Home আন্তর্জাতিক জাপানে হাজার বছরের ‘নগ্ন’ উৎসবে প্রথমবার নারীরা

জাপানে হাজার বছরের ‘নগ্ন’ উৎসবে প্রথমবার নারীরা

33

আন্তর্জাতিক ডেস্ক।।

জাপানের নগ্ন উৎসবে হাজার বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিলেন নারীরা। গত বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলের একটি ধর্মীয় উপসানলয়ে এই উৎসব হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নারীদের সাতটি দল এই উৎসবে অংশ নিয়েছিল।তারা বেশ উৎফুল্ল ছিলেন। এটির নাম ‘নগ্ন উৎসব’ হলেও; এতে কোনো নারী নগ্ন ছিলেন না।

ধারণা করা হয়, এই উৎসবের মাধ্যমে শয়তানকে দূর করা হয়। অংশগ্রহণকারীরা মঙ্গলের জন্য প্রার্থনা করে থাকেন।

নগ্ন উৎসব নাম হলেও কেউই পুরোপুরি নগ্ন ছিলেন না। অংশ নেওয়া পুরুষরা পরেছিলেন লইনক্লথস নামের পোশাক। সুমো রেসলাররা এই পোশাক পরে থাকনে। আর নারীরা পরেছিলেন হ্যাপ্পি শর্টস ও হাফপ্যান্ট।

নারুহিতো সুন্দোয়া নামের ওই উপসানলয়ের এক ভিক্ষু জানিয়েছেন, এই উৎসবে নারীদের কখনো নিষিদ্ধ করা হয়নি। এমনকি ব্যক্তিগতভাবে অনেক নারী এসে প্রার্থনা করেছেন। তবে গত বছর নারীদের একটি সংস্থা জানতে চায়, তারা দলগতভাবে এতে যোগ দিতে পারবেন কি না। তখন জানানো হয় তারা পারবেন।