Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

110
লোকালয় থেকে একটু দূরে নদীর ধারে নৌকায় বসবাস করে বেদেরা। তালতলী সেতু এলাকা, চরবাড়িয়া,-সংগৃহীত

দাকোপে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ রিপোর্টার্স ক্লাবের সদস্য, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশন দাকোপ উপজেলা শাখার সভাপতি তপু সরকারের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। সোমবার ০৪ (মার্চ) বিকাল ৪ টায় দাকোপের লাউডোব ইউনিয়নের খুটাখালি নতুন বাজার মোড়ে দাকোপ রিপোর্টার্স ক্লাব ও বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশন দাকোপ উপজেলা শাখার যৌথ উদ্দ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাকোপ রিপোর্টার্স ক্লাবের সভাপতি, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশনের চালনা পৌরসভার সভাপতি রতন কুমার মন্ডলের সভাপতিত্বে এবং বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশন দাকোপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী গাজীর সঞ্চালনায় বক্তৃতা করেন দাকোপ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি অনিমেষ বিশ্বাস, অপরাধ তথ্যচিত্র প্রত্রিকার সহঃ সম্পাদক তাপস মহালদার, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশন দাকোপ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বরকত উল্লাহ, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশন চালনা পৌরসভার সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস, এন পি এস’র দাকোপ উপজেলার সহ-সভাপতি মোঃ ইব্রাহিম ব্যাপারি, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশনের চালনা পৌরসভার সহ-সভাপতি গোপাল সরকার, দৈনিক বাংলাদেশ সমাচার ও তৃতীয় মাত্রার দাকোপ উপজেলা প্রতিনিধি ও মানবাধিকার কর্মি শিপন খলিফা, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা তৃপ্তি মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সদস্য তবিয়াজ সরকার, মানবাধিকার কর্মি সুশান্ত রায়, দাঊদ মির্জা, চিন্ময় সাহা, প্রিয় সরকার, আলিপ মির্জা প্রমুখ।
উল্লেখ্য গত ১৩ (ফেব্রুয়ারি) লাউডোব ইউনিয়ন পরিষদের সামনে একটি মারামারির ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করায় মানবাধিকার কর্মি তপু সরকারের বিরুদ্ধে দাকোপ থানায় উদ্দেশ্য প্রনোদিত ভাবে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। তারাই প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বলে উল্লেখ করেন বক্তারা।

এমপি সালাম মূর্শেদীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবীতে রূপসায় মানববন্ধন
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার (৪ মার্চ) বিকেল ৪টায় পূর্ব রূপসা স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আঃ সালাম। নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা আ’লীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, ইমদাদুল ইসলাম, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, সদস্য আকতার হোসেন খান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মফিজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, আ’লীগ নেতা আলহাজ্ব শাহাজাহান শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশিক আহসান লিখন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক শেখ মোঃ আবু তাহের, শ্রমিক লীগ নেতা এসএম নুর মোহাম্মদ টুলু, বিশিষ্ট সমাজসেবক মঈনুল ইসলাম টুটুল, আ’লীগ নেতা আমজাদ হোসেন, শেখ আসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু, মোল্লা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা হারুন মোল্যা, সামসুল আলম বাবু, জেলা মহিলা আওয়ামী লীগ নেতা রিনা পারভিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সারমিন সুলতানা রুনা, জেসমিন বেগম, আজগর আলী, আজমল ফকির, মামুন শেখ, কামরুল ইসলাম, নাজির শেখ, জাকির হোসেন রাজু, ওলিয়ার রহমান মাস্টার, ইফতে খায়রুল আলম, মেহেদী হাসান, মেঃ হারুন শেখ, সাইফুল ইসলাম, সফিকুর রহমান ইমন, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন, মোঃ কামরুজ্জামান সোহেল, মোঃ মামুন শেখ, মাসুম শেখ, যুবলীগ নেতা খায়রুজ্জামান সজল, আমজাদ ফকির, কৃষক লীগ নেতা মাহমুদুল হাসান শামীম, মোঃ জিয়া উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আঃ জব্বার হাওলাদার, মামুন নীরব, যুবলীগ নেতা আশিক ইকবাল, এহতেশামুল হক অপু, শেখ সজীব, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল, এসএম রিয়াজ আহমেদ, নোমান সৈকত, ইমু মোল্যা, যুবলীগ নেতা আব্দুর রহিম মিনা, শাহনেওয়াজ হোসেন মিলন, রবিউল ইসলাম, সিদ্দিক চৌধূরী প্রমুখ।
অপরদিকে, এমপি আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের প্রতিবাদে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য হায়দার আলী খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, দপ্তর সম্পাদক আক্তার ফারুক।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে আব্দুল মান্নান শেখ, শেখ মো. আবু তাহের, রুহুল আমিন রবি, মোঃ কামরুজ্জামান সোহেল, সৈয়দ আরিফুর রহমান, মাসুম শেখ, মো. কবির শেখ, নুর মুহাম্মদ টুলু, ইকবাল হোসেন বুদ্ধু, মো. মিলন, ইসহাক শেখ, লিটু বিশ্বাস, হারেজ হাওলাদার, সোহেল হোসেন লিটন, আবুল হাসাস বেপারি, এশারাত হাওলাদার, আনোয়ার হোসেন, নজু মিনা, মাসুদ হাওলাদার, গোলাম রসুল, ফেরদৌস, জসিম, সোহাগ, জিরু, চম্পা বেগম, সালমা, লাইজু, মুক্তা, তামান্না, রাহিমুন, লিপি, রেখা প্রমুখ।

 

 

