারের মাধ্যমে বস্ত্র খাতের কাঁচামালের ব্যাপক চাহিদা মিটানো সম্ভব। পাটজাত পণ্যের মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে সরকারি-বেসরকারি খাতে পাটকলগুলো পর্যায়ক্রমে আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতি সংযোজন ও মান উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে-বিদেশে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে আরও নতুন নতুন পাটকল স্থাপিত হচ্ছে এবং বিদেশী বিনিয়োগে আকৃষ্ট করা হচ্ছে। পাটের বহুমুখীকরণ ও পাটজাত পণ্যের বাজার ব্যবস্থাপনায় সরকারের বিশেষ কার্যক্রমের ফলে পাট শিল্পের নতুন দিগন্ত উম্মোচিত হবে এবং কর্মসংস্থান সৃষ্টি ও বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।

মাগুরা শালিখার উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীকে ভালো কাজের স্বীকৃতি স্মারক প্রদান
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরা জেলার শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব হরেকৃষ্ণ অধিকারী যোগদান করার পর অল্প সময়ের মধ্যে নানামুখী ব্যতিক্রম কাজ করে চলেছেন। তাঁর এ-ই কাজের স্বীকৃতি স্বরুপ শ্রীইন্দ্র নীল এন্ড এসোসিয়েটস,এ্যা কনসালটেন্সি এজেন্সি এর পক্ষ থেকে তাঁকে স্বীকৃতি স্মারক ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।
১১ মার্চ বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এই সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত সংগঠনের পরিচালক প্রশাসন মো মীর মুস্তাক ফুল ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো আবু হুরায়রা তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা কমান্ডার আবু বক্কার মাষ্টার, গবেষক ও স্বর্ণ পাঠাগারের প্রধান উপদেষ্টা শ্রীইন্দ্র নীল, প্রেস ক্লাব শালিখার সহ সভাপতি জিআরএম তারিক, সাধারণ সম্পাদক নওয়াব আলী,এ্যাড.বাবুল আনোয়ার,সাংবাদিক নাজমুল হক,সাইফুল ইসলাম, আবু হুরাইরা, আল ইমাম রাব্বি,প্রমুখ। এ সময় ২০২৪ সালের বই মেলায় প্রকাশিত কবি সাংবাদিক স্বপন বিশ্বাসের দুটি কাব্য গ্রন্থ প্রিয়তমা প্রেমা ও ফটকি পাড়ের মৌ জনাব হরেকৃষ্ণ অধিকারীর হাতে উপহার হিসেবে তুলে দেন।

ডুমুরিয়ার মৎস্য চাষিদের যশোরে অভিজ্ঞতা বিনিময় সফর
ডুমুরিয়া প্রতিনিধি
মাছ চাষের অভিজ্ঞতা বিনিময় করতে সোমবার ডুমুরিয়ার ২০ জন মাছ চাষী যশোরের মনিরামপুরের পাঁচপোতা গ্রামের দিপংকর মল্লিকের গলদা-কার্প মিশ্র চাষ খামার পরিদর্শন করেছেন। ডুমুরিয়া উপজেলার ওড়াবুনিয়া গলদা সিবিও এর নারী-পুরুষ মিলে ১৫ জন মাছ চাষী ও ভেলক্যামারী গলদা সিবিও এর ৫ জন চাষি এই অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণ করেন। ডুমুরিয়ার এসব মাছ চাষী গলদা মৎস্য খামারে পৌঁছালে খামার কর্তৃপক্ষ তাদের স্বাগতম জানান। ডুমুরিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড আ্যাকুয়া কালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলার গলদা খামারে এই অভিজ্ঞতা বিনিময় সফর করেন।
অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, দাকোপ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়ার সিবিও সদস্যগণকে গলদা মৎস্য খামারের কর্তৃপক্ষ তাদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
জেলা মৎস্য অফিসার জয়দেব পাল বলেন, আমরা ২০ জন মৎস্য চাষীদের নিয়ে মাছ চাষের অভিজ্ঞতা জন্য নিয়ে এসেছি। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর করে মৎস্যচাষীরা খুব উপকৃত হবেন পাশাপাশি এই খামার দেখে মাছ চাষীরা মাছ চাষ করতে আরও আগ্রহী হবেন। চাষী তার নিজ খামারে গলদা ও রুই জাতীয় মাছ চাষের বিষয়ে আধুনিক কলাকৌশল সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছ চাষে ভবিষ্যতে তাদের অনেক সফলতা আসবে। এরপর ২০ জন মাছ চাষিসহ মৎস্য অধিদপ্তরের টিম যশোর সদর উপজেলার এমইউ সি ফুড কারখানা পরিদর্শন করেন। এমইউ সি ফুড পরিদর্শন শেষে চাষিরা ঝাঁপা বাওড় পরিদর্শন করে বাওড় মৎস্য ব্যবস্থাপনা ও পেন কালচার সম্পর্কে ধারনা লাভ করেন। অত:পর মৎস্য খামার ও এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর ক্ষতি কাটিয়ে উঠার উপায় সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় এলাকার মানুষের প্রাকৃতিক দূর্যোগ, আপদ, বিপদ ও ঝুঁকি সহ দূর্যোগ পূর্ববর্তী সতর্ক সংকেত প্রদানের কৌশল দেখানো হয়।

