শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর নরেন্দ্রপুর ফাড়ি পুলিশ অভিযান পরিচালনা করে একটি ওয়ান সুটারগান উদ্ধারসহ ফয়সাল হোসেন (২৮) সন্ত্রাসীকে আটক করেছে। নরেন্দ্রপুর ক্যাম্পের আইসি এসআই নাজমুল হোসেন আজ ২৫ ফেব্রুয়ারি রোববার বিকেল ৫টার দিকে বসুন্দিয়া রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করেন।
আটক ফয়সাল হোসেন বসুন্দিয়া পোস্ট অফিস পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। বসুন দিয়া ক্যাম্পের আইসি এসআই নাজমুল হোসেন জানায়,পুলিশের কাছে গোপন খবর ছিল রেল স্টেশন এলাকায় একটি অস্ত্র হাত বদল হবে। এ সময় পুলিশ অভিযান পরিচালনা করে একটি ওয়ান সুটান খান উদ্ধার সহ ফয়সালকে আটক করেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।











































