Home জাতীয় সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থী চূড়ান্ত

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থী চূড়ান্ত

40

ঢাকা অফিস
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল)। এতে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠকে এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

এ ছাড়া সহসভাপতি ২ জন হলেন- হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ রেজাউল করিম, সহসম্পাদক মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম, সদস্য- ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ এবং ইব্রাহিম খলিল।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে (সাদা) সভাপতি পদে আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেওয়া হয়। আগামী ৬ ও ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।