পাইকগাছার ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭২টি বেঞ্চ দেয়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫৭২ টি বেঞ্চ বিতরন করা হয়েছে। সোমবার সকালে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব,কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসসহ বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তারা। উল্লেখ্য,জাইকার অর্থায়নে উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্প থেকে এসব বেঞ্চ সরবরাহ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় প্রশাসনের উদ্যোগে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
রমজানে খাবারপণ্যের দাম সহনীয় রাখতে চুয়াডাঙ্গায় বাজার মনিটরিং পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখার জন্য চুয়াডাঙ্গায় বাজার মনিটরিংয় শুরু করেছে জেলা প্রশাসনের তদারকী টিম।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এর নেতৃত্বে যৌথভাবে অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। এসময় চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়।
অভিযানে মাছ, মাংস, ভোজ্য তেল, চিনি, খেজুর, চাউল, সকল প্রকার সবজি, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে এ তদারকি করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শিত আছে কি না, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ আছে কি না এবং পণ্য সরবরাহ পরিস্থিতি কেমন আছে তদারকি করা হয়। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য এবং রমজান মাসে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়। ক্রেতা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবে এ অভিযানে কাউকে জরিমানার আওতায় আনা হয়নি।
মনিটরিংয়ে আরও অংশ নেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা চেম্বার অব-কর্মাসের পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোর্য়াদ্দার ইবু, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলি, পুলিশ পরিদর্শক হোসেন আল-মাহবুব প্রমুখ।মনিটরিং শেষে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, মূলত ব্যবসায়ীদের সচেতন করতেই বাজার মনিটরিং করা হয়। বাজারে স্বাভাবিক চলাচল এবং ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করবে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে প্রথম রমজান থেকেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা সাংবাদিকদের বলেন, মনিটরিংয়ে ব্যবসায়ীদের সতর্ক এবং সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। মাংসের বাজারসহ কয়েকটি নিত্যপণ্যের দোকানে ক্রেতা-বিক্রেতার মধ্যে দরকষাকষি চলছে। সেসব দোকানের পণ্যের দাম যাচাই করেছি। বাজারে যাতে কৃত্রিম কারণে অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সজাগ আছি। জেলা প্রশাসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলো সক্রিয় আছে। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে।

বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ৪১তম বর্ষ উদযাপন, বার্ষিক আনন্দ ভ্রমন, সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণ ও সাংবাদিকবৃন্দের মিলনমেলার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (১০ মার্চ) বিকাল চারটা হতে রাত ১২ টা পর্যন্ত অতি আনন্দঘন পরিবেশে শেষ হয়। উপজেলার সেকেন্দারনগর চৌমুহনী রঙধনু কমিউনিটি সেন্টারে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু এবং যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, যুগ্ম সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শেখ আফজালুর রহমান, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, রঙধনু কমিউনিটি সেন্টার এর পরিচালক আলহাজ্ব এ.এ.এম আশিক, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পানি ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাদৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু প্রমুখ। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, পৃথক তিন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক ও উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আগত সকল অতিথিবৃন্দকে সন্মাননা স্মারক প্রদান, উত্তরীয় ও ব্যাজ পরিয়ে করে সন্মানিত করা হয়। এরপরে গভীর রাত পর্যন্ত নামি দামি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নৃত্য, কবিতা আবৃতি, র্যাফেল ড্র পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকাল ৪ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহি কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ একই পোশাকে মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে কমিউনিটি সেন্টারে পৌছে ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করেণ। সবমিলে কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সর্বশ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে যেনো মিলনমেলায় পরিণত হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে শেখ রিয়াজউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আব্দুল্যাহকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বিশেষ সন্মানে ভূষিত করা হয়।

