Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

107
ফাগুন আসার আগেই ফুটেছে পলাশ ফুল। সে ফুলের মধু খেতে পাখির আনাগোনা। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, পাবনা থেকে তোলা: হাসান মাহমুদ

বইমেলায় জেলা যুবলীগের মুজিব কর্নার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
অমর একুশে বইমেলা খুলনা ২০২৪ এ “মুজিব কর্নার” নামক বইয়ের স্টল উদ্বোধন করেছেন খুলনা জেলা যুবলীগ। গতকাল শনিবার বিকাল ৪টায় খুলনা বিভাগীয় গণগ্রন্থগার প্রাঙ্গনে। মাসব্যাপি একুশে বই মেলায় “মুজিব কর্নার” নামক বইয়ের স্টল উদ্বোধন অনুষ্ঠানে। খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রলীগের বিভিন্ন পর্যাযের নাবেক নেতৃবৃন্দ ।

সভাপতির বক্তৃতায় চৌধুরী রায়হান ফরিদ বলেন, সুশিক্ষিত, দক্ষ ও স্মার্ট নাগরিক গড়তে তরুন প্রজন্মকে নিয়মিত বই পাঠে উদ্ভুদ্ধ করতে হবে। পবিত্র কোরআনের মাধ্যমে মানুষের প্রতি সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রথম নির্দেশ- পড়। পড়ার সবচেয়ে প্রাচীন, জনপ্রিয় ও গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে বই। বই জ্ঞানের আধার। বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। পৃথিবীতে মানুষের তিনটি জিনিস প্রয়োজন, বই, বই, আর বই। এফ টরুপার বলেছেন, একখানি ভালো বই শ্রেষ্ঠ বন্ধু, গতকাল এবং আজ জন্য। বন্ধুত্ব মানবজীবনে দুঃখ ও আনন্দের কারণ দুইই হতে পারে। কিন্তু একখানি ভালো বই এমন বন্ধু যা কখনো প্রতারণা করে না। আর রবীন্দ্রনাথ বলেছেন, ভালো বই আত্মশুদ্ধির শ্রেষ্ঠ উপায়। জ্ঞানের বাহন হিসেবে বই বিশ্বের সবচেয়ে প্রাচীন মাধ্যম। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপি বই মেলায় বিনামূল্যে বিতরণ করা হবে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ বলেন, জ্ঞানের প্রসারে বইয়ের বিস্তারের প্রয়োজনীয়তা প্রাচীনকাল থেকেই অনুভূত ছিল। আদিকাল থেকেই মানুষ বই কিনতে বিভিন্ন শহরে আসতে শুরু করে ক্রেতারা। আর এভাবেই বিশ্বে বই মেলার প্রচলন শুরু হয়। এভাবেই বিশ্বের প্রাচীন বইমেলা শুরু হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। রেনেসাঁ ও শিল্প বিপ্লবের হাত ধরে জার্মানির দেখাদেখি ইউরোপের অন্যান্য শহরেও বই মেলার প্রচলন হয়। ১৮০২ সালে ম্যাথু কেরির উদ্যোগে প্রথম বইমেলা বসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ১৮৭৫ সালে প্রায় ১০০ জন প্রকাশক মিলে নিউইয়র্কের ক্লিনটন শহরে আয়োজন করে বৃহৎ এক বইমেলার। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে জার্মানির পুস্তক প্রকাশক সমিতি ফ্রাঙ্কফুর্ট শহরে আনুষ্ঠানিক বই মেলার প্রচলন করে। এ মেলা এখন বিশ্বের সবচেয়ে প্রাচীন বইমেলা। বিশ্বের শতাধিক দেশ থেকে ২০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়ে থাকে। বাংলাদেশে বই মেলার ইতিহাস কোলকাতার থেকে প্রাচীন।

শ্যামনগর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকর ভিত্তিক সচেতনতামূলক সভা
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নে ১ নং ওয়ার্ডের পূর্ব মুন্ডা পাড়া উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থা যা এনজিও ব্যাুরো অনুমোদন প্রাপ্ত। পূর্ব মুন্ডা পাড়ায় ২০ জন দলিত অনগ্রসর জনগোষ্ঠীর যুব ও নারীর অধিকর ভিত্তিক সচেতনতামূলক (জরমযঃ ইধংবফ অধিৎবহবংং সবঃঃরহম) অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি মানবাধিকার সুরক্ষা, আইনের সহায়তা উন্নয়নে লক্ষে শ্যামনগর উপজেলায় ৪ টি ইউনিয়নে ৮ টি দলে ১৬০ জন যুব ও নারীদের নিয়ে কাজ করছে।শনিবার ১৯ ফেব্রয়ারী বিকাল ৩ টার সময় ১ নং ওর্য়াড়ের মুন্ডা সম্প্রদায়ের শাফলা দলের ২০ জন যুব ও নারীর মাঝে অধিকর ভিত্তিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম, প্রোগ্রাম ম্যানেজার আম্বিয়া সুলতানা ফিল্ড অর্গানাইজার যমুনা মুন্ডা,।এ ছাড়া উপস্থিত ছিলেন দলিত অনগ্রসর জনগোষ্ঠীর দয়েল দলের সদস্য বৃন্দ। প্রোগ্রাম ম্যানেজার আম্বিয়া সুলতানা তার বক্তব্য বলেন,আমরা মানবাধিকার বলতে আমাদের ধারণা শুধু নিপীড়ন,হতে মুক্তি বা বাক স্বাধীনতা মধ্যেয় সীমাবদ্ধ নয়।মানবাধিকার বলতে মানুষের বেঁচে থাকা, শরীরিক, নিরাপত্তা, স্বাধীনতা, সন্মানজনক, অবস্থার, উন্নয়ন প্রভূতি প্রয়োজনীয় সকল অধিকারকে বোঝায়। তাছাড়া যুবক ও নারীরদের মধ্যে পাচার, বাল্যবিবাহ, যৌতুক, জলবায়ু পরিবর্তনের যুবকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। এ সময় দলিত জনগোষ্ঠীর নারীদের মধ্যে দিবাকর মুন্ডা বলেন ৩ নং ওয়ার্ডের আমরা প্রায় ২০ পরিবারের মত বসতি বসাবস করি কিন্তু চলাচলের রাস্তা নাই আমরা সবাই মিলে জমি দিয়ে রাস্তা তৈরি করেছি কিন্তু দুঃখের বিষয় রাস্তা দিয়ে চলাচল করা যায় না বিষেশ করে বর্ষার মৌসুমে কাদার জন্য ছোট বাচা বৃদ্ধরা চলাচল করতে পারে না যাতে রাস্তা দিয়ে চলাচল করতে পারি তার ব্যবস্থা করার অনুরোধ জানান । তারা বলে আমরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত। যাহাতে আমরা সংস্থার মাধ্যেমে বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারি তাহার কথা জানান, জলবায়ু পরিবর্তনের কৃষি অভিযোজনে কৃষাণীদেন মাঝে লাউয়ের চারা বিতারণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার আম্বিয়া সুলতানা।

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিকের নিবন্ধন না থাকায় অভিযানে বন্ধ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডক্টরস্ কেয়ার এন্ড স্পেলাইজড হাসপাতালের নিবন্ধন না থাকায় জেলা স্বাস্থ্য বিভাগ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া পরিচালনার নিবন্ধন না থাকায় ক্লিনিক ও অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করে। ডায়গনস্টিক কার্যক্রমের অনুমতি থাকায় তা চালু রয়েছে।
শনিবার দুপুর ১টায় চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য আলমডাঙ্গা উপজেলা শহরের ডক্টরস্ কেয়ার এন্ড স্পেলাইজড হাসপাতালটি পরিচালনা করতেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ। স্বাস্থ্য কর্মকর্তা নিজেই অবৈধভাবে বেসরকারি ক্লিনিকটি কার্যক্রম পরিচালনার অভিযোগ আসে।ফলে সেখানে স্বাস্থ্য বিভাগ অভিযান চালায়। অভিযান শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে ডায়গনস্টিক সেন্টারের অনুমোদন আছে। কিন্তু ক্লিনিক বা অপারেশন থিয়াটারের নিবন্ধন ছিল না। অভিযানে সত্যতা মেলায় ক্লিনিক ও অপারেশন থিয়েটার বিভাগ বন্ধ করা হয়েছে। তবে নিবন্ধন পেলে তা চালু করতে পারবে। পরে ওই ক্লিনিকের চিকিৎসাধীন রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়।

