স্টাফ রিপোর্টার।।
দৈনিক খুলনাঞ্চল সম্পাদকের সাথে অভিজ্ঞতা বিনিময় করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীরা।

রবিবার ( ১৯ ফেব্রুয়ারি) রাতে দৈনিক খুলনাঞ্চল এর ইসলামপুরস্থ বার্তা ও বানিজ্যিক কার্যালয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। পত্রিকার প্রকাশনা ও সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে অভিজ্ঞতা বিনিময় করে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন।

অভিজ্ঞতা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনাঞ্চল এর বিশেষ প্রতিনিধি সৈয়দ রানা কবীর, খুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় মাহাতো, ঋতু সাহা, লিথী মল্লিক, ফাহিমা আক্তার মীম, সমাপ্তি দাশ।











































