Home আলোচিত সংবাদ খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক

73

ঢাকা অফিস
কারামুক্তির পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন পরের এ সাক্ষাতে তারা ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।

সোমবার রাত সোয়া আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিট থেকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক চেয়ারপারসনের সঙ্গে কথা বলেন মহাসচিব।

বৈঠক শেষে রাত ৯টা ৩০ মিনিটে চেয়ারপারসনের বাসা থেকে বের হন বিএনপি মহাসচিব।