 

বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তথ্য বিবরণী
খুলনা বিভাগের সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের নিবাসী শিশুদের নিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান (শনিবার) বিকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী এবং কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। বিভাগীয় সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অতিথিরা বলেন, শিশু-কিশোদের মানস গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীর মনে আনন্দ দেয় ও প্রফুল্ল রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 

 

মাগুরার শালিখার শতখালী ইউনিয়ন কৃষক লীগের কর্মীসভা কাতলী হাই স্কুলে অনুষ্ঠিত
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখার শতখালী ইউনিয়ন কৃষক লীগের কর্মীসভা শনিবার বিকাল ৪টায় কাতলী হাই স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ঢালি। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শালিখা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মিনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মোঃ জারুল ইসলাম বিশ্বাস,ভূমি বিষয়ক সম্পাদক কপিল মোল্লা,সদস্য মোঃ নওয়াব আলী, এ সময় আরো উপস্থিত ছিলেন ৭ ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ,শতখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষক লীগের নেতা কর্মীবৃন্দ সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মাগুরার শালিখার কবি স্বপন বিশ্বাসের কাব্য গ্রন্থ “ফটকি পাড়ের মৌ” এর মোড়ক উন্মোচন
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার উদীয়মান কবি স্বপন বিশ্বাসের কবিতা গ্রন্থ ফটকি পাড়ের মৌ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ টায় ২১ শে বই মেলার মোড়ক উন্মোচন মঞ্চে শতাধিক কবির উপস্থিতিতে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক সাবেদ আল সাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও প্রকাশক আনোয়ার কামাল খান, কবি খান আক্তার হোসাইন ,শিল্পী অমর হালদার, কবি বৃষ্টি আক্তার মিনা, শম্পা ইসলাম মিনা প্রমুখ। ৪২ টি কবিতার এই কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে প্রজাপতি প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা থেকে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন প্রকাশক মোঃ হারুন অর রশিদ প্রধান। হৃদয় ছুয়ে যাওয়া প্রেমের বিরহ ও আবেগ ভরা এ গ্রন্থটি পাঠক হৃদয়ে সামান্য হলেও আঁচড় ফেলবে এমনটাই আশা করেন বইয়ের প্রকাশক মোহাম্মদ হারুন অর রশিদ প্রধান। কবি স্বপন বিশ্বাস তার বইয়ের সম্পর্কে বলেন এটা আমার দ্বিতীয় একক কাব্য গ্রন্থ, আমার অপর একটা কাব্য গ্রন্থ প্রিয়তমা প্রেমাও এবারের বইমেলায় এসেছে জলছবি প্রকাশনা থেকে। আশা করি দুটো বইই পাঠক হৃদয়ে সামান্য হলেও স্থান দিবে।

কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের
সাধারণ সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুন, কালবের সহকারি জেলা ব্যাবস্থাপক হাফিজুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ -উজ -জামান খান, সাংবাদিক এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান স ম কামরুজ্জামান, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, জয়েন্ট সেক্রেটারী শহীদুল্লাহ, ট্রেজারার নাজমুল হুদা বাবু, ডিরেক্টর এনামুল হক, পাঁজিয়া ডিগ্রী কলেজের প্রভাষক শাহাজাহান আলী, কালব লিমিটেডের উপজেলা ব্যাবস্থাপক পলাশ কুমার কর, প্রোগ্রাম এসিস্টান্ট কাইয়ুম মোল্লা, অফিস সহায়ক ইকবাল হোসেন প্রমুখ। এ সময় ১০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (মাধ্যমিক ও প্রাথমিক শাখা) ও উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি শনিবার সকালে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ক্রীড়া বা সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার জয় বড় বিষয় নয়, অংশগ্রহণ করাই মূখ্য। প্রতিযোগিতা শিক্ষার্থীদের সহনশীল ও আত্মপ্রত্যয়ী হতে সাহাস্য করে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিদ্যালয়সমূহের শিক্ষক, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,০৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালকের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলুকদিয়া সড়কে দ্রুততম ডিলাক্স পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার আলুকদিয়া পীরপুর গ্রামের মৃত মিসতার মল্লিকের ছেলে শামসুল মল্লিক(৬০) বাইসাইকেল যোগে পীরপুর থেকে চুয়াডাঙ্গা বড় বাজারে পান নিয়ে বিক্রির জন্য আসছিল। পথে আলুকদিয়া বাজারে পৌছালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুত গতির পরিবহন চুয়াডাঙ্গা ডিলাক্স পিছন থেকে ধাক্কা দিলে শামসুল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা সদর থানার সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি- হাবিবুল্লাহ, সম্পাদক- সজল
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা খুলনা মহানগর এর সভাপতি মোস্তফা আল গালীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল হাওলাদার আব্দুল্লাহ এর সঞ্চালনায় থানা সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভুঁইয়া, মুহাম্মদ মঈনউদ্দিন, আব্দুল মান্নান, এস কে নাজমুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা এর সহ-সভাপতি মুহা: হাবিবুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিশকাত, প্রশিক্ষণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ ফাহিমুর রহমান ফাহিম , কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম রাজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুরুল করীম আজাদী।
আরও উপস্থিত ছিলেন আরাফাত হোসেন সিকদার, মোঃ মানসুরুল হক সিয়াম, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ তালহা, মোঃ শান্ত, মোঃ লিমন, মোঃ ফুয়াদ হোসেন উসমান, মোঃ আজিজুল ইসলাম, মোঃ সাইফ, মোঃ ইসমাইল, মোঃ জুবায়ের আহমেদ সহ প্রমুখ ওয়ার্ড নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মুহা: আব্দুল্লাহ আল মামুন এর সিদ্ধান্তক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা ২০২৩ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার ২০২৪ সেশনের কমিটির ঘোষণা করেছে।

 

 

 

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষক নিহত
ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকূপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খাইরুল ইসলাম উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দুপুর গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে ও হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন খাইরুল। শৈলকূপা-হাটফাজিলপুর সড়কের মদনপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মেহেরপুরে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে মুজিবনগর উপজেলার হরেনের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার পল্লবী এলাকার আব্দুল মান্নানের ছেলে তানভীর হোসেন (৩০) এবং তানভীরের স্ত্রী স্বর্ণা খাতুন (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত। তিনি জানান, উপজেলার হরেনের বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

 

বেনাপোল পুলিশের হাতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি।।
বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা সহ জহিরুল ইসলাম ও সিরাজুল ইসলাম লিটন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার বিকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

থানার ডিউটি অফিসার এএসআই মনিরা মুক্তা জানান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্তের কাছে গোপন খবর আসে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বেচাকেনা করছে।

পুলিশ এ সময় ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে আসামী মোঃ জহিরুল ইসলাম (২৪), পিতা-মোঃ মানিক মিয়া ,স্থায়ী: গ্রাম- ডুবপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা -যশোর এর নিকট হইতে ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।