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট খুলনার উদ্বেগ-উৎকণ্ঠা
খবর বিজ্ঞপ্তি
গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পুরোহিত হাসিলতা বিশ্বাসকে (৭০) শ্বাসরোধে হত্যার পর লুট করা হয়েছে স্বর্ণালংকার ও মন্দিরের প্রণামি টাকাসহ মূল্যবান জিনিসপত্র। রবিবার মন্দিরের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে কাপড় ঢোকানো অবস্থায় হাসিলতার লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার (৪ মার্চ) এঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতকরণ এবং উপাসনালয়ের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বীকার করে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে সরকারের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, গত আড়াই বছর ধরে বিশ্ববন্ধু সেবাশ্রমের পুরোহিতের দায়িত্ব পালন করছেন হাসিলতা। শনিবার রাতের যেকোন সময় আশ্রমের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে হাসিলতাকে হত্যা করে মন্দিরের পূর্বপাশের বারান্দায় ফেলে রেখে যায়। লুট করে নেয়া হয় পুরোহিতের স্বর্ণালংকার, প্রণামি বাক্সের টাকা ও মূল্যবান জিনিসপত্র। পুরোহিত হত্যাকান্ড ও লুটপাটের এঘটনা শুধু গোপালগঞ্জে নয়, এটাই বাংলাদেশের বর্তমান চাল-চিত্র। জনগনের ভোটাধিকারের মতো মৌলিক অধিকার হরণ, গণতন্ত্রবিহীন দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে একেরপর এক খুন-গুম, লুটপাটে ব্যস্ত। নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বীকার করে রাষ্ট্রকে আরও মানবিক হতে আহবান জানিয়ে অবিলম্বে ভোটারবিহীন প্রহসনের সাজানোপাতানো নির্বাচনের অবৈধ সরকারের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ফ্রন্টের খুলনার আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত, দীপক কুমার সরদার, ব্রজেন ঢালী, সুজানা জলি, তপন কুমার ঘোষ, সুজিত কুমার মন্ডল, উজ্জল দাস, সুদীপ্ত মল্লিক, কৌশল্যা রায়, ইঞ্জিনিয়ার মানষ মন্ডল, রমেন রায়, অমিত মল্লিক, জীবন কুমার মন্ডল, সরোজিৎ ঘোষ দেবেন, বিকাশ মিত্র, তপন কুমার মন্ডল, দেবদাস বিশ্বাস, চন্দ্রজিৎ বৈরাগী, বিশ্বজিৎ সাধু, প্রভাস চন্দ্র মন্ডল, সন্দীপ চট্টপাধ্যায়, নিলোৎপল নিলয়, রাজু কুমার দাস, বীরেশ্বর মন্ডল, মৃনাল দাস, কিশোর মন্ডল, কলিঙ্গ মন্ডল ও গৌর বিশ্বাস প্রমুখ।।

 

রূপসায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
# চার জনকে সম্মাননা স্মারক প্রদান
খবর বিজ্ঞপ্তি
রূপসায় উপজেলা দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক কিশোর মেলা-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার কাজদিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৈশর কর্মসূচি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি জাগরণী চক্র ফাউন্ডেশন এ মেলার আয়োজক।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনুর জাহান। এর আগে তিনি স্টলগুলো পরিদর্শন করেন। মেলার উদ্বোধন করেন ও সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের খুলনা এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ জোবায়ের আহমেদ। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ আব্দুল কাদের শেখ।
এদিকে শিক্ষাকতা ও সামাজিক কর্মকা-ে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোঃ মেজবাহ উদ্দিন খাঁন, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সময়ের খবর স্টাফ রিপোর্টোর আল মাহমুদ প্রিন্স, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ আব্দুল কাদের শেখ, নৃত্য ও সঙ্গীতে শেখানোয় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মাধবী বর্ধন।
মেলায় সার্বিক পরিচালনায় ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার অনিতা দাশ, তাসলিমা বেগম, সাজেদা বেগম। এদিকে মেলায় উপজেলার পাঁচটি ইউনিয়ন কিশোরী ক্লাব এ মেলায় স্টল বসে। অপরদিকে, গত ৩ মার্চ বিকেল ৪টায় কাজদিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীাত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩নং নৈহাটী ইউনিয়ন দল ৩-১ গোলে ৪নং টিএসসি ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলায় ৩নং নৈহাটী ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয় এবং ৪নং টিএসসি ইউনিয়ন দল রানার আপ হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় হাানিফ বিশ্বাস। ফুটবল খেলা পরিচালনা করেন আবুল হাসান ফরাজী।#

 

কালিগঞ্জ শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের শপথবাক্য পাঠ ও দায়িত্ব গ্রহন সম্পন্ন
জাহিদ কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ৯৫০) এর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেল ৫ টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি’র সভাপতিত্বে ও অফিস সচিব প্রদীপ কুমার এর সঞ্চালনায় নতুন কমিটির দায়িত্বভার গ্রহন ও শপথ অনুষ্ঠানে (বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে অর্ন্তভক্ত) কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সুমন হোসেন, সহ সভাপতি মহাতাব হোসেন, সহ সভাপতি কবিরুল হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের, সহ সম্পাদক শাহীন, যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আজমির হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আকরাম হোসেন, কার্যকরী সদস্য আকরাম হোসেন, আব্দুল হামিদ ও জাহাঙ্গীর আলম শপথ বাক্য পাঠ করেণ। শ্রমিক ইউনিয়নের অফিস সচিব প্রদীব কুমার শপথ বাক্য পাঠ করান। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছুসহ বিভিন্ন সাংবাদিক এবং শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা ওশ্রমিকগন। উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারী শ্রমিক ইউনিয়নের তৃ-বার্ষিক নির্বাচন অতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে শপথ অনুষ্ঠানে দেখা মেলেনি নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্তা ব্যাক্তিদের।

 

কালিগঞ্জে ৭ই মার্চ, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(৪ মার্চ ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন, ২৫ শে মার্চ গণহত্যা দিবস, এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার অজিত কুমার নন্দী, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ারদার , প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল গাইন, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী , উপজেলা তথ্য আপা মিনারা আক্তার উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সেলিম কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কণিকা সরকার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন উত্তর কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল ঘোষ প্রমুখ সভায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ও জাতীয় শিশু দিবস ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে।

পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত একজন আহত দুই
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় যাত্রীবাহী বাস মোটর চালিত ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা এক যাত্রী নিহত ও ভ্যন চালকসহ দুইজন আহত হয়েছে। আহতদের এলাকাবাসি পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে বাস জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনাটি সোমবার সকাল ৯ টার দিকে কয়রা-পাইকগাছা সড়কের ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্কের সামনে। এ ঘটনায় মৃতের ভাইপো নুর ইসলাম সরদার বাদী হয়ে চালকের নামে থানায় মামলা করেছে। মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক আল-আমীন জানান, কয়রা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা মেট্র -জ- ১৪-২৭১৪ যাত্রবাহী বাস উপজেলার লস্কর ইউনিয়নের ফ্যান্টাসি গার্ডেন এন্ড পার্কের সামনে এলে চালক নিয়ন্ত্র হারিয়ে যাত্রীবাহী ভ্যানর পিছনে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা তিন যাত্রী সড়কের উপর ছিটকে পড়ে আহত হয়। আহতদের এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে নিয়ে আসলে চিকিসাধীন অবস্থায় উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষিখোলা গ্রামের ভ্যান যাত্রী মোছাল সরদার(৫৫)কে কর্তব্যরত চিকিৎক মৃত্যু ঘোষণা করে। আন্য আহতরা হলেন একই এলাকার লেওকত গাজী(৫২), এবং ভ্যান চালক লিটন গাজী(২৭) পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্ত্যবরত চিকিৎসক সুজন কুমার সরকার বলেন মোছাল সরদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে নয় টার দিকে মৃত্যু হয়। অন্যরা সংকামুক্ত রয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, যাত্রীবাহী বাসের ধাকায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। নিহতের মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা স্থল থেকে বাস জব্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

 

পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস দুটির তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাক মোসলেম উদ্দীন।

কাল উন্নয়ন কমিটির মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর নির্মাণের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ আসন্ন বর্ষার মৌসুমের পূর্বে নগরীর ড্রেনেজ, পয়ঃ নিষ্কাশন ও ওয়াসার কার্যক্রম সম্পন্ন করা এবং মশক নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত আগামী ৬ মার্চ নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচী সফল করার লক্ষ্যে অদ্য ৪মার্চ সোমবার নগরীর নিউ মার্কেট, ডাকবাংলো মোড়, পাওয়ার হাউস মোড়, শেখপাড়া, ময়লাপোতা ও পিকচার প্যালেস মোড়সহ নগরীর বিভিন্ন জায়গায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণ সংযোগ ও লিফলেট বিতরণ কালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ খুলনার আপামর জনগণকে আগামী ৬মার্চ মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করার আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সহ-সভাপতি নিজাম উর রহমান লালু, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাসার, মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, মনিরুল ইসলাম মাস্টার, এস,এম আসাদুজ্জামান মুরাদ, সরদার রবিউল ইসলাম রবি, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, রকিব উদ্দিন ফারাজী, মোঃ আব্দুস সালাম, মতলেবুর রহমান মিতুল, মোঃ খলিলুর রহমান, আব্দুল হান্নান, ও প্রমিতি দফাদার প্রমূখ।

রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় সোমবার (৪ এপ্রিল) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিদ্যালয়ের সভাপতি কিশোর কুমার বালা’র সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী শিক্ষ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মহিলা ইউপি সদস্য আসমা বেগম প্রমুখ।

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-সাইন এর ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-সাইন এর ব্যবহার’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা (সোমবার) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার।

কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় নির্বাহী পরিচালক বলেন, প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে স্মার্ট গর্ভন্যান্সকে সেই পর্যায়ে নিতে হবে। এর জন্য দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। গ্লোবাল ভিলেজ এবং নেটওয়ার্কিং এর এই যুগে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যলয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব মোঃ জাকির হোসেন বাচ্চু ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা। কর্মশালায় ই-সাইন এবং এই সম্পর্কিত বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

রামপাল সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সুন্দরবন মহিলা কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মার্চ) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এর পূর্বে তিনি তার বক্তৃতায় বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। এতে শরীর ও মন উজ্জীবিত হয়। সুতারং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার প্রয়োজন রয়েছে।
সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক শেখ হারুনর রশীদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মো. সামিউল হক, রামপাল রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস, এম আবজাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, শেখ আবু নাইম, বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স প্রমুখ।#

দাকোপের বাজুয়া- দিগরাজ খেয়াঘাটের আবারও ঢালাই এর কাজের শুভ উদ্বোধন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া- দিগরাজ খেয়াঘাটের আবারও ঢালাই এর কাজের শুভ উদ্বোধন। ৪ মার্চ সোমবার সকাল ১০ টায় খেয়া-ঘাটের আরো ১২০ ফুট ঘাটের ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউপি চেয়ারম্যান এবং আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুক্তি যোদ্ধার সন্তান আলহাজ্ব শেখ যুবরাজ।
এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নিতাই জোদ্দার, বাজুয়া মাঝি সমিতির সভাপতি হাবি সরদার, সদস্য তরুণ দাশ, স্বপন দাশ, বাবলু গাজী প্রমুখ। খেয়া-ঘাটের ঢালাই কাজের উদ্বোধন শেষে প্যানেল চেয়ারম্যান নিতাই জোদ্দার বলেন দীর্ঘ বাঁশের ঘাট দিয়ে এভাবেই যুগ যুগ ধরে এই এলাকার মানুষ পার হয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য খেয়া পার হয়ে থাকে। বাজুয়ায় আসতে অথবা বাজুয়া থেকে দেশের কোথায়ও যেতে হলে এভাবেই সকলকে খেয়া পার হতে হয় বাঁশের ঘাট দিয়ে। এই খেয়া-ঘাট আন্তজেলা খেয়াঘাট। বছরে সরকার এই ঘাট থেকে প্রায় অর্ধ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে থাকে। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পার হয়ে থাকে আর ঘাটের অবস্থারও বেহাল দশা, দীর্ঘ বাঁশের সাকুর উপর দিয়ে যাত্রীদের ট্রলারে উঠতে গিয়ে ভোগান্তির শেষ নাই, যেন দেখার কেউ নাই। এক কথায় মরার পর খারার ঘাঁ। তাই যাত্রীদের এই দুর্দশার কথা চিন্তা করে লাউডোব ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ ঘাটের কাজ শুরু করেছে আরো ১৫০ ফুট ঘাট ঢালাই দিতে পারলে যাত্রীদের ঘাট দিয়ে খেয়া পার হতে আর কষ্ট হবে না।
ঘাট পার হওয়া যাত্রী কানাই মন্ডল বলেন ঘাটের কাজ শুরু হয়েছে দেখে খুবই ভালো লাগছে ঘাট পুরোটা পাকা হলে খুবই ভালো হবে আমাদের আর বাঁশের ঘাট দিয়ে পার হতে হবে না। তাই এলাকার সকল যাত্রীদের দাবি সরকার যেখানে এই ঘাট দিয়ে বছরে এতো টাকা রাজস্ব আদায় করছে আর সেই ঘাটের অবস্থা এমন। তাই যাত্রীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয় ও সরকারের যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছে দ্রুত ঘাটের পুরো কাজ শেষ করে যাত্রী চলাচলের উপযোগী ঘাট নির্মান করার জন্য।

 

 

নড়াইলে ৫ ক্লিনিককে জরিমানা, একটি অপারেশন থিয়েটার সিলগালা
নড়াইল প্রতিনিধি
নড়াইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কালিয়ায় একটি বেসরকারি সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটারে চিকিৎসার পরিবেশ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কালিয়া উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানোর সময় তাদের এই জরিমানা করা হয়। এসময় আরও পাঁচটি ক্লিনিকের মালিককে ৯৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার পরিবেশ না থাকা অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় অপারেশন থিয়েটার সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক্সরে রুমের পরিবেশ না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ১৫ হাজার টাকা, একই ধরনের অনিয়মের কারণে আসমা ডায়াগনস্টিককে ১৫ হাজার, বিশ্বাস ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা মুক্তিযোদ্ধা ক্লিনিককে ৩ হাজার, জনসেবা প্যাথলজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মা মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসির লাইসেন্স না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন, নড়াইলের সিভিল সার্জন সাজেদা বেগম পলিন, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. আব্দুর রশিদ, ডা. মো. শামিমুর রহমান, উপজেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি মনিরুল প্রমুখ।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজিসহ স্বাস্থ্য বিভাগের সকল অনিয়ম দূর করতে যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বাড়িতে চলছে বাবার দাফনের প্রস্তুতি, পরীক্ষাকেন্দ্রে হৃদয়
মাগুরা প্রতিনিধি
হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ায় মারা গেছেন বাবা মো. সাদ্দাম শেখ (৪০)। বাড়িতে চলছে মরদেহ দাফনের প্রস্তুতি। এমতাবস্থায় রোববার (৩ মার্চ) তার ছেলে হৃদয় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
মাগুরার মহম্মদপুর সদর উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়। পরীক্ষা দিচ্ছে সদরের সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। প্রয়াত সাদ্দাম শেখ মহম্মদপুর সদরের ধোয়াইল উত্তরপাড়া গ্রামের মো. রফিক শেখের ছোট ছেলে।

কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম বলেন, হৃদয়ের বাবার মৃত্যুর বিষয়টি আমরা সকালে জেনেছি। সবার সঙ্গে বসে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে, এটা ভেবে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবে পরীক্ষা দিক। সে এক হাতে রুমাল দিয়ে বারবার চোখ মুছছিল। আর অন্য হাতে পরীক্ষার খাতায় লিখেছে।

পরীক্ষা শেষে হৃদয় বলে, বাবা আমাকে অনেক ভালোবাসতেন। তিনি চাইতেন, আমি যেন পড়ালেখা করে অনেক বড় হই। তাই এই অবস্থায় পরীক্ষায় অংশ নিয়েছি। বাবার আত্মাকে আমি কষ্ট দিতে চাই না।

এক ভাই ও এক বোনের মধ্যে হৃদয় বড়। তার মা শিরিনা গৃহিণী।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মন্ডল বলেন, বাবাকে হারানো যে কারো জন্য কষ্টদায়ক। তারপরেও এসএসসি পরীক্ষার্থী হৃদয় বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। আমরাও তার পরীক্ষার সময় যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি।

শার্শায় ট্রাক্টরচাপায় কিশোর নিহত
বেনাপোল (যশোর)প্রতিনিধি
যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিরব হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেলের দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জোহরা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের শাহিন হোসেনের ছেলে ও ট্রাক্টর চালক ছিলেন।

টেংরা গ্রামের ইউপি সদস্য মোজাম গাজী জানান, নিরব ট্রাক্টরে করে মাটি বহনের কাজ করেন। ঐদিন নিরব হোসেন ট্রাক্টরে মাটি বহন করে নিজে চালিয়ে জামতলার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে সড়কে পড়ে যান। এসময় সে নিজের ট্রাক্টরের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই মারা যায়।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্ধার্থ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার পূর্বক ট্রাক্টরটি জব্দ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপেক্ষিতে মরদেহটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

সভাপতির বিরুদ্ধে মসজিদের ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
যশোর অফিস
আগের মসজিদ ভেঙে সেই জায়গায় করা হয়েছে মডেল মসজিদ। তবে ব্যাংক হিসাব হস্তান্তর হয়নি। ফলে মসজিদের সম্পদ থেকে উপার্জিত আয় জমা হচ্ছে আগের ব্যাংক অ্যাকাউন্টে। সেই হিসাব পরিচালনা করছেন আগের মসজিদ কমিটির সভাপতি।

আয়-ব্যয়ের হিসাব না থাকায় মসজিদের সভাপতির বিরুদ্ধে প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালকের কাছে সোমবার (৪ মার্চ) এ অভিযোগ করেন এলাকাবাসী। এ ঘটনা ঘটেছে যশোর শহরের রেলগেট জামে মসজিদ নিয়ে। যে মসজিদ এখন রূপান্তরিত হয়েছে জেলা মডেল মসজিদে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৫২ সালে যশোর শহরের রেলগেট এলাকায় রেলগেট জামে মসজিদ স্থাপিত হয়। পরবর্তী সময়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য এ মসজিদের জায়গাটি নির্বাচিত হয়। সরকারি উদ্যোগে এখানে দৃষ্টিনন্দন জেলা মডেল মসজিদ নির্মিত হওয়ার পর ২০২৩ সালের ১৬ মার্চ মসজিদটির উদ্বোধন করা হয়। ফলে আগের রেলগেট মসজিদটি এখন আর নেই।

