Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

45
তিস্তা নদীতে মাছ ধরতে নৌকা থেকে জাল ফেলছেন এক জেলে--সংগৃহীত

বাচ্চু মিয়ার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বাচ্চু মিয়া ছিলেন একজন সৎ, কর্মনিষ্ঠ আদর্শিক মানুষ। তিনি বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠার কাজে খুলনায় আসেন। তৎকালীন সময়ে রাজনীতি দিয়ে পেশীশক্তিকে পর্যদুস্ত করেছিলেন তিনি। তার চৌকষ এবং সাহসী পদক্ষেপের কারণে পেশীশক্তির পতন ঘটেছিলো। তিনি আরো বলেন, বেলায়েত হোসেন বাচ্চু মিয়া, এম এমদাদুল হক মোল্লা, এম এ বারি, সামছুর রহমান মানির নেতৃত্বে খুলনায় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিলো। তাদের ঐক্যবদ্ধ আদর্শিক রাজনীতি বঙ্গবন্ধুর হাতকে আরো শক্তিশালী করেছিলো। বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে।
শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার মেয়ে ও সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরীনা রহমান বিউটি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ হেল কাফী। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, এস এম আকিল উদ্দিন, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, চ ম মুজিবর রহমান, মুন্সি মো. সেলিম হোসেন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ছেলে জাবেদ হোসেন ডিউক, রিয়াজাদ হোসেন জন, শবনম সাবা, জেসমিন সুলতানা শম্পা, নুর জাহান রুমি, মো. শফিকুর রহমান, গোলাম হায়দার বুলবুল, ফেরদৌস আলম রিতা, শিউলি বিশ^াস, আঞ্জুমনোয়ারা, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, লেলিন, জহির আব্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।

কেশবপুরের এমপি আজিজুল ইসলামকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান
আলমগীর হোসেন, কেশবপুর (যশাের) প্রতিনিধি
যশোর-৬ কেশবপুর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রেসক্লাবের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান খান। সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আজিজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে আরাে বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহাম্মদ শফি, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মােতাহার হােসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার, সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে প্রেসক্লাবের সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নয়ন এবং কেশবপুরের উন্নয়ন ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

কালিগঞ্জে চৌমুহনী মাদ্রাসার শিক্ষকরা এমপি দোলনের সাথে শুভেচ্ছা বিনিময়
কালিগঞ্জ প্রতিনিধিঃ
১০৮ সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার কর্মরত শিক্ষক -কর্মচারীবৃন্দ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলাস্থ এমপি’র নিজস্ব বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল কাদীর হেলালী, মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মোঃ নুরুল আমিন, সহকারী অধ্যাপক মাওঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো: আসাদুল্লাহ, সহকারী অধ্যাপক মো: জুবাইর ইসলাম, আরবি প্রভাষক শহিদুল্যাহ, মো: নুর ইসলাম, হোসেন আলী, আহছান হাবীব, আব্দুল মাজিদ, মোবারক হোসেন, মো: আবু বক্কর সিদ্দিক, শেখ আব্দুস সবুর, আনোয়ার হোসেন, শাকির আহমেদ, রেখা খাতুন, শিরিনা পারভীন, সুমাইয়া, আব্দুস সালাম প্রমুখ। এসময়ে সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের কাছে সম্মাননা স্মারক ক্রেস্ট ও আগামী ৮ই মার্চ তারিখে মাদ্রাসার ৫৭ তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের দাওয়াত পত্র তুলে দেন।

সাগরদাঁড়িতে এম,পি’ আজিজুল ইসলামের পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের উদ্ধোধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
গতকাল দুপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ভূমি যশোরের সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীরে বিদায় ঘাটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্ধে সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্য বর্ধন কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন, যশোর -৬ আসনের এম,পি মোঃ আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)।
এ সময় তার সঙ্গে উপস্হিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার,উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউছুপ আলী, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসন সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় এক ব্যক্তির গলায় রশি পেচিয়ে আত্নহত্যা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় দেবব্রত চক্রবর্তি(৪০) নামে এক ব্যক্তি বাড়ির পিচনে নিমগাছে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছে। সে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের বাইনবাড়িয়ার বিজন চক্রবর্তির ছেলে। ঘটনাটি শনিবার ভোর ৪ টার দিকে ওই ঘটনা ঘটায়। পুলিশ ঘটনাস্থল থেেেক মরদেহের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। থানায় অপমৃত মামলা হয়েছে।

