Home আঞ্চলিক মোংলায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে মামলা

মোংলায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে মামলা

56

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় একটি মাদ্রাসার দুই শিশুকে বলাৎকারের অভিযোগে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রবিবার (১৮ফেব্রুয়ারী) সকালে মোংলা থানায় ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী এক শিশুর বাবা আব্দুস সালাম। আউয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে, এম আজিজুল ইসলাম জানান, আউয়াল সরদার গত ১০ ও ১৪ফেব্রুয়ারী মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের একটি মাদ্রাসার হেফজখানার দুই শিশুকে বলাৎকার করেন। বলাৎকারের শিকার একটি শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে রবিবার সকালে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার আসামী আউয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান কে,এম আজিজুল ইসলাম।

আউয়াল সরদারের সংশ্লিষ্ট এলাকা সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, লোক মারফত শুনেছি আগে ও পরে এমন অপকর্ম করেছেন আউয়াল। আউয়ালের এ বলৎকারের ঘটনা সত্য, এর বিচার হওয়া উচিত।