দক্ষ জনশক্তি তৈরিতে জ্ঞানের সৃজন প্রয়োজন : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে এপিএ’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। ১১ মার্চ (সোমবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বারোপ করেছে। দক্ষ জনশক্তি তৈরিতে জ্ঞানের সৃজন প্রয়োজন। আর গবেষণা ছাড়া জ্ঞানের সৃজন হবে না। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামাজিক সমস্যা নিয়ে অ্যাপ্লাইড রিসার্চকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যে গবেষণা হবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও গবেষণায় আগ্রহী হচ্ছে- যা বিশ্ববিদ্যালয়ের আকাক্সক্ষা পূরণে ভূমিকা রাখবে।
উপাচার্য বলেন, ডি-নথির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত সম্ভব। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে ডি-নথির মাধ্যমে নোট নিষ্পত্তি করা হচ্ছে। যা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম। এছাড়া সফট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় হাইস্পিড ইন্টারনেট ব্যাকবোন, সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম স্থাপন এবং আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাসরুম তৈরি, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের আইএসও সার্টিফাইড, শিক্ষার্থীদের অনলাইনে সার্টিফিকেট যাচাই, ই-সার্টিফিকেট প্রদানসহ গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা তুলে ধরেন উপাচার্য।
সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভায় বিশ্ববিদ্যালয়ের ই-গর্ভন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রমের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকালপয়েন্ট আইসিটি সেলের পরিচালক কাজী মাসুদুল আলম, শুদ্ধাচার কৌশল কার্যক্রমের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন এপিএর ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক, অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) দীপক চন্দ্র মন্ডল, সেবা প্রদান প্রতিশ্রুতির বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (সংস্থাপন-৩) মো. আব্দুল্লাহ আল মামুন এবং তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনার বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির বিকল্প ফোকালপয়েন্ট আইসিটি সেলের প্রোগ্রামার ফারুক হোসেন।
মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব, সরকারি এম এম সিটি কলেজের সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কেসিসি উইমেন্স কলেজের শিক্ষক ড. সাধিনা ইয়াসমিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থী রেজাউল ইসলাম শুভ ও শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষার্থী সিফাতুল ইসলাম। সভা সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও নৈতিকতা কমিটির সদস্য সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস।
সভায় নৈতিকতা কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, এপিএ’র বিভিন্ন কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুবিতে এক্সেস টু হায়ার স্টাডি এন্ড স্কলারশিপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘এক্সেস টু হায়ার স্টাডি এন্ড স্কলারশিপ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ১১ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি এ ধরনের সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আহসানুল কবির, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হানিফ ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. খান মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

রামপালে অভিভাবকদের সাথে বাঁধন’র মতবিনিময় সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে যুবদের সামাজিক কার্যক্রমে উদ্বুদ্ধকরণে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মতবিনিময় সভায় জলবায়ু পরিবর্তন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক প্রতিবন্ধকতা, পলিথিন বর্জনসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

বাঁধনের প্রকল্প সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলামের সভাপতিত্বে ও মাহফুজ শেখের সঞ্চালনায় বাঁধন’র রামপাল কার্যালয়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের ইন্সট্রাক্টর নাদিরা খানম, বাঁধন’র প্রকল্প কর্মকর্তা সানি জোবায়ের, শরিফুল ইসলাম, অর্ণব মিস্ত্রী, সাদিয়া সুলতানা,ফারিয়া ইসলাম ঋতু, বিজলী প্রমুখ।#

 

গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি বাস্তবায়ন সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়ন সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ এর সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, গৃহকর্মীরা সমাজেরই একটি অংশ। তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়ন করেছে সরকার। এর মাধ্যমে দেশের গৃহকর্মীরা তাদের কাজের স্বীকৃতি পাবেন। সকলের সহযোগিতা থাকলে গৃহশ্রমিকদের অধিকার বাস্তবায়নসহ তাদের জীবনমান উন্নয়ন করা সম্ভব হবে।

সভায় খুলনা সিটি কর্পোরেশন এলাকার গৃহকর্মীদের ডাটাবেইজ তৈরি প্রকল্প, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা প্রতি ছয় মাসে একবার, জেলা কমিটির সভা চার মাসে একবার এবং উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে গঠিত কমিটির সভা প্রতি দুই মাসে একবার আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় খুলনা সিটি কর্পোরেশনের সচিব সানজিদা বেগম, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস) মোঃ রিয়াজুল কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

কুয়েট ও ইসলামী বিশ^বিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এবং ইসলামী বিশ^বিদ্যালয় এর মধ্যে একাডেমিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১১ মার্চ সোমবার সকাল ১১টায় কুয়েটের সভাকক্ষে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এবং ইসলামী বিশ^বিদ্যালয় “ ঝঃৎবহমঃযবহ ধপধফবসরপ, জবংবধৎপয পড়ষষধনড়ৎধঃরড়হ, ঝঃঁফবহঃ’ং বীপযধহমব ধহফ ড়ঃযবৎ ধপঃরারঃরবং ” বিষয়সমূহে এক অপরকে সহযোগিতা করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও ইসলামী বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডীন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এবং সভাপতিত্ব করেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।
সমঝোতা স্মারকে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং ইসলামী বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ডীনগণ, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং ইসলামী বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় সোমবার সকালে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট ম্যাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ- এই স্লোগানকে সামনে রেখে এই বিতর্ক প্রতিযোগিতা ও সাইকেল র্যালীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গোপাললক্ষী মাধ্যমিক বিদ্যালয় ও বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সাইকেল র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আয়ুব আলী, ইউপি সদস্য জনাব রবিউল ইসলাম এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য ফতেমা বেগম।

দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে নারীদের জন্য বিনিয়োগ অপরিহার্য শিরোনামে বিতর্কের পক্ষে অবস্থান করে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে অবস্থান করে গাবুরা গোপাললক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক দল। বিতর্ক সঞ্চালনা করেন লিডার্স এর প্রজেক্ট কোঅর্ডিনেটর জনাব মো. আরিফুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন, লিডার্সের মনিটরিং অফিসার জনাব মো: বেলাল হোসাইন ও স্কুলের শিক্ষক জনাব সুমির বিশ্বাস। বিতর্কে চ্যাম্পিয়ন হয় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও একই স্কুলের শিক্ষার্থী সামিয়া আক্তার নেহা সেরা বিতার্কিক নির্বাচিত হয়।
অনুষ্ঠান শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে ফতেমা বেগম বলেন, সাইকেল র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা মেয়েদের জন্য অনুপ্রেরণার। আমরা লিডার্সকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য।

রবিউল ইসলাম বলেন, আমাদের মা বোনেদের ক্ষমতায়ন করতে হবে। তাদেরকে বাইরে বের হতে হবে। সাহসের সাথে কাজ করতে হবে।

প্রধান শিক্ষক জনাব আয়ুব আলী বলেন, আমাদের স্কুলের মেয়েরা বিতর্কে দারুণ পারফর্ম করেছে। সাইকেল র্যালীতে অংশগ্রহণ করেছে। আমাদের লক্ষ্য তাদেরকে দেখে মেয়েরা অনুপ্রাণিত হোক।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাজি নজরুল ইসলাম বলেন, নারীদেরকে পুরুষের পাশাপাশি সুযোগ দিতে হবে যেন তারা সমাজ নির্মাণে অংশ নিতে পারে। সাইকেল র্যালী এই উপকূলীয় অঞ্চলে মেয়েদেরকে সাহস ও অনুপ্রেরণা যোগাবে।

খুলনা প্রেসক্লাবের ইফতার মাহফিল ১৬ মার্চ এর পরিবর্তে ১৯ মার্চ
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত পূর্ব নির্ধারিত ১৬ মার্চ (শনিবার) এর পরিবর্তে ক্লাবের ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ (মঙ্গলবার) খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে আয়োজন করা হয়েছে।
খুলনা প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্টদের উক্ত ইফতার মাহফিলে শরিক হওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।

 

গরু চুরি করে নিয়ে জঙ্গলে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি!
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
একে-তো চুরি, তার উপর আবার বাটপারি। গরু কেটে হরিণের মাংস বলে বিক্রি। প্রতারণার এমন ঘটনায় সবাইকে অবাক করলেও প্রতারক চক্র ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। ঘটনাটি রবিবার (১০মার্চ) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের। এ ঘটনায় থানায় মামলাও দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত আটক হয়নি এ প্রতারক চক্রের কেউই।

থানায় দায়ের হওয়া মামলার বিবরণে চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের মোঃ সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার বলেন, সুন্দরবনের পাশে বসবাস করা তার আয়ের উৎস বলতে একটি মাত্রই গাভীন গরু। সেটিকে রবিবার (১০মার্চ) সকালে মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। কিন্তু দুপুরে গিয়ে মাঠে চড়ানো তার সাদা রংয়ের গাভীন গরুটি খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন তার গাভীন গরুটি পাশ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) ও আফজাল ব্যাপারীর ছেলে সাজ্জাক ব্যাপারী চুরি করে সুন্দরবন ভিতরে নিয়ে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করে দিয়েছেন।
তবে আসল হরিণের মাংস নয়, এটি গরুর মাংস জানাজানি হলে গাঁ ঢাকা দেয় ওই তিন প্রতারক। পরে সোমবার (১১মার্চ) সকাল থেকে তারা (প্রতারক) আবার এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে জানতে পারেন গরুর মালিক নজরুল জমাদ্দার। নজরুল জমাদ্দার আরও বলেন, এ ঘটনা প্রথমে সে তার ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হেসেনকে জানালে তিনি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তার পরামর্শেই গরু চুরির অভিযোগে রবিবার (১০মার্চ) রাতে মুকুল শেখ, বাবুল শেখ ও সাজ্জাক ব্যাপারীকে আসামী করে থানায় মামলা দায়ের করেন তিনি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি গরু চুরির মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পানিভর্তি বালতির মধ্যে পড়ে নিঝুম নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে শিশুটির মরদেহ পানিভর্তি বালতির মধ্যে খুঁজে পায় পরিবারের লোকজন।
মৃত শিশু নিঝুম উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের নয়ন আলীর মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম বলেন, সকালে শিশুটি ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় টিউবওয়েলের কাছে গিয়ে পানিভর্তি বালতির ভেতরে পড়ে যায়। পরে বালতির পানিতে ডুবে তার মৃত্যু হয়। শিশুটির মা বাবা খোঁজাখুঁজির পর বালতির ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

খুলনায় জিন এক্সপার্ট ল্যাবরেটরির উদ্বোধন
স্টাফ রিপোর্টার

খুলনায় শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে এক কোটি টাকা ব্যয়ে জিন এক্সপার্ট ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।
রোববার হাসপাতালের সম্মেলন কক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ।
প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, জিন এক্সপার্ট হলো ষোল মডিউল বিশিষ্ট সর্বোচ্চ রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তির মেশিন। এর সঠিক ব্যবহার করতে হবে। শুধু শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পক্ষে এই মেশিন রান করানো সম্ভব নয়। পার্শ্ববর্তী উপজেলা-জেলা বিভিন্ন মেডিকেল হাসপাতাল যেমন সিটি মেডিকেল, গাজী মেডিকেল, আদ্বদীন মেডিকেল হাসপাতালের স্যাম্পল সংগ্রহ করে এই মেশিন রান করানো যেতে পারে।