একই দিন আর একটি অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল সাকিনস্থ ধৃত আসামী সিরাজুল ইসলাম ৥ লিটন (৫৪), পিতা-মৃত রবিউল হোসেন এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর , হতে ধৃত আসামী সিরাজুল ইসলাম ৥ লিটন (৫৪), পিতা-মৃত রবিউল হোসেন ,স্থায়ী: গ্রাম-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা –যশোর এর কাছ থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত দুই জন আসামীদ্বয় এবং পুলিশ হেফাজতে থাকা আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিপিবি খুলনা মহানগরীর ১৭নং ওয়ার্ড শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
]বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরীর ১৭নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১০ ফেব্রুয়ারি ’২৪ শনিবার বেলা ১১টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে শাখা সম্পাদক কমরেড মাহফুজুর রহমান মুকুলের সভপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কমরেড বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড সরোজ দাস পিণ্টু, কমরেড শরীফুল ইসলাম সেলিম, কমরেড দিলীপ ভাদুড়ী প্রমুখ। সম্মেলনের শুরুতে প্রয়াত কমরেডদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরবর্তী শাখা সম্পাদক দ্বি-বার্ষিক প্রতিবেদন উত্থাপন করেন। সম্মেলনে বক্তারা প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বর্তমান দেশের ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। পরবর্তীতে সভার সর্বসস্মতিক্রমে কমরেড মাহফুজুর রহমান মুকুলকে শাখা সম্পাদক ও কমরেড সরোজ দাস পিণ্টুকে সহ-সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী নেতা ও হরিজন নেতা মহারাজ দাসের মৃত্যুতে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হরিজন পল্লী নিবাসী ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারীদের নেতা মহারাজ দাস (৫৫) গত ২০ জানুয়ারি রাত ১১:৩০টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি কমিউনিস্ট পার্টির একজন শুভানুধ্যায়ী কর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মহারাজ দাসের অকাল মৃত্যুতে সিপিবি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সিপিবি খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাস, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সাইদুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি কমরেড হরমুজ আলী, সাধারণ সম্পাদক কমরেড সোহরাব হোসেন, খানজাহান আলী থানা সভাপতি কমরেড আব্দুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক কমরেড এমদাদ আলী প্রমুখ।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা, মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু প্রমুখ।

দাকোপে শিক্ষক সমিতির ভোটে আশিষ সভাপতি পীযুষ সম্পাদক নির্বাচিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে অনুষ্ঠিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি সম্মেলনে আশিষ কুমার মন্ডল সভাপতি এবং পীযুষ কান্তি মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচীত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চালনায় শিক্ষক সমিতির কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৭৬৮ জন ভোটারের মধ্যে ৭৫০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। সভাপতি ও সম্পাদক পদে ২ জন করে প্রতিদ্বন্দিতা করেন। সভাপতি পদে আশিষ কুমার মন্ডল ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আদিত্য নারায়ন সরদার পেয়েছেন ২৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী পীযুষ কান্তি মজুমদার পেয়েছেন ৪৪০ ভোট। নিকটতম সমীরন রায় পেয়েছেন ৩০২ ভোট। সহসভাপতি পদে ৭ প্রার্থীর মধ্যে পরিমাল কান্তি মিস্ত্রী ৫৬২, সমারেশ চন্দ্র সানা ৫৪০, গৌরপদ মন্ডল ৫০৪. সরস্বতী মন্ডল ৪২৩ এবং মোঃ আকবর হোসেন ৪০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । অন্যান্য পদের মধ্যে প্রচার সম্পাদক পদে বিপ্রদাস মন্ডল ৫১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সমাজকল্যান সম্পাদক পদে জি এম কাউয়ুম হোসেন ৪০৪ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে বিদ্যুৎ কবিরাজ, অর্থ সম্পাদক মোঃ রমজান আলী সানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চিন্ময় মিস্ত্রি, সাংগঠনিক সম্পাদক নিহার রায়, ক্রীড়া সম্পাদক মনিশংকর বর্মন এবং মহিলা সম্পাদক পদে ডরোথী পটোয়ারী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচীত হয়েছেন। নির্বাচন পরিচালনায় কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন স্বপন মহলদার, নিহার রঞ্জন রায়, অশোক কুমার সরকার, শিকদার মনিরুজ্জামান এবং অজয় কুমার রায়।

