স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু রোববার দুপুরে শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার বিকাল ৫ টার দিকে সাংবাদিক একে হিরুর মরদেহ খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল চত্বরে আনা হবে, সেখানে গার্ড অব অনার এবং শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর নামাজে জানাজা বাদ মাগরিব মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে। পরে নিরালা কবরস্থানে দাফন করা হবে।
তিনি গত কয়েক বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। অসুস্থ হওয়ার পর থেকে প্রতিমাসেই নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছিল। প্রায় এক মাস আগে হঠাৎ ব্রেনষ্টোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের আইসিইউ বিভাগের ৯ নম্বর বেডে চিকিৎসাধিন ছিলেন। তার অবস্থা সংকটাপন্ন ছিল। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা গ্রামে। তিনি দীর্ঘদিন খুলনাতে বসবাস করতেন। খুলনা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি নি:সন্তান।
খুলনাঞ্চল পরিবারের শোক:: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু রোববার দুপুরে শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিনিয়র সাংবাদিক এ কে হিরুর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে দৈনিক খুলনাঞ্চল এর প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান মিলটন, প্রধান সম্পাদক এড. এম এম মুজিবর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক শারমিন আফরোজ লিয়া, নির্বাহী সম্পাদক এস এম রাজুল হাসান রাজু সহ দৈনিক খুলনাঞ্চল পরিবারের সকল সদস্য। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সিটি মেয়রের শোক: খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু’র মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিএনপির শোক: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু রোববার দুপুরে শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিনিয়র সাংবাদিক এ কে হিরুর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্ ুতায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
জামায়াত নেতৃবৃন্দের শোক: খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি চ্যানেল আই এর সাবেক খুলনা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুর (৭০) ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক যৌথ শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ তায়ালা তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করুন।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সিনিয়র সাংবাদিক এ কে হিরুর ইন্তিকালে খুলনাবাসী একজন নিবেদিতপ্রাণ প্রথিতযশা সাংবাদিককে হারালো। তিনি এ অঞ্চলের সাংবাদিক অঙ্গণে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের শোক: খুলনার সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ পোস্ট পত্রিকার ব্যুরো প্রধান এ কে হিরুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
প্রেসক্লাবে গার্ড অব অনার প্রদান করে শেষ শ্রদ্ধা নিবেদন: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ পোস্ট পত্রিকার খুলনা ব্যুরো প্রধান বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। রবিবার দুপুর ১টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক এ কে হিরু’র মরদেহ রবিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে আনা হয় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুকে যাথাযথ মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রথমে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান এবং মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, রূপান্তর, সচেতন নাগরিক কমিটি(সনাক) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি. খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ মো: সেলিম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ আলম, ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান, মোঃ হুমায়ুন কবীর, অমিয় কান্তি পাল, দেবনাথ রনজিৎ কুমার, ওয়াহেদ-উজ-জামান বুলু, দেবব্রত রায়, সুনীল কুমার দাস, কৌশিক দে, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, কাজী শামীম আহমেদ, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, রফিউল ইসলাম টুটুল, হারুন-অর-রশিদ, শেখ আল এহসান, এস এম ফরিদ রানা, মোঃ বেল্লাল হোসেন সজল ও একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শশাংক স্বর্ণকার, মো. আবুল বাশার, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), তিতাস চক্রবর্তী, রাজু সাহা বিপ্লব, পলাশ চন্দ্র ঢালীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের প্রথম জানাজা খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক এ কে হিরু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
উন্নয়ন কমিটির শোক প্রকাশ: খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ, কে, হিরু এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ—উজ—জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ—সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এ্যাড. কুদরত—ই—খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, আনিসুর রহমান বিশ্বাস, মতলুবুর রহমান মিতুল, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক প্রমুখ।
কেআরইউ’র শোক: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু রোববার দুপুরে শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কয়েক বছর ধরে তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে প্রতিমাসেই নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছিল। এক মাস আগে হঠাৎ ব্রেনষ্টোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা রিপোটর্স ইউনিটির সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, আহবায়ক গৌরাঙ্গ নন্দি, সদস্য সচিব মোস্তফা জামাল পপলু, সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামানসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। কেআরইউ এর পক্ষ থেকে মৃতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
খুবি উপাচার্যের গভীর শোক: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস শোক প্রকাশ করেছেন।
রূপান্তর-এর শোক: আমরা গভীর শোক ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি রূপান্তর-এর সাধারণ পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, খুলনার বিশিষ্ট সাংবাদিক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে হিরু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বেলা একটার দিকে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবে তাকে রাষ্ট্রীয়ভাবে গান স্যালুটের মাধ্যমে শেষ সম্মান জানানো হয়। তাঁর মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শোকবার্তায় বলা হয়, তাঁর মৃত্যুতে খুলনার সাংবাদিকদের রুটি-রুজি এবং সামাজিক আন্দোলনে নেতৃত্বের যে শূণ্যতার সৃষ্টি হলো তা’ পূরণীয় নয়। তার মরদেহ খুলনা প্রেস ক্লাবে আনা হলে রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ পুষ্পমাল্য দিয়ে তাকে শেষ সম্মান প্রদর্শন করেন।
দাকোপ প্রেসক্লাবের শোক প্রকাশ: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু রোববার দুপুরে শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিক এ কে হিরু’র আত্মার মাগফেরত কামনা ও তার শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফফার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জি এম জাকির হোসেন, কুমারেশ বিশ^াস,অর্থ সম্পাদক বিধান চন্দ্র ঘোঘ, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপক সরদার, দপ্তর সম্পাদক পারুল বেগম, কার্যনির্বাহী সদস্য দীপক রায়, জয়ন্ত রায়, সদস্য স্বপন কুমার রায়, জুবায়ের রহমান লিংকন, জি.এম আজম, তুষার দাস, সোহাগ আহমেদ, মোঃ মামুনুর রশিদ, গাজী আবুল বাশার, শামীম হোসেন, মনিরুল ইসলাম মনি, মোঃ রুহুল আমীন, গাজী সরোয়ার হোসেন, মজনু ফকির, প্রবীর রায় বাপ্পী।











