তিনি আরো বলেন, দেশে এখন চার শতাধিকের ওপর জিন এক্সপার্ট ল্যাবরেটরি রয়েছে। এই ল্যাবরেটরি থেকে ২৭টি রোগের নমুনা পরীক্ষা করা হয়। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।

খুলনা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল আজাদ, বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. শাহ মেহেদী বিন জহুর, পিকেএস’র মনিটরিং অফিসার সৈয়দ ফেরদৌসুল কবীর, মেডিকেল অফিসার ডা. আনোয়ার কামাল, প্রোগ্রাম অর্গানাইজার মো. আনিসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। জিন এক্সপার্ট ল্যাবরেটরির ওপর ধারণাপত্র উপস্থাপন করেন মো. মামুন হাসান। শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আয়োজনে পিকেএস ও ব্র্যাকের সহযোগিতায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

 

অবৈধ সম্পদ অর্জন: কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান-তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিনিধি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা (৪৭) ও তার স্ত্রী কুষ্টিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সাম্মিয়ারা পারভীনের (৪২) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ মার্চ) কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল। আসামিদের নামে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামির স্ত্রী কুষ্টিয়া সদরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী তলব করে দুদক। তবে, অনুসন্ধানে আসামিদের ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৩ লাখ ৬৫ হাজার ৪৬৮ টাকার সম্পদ গোপনের তথ্য পায় দুদক। পরে এ অভিযোগে মামলা করে দুদক।

 

 

দাকোপের মৎস্য চাষি মনিরামপুরে গলদা-কার্প মিশ্রচাষ বিষয় অভিজ্ঞতা বিনিময় সফর করেন
দাকোপ প্রতিনিধি
দাকোপের কচাঁ কার্প-গলদা মৎস্যচাষ সিবিও গ্রুপের ২০ জন সদস্য নিয়ে সোমবার (১১ মার্চ) দিনব্যাপী যশোরের মনিরামপুর উপজেলার সফল মৎস্য উদ্যোক্তা দীপাঙ্কর মল্লিকের সাথে তার মৎস্য খামারে অভিজ্ঞতা বিনিময় করা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আওতায় কমিউনিটি বেজইড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের অর্থায়নে মনিরামপুরে আধুনিক প্রযুক্তিতে গলদা-কার্প মিশ্রচাষ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। মৎস্য খামারী দীপঙ্কর মল্লিক তার নিজ খামারে গলদা-কার্প মিশ্রচাষ এবং বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনের আধুনিক কলাকৌশল ও নিজ অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া যশোর সদর উপজেলায় এম.ইউ সি ফুড সফর করে চাষিরা চিংড়ি ও মৎস্যজাত দ্রব্য প্রক্রিয়াকরণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। মনিরামপুর উপজেলার ঝাঁপা বাওড়ে স্থানীয় জনসাধারণ কর্তৃক নির্মিত ভাসমান সেতু পরিদর্শন এবং ইকো-টুরিজম বিষয়ে ধারণা লাভ করেন। অভিজ্ঞতা বিনিময় সফরকালে খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, দাকোপের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার, এবং ডুমুরিয়ার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

সাংবাদিক একে হিরুর মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনার বিশিষ্ঠ সাংবাদিক, খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক একে হিরু (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন) ১০ মার্চ দুপুরে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সাংবাদিক একে হিরু’র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মন্জ্ঞু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, মো. জয়নাল আবেদিন, আ. মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, শিক্ষক আ. মান্নান, ডা. মোস্তাাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

মুক্তিযোদ্ধা তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

খবর বিজ্ঞপ্তি
মুক্তিযোদ্ধা তালিকায় বাদ পড়া অসহায় প্রকৃত মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলীর নাম অন্তর্ভুক্তির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী স্মারকলিপি প্রদানকালে তাঁর আত্মীয়-শুভাকাক্সক্ষীসহ আরও উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এবং সংগঠনের অন্যতম সদস্য মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন। স্মারকলিপিতে বলা হয়, খুলনা মহানগর, জেলা খুলনার ১৬-০৫-১৭ তারিখে খুলনা মহানগর যাচাই-বাছাই কমিটি কর্তৃক সম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত প্রতিবেদন ফরম-ক, সোনাডাঙ্গা থানার ক্রমিক নং ৬, মুক্তিযোদ্ধা হিসেবে বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলীর নাম সুপারিশ করা হলেও অজানা কারণে তালিকায় তাঁর নাম প্রকাশিত হয়নি। যে কারণে পরবর্তীতে ০৫-০৬-২৩ তারিখ চেয়ারম্যান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর আপীল করলে তাতেও কোনো সুরাহা মেলেনি। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জামুকার নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী রণাঙ্গনের এ বীর মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তিপূর্বক জীবন সায়াহ্নে স্বীকৃতি পাওয়ার আকুতি পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সংশ্লিষ্টদের আন্তরিক উদ্যোগ একান্ত অপরিহার্য।

