Home আঞ্চলিক মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

12

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল ওরফে রবীনের বিরুদ্ধে। স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু রবীন উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী এলাকার মৃত আত্নারাম মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে থানায় জমি দখলের অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নান্টু কর্মকার।

সোমবার (৫ফেব্রুয়ারি) মোংলা থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনাথ সড়কের মনিন্দ্র কর্মকারের ছেলে নান্টু কর্মকার দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে শেহলাবুনিয়া মৌজার বিআরএস-৩০০৫নম্বর খতিয়ানে ৬৮৫৫নম্বর দাগের ০.২৪৩০একর জমি ভোগ দখল করে আসছেন। কিন্তু সেই জমি জোরপূর্বক অবৈধ দখল নিতে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল পায়তারা করছেন। এনিয়ে স্থানীয় শালিস বৈঠক হলেও তা মানেনি সে। এক পর্যায়ে তার বিরুদ্ধে মোংলা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিসে ১৫০ধারায় মামলা করেন নান্টু কর্মকার। মামলা চলমান অবস্থাতেই সোমবার (৫ ফেব্রুয়ারী) ভোরে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল তার সাঙ্গপাঙ্গ নিয়ে নান্টু কর্মকারের জমি জোরপূর্বক দখলে নিতে ওই বাড়ীর গাছপালা কেটে নিয়ে যায়। এতে নান্টু কর্মকারের স্ত্রী সুলতা কর্মকার বাঁধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করেন রবীন। পরে তাকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে বীরদর্পে ওই স্থান ত্যাগ করেন রবীন গং। পরে এ ঘটনার মূলহোতা রবীনকে আসামী করে সোমবার দুপুরে মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নান্টু কর্মকার।

এ বিষয়ে অভিযুক্ত রবীন্দ্রনাথ মন্ডল দাবী করে বলেন, ওই জমি তার নিজের। তাই সে গাছপালা কেটে নিয়ে গেছেন। কেউকে লাঞ্ছিত করা ও গালিগালাজ করা হয়নি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম এ বিষয়ে অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেন, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।