দাকোপে জেজেএস’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
বাংলাদেশে জলবায় পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় নেতৃত্ব গ্রহণে শিশুদের ক্ষমতায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকাল ১০ টায় দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে “ঝঃৎবহমঃযবহরহম ঈযরষফৎবহ’ং ঠড়রপব ধহফ খবধফবৎংযরঢ় রহ অফফৎবংংরহম ঈষরসধঃব ঈযধহমব ধহফ উরংধংঃবৎ জরংশ রহ ইধহমষধফবংয” শীর্ষক প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প অবহিতকরণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্দা মহিত লাল রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, ও সাধারণ সম্পাদক জি এম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আশাশুনি প্রতিনিধি, সুতারখালি ও কামারখোলা ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী প্রমুখ।
জেজেএস এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর এম এম চিশতী, প্রোগ্রাম ম্যানেজার নবকুমার সাহা, মনিটরিং অফিসার আব্দুর রহমান, উপজেলা সমন্বয়কারী (ইআরসিসি) মোঃ শোয়াইব উদ্দীন,ও ক্লাইমেট চেঞ্জ এডুকেটর নাসির হোসেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রকল্পের এডভোকেসি অফিসার রায়হান পলাশ।
উল্লেখ্য যে প্রকল্পটি ইগত-কঘঐ-এবৎসধহু এর অর্থায়নে জেজেএস উপকূলীয় ১০টি উপজেলার ২০ টি ইউনিয়ন ও খুলনা সিটি কর্পোরেশনের ৪ টি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।

বেতাগা পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করলেন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে তারা এই পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডাঃ মোঃ মুনীরুজ্জামান সিদ্দীকী’র নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (এমসিএইচ) ডাঃ আ ন ম মোস্তফা কামাল মজুমদার, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম ইউনিটের লাইন ডাইরেক্টর (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী) ডাঃ ফরিদ উদ্দিন আহমদ, ফকিরহাট উপজেলা পরিষদ চেয্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, ফকিরহাট ও রামপাল মা,শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহরিয়ার শামীম, ইউনিসেফের এমএনসি এন্ড এ এইচ ডা. সোহনা ইসলাম ও বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। কর্মকর্তারা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেন। এবং বেতাগার মডেল অনুসরণ করার জন্য তারা সকলের প্রতি আহবায়ন জানান।। ##

ফকিরহাটে জেপিএল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া প্রিমিয়ার লীগ ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শনিবার (১০ ফেব্রয়ারী) বিকেল ৪টায় ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাড়িয়া যুব সংঘ কর্তৃক আয়োজিত এ ফাইনাল খেলায় জাড়িয়া এ্যাসি ব্রাদাস বনাম খাজুরা ইউনাইটেড সংঘের মধ্যকার ফাইনাল খেলায় জাড়িয়া এ্যাসি ব্রাদাস বিজয়ী হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। যুব সংঘের সভাপতি মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন। আল আমীন শেখ এর সঞ্চানায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগর সভাপতি শেখ ইমরুল হাসান, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আসপিয়ার হোসেন মোড়ল, যুবলীগ নেতা মোঃ সেলিম শেখ, শ্রমিকলীগ নেতা বাদল ফারাজী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম রেজা। ##

 