কাগজের দলিলে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন, অস্তিত্ব নেই বাস্তবে
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কাবিটা ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) সংস্কার কর্মসূচির অধীন বাস্তবায়িত প্রকল্প কাগজের দলিলে থাকলেও বাস্তবে চলছে নয়ছয়। উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। যেসব প্রকল্প নেয়া হয়,সেগুলোর বেশিরভাগেই এক চতুর্থাংশের কাজ হয় না,কাজ হয় নামে। আর কিছু কিছু প্রকল্প আছে কাগজে। বাস্তবে কাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এভাবে বেশিরভাগ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে শুধু কাগজের দলিলে। অনুসন্ধানে বেরিয়ে আসে এসব তথ্য।
প্রাপ্ত সূত্রে প্রকাশ, ২০২২-২০২৩ অর্থবছরে মহেশপুর উপজেলায় নাটিমা ইউপির বিভিন্ন ওয়ার্ডে গ্রামীন অবকাঠামো রক্ষাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে নগদ অর্থ ৫ লাখ টাকা, সাধারণ উন্নয়ন ২লাখ ৬২হাজার ১শ৩১টাকা,কাবিটা নগদ অর্থ ৩ লাখ ৭০ হাজার ৪শ ৭ টাকা,কাবিখা-খাদ্যশস্য ৬ মেঃ টন।
২য় পর্যায়ে নগদ অর্থ (টিআর) ১ লাখ ৫০ হাজার টাকা, কাবিটা নগদ অর্থ ৩ লাখ ৭০ হাজার ৪শ ৭ টাকা,কাবিখা খাদ্যশস্য ৫ মেঃ টন। ৩য় পর্যায়ে নগদ অর্থ টিআর ১লাখ টাকা,সাধারণ উন্নয়ন ১লাখ ৬৭ হাজার ২শ ৩২ টাকা । মোট ১৭টি প্রকল্পে ১৯ লাখ ২০ হাজার ১শ ৭৭ টাকা বরাদ্ধ দেয়। এছাড়া কাবিখা ২টি প্রকল্পে ১১ মেঃ টন খাদ্যশস্য বরাদ্ধ দেয়। এসব প্রকল্প দেখভাল করার দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার।
অনুসন্ধানে জানা যায়, প্রতি অর্থ-বছরে টিআর,কাবিটা ও কাবিখা সংস্কার কর্মসূচির অধীন গ্রামীণ পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলায় বিপুল পরিমাণ নগদ টাকা ও খাদ্যশস্য বরাদ্দ দেয় সরকার। এসব বরাদ্দে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। কাজের তদারকি করেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। কিন্তু তদারককারী ও বাস্তবায়নকারীদের মধ্যে ভাগাভাগির কারণে সিংহভাগ অর্থ চলে যায় তাদের পকেটে,শেষমেশ কাজ হয় নামে।
সরজমিনে উপজেলার নাটিমা ইউপির নস্তী মৎস্য অফিস হতে মন্দির অভিমুখে রাস্তা সংস্কার, তালপট্টি হাইস্কুল হতে খলিলের পুকুর পর্যন্ত রাস্তা নির্মান, নাটিমা মাঠপাড়া রাজ্জাক মাস্টারের বাড়ির নিকট পিচ রাস্তা হতে গোভাগাড় পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান, শিবেনন্দপুর প্রাইমারী স্কুল হতে কালীতলা পর্যন্ত রাস্তা সংস্কার, নাটিমা মাঠপাড়া নুর ইসলামের জমি হতে ডুববার মাঠের আজিজারের জমি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান, নাটিমা মাঠপাড়া হিদের গাড়ী ব্রীজ হতে নুর হোসেনের জমি পর্যন্ত খাল পুনঃ খনন, নাটিমা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা হতে মটর সাইকেল রাখার ছাউনীর অভিমুখের রাস্তা ফ্লাট সলিং করণ ও গর্তে মাটি ভরাট, ইদ্রাকপুর মাঝেরপাড়া আবুল মজিদ মাস্টারের বাড়ির পাশের রাস্তা হতে মুকুল এর বাড়ি অভিমুখে রাস্তা ফ্লাট সলিং করণ, ইদ্রাকপুর গ্রামের সর্দারপাড়া আবুলের পুকুরের পাশের রাস্তা হতে শেখেরগাড়ী অভিমুখে রাস্তা মাটি দ্বারা সংস্কার, কুরিপোল মন্ডলপাড়া মুজিদ মন্ডলের বাড়ির পিছনের রাস্তা হতে মুড়োতলা শহিদ রওশন সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিমুখে রাস্তা ফ্লাট সলিং করণ (পরিবর্তন), নোয়ানীপাড়া গ্রামের দুদু মিয়ার বাড়ি হতে কউিনিটি ক্লিনিক অভিমুখে রাস্তা ফ্লাট সলিং করণ, সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট, সস্তা হাইস্কুলের পাশে ঈদগাহ উন্নয়ন। উন্নয়নের নামে রাস্তা ফ্লাট সলিং কিবা মাটি ভরারেট প্রকল্প দেখিয়ে নামে মাত্র কাজ করে প্রকল্পের সিংহভাগ টাকা গিলে খেয়েছে প্রকল্পের সাথে জড়িত ব্যক্তিরা। এমনকি অনেক প্রকল্পের কাজের অস্তিত্ব না মিললেও শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে টাকা উত্তোলন করা হয়েছে।
