Home জাতীয় সংসদের কফিনে শেষ পেরেক মেরেছে ক্ষমতাসীনরা: মান্না

সংসদের কফিনে শেষ পেরেক মেরেছে ক্ষমতাসীনরা: মান্না

40

ঢাকা অফিস।।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নিজেরা নিজেরা মিলে সংসদ সাজিয়েছে। এসব করে সংসদের কফিনে শেষ পেরেক মেরেছে ক্ষমতাসীনরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। মান্না অভিযোগ করেন, ৭ জানুয়ারির ভোট গণতান্ত্রিক বিশ্বের কেউ সমর্থন করেনি।

বড় বড় কথা বলে ক্ষমতায় থাকা যাবে না মন্তব্য করে মান্না বলেন, ভয় পায় বলেই মিছিলