সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড থেকে একটি দেশীয় পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-৬ এর সদস্যরা।
শুক্রবার ভোররাতে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের আজগর কনটাক্টরের বাড়ির গলিতে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়। টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করে সাতক্ষীরা ক্যাম্পের র্যাব-৬ এর সদস্যরা।
ইইউ-ইন্দো-প্রশান্ত ফোরাম / জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর
এ ঘটনায় র্যাব-৬ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।











