মাঠপাড়া গ্রামের আরিফুল ইসলাম,মাজেদুল ইসলাম,জাহাঙ্গীর, মিন্টু, আসলামসহ অনেকে বলেন,আপনাদের মাধ্যমে জানতে পারলাম এসব কাজের কথা। এখানে খাল খননের কোন কাজ হয়নি,রাস্তা নির্মানের ভেকু দিয়ে এক কোপ করে মাটি ছিটিয়ে দিয়েছে। ইসাহক বলেন ৪০ দিনের কর্মর্সচির ১০-১২জন লোক দিয়ে আমার বাড়ির সামনের রাস্তা কোন রকম মাটি দিয়েছে। পরে কাঁদা হলে আমি ২ টেক্টর মাটি আমার টিউবয়েলের সামনে থেকে জমির সিমানা পর্যন্ত রাস্তায় দিয়েছি।
নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, তার ইউনিয়নে কোন প্রকল্পের অনিয়ম হয়নি। যদি কোন সাংবাদিক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে তাহলে তার বিরুদ্ধে মামলা করবো।
মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বলেন, আমি নতুন যোগদান করেছি, পূর্বের প্রকল্প গুলোর বিষয়ে আমার কিছু জানা নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস বলেন, এই কাজে কোন অনিয়ম হয়ে থাকলে তাদের তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১মার্চ) সকাল ১০টায় সদর হাসপাতাল’র কনফারেন্স রুমে সিভিল সার্জন কাম-তত্ত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু ‘র সভাপতিত্বে জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, পৌর মেয়র কাজী ফিরোজ হাসান, বিএমএ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ প্রমুখ। এসময় এমপি আশরাফুজ্জামান আশু তার বক্তব্যে বলেন,সাতক্ষীরা জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির আমার প্রথম সভা আমি চাই এখানে মানুষ ভালোভাবে সেবা পাক এবং হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখতে হবে। মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে আমার জেলায় স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আন্তরিকভাবে দেখবেন। এ জেলার মানুষের সেবার জন্য টেকনিশিয়ান সহ উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতি প্রদান করবেন। সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সকলের নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে অতিরিক্ত কেবিন বরাদ্দ করার কথা বলেন এখানে আরো একজন মুক্তিযোদ্ধা ও একজন সামাজিক ব্যক্তি সেবার স্থান পাবে। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, রাবেয়া পারভিন, ডা. সুশান্ত ঘোষ, সদর হাসপাতালের আর এমও ডা. শেখ ফয়সাল আহমেদ, স্বাস্থ্য প্রকৌশলী কাজী জাকারিয়া, ব্র্যাকের প্রতিনিধি মোঃ সোহেল রানা , নার্সিং সুপারভাইজার শেফালী সরকার ও সদর সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ, স্বাস্থ্য শিক্ষা বীদ ভোলা নাথ বৈদ্যপ্রমুুখ। জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সুচির মধ্যে ছিল-জনবল সম্পর্কিত আলোচনা, ক্যান্টিন বি এমএ ভবন সম্পর্কিত আলোচনা, প্যাথলজি সম্পর্কিত আলোচনা, হাসপাতাল নিরাপত্তা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যন্তরে অটোরিক্সা পার্কিং,দালাল, অ্যাম্বুলেন্স সম্পর্কিত আলোচনা, হাসপাতাল ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরর মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. মুক্তাদির তামিম।