মৃতের ছোট ভাই, বিশ্বজিৎ চক্রবর্তি জানানন, আমার বড় ভাইয়ের শরীক অবস্থা ভালো ছিলো না সে কারণে গলায় রাশি পেচিয়ে আত্নহত্যা করতে পারে। তবে এলাকাবাসি বলছে, তাদের পারিবারিক বিরোধে আত্নহত্যা করতে পারে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ দর্শক আহাদ আলী জানান, লাশের সুরতহাল রিপোট করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত অব্যহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা ডাবে কিভাবে মারা গেছে।

 

 

 

 

 

 

অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে খুলনায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার
অবৈধ সব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি সংস্থা জনউদ্যোগ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জনউদ্যোগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম। বক্তব্য দেন-জনউদ্যোগের সদস্যসচিব মহেন্দ্রনাথ সেন, খুলনা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ মফিজুল ইসলাম, মহানগর সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, জাতীয় পার্টির মহানগর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. গাইসুল আজম, টিইউসির সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, খুলনা উন্নয়ন ফোরামের কো-চেয়ারম্যান ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে ৭ হাজার ৮৬টি ইটভাটা চালু আছে। এর মধ্যে ৪ হাজার ৫০৫ ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই। এসব ইটভাটায় বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ ইট তৈরি হচ্ছে। ইটভাটায় বছরে ১৩ কোটি মেট্রিক টন মাটি লাগে। যার অধিকাংশ আসছে কৃষিজমি থেকে। উর্বর মাটির অভাবে কৃষক তার লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদন করতে পারছে না। ফলে খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে। যার কারণে দেশে বৈদেশিক মুদ্রা খরচের পরিমাণ দিন দিন বাড়ছে।

তারা আরও বলেন, সারি সারি ইটভাটায় চিমনি দিয়ে নির্গত হচ্ছে দূষিত কালো ধোঁয়া। দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েও খুব বেশি সুফল মিলছে না। বরং অবৈধ ইটভাটার সংখ্যা বেড়েই চলেছে। দেশে চালু অর্ধেকের বেশি ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই। এসব ইটভাটার কারণে বায়ুদূষণ ঘটছে।

বক্তারা বলেন, ইটভাটা শুধু উর্বর মাটি ধ্বংস করছে না; বায়ু, মাটি ও প্রকৃতির স্থায়ী ক্ষতি করছে। স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের মালিকানা ও ছত্রচ্ছায়ায় এসব ইটভাটা চলছে। স্থানীয় সরকারি-বেসরকারি অনুষ্ঠানের অন্যতম উৎস এলাকার তহবিলের বড় উৎস এসব ইটভাটা। ফলে অবৈধ হলেও প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অধিকাংশ ইটভাটার কারণে কৃষিজমির ফসলের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আশপাশের বাসিন্দাদের নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। অবিলম্বে অবৈধ সব ইটভাটা বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

যশোরে অস্ত্র-মাদকসহ ৬৫ জন গ্রেফতার
যশোর প্রতিনিধি
যশোরে অস্ত্র ও মাদকসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে (১৪-১৬ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত তাদের জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ৩২ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, জেলার প্রতিটি থানা, ডিবি পুলিশ জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্র উদ্ধার করে জনমনে স্বস্তি ও আস্থার স্বাক্ষর রেখে চলেছেন। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে পৃথক ৩২ রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সাইকেল চালিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন ১০ ভারতীয়
বেনাপোল (যশোর) প্রতিনিধি
সাইকেল চালিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসেছেন ‘১০০ মাইলস’ নামের একটি সংগঠনের ১০ সদস্য। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।

আগতরা জানান, বাঙালিরাই নিজের ভাষা রক্ষায় জীবন দিয়েছে। পৃথিবীতে এমন নজির আর কারও নেই। মায়ের ভাষা বাংলায় কথা বলি এটা সেই ভাষা শহীদদের অবদান। তাই ভাষার মাস উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ছুটে আসা।
দলীয় প্রধান সরজিত রায় বলেন, ভাষার টানে বাংলায় এসেছি। ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবো। ভাষা দিবসের কর্মসূচি শেষে ২২ ফেব্রুয়ারি বেনাপোল বন্দর হয়ে আমরা ভারতে ফিরবো।
বেনাপোল সরগম সংগীত একাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্যের গৌরবের কারণে মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষা যতদিন থাকবে বিশ্ব এ ভাষা শহীদদের শ্রদ্ধা ততদিন জানাবে।

গাংনীতে কৃষকের দুই বিঘা কলাক্ষেত বিনষ্ট, ৪ লাখ টাকার ক্ষতি
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে তিন কৃষকের দুই বিঘা জমির কলা ক্ষেত কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। কৃষক সোহাগ সরদার, ইমরুল ও আমজাদ নামের তিন কৃষক সমন্বিত উদ্যোগে কলা চাষ করছিলেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে দুর্বৃত্তরা এ কলাক্ষেত নষ্ট করা হয়।

কৃষক সোহাগ সরদার জানান, তারা তিনজন সমন্বিতভাবে ৪০ বিঘা জমি আবাদ করেন। এর মধ্যে সাড়ে তিন বিঘা জমিতে কলাক্ষেত রয়েছে। জমিতে সার, সেচ ও কীটনাশক দিয়ে কলা গাছ গুলো প্রস্তুত করা হয়েছিলো। কলার কাঁদিগুলোও প্রায় পেঁকে গেছে। রাতের অধারে কলা গাছ গুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে মাঠের কৃষকরা কলা ক্ষেত বিনষ্টের কথা জানায়। দুই বিঘা জমির কলাক্ষেত কেটে বিনষ্ট করেছে। এতে অন্তত চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে এধরনের ঘটনা যেন এই গ্রামের মাঠগুলোতে আর না ঘটে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয় এলাকাবাসী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পুলিশ বিষয়টির খোঁজ খবর নেওয়া হচ্ছে। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় আইস-হেরোইন উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দক্ষিণ হাড়দ্দায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আইস ও হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে দক্ষিণ হাড়দ্দা নামক এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় আইস ও এক কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

যশোরে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গুলি, আটক ৩
যশোর অফিস
যশোরের মনিরামপুরে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি করে পালিয়ে যাওয়ার সময় তিন দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মানব মন্ডল (৩৬) উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আটকরা হলেন- অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার বুইকরার মৃত সোহরবের ছেলে হান্নান (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কুলটিয়া মোড়ে নিপুণ মন্ডলের দোকানে যান মানব মন্ডল। দোকানে তারা গল্প করছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুই মোটরসাইকেলে আসা তিন যুবক মানব মন্ডলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়েন। গুলি মানবের উরুতে লাগে। এরপর তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিপুণ মন্ডল জানান, মানব তার দোকানে পৌঁছানোর ৫ মিনিট পরেই এ ঘটনা ঘটে।

এদিকে, গুলিবর্ষণের পর স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মাগুরা এলাকায় তাদের আটকে করে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আতিকুল ইসলাম বলেন, তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

কয়রায় লবণ পানিতে আর নয়, মিষ্ঠি পানিতে মাছসহ ধান চাষ
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনা-৬ কয়রা-পাইকগাছার নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়কে কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেওয়া সংবর্ধণা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে কয়রায় লবণ পানিতে নয় মিষ্ঠি পানিতে হবে মাছ চাষের ঘোষণা দিয়েছেন। শনিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে সংবর্ধণা সভায় সংসদ সদস্য আরও বলেন, তিনি কয়রা-পাইকগাছার সর্বস্তরের জন সাধারণকে নিয়ে বেড়িবাঁধ কেটে লবণ পানি তোলার বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং সেজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী। সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা, মশে^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি , বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উত্তরবেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, মহারাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম, কয়রা সদর ইউনিয়ন সভাপতি জিয়াদ আলী, আমাদী ইউনিয়ন সাধারণ সম্পাদক নির্মল কুমার, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সভাপতি কবি শামসুর রহমানসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়,দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, কোষাধাক্য ইয়াকুব আলী সহ উপজেলা,ওয়ার্ড, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও হাজার হাজার জনসাধারণ।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য রশীদুজ্জামান দলীয় নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানদের দাবির প্রেক্ষিতে বলেন, যারা ওয়াপদার বেড়িবাধ ছিদ্র করে লবণ পানির চিংড়ী ঘের করছেন তারা আজ থেকে লবণ পানির কথা ভূলে গিয়ে বেড়িবাধের ছিদ্র বন্ধ করে মিষ্ঠি পানির মাছ চাষ করার চিন্তা করুন। তিনি বলেন, লবণ পানির মাছ চাষ বন্ধ করে মিষ্টি পানিতে মাছ অন্যান্য ফসল ফলাতে হবে। এই এলাকায় লবণ পানি বন্ধ করে বিলের খালে মিষ্ঠি পানি সংরক্ষণ করা হলে কৃষকরা বাপ দাদা আমলের মত গোলা ভরা ধান পাবে গোয়াল ভরা গরু পাবে এবং পুকুর ভরা মাছ পাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য কৃষিতে বর্তমান সরকার বিপ্লব ঘটিয়েছে। তাই আমি শস্যশামল সবুজে ভরা দেখতে চাই কয়রা-পাইকগাছার মাটিতে। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ প্রশাসন ঐক্যবদ্ধ হয়ে লবণ পানি বন্ধ করতে হবে। তিনি রাস্তাঘাট নির্মাণের চলমান কার্যক্রম দ্রুত শেষ করা সহ যে সমস্ত রাস্তা নির্মাণ হয়নি সে গুলো আমি সরেজমিনে দেখে দ্রুত নির্মাণ করব ইনশাল্লাহ।

 

কয়রায় জাতীয় করনকৃত শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ে মানববন্ধন ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার জাতীয় করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল, ল্যামগ্রান্ড ও পদোন্নতি পাইবার দাবি জানিয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ১৭ ফেব্রুয়ারি বেলা ১১ টায় মধ্য বামিয়া প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দুপুর ১ টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন উপজেলা জাতীয় করনকৃত শিক্ষক সমিতি। লোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা বক্তব্য রাখেন উপজেলা জাতীয় করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, মোঃ আঃ খালেক, মোজাফফর হোসেন, মোঃ রেজাউল ইসলাম, অমল কৃঞ্চ বাইন, বন্কিম চন্দ্র মন্ডল, সাবিনা ইয়াসমিন মিতা, সহকারি শিক্ষক আঃ অদুদ প্রমুখ। মানববন্ধনে শিক্ষকরা জানায়, কোন পরিপত্র, আদেশ ও নিদের্শনা ছাড়াই কয়রা উপজেলা হিসাব রক্ষন অফিস জাতীয় করনকৃত সকল শিক্ষকদের টাইম স্কেল ও ল্যামগ্রান্ডের টাকা কর্তন করছে। আমরা উক্ত টাকা কর্তন না করার জন্য আবেদন জানাই। অনুষ্ঠানে কয়রা উপজেলার জাতীয় করনকৃত শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা বলেন,শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের দাপ্তরিক জটিলতায় কারণের হিসাব রক্ষণ অফিস আমাদের টাইম স্কেল,ল্যামগ্রান্ডের অর্থ কেটে নিচ্ছেন। যার ফলে অবসার সময়ে জ্যেষ্ঠতা অনুযায়ী ৫ থেকে ৭ লক্ষ টাকা কম পাচ্ছি। সে জন্য দ্রুত সময়ের মধ্য দুই দপ্তরের জটিলতা সমাধানের দাবি জানান তারা।

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার এখন ডিজিটাল সংযোগ: ননী গোপাল মন্ডল

দাকোপ প্রতিনিধি
প্রধানমমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার এখন ডিজিটাল সংযোগ এ কথা উল্লেখ করে খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এ দেশকে ৪১ সালের মধ্যে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে নিয়ে অগ্রযাত্রা শুরু করেছেন। আর এ জন্যই এ সরকার অবকাঠামোগত উন্নয়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। তারই ধারা বাহিকতায় পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যে দিয়ে এখন আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এখন দেশের প্রতিটি গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের ফলে বিশেষ অবদান রেখেছেন। সরকারের আমলেই স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট ক্রীড়াবিদ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট প্রযুক্তি, স্মার্ট সোসাইটি, স্মার্ট সরকার ব্যবস্থাপনা গড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করা হবে। তিনি শনিবার দুপুর সাড়ে ১২ টায় দাকোপে উপজেলা সদর চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাগর সেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সজিব সরকার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্র সরকার, কল্পনা সেন, চালনা পৌরসভা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, অভিভাবক সদস্য পল্লবী বাছাড়, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যথাক্রমে নিতাই চন্দ্র সাহা, অনুপ সরদার, মৌরিন আকতার, মৃদুলা রায়, রেহানা আকতার, রত্না মিস্ত্রী শিক্ষার্থী রাইসা বাবুল পিউ, অন্যান্যা মন্ডল প্রমুখ।

 

দাকোপে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে দুইদিন ব্যাপি পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৬তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলাস্থ চালনা সৎসঙ্গ বিহার আয়োজিত দুইদিন ব্যাপি মহোৎসবের দ্বিতীয় দিন শুক্রবার রাত সাড়ে ৯টায় উৎস উদ্যাপন কমিটির সভাপতি শ্রী উমাশঙ্কর রায়ের সভাপতিত্বে মাতৃসম্মেলন অনুষ্ঠিত হয়। মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য শ্রী ননীগোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, প্রফেসর ড. তুহিন রায়, প্রফেসর ডা. বিধান চন্দ্র সরকার,সুপারিন্টেন্ডেন্ট অব কাস্টমস খুলনার শ্রীমত্যা নমিতা রায়, বাগেরহাট জনপ্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শ্রী জয়ন্ত মল্লিল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, ডাঃ সুব্রত রায়, ডাঃ মধুুসুদন সাহা, ডাঃ সিদ্ধার্থ কুমার রায়, জেলা পরিষদ সদস্য সাবেক কে এম কবির হোসেন, দেবপ্রসাদ গাইন, চালনা সৎসঙ্গ বিহারের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত রায়, উৎসব উদযাপন কমিটির সম্পাদক সুব্রত কুমার রায়, শ্রী চিত্তরঞ্জন মন্ডল,সুদীপ্ত কুমার মিস্ত্রী, শ্রী ঋশিকেশ মন্ডল প্রমুখ।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উচ্ছেদ অভিযান পরিচালনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে খুলনা মোংলা মহাসড়কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মোড়ে সাইড সোল্ডারে গড়ে উঠা অবৈধ দোকানপাট ঝুপড়িঘর ও ত্রিফল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ পালন উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে কাটাখালী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পারিচালনা করায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশকে সর্ব জনসাধারন অভিনন্দন জ্ঞাপন করেছেন। জানা গেছে, খুলনা মোংলা মহাসড়কের বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড় ও বাসস্ট্যান্ড এলাকার দুইপাশের্^র সাইড সোল্ডার দখল করে এক শ্রেণীর ব্যবসায়ী ছোট্ট ছোট্ট ঝুপড়ি ঘর বেঁধে ও ত্রিফল টাঙ্গিয়ে সর্ব জনসাধারনের চলাচলে বাঁধা সৃষ্টি করে আসছিল। যে কারনে সাইড সোল্ডার দিয়ে ছোট খাটো যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা অসম্বব হয়ে পড়েছিল। এ অবস্থায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সাজেন্ট কামরুজ্জামান ও এএসআই মোঃ শুকুর মুন্সি সহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় তারা ছোট্ট ছোট্ট ঝুপড়ি দোকানপাট ও ত্রিফল খুলে ফেলেন। আর এ কারনেই সাইড সোল্ডার দিয়ে ছোট্ট ছোট্ট যানবাহন চলাচল/দাড়ানো সহ সর্ব জনসাধারন পায়ে হেটে চলাচল করতে পারছে। ##

ফকিরহাট উপজেলা জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ ও বেতাগা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ। শ্রমিক লীগের সাধারন সম্পাদক শেখ আছাবুর রহমান এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, সহ-সভাপতি ভগিরত বিশ্বাস, মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম (ডলার), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মহিলা সম্পাদিকা মোসাঃ সাথী বেগম, সদস্য মোঃ বাদল ফারাজী ও মোঃ অপিউর রহমান। সভার পূর্বে শ্রমিক লীগের পক্ষ হতে উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ ও সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। ##

 

 

ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি জেএসডি’র
খবর বিজ্ঞপ্তি
বর্তমান সরকারের শাসনামলে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, রাষ্ট্র পুনরুদ্ধার ও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দাবি করেছে জেএসডি। দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার মানবাধিকার, ন্যায় বিচার, অংশীদারিত্বের গণতন্ত্র, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সীমান্তের সমস্যা দ্রুত সমাধানের দাবিও করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সমানে দাবি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এ দাবি করেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ আয়োজন।
বক্তারা স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আসম আব্দুর রব কর্তৃক দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক তরান্বিত করার লক্ষে সংসদ বাতিল, নতুন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবি তুলেছে। জেলা জেএসডি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হাকিম। বক্তৃতা করেন নাগরিক আন্দোলনের সংগঠক আহসান হাবিব, জেল জেএসডির সাধারণ সম্পাদক স. ম রেজাউল করিম, নগর নগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, জেএসডি নেতা মোঃ ইয়াহিয়া, বেল্লাল হোসেন, রাইসুল ইসলাম রাফি ও আবু মুসা।

