Home আঞ্চলিক পরিবেশ অধিদপ্তরের ছাড় না থাকায় রূপসায় ১ টি ইট ভাটাকে ১ লাখ...

পরিবেশ অধিদপ্তরের ছাড় না থাকায় রূপসায় ১ টি ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা

8

রূপসা প্রতিনিধি
খুলনা জেলার রূপসা উপজেলায় ইবিএম ইটভাটার মালিক ইউনুস আলী সিকদার কে ইটভাটা চালানোর কাগজপত্র সঠিক না থাকায় এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, রূপসা উপজেলার আলাইপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইবিএম ইট ভাটা চালিয়ে আসছে ভাটা মালিক। সোমবার ৫ ফেব্রুয়ারী ২০২৪ এর সকালে
পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকী ইট ভাটায় অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে লোকালয়ে ইটভাটা স্থাপন করা এবং সরকারি এলজিইডি রাস্তা দখল ও ইট তৈরি করায়, পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি না থাকায় উপজেলা সহকারী কমিশনের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।