খুলনা বিভাগীয় অপরাজিতা সম্মেলন ২০২৪
নারীর ক্ষমতায়নে অপরাজিতা নেটওয়ার্ককে কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান
খবর বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার খুলনা বিভাগীয় পরিচালক তবিবুর রহমান বলেছেন, সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। সেজন্য সরকারি সকল নীতিমালায় নারীর অংশগ্রহণের বিষয়টি রয়েছে। প্রশাসন এটি বাস্তবাযনে সার্বিক সহযোগিতা করছে। আমরা চেষ্টা করবো মাঠ পর্যায়ে কমিটি ও সেবায় যাতে সরকরি নির্দেশনা মানা হয় এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত হয় সেজন্য সার্বিক সহযোগিতা করতে। আমরা জানতে পেরেছি, অপরাজিতা নেটওয়ার্ক নারীর ক্ষমতায়নে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে তাদের কমিটি রয়েছে। নারীর ক্ষমতায়নে এই নেটওয়ার্ককে কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ ব্যাপারে অপরাজিতা নেটওয়ার্ক সদস্যদের আরও সক্রিয় হতে হব্।ে
সোমবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। খুলনা বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম, রূপান্তর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অপরাজিতা নেটওয়ার্ক সদস্য ও খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্ক চেয়ারপার্সন ফারজানা ফেরদৌস নিশা, বাগেরহাট জেলা অপরাজিতা নেটওয়ার্ক চেয়ারপার্সন এ্যাড. শরিফা হেমায়েত বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান জনাব নাজমা সরোয়ার।
জাতীয় সংগীত, মোমবাতি প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন উপজেলার স্টল পরিদর্শন করেন। শুরুতেই অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। শুভেচ্ছা বক্তব্য করেন কেন্দ্রীয় অপরাজিতা নেটওয়ার্ক সদস্য এ্যাড. সেলিনা আক্তার পিয়া। অপরাজিতা নেটওয়ার্ক অর্জন, চ্যালেঞ্জ, সুপারিশ তুলে ধরেন বাগেরহাট জেলা অপরাজিতা নেটওয়ার্ক যুগ্ম সাধারণ সম্পাদক অর্পা মল্লিক।
তৃণমূল নেতৃবৃন্দ অপরাজিতা নেটওয়ার্কের স্থায়ীত্বের জন্য করণীয় বিষয়ে সুপারিশ ব্যক্ত করে বক্তৃতা করেন। সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখায় স্বীকৃতি স্বরূপ খুলনা ও বাগেরহাট জেলার ১৬জনকে সম্মাননা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, অপরাজিতা নেটওয়ার্ক তৃণমূলে ভালো কাজ করছে। আমরা ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি। উন্নয়ন দেশে শুধু পরিণত হলেই হবে না, এই অগ্রগতি টিকিয়ে রাখতে হবে। সেজন্য নারী-পুরুষ সকলকে এক সাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে। নারীদের বেশী এগিয়ে আসতে হবে। নারীদের বিষয়ে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। যে কোন বিষয়ে আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেন। প্রশাসন আপনাদের সহযোগিতা করবো। আপনারা বাল্য বিবাহ, যৌতুক, নির্যাতন বিষয়ে এলাকায় খোঁজ খবর রাখবেন। কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই আমাদের সমাজ বাল্য বিবাহ, যৌতুক ও নির্যাতন মুক্ত থাকুক। আমরা সবাই মিলে একটি সুষ্ঠ ও সমৃদ্ধি দেশ গড়ি যার সুফল নারী-পুরুষ সবাই ভোগ করুক।
সভায় অপরাজিতা নেটওয়ার্ক সদস্যরা বলেন, বর্তমান আইন ও নীতিমালা অনুযায়ী নারীদের সামনে এগিয়ে নেওয়ার সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন হচ্ছে না। সমাজে নারী নির্যাতন, ধর্ষণ, বাল্য বিবাহ, যৌতুক, বেড়েই চলেছে। অপরাধীদের গ্রেফতার ও সাজা হচ্ছে না। নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাবের ফলে নারীরা অংশগ্রহণ করতে পারছেন না। রাজনৈতিক দলগুলোর কমিটিগুলিতে ৩৩% নারী অন্তর্ভূক্তি হচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনকে কড়া নজরদারি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সুইজারল্যান্ডের (এসডিসি) সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপরারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পটি রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এ কে হিরু’র মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞাপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু (৭০)-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হিরু ছিলেন একজন নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিক। সত্য প্রকাশে তিনি ছিলেন ভয়ভিতি ও প্রলোভনের ঊর্ধ্বে। স্বৈরশাসনের বিরুদ্ধে যেমন ছিল বলিষ্ঠ লেখনি, তেমনি রাজপথের লড়াকু সৈনিক। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য যথাক্রমে কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মণ্ডল, কমরেড ফারুখ মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।

 

বড় ভাইয়ের পিস্তলের গুলিতে ছোট ভাই খুন
খুলনাঞ্চল রিপোর্ট
পটুয়াখালীর বাউফলে বড় ভাই মো. সজিব হোসেনের (২১) অবৈধ পিস্তলের গুলিতে প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন (১৬) মারা গেছেন। সোমবার (১১ মার্চ) দুপুরে মো. সজিব হোসেনকে আটক করে পুলিশ। সাব্বির হোসেন উপজেলার সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামের বাবুল সরদারের ছেলে। আর আটককৃত মো. সজিব হোসেন বাউফল নবারুণ সার্ভে ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টায় সজিব হোসেন একটি পুরোনো পিস্তল নিয়ে নড়াচড়া করতে গিয়ে ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়। সেই গুলি তার প্রতিবন্ধী ছোট ভাই সাব্বিরের কপালের বাম পাশে চোখের ওপরে গিয়ে লাগে। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, সাব্বিরকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তখন রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সাব্বিরের পরিবার জানায়, রোববার বিকেলের দিকে সাব্বিরকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানতে পেরে তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসাপাতালে রেফার্ড করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাত ১টার দিকে সাব্বির মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম। তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরের বড় ভাই সজিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।