এলাকাবাসীর অভিযোগ, আগের মসজিদটি ভেঙে ফেলা হলেও এর আয়-ব্যয়ের হিসাব হস্তান্তর করা হয়নি। আগের কমিটির সভাপতি শহরের মুজিব সড়ক রেলগেটের বাসিন্দা কাজী শহিদুল হক শাহিন আয়-ব্যয়ের হিসাব নিজের কাছেই রেখেছেন। তিনি আগের রেলগেট মসজিদ ভেঙে ফেলার সময় ইট, কাঠ, পাথর, কার্পেট, ফ্যানসহ বিভিন্ন মালামাল বিক্রি করে প্রায় ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পাশাপাশি মসজিদের পুকুর ও জমি পছন্দমতো ব্যক্তিদের মধ্যে ইজারা দিয়েছেন তিনি। এ থেকে কত টাকা আদায় করা হয় সেটার কোনো হিসাব দেন না শহিদুল হক। শুধু তাই নয়, তিনি রেলওয়ের জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন।

এলাকাবাসীর পক্ষে অভিযোগে সই করা কয়েকজনের মধ্যে একজন কাজী অহিদুল ইসলাম রনি। তিনি বলেন, আগের মসজিদটি ভেঙে ইট বিক্রির টাকার হিসেব দেননি শহিদুল হক। সেখানে থাকা ছাত্রাবাসের ভাড়া উত্তোলন করা হয়। মসজিদের নামে তেঁতুলতলায় থাকা দোকান ও গ্যারেজ থেকেও ভাড়ার টাকা নেওয়া হচ্ছে। কিন্তু কোনো হিসাব দিচ্ছেন না। জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের বর্তমান সভাপতি জেলা প্রশাসক ও সাধারণ সম্পাদক ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক। তাদের কাছে টাকার হিসাব বুঝে না দিয়ে শহিদুল হক টালবাহানা করছেন।

আগের রেলগেট মসজিদের মুয়াজ্জিন ছিলেন মিজানুর রহমান। তিনি বর্তমানে জেলা মডেল মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বে আছেন।
জানতে চাইলে মিজানুর রহমান বলেন, রেলগেট মসজিদের তখনকার কমিটি সিদ্ধান্ত নিয়েছিল আরেকটি মসজিদ নির্মাণ করা হবে। কিন্তু পাঁচ বছরেও মসজিদ নির্মাণ করা হয়নি।

অভিযোগের বিষয়ে শহিদুল হক শাহিন বলেন, কোনো টাকা আত্মসাৎ করা হয়নি। আমার ও সাধারণ সম্পাদকের যৌথ অ্যাকাউন্টে টাকাগুলো সোনালী ব্যাংক রেলগেট শাখায় রয়েছে। এ টাকা দিয়ে তেঁতুলতলায় একটি মসজিদ নির্মাণের কথা রয়েছে।

এ বিষয়ে জেলা মডেল মসজিদের সাধারণ সম্পাদক ও ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম কোনো মন্তব্য করতে রাজি হননি।

দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আল আমিন জানান, এলাকাবাসীর অভিযোগ তিনি পেয়েছেন। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চুয়াডাঙ্গায় বিভিন্ন কোম্পানির নকল তেল জব্দ, সরবরাহকারীকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিভিন্ন নামি দামি কোম্পানির বিপুল পরিমাণ নকল তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দ করা নকল পণ্যসমূহ নষ্ট করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা শহরের শ্যাকড়াতলা পাড়ায় এ অভিযান চালানো হয়। এসময় পণ্য সরবরাহকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেব সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জ বাজারে নকল প্যারাসুট তেল, জনসন ও কুমারিকা তেলসহ বিভিন্ন নকল ভেজাল পণ্য দোকানে সাপ্লাই দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালিয়ে নকল ও ভেজাল বিভিন্ন পণ্যসহ একজনকে হাতেনাতে ধরা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে শেকড়াতলা মোড়ে মুল ডিলার জানিব হাসানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের জিজ্ঞাসাবাদে নকল ভেজাল পণ্য বিক্রয়ের কথা স্বীকার করেন তিনি। এ অপরাধে নকল ভেজাল পণ্যের ডিলার জানিব হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জরিমানার শেষে জব্দকৃত নকল প্যারাসুট তেল, জনসন ও কুমারিকা তেলসহ অন্যান্য নকল পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়।
অভিযানে সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মেফাউল হাসান রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করে ।

 

খুলনা জেলা সংসদের নতুন কমিটির সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক সুদীপ্ত মণ্ডল
খবর বিজ্ঞপ্তি
গত ২ মার্চ, ২০২৪ শনিবার বিকাল ৩টায় ছাত্র ইউনিয়ন চত্বরে, খুলনা জেলা সংসদের ৪০তম সম্মেলনের উদ্বোধনী সমাবেশের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন নেতা শহীদ বিপ্রদাস-এর মা সবিতা রাণী রায় ও খুলনার প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা কে এম দেলোয়ার হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাশ, ডক্টরস্ ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এস এম ফরিদুজ্জামান এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের সাবেক সভাপতি উত্তম রায়। কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও ১ মিনিট নীরবতা পালন করার পর সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ এবং সাধারণ সভায় অনুমোদিত হয়। তৎপর সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনাান্তে বিগত কমিটি বিলুপ্তি এবং নতুন কমিটি লক্ষ্যে নির্বাচন কমিটি গঠিত হয়।
৩ মার্চ ’২৩ খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বিদায়ী কমিটির সভাপতি সৌরভ সোমাদ্দারের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে নাহিদ হাসানকে সভাপতি, সুদীপ্ত মণ্ডলকে সাধারণ সম্পাদক ও শাইমা আলী হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাবিবুল্লাহ সবুজ, এস ডি জয়, উত্তম কুমার মন্ডল, সহকারী সাধারণ সম্পাদক ঐশী জ্যোতি গোলদার, তন্ময় সরকার, কোষাধ্যক্ষ পঙ্কজ সানা, দপ্তর সম্পাদক দীপ্ত রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব খান, শিক্ষা ও গবেষণা সম্পাদক লতা মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক জয় কুমার বৈদ্য, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সাবিত হোসেন হৃদয়, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দ্বীপ বৈদ্য, ক্রীড়া সম্পাদক মোঃ শাহজামান মোড়ল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য শ্বাশত মণ্ডল, পিয়ার মণ্ডল, প্রীতম রপ্তান, শান্ত ঘোষ, সৌমিত্র সৌরভ, সৌরভ সোমাদ্দার।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান কাউন্সিলের সভাপতি সৌরভ সোমাদ্দার।

বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৪০০ মে:টন ছোলা আমদানি হয়েছে ভারত থেকে

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৪০০ মে:টন ছোলা আমদানি হয়েছে ভারত থেকে। গতকাল সন্ধ্যায় ছোলার প্রথম চালান আমদানি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার সকালে চালানটি খালাশ দেওয়া হয়েছে।

আমদানির বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিং জানান টিসিবির প্রথম চালানের ৪০০ টন ছোলা আমদানি করা হয়েছে। ছোলার গুণগত মান নির্ণয় করে দ্রুত খালাশের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, ছোলা আমদানি খরচ প্রতি কেজি ৮৫ টাকা পড়লেও ৪৫ টাকা ভর্তুকি দিয়ে ৫৫ টাকায় খোলাবাজারে টিসিবির কার্ডধারীদের মধ্যে বিক্রি করা হবে। এছাড়া রমজানের মধ্যে ছোলার পাশাপাশি ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি ও খেজুর বিক্রি করবে টিসিবি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রবমূল্যের অস্বাভাবিক বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার ২০২২ সালে এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির মাধ্যমে কম মূল্যে নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নেয়। এবার রমজানে সরবরাহের জন্য বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ডাল ও পেঁয়াজ আমদানি চলমান আছে।

নতুন করে চার হাজার টন ছোলা আমদানির সিদ্ধান্ত নিয়েছে। প্রথম চালানে ৪০০ টন ছোলা বেনাপোল বন্দরে প্রবেশ করে।
সাধারণ ব্যবসায়ীদেরও শুল্কমুক্ত সুবিধায় কাঁচা ছোলা আমদানির সুযোগ দিয়েছে সরকার। তবে সে সুযোগের কোনো সুফল পাচ্ছে না ক্রেতারা।

গত বছরে ছোলার কেজি ৭৮ থেকে ৮০ টাকা থাকলেও এবার কোনো কারণ ছাড়া তা বেড়েছে ১০০ টাকার ওপরে।অবশেষে রমজান উপলে সরকার কম মূল্যে বিক্রির জন্য টিসিবির পণ্য তালিকায় ছোলা যুক্ত করে আমদানির উদ্যোগ নেয়।

সরকারিভাবে ছোলা আমদানিতে বাজারে ছোলার দামের ঊর্ধ্বগতি কমবে বলে আশা ক্রেতাদের। আসলাম নামের এক ক্রেতা জানান, রমজানের আগে নিত্যপণ্যের দাম কমলে মানুষ উপকৃত হবে। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট না ভাঙলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না।

বেনাপোল আমদানি রফতানি কারক সমিতির সাধারন সম্পাদক আলী হোসেন জানান, রোজায় টিসিবির অর্ধেক মূল্যে পণ্য নিম্ন আয়ের মানুষ পেলে তাঁরা খুব উপকৃত হবেন। বেনাপোল বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম বলেন, পবিত্র রমজান উপলক্ষে ছোলাসহ বিভিন্ন খাদ্যদ্রবের আমদানি বেড়েছে।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম বলেন, পবিত্র রমজান উপলক্ষে ছোলাসহ বিভিন্ন খাদ্যদ্রবের আমদানি বেড়েছে। বন্দর থেকে যাতে দ্রুত ছোলার চালান খালাশ দেওয়া যায় সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
টিসিবির পরিবার কার্ডধারী একজন গ্রাহক এত দিন ৩০ টাকা কেজি দরে মাসে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে দুই লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারছিলেন। এর সঙ্গে এখন থেকে তিনি ৫৫ টাকা কেজি দরে এক কেজি ছোলাও কিনতে পারবেন।

রাজাপুরে আগুনে ৩ টি বসতঘর পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি, তিন পরিবার নিস্ব
ঝালকাঠি প্রতিনিধি
^ঝালকাঠির রাজাপুরের ৩ টি বসতঘর আগুন পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বসতঘর হারিয়ে ৩টি পরিবার একেবারে নিস্ব হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের দেলোয়ার হাওলাদার দিলুর বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থরা জানান, রাতে ওই বাড়ির মন্নানের ছেলে মুঞ্জিলের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পরে। এতে মুঞ্জিলের বসতঘর, রেজাউল শরীফের বসতঘর ও দেলোয়ারের বসতঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়। মুঞ্জিল হাওলাদারের রান্না ঘরের চুলার উপরে রাখা কাঠ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্থরা। বসতঘরগুলোতে গ্যাসের চুলা এবং গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। ক্ষতিগ্রস্থ ঢাকার ব্যবসায়ী রেজাউল শরীফ জানান, গচ্ছিত রাখা অর্থ, ফার্নিচার, ফ্রিজ, আসবাবপত্র, চাল ডাল, সুপারি ইত্যাদিসহ সব কিছুই পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পাকা দালানঘর তৈরির জন্য নগদ অর্থ জমিয়ে রাখা হয়েছিলো ১৫ বছর ধরে যা আয় করেছি আগুনে সব পুড়ে একদম নিস্ব করে দিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরগুলোর বাসিন্দারা বাইরে বের হয়ে নিরাপদে আশ্রয় নেন। তাই কেহ আহত হয়নি। সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু জানান, আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে, পরিবার তিনটি নিস্ব হয়ে গেছে। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ৩ টি বসতঘর পুড়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আশপাশের ৭টি ঘর রক্ষা করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। ওই এলাকার সড়কটি খারাপ থাকায় গাড়ি প্রবেশ করতে এবং ওই বাড়িতে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রনে বিলম্ব ও বেগ বেগে হয়েছে।

বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক তুষার হাওলাদারের পরিবারকে আর্থিক অনুদান
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক তুষার হাওলাদারের (২৫) পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সোমবার বিকেলে কাঠালিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদান তুলে দেওয়া হয়। তুষার হাওলাদারের মা অঞ্জনা রানীর হাতে অনুদানের ৫০ হাজার টাকা তুলে দেন কাঠালিয়ার ইউএনও মো. নেছার উদ্দিন। আমেরিকার ভার্জিনিয়া ভিত্তিক প্রবাসী বাংলাদেশীদের মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন লাভ শেয়ার বিডি এ অনুদান দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এ সংগঠনের ঝালকাঠির প্রতিনিধি আক্কাস সিকদার, স্বেচ্ছাসেবক আবু তাহের লিটন, ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন তালুকদার, স্থানীয় দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নাসির উদ্দিন। এ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অগ্নিকাণ্ডে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে লাভ শেয়ার বিডি। প্রবাসী বাংলাদেশীরা ১৯৯০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করে মানবাধিকার রক্ষা এবং হতদরিদ্রদের সহায়তায় কাজ করে আসছে।
সংগঠনের সভাপতি জাকির চৌধুরী জানান, ঢাকার বেইলি রোড ট্রাজিডির ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনার পাশাপাশি নিহত দরিদ্র পরিবারের সহায়তা এবং আহত দরিদ্রদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা দেন। এ অগ্নিকাণ্ড নিহত আর্থিকভাবে অসচ্ছল মোট ১১ জনের পরিবারকে এ অনুদান দেওয়া হবে।

দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিটি মেয়র
গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা
খবর বিজ্ঞপ্তি
খুলনায় আনন্দ-উৎসবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানের শুরুতে মেয়র তালুকদার আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম আমিনুল ইসলাম। পরে সিটি মেয়র কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হচ্ছে সত্য উদঘাটন করা এবং দেশ ও জনগণের কাছে তা তুলে ধরা। সত্য প্রকাশে সংবাদকর্মীরা পাঠকের কাছে দায়বদ্ধ। যে কোনো গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা। যে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা যত বেশি, দর্শক-শ্রোতা এবং পাঠকের কাছে তার গ্রহণযোগ্যতাও তত বেশি। এই স্বল্পসময়ে দেশ রূপান্তর পাঠকের কাছে তার সেই বিশ^াসযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি ভবিষ্যতে দৈনিক দেশ রূপান্তর এই বিশ^াসযোগ্যতা ধরে রাখতে সক্ষম হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ জামান, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জিয়াউল আহসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শুধাংশু, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও বাংলানিউজের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, ইনডিপেন্ডেট টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি এইচ এম শামিমুজ্জামান, ৭১’ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিব উদ্দিন পান্নু, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) খুলনার সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা মো. রোকনুজ্জামান সরদার, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকার খুলনা প্রতিনিধি কাজী শামীম আহমেদ, জাগো নিউজের খুলনা প্রতিনিধি আলমগীর হান্নান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল, দৈনিক যুগান্তর পত্রিকার খুলনার ব্যুরো ইনচার্জ আহমেদ মুসা রঞ্জু, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর, এসএ টিভির খুলনা প্রতিনিধি রফিকুল ইসলাম মতি, দৈনিক আমাদের অর্থনীতির খুলনা প্রতিনিধি হাসানুর রশিদ তানজির, দৈনিক ইত্তেফাকের বটিয়াঘাটা প্রতিনিধি শেখ আব্দুল হামিদ, ফটো সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দৈনিক দেশ রূপান্তরের সাফল্য কামনা করেন।#

 

ডিমের বাজারে ধস, খামারীরা ক্ষতিগ্রস্ত, সরকার-মিডিয়া নিশ্চুপ প্রণোদনা দাবী পোল্ট্রি শিল্প মালিক সমিতির
খবর বিজ্ঞপ্তি
নিরাপদ-পুষ্টিকর গরীবের আমিষখ্যাত মুরগির ডিমের বাজারে ধস নেমেছে। উৎপাদন খরচ ২ গুণ বাড়লেও বাড়েনি বাজার মূল্য। সরকারের বেধে দেয়া প্রতি পিস ডিমের মূল্য ১২ টাকার স্থলে বর্তমানে পাইকারী বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৮ টাকায়। প্রতি পিস ডিমের উৎপাদন খরচ ১০.৫০ টাকা। এতে লোকসান হচ্ছে ২.৫০ থেকে ৩ টাকা। এমতপেক্ষিতে ক্ষতিগ্রস্ত খামারিরা দিশেহারা হলেও সরকারের ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন, বাণিজ্য-কৃষি-খাদ্য-মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও সকল প্রকার মিডিয়া এ বিষয় একবারে নিশ্চুপ। যেখানে প্রতিটি ডিমে ১ টাকা বৃদ্ধি পেলে সারাদেশে হৈ চৈ পড়ে যায়, সরকারি সকল সংস্থা উৎপাদক-ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হানা দিয়ে জেল-জরিমানা করে, যা সকল মিডিয়ায় হেড লাইন হয়। কিন্তু বর্তমানে বাচ্চা-পশু খাদ্যের উপকরণ ভুট্টা প্রতি কেজি ২০ টাকার স্থলে ৪০ টাকা, সোয়াবিন খৈল ৫৫ টাকা স্থলে ৮০ টাকা ও মুরগীর বাচ্চা ৩২ টাকার স্থলে ৭০ টাকায় ক্রয় করে ৩-৪ টাকা কমে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ঘোষিত ১২ টাকা স্থলে ৩ টাকা লোকসানের জন্য প্রণোদনা প্রদান জরুরী। অন্যথায় সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প অচিরেই মুখ থুবড়ে পড়বে। এতে বহু লোকের কর্মসংস্থান হারাবে এবং ডিম আমদানি ছাড়া গত্যান্তর থাকবে না। ফলে দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানি ও সিন্ডিকেট তাদের প্রত্যাশিত মনোবাসনা পূর্ণ হবে। তাই ডিমের মূল্য ধসে খামারী ব্যবসায়ী পরিবারগুলো আসন্ন রমযান-ঈদুল ফিতরের আনন্দ বিষাদে পরিণত হওয়ার পূর্বে তাদেরকে দ্রুত প্রণোদনা প্রদানের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি খুলনা বিভাগীয় শাখা : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, মোঃ ইলিয়াছ চৌধুরী, এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে কাস্টমস হাউস চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউস চালু ও আমদানিযোগ্য সকল পন্যের অনুমতি প্রদানসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কাস্টম হাউজ বাস্তবায়ন কমিটির আয়োজনে সোমবার সকাল ১০ টায় শুল্ক স্টেশনের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন, কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।
আগামী বাজেট অধিবেশনের আগেই কাস্টমস হাউজ চালু ও আমদানিযোগ্য সকল পণ্যের অনুমতি প্রদানের জোর দাবি জানিয়ে ব্যবসায়িক নেতৃবৃন্দরা এসময় অভিযোগ করে বলেন, ভারতীয় আমদানিজাত প্রতিটি ফলের ট্রাকে ভোমরা ও বেনাপোল বন্দরের মধ্যে প্রায় দেড় টন টিআর ওজনের তারতম্য হচ্ছে। যার কারনে আমদানিকারকরা ভোমরা বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে দুটি বন্দরের টিআর ওজনের তারতম্য নিরসনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন থেকে এ সময় ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউস চালু ও আমদানিযোগ্য সকল পন্যের অনুমতি প্রদানসহ চার দফা দাবি বসাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, ভোমরা আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়শনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুনার রশিদ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সাবেক আহবাক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান প্রমুখ।
মানববন্ধনে এ সময় সিএন্ডএফ অ্যাসোসিয়েশন, সিএ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