বৃহত্তর আমরা খুলনাবাসীর গণঅবস্থান কর্মসুচিতে বক্তারা
খুলনায় সকল সম্ভবনা থাকা সত্বেও পুর্নাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন না হওয়া দু:খজনক
খবর বিজ্ঞপ্তি
১৯৭৬ সালে খুলনার খালিশপুরে ৫ একরের বেশি জমির উপর খুলনার বিটিভি উপ কেন্দ্রটি স্থাপিত হয়। ঐ বছরই খুলনা অঞ্চলের দর্শকদের জন্য ৫০০ ফুট এন্টেনা এলিমেট সংযুক্ত করেন। ট্রান্সমিটার ভবনটির মধ্যে কয়েকটি কক্ষকে স্টুডিও করার জন্য এবং ঐ সাউন্ড গ্রুপ করা হয়েছিল। রীলে স্টেশন এর জন্য অনেক জায়গা রয়েছে। উপকেন্দ্রের নিজস্ব ভবন ও আছে। কিন্তু ১৯৯৯ সালের ৫ মার্চ তৎকালিন বিটিভি মহাপরিচালক সৈয়দ সালাদ্দিন জাকী ও প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান উপকেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন শেষে একটি রিপোর্ট করলে ও কোনো কিছু না হওয়ায় আবার ও ১২ বছর পর ২০১২ সালে ৫ই অক্টোবর বিটিভি মহাপরিচালক ম হামিদ খুলনা সফরে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় ঘোষনা দিয়ে বলেন ২০১৩ সালে ডিসেম্বরে পৃথক ভাবে খুলনা থেকে বিটিভি অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। তখন উপ কেন্দ্রটিতে স্টুডিও তৈরি, ক্যামেরা ও প্যানেল বোর্ড এনে এবং বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করে পরিক্ষামুলক সম্প্রচার শুরু করলে ও অজ্ঞাত কারনে ২০১৪ সালের শেষের দিকে উপকেন্দ্রের প্যানেল বোর্ড ও ক্যামেরা খুলে অন্যত্র নিয়ে যায় এবং কেন্দ্রটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। যা খুলনার প্রতি বিমাতা সুলভ আচরন, এটা মেনে নেয়া যায়না।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে পূর্নাঙ্গ টিভি কেন্দ্র বাস্তবায়ন, ময়ুর নদী সম্পুর্ন খনন, বধ্যভূমিতে মুক্তিযুদ্ধর স্মৃতি কমপ্লেক্স নির্মান, খুমেক হাাপাতালে ক্যান্সার নির্নয় (লিলিনিয়ার্ক এক্সিলেটর) মেশিন স্থাপনের দাবিতে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসুচিতে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বক্তারা আরও বলেন, গল্লামারি ময়ুর নদীকে বাঁচাতে এবং নগরবাসীকে জলবদ্ধতার হাত হতে মুক্তি দিতে খুলনা সিটি কর্পোরশন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরশনে ড্রেনেজ ব্যবসস্থার উন্নয়নে বয়রা শ্বশান ঘাট হতে সাচিবুনিয়া ব্রিজ এবং আড়ংঘাটা কালভার্ট থেকে বয়রা শ্বশান ঘাট মোট পর্যন্ত সাড়ে পাচ কিলোমিটার নদী খনন করার প্রকল্প গ্রহন করে যার খনন কাজ চলমান। টেন্ডার অনুযায়ি নদীর পানি সেচে দিয়ে /শুকিয়ে ভেকু ও শ্রমিক দিয়ে মাটি কাটার কথা থাকলেও পানি না সেচে অনেক ক্ষেত্রে পানির মধ্যেই খনণ কাজ চলায় প্রকল্পের সঠিক উদ্দেশ্য কতখানি বাস্তব সম্মত হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। তাই সাড়ে পাঁচ কিলোমিটার নয়। নদীটির উৎপত্তি স্থল বিল ডাকাতিয়া হতে রূপসা এলাকার আলুতলাসহ ১০ গেট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নদীটি পুরা খনন করতে হবে। শুধু তাই নয় এই নদীর সংগে সংযুক্ত ২২টি খালগুলো খনন করে জোয়ার ভাটার সৃস্টি করা করতে হবে। মহানগরীর জলবদ্ধতা নিরসনে দূষণ মুক্ত পরিবেশ রক্ষায় জোয়ার ভাটার প্রয়োজন এবং নদীর তীরে ও খালের অবৈধ দখলদার উচ্ছেদ করে ওয়ার্ক ওয়ে তৈরী করা।
ঠিকাদারের কাজ সরেজমিনে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা ও রুপসা নদীকেও ড্রেজিং এর আওতায় আনা, গল্লামারী বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্স নির্মাান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লোকবল বৃদ্ধি করা, দালাল মুক্ত করা, এ্যামব্যুলেন্স সিন্ডিকেট ভেংগে দেয়া, ঔষধ পাচারে হাসপাতালে কেউ জড়িত থাকলে শাস্তির ব্যবস্থা এবং ১০/১১ জেলার মানুষের সেবা দানকারি প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে ২০০০ বেডে উন্নীত করে রোগীদের প্রয়োজনে দ্রুত একটি ক্যান্সার নির্নয় মেশিন স্থাপনের দাবি জানিয়ে বক্তরা দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় সকল সম্ভবনা থাকা সত্বেও পুর্নাঙ্গ টিভি কেন্দ্র এখন ও স্থাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় গণঅবস্থান কর্মসুচিতে
বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক এমপি নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি জননেতা আ. গফফার বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিন জামাল পন, ওয়ার্কাস পাটির মহাগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জাতীয় পাটির খুলনা মহানগর সহসভাপতি অধ্যাপক গাউসুল আজম, সাধারন সম্পাদক মো. আব্দুলাহ আল মামুন, শেখ নাজমুল কবির সাদি, সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, পোল্টি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, গ্লোবাল খুলনার আহব্বায়ক শাহ মামুনুুর রহমান তুহিন, জাতীয় পাটির শাহ লায়েক উল্লাহ, মো সবুর হোসেন, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, নাগরিক নেতা আ. হালিম, মো. আইনুল হক, হাফেজ মাওলানা আ. কালাম আজাদ, কামরুজ্জামান রজব, গাজি মোশারেফ হোসেন, শেখ মোহাম্মাদ আলি, তাজুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, মো. কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন, এম এ জলিল, মো. কামরুল ইসলসম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারী শরীফ মিজানুর রহমান, ইকবাল হোসেন তোকা, আ. মান্নাফ মুন্নাফ, শেখ শহিদুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. আলাউদ্দিন, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন মুন্সি আহমেদ হোসেন।

মহেশপুরে শহীদ দিবস উপলক্ষে আ’লীগের আলোচনা সভা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
২১ শে ফেব্রায়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আওয়ামীলীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে(১৭ ফেব্রায়ারি)উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা পরিষদ অডেটিরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) সালাহ উদ্দিন মিয়াজি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ময়জদ্দীন হামীদ,কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগের সদস্য আনিচুর রহমান টিপু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা প্রমুখ। এছাড়াও উপজেলার ১২ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

মহেশপুর গাজীরন নেছা বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব করেছে শিক্ষার্থীরা। শনিবার(১৭ফেব্রায়ারি) সকালে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় শীতকালীন পিঠা উৎসব। চন্দ্রপুলি, ভাপা, নকশি, গকুল, চিতই, পাটিসাপটা, আন্দোসা, বিস্কুট পিঠা, তালের পিঠাসহ প্রায় ৫০ প্রকারের পিঠার সমারেহ স্টল সাজিয়ে ছিলেন তারা। বাড়ি থেকে নিজ হাতে বানিয়ে আনা এসব পিঠা বিক্রি করে নগদ টাকাও পেয়েছেন অনেক শিক্ষার্থী।
পিঠা উৎসবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকবর্তা (ভারপ্রাপ্ত) শরীফ শাওন। বিশেষ অতিথি ছিলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, মহেশপুর থানার এই আই সাইদুর রহমান,মহেশপুর প্রেসক্লারের সাধারণ সম্পাদক এনামুল হক দুলু প্রমুখ।

 

 

 

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়।
জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর -০২ আসনের সাংসদ মোঃ আশরাফুজ্জামান আশু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা আ.লীগের সহ-সভাপতি এবং দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, দৈনিক দক্ষিনের মশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়ারেশ খান চৌধুরী, অধ্যাপক মোজাম্মেল হক, তথ্য অফিসার জাহারূল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মদ আলী সুজন, জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ মশিউর রহমান বাবু, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, দৈনিক মুক্ত স্বাধীন পত্রিকার নির্র্বাহী সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী আবুল কাশেম, সাতক্ষীরা সমিতির সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইস্তিয়াক সুমন,সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, সাহিত্য ও সাংস্কৃতিক শেখ রেজাউল ইসলাম বাবলু, কার্যকরী সদস্য জি এম সোহরাব হোসেন, মোঃ আমিরুল ইসলাম ও সদস্য আব্দুল মতিন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না। তাই যেই হোক না কেন? সাংবাদিক হোক আর ডাক্তার হোক, কবিরাজ হোক যেই হোক না কেন আমি ছাড় দেবো না। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমার কাছে আসবেন যতটুকু সাহায্য করার ক্ষমতা আমার থাকবে ইনশাল্লাহ আমি করব। তিনি আরো বলেন, দুর্নীতিগুলো আপনারা তুলে ধরেন, আমি আপনাদের পাশে থাকবো। অনুষ্ঠানে র্যাফেল ড্র, বাস্কেট বল, হাড়িভাঙা, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সংগঠনের সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ও সদস্য গণ উপস্থিত ছিলেন।