ঢাকা অফিস
দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৮ জন।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৬ জনে। শনাক্ত বেড়ে হয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬৪২টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তের মধ্যে ৪৬ জনই ঢাকার রোগী। বাকি দুইজন চট্টগ্রামের বাসিন্দা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৮ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ২৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার চার জনে। মোট সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।











