দুর্নীতিবিরোধী ইয়েস ক্যাম্পে প্রায় তিনশত তরুণের দুর্নীতি, দারিদ্র্য ও বৈষম্য প্রতিরোধের অঙ্গীকার
খবর বিজ্ঞপ্তি
খুলনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী ইয়েস ক্যাম্পে দুর্নীতি, অনিয়ম, দারিদ্র্য ও বৈষম্য প্রতিরোধ করে একটি সমৃদ্ধ, সুশাসিত সোনার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রায় তিনশত তরুণ। ‘দুর্নীতি, দারিদ্র্য, অবিচার: তরুণদের ভাবনা’ শ্লোগান নিয়ে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী ইয়েস ক্যাম্প (৪ মার্চ ২০২৪, সোমবার) শেষ হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর তত্ত্বাবধানে পরিচালিত ১৪টি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যগণ এতে অংশগ্রহণ করে। ইয়েস ক্যাম্পে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস।

‘দুর্নীতি, দারিদ্র্য, অবিচার ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনায় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শুধুমাত্র আর্থিক লেনদেনই নয় বরং যেকোনো ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি, এর প্রভাব নেতিবাচক ও সূদুরপ্রসারী যা নিয়ন্ত্রণ করা আমাদের সকলের অবশ্য দায়িত্ব। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামোগুলোকে সক্রিয় করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতির জনকের ১৯৭৫ সালের স্বাধীনতা দিবসের ভাষণের সূত্র ধরে তিনি বলেন, জাতির পিতা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ঘরে ঘরে দূর্গ তৈরি করে সামাজিক আন্দোলনের আহবান জানিয়েছিলেন। আর এ ক্ষেত্রে উনি সবচেয়ে বেশি যোগ্য মনে করেছিলেন এদেশের ছাত্র ও তরুণ সমাজকে। বাংলাদেশের উন্নয়নে তরুণদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি উন্নয়নের অন্যতম প্রধান বাধা, দুর্নীতি বৈষম্য তৈরি করে, নারী অধিকার হরণ করে, দারিদ্র্য ও অবিচার বাড়ায়। দুর্নীতির ফলস্বরূপ প্রতি বছর দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে তা রুখতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমপক্ষে আরো ৩ শতাংশ বেশি হতে পারতো, ফলে বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য হয়তো অর্থ ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহের উপর নির্ভর করতে হতো না। অর্থ পাচারের কারণে বিশে^ বাংলাদেশ নেতিবাচকভাবে পরিচিতি পাচ্ছে এবং কিছু মানুষকে অবারিত সম্পদ সঞ্চয়ের সুযোগ করে দিচ্ছে, যার কারণে দেশে দারিদ্র্য ও অবিচার বৃদ্ধি পাচ্ছে। ড. ইফতেখারুজ্জামান টিআইবি খানা জরিপের তথ্য অনুসারে বাংলাদেশে সেবা গ্রহণের ক্ষেত্রে ৭১ শতাংশ মানুষকে ঘুষ প্রদান করতে হয় উল্লেখ করে এ অবস্থা পরিবর্তনের প্রধান অনুঘটকের ভুমিকা পালন করতে তরুণদের আহবান জানান। ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণদেরকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানোর পর তিনি দেশে দুর্নীতির ভয়াবহতা, দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের ভূমিকা, করণীয় ও বাস্তবতা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ক্যাম্পে ‘জেন্ডার সংবেদনশীলতা ও নারীর প্রতি সহিংসতা: তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনার শুরুতে “আর নয় চুপ থাকা” নাটিকা প্রদর্শন করে নাট্য সংগঠন “বটতলা”। এ সময় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বটতলার অভিনেত্রী ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা, নব আনন্দ’র প্রতিষ্ঠাতা শামীমা শওকত লাভলী ও ফারজানা আফরোজ ফারিহা প্রমুখ। টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমানের সঞ্চালনায় “দুর্জয় তারুণ্য: স্বেচ্ছাসেবা, নৈতিকতা ও নেতৃত্ব” শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন ইয়ুথ অপরচুনিটিস এর সহ-প্রতিষ্ঠাতা ওসামা বিন নূর, সাইবার টিনস্ এর ফাউন্ডার প্রেসিডেন্ট সাদাত রহমান এবং টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস। আলোচনায় বক্তাগণ তাদের নিজেদের জীবনের সংগ্রাম ও সফলতার গল্প উপস্থাপনের মাধ্যমে তরুণদের স্বেচ্ছাব্রতী জাগরণ, ঐক্য, পারস্পরিক সহযোগিতা, হার-না-মানা মনোবল, ইচ্ছাশক্তি, চ্যালেঞ্জ মোকাবিলা ও কঠোর পরিশ্রম করা এবং দুর্নীতি প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

তিন দিনব্যাপী ইয়েস ক্যাম্পে সনাক খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী. ফরিদপুর, মাদারীপুর এবং রাজবাড়ী এর ইয়েস গ্রুপের ইয়েস সদস্যগণ বিভিন্ন বিষয়ভিত্তিক মুক্ত আলোচনায় অংশ নেন এবং টিআইবি’র চলমান কার্যক্রমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সফল করতে অঙ্গীকার ব্যক্ত করেন।