কয়রায় মঠবাড়ি পুলিশ ক্যাম্পে পানি শোধনাগারের উদ্বোধন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার মঠবাড়ি পুলিশ ক্যাম্পে ১৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সহযোগিতায় ও খুলনা রেঞ্জ পুলিশের রির্জাভ ফোর্স বাস্তবায়নে এই পানি শোধনগারের নির্মান করা হয়। গতকাল ১০ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শোধনাগার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক (বিপিএম বার ও পিপিএম)। এ সময় মাঠবাড়ি পুলিশ ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের সদ্য পদোন্নতীপ্রাপ্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার, সহকারি পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, মঠবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আঃ মালেক, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ওবাইদুল কবির সম্রাট, কয়রা থানার এসআই মোঃ ফরিদ হোসেন, ইউপি সদস্য ইউছুফ আলী, বিভুতী ভুষক রায়, মাওলানা মাসুদুর রহমান, নুরুল ইসলাম খোকা, আবু সাইদ মোল্যা, রেখা রানী, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন, সমাজসেবক বজেন্দ্রনাথ মন্ডল সহ কয়রা থানা ও মঠবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় কয়রার মঠবাড়ি এলাকায় সুপেয় পানি ব্যবস্থা গ্রহন করতে পুলিশ বিভাগের পক্ষ থেকে এই উধ্যোগ গ্রহন করা হয়। এখান থেকে সকল শ্রেনীর লোক পানি সংগ্রহ করে তা পান করতে পারবে। এ ধরনের কার্যক্রম হাতে নেওয়ায় এলাকাবাসি পুলিশ বিভাগ ধন্যবাদ জানিয়েছে।
চাইনিজ নিউ ইয়ার উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্নাঢ্য র্যালি
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
চাইনিজ নিউ ইয়ার-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্ক হতে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে শেষ হয়। বেসরকারী সংস্থা বিডব্লিজিইডি, ক্লিন এবং স্বদেশ’র যৌথ আয়োজনে বর্নাঢ্য র্যালিতে ঘোড়ার গাড়ি, বেলুন, ফেস্টুন, ব্যানার, ও প্লাকার্ড হাতে র্যালিতে অংশ গ্রহন করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অংশগ্রহণকারী বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির গতিশীলতার জন্য চায়না বিনিয়োগ দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। আমদানি নির্ভর এলএনজি’র ওপর নির্ভর করে আমাদের দেশে গড়ে তোালা হয়েছে অনেকগুলে বিদু্যুৎ কেন্দ্র। বর্তমানে বাংলাদেশে ২৯টি এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বক্তরা আরও বলেন, বাংলাদেশে ৫টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এসব ক্ষেত্রে চায়না বিনিয়োগ দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। চায়জিন সরকারের বোঝা উচিত তারা বাংলাদেশের অর্থনীতি স্বচল রাখার জন্য প্রচুর বিনিয়োগ করছে। এর জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এরং ঋণী। আমরা চায়নাকে ভালোবাসি বিধায় তাদের ‘চন্দ্রবর্ষ ২০২৪’ আড়ম্বরভাবে উদযাপন করছি, আমাদের জন্য চায়নিজ সরকারের সহযোগি তার হাত আরও বর্ধিত থাকুকÑএ আশাই আমরা করি। কিন্তু তাদের বিনিয়োগ কখনও কখনও আমাদের দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হচ্ছে। চায়নার অনেক বিনিয়োগই হচ্ছে ফসিল ফুয়েল তথা এলএনজি ও কয়লা খাতে। যা আমরা চাই না। তাই চায়নার কাছে আমাদের দাবিসমূহ, ১. আমাদের জন্য ক্ষতিকর ফসিল ফুয়েল, এলএনজি এবং কয়লা খাতে আর কোনা বিনিয়োগ না করে আমাদের জন্য সুবিধাজনক এবং সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কর। ২. তোমাদের বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে মানবাধিকার নিশ্চিত কর। ৩. তোমাদের বিনিয়োগকৃত প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশের যেনো কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখো । র্যালিতে এ সময় অংশগ্রহণ করেন, উন্নয়ন সংগঠন স্বদেশ’র নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, যুব অধিকারকর্মী জয় সরদার, সাংবাদিক হাবিবুল হাসান, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান, কিশোরী স্বাস্থ্য অধিকারকর্মী উমা হোড়, পরিবেশ কর্মী দেবজ্যোতি ঘোষ নয়ন প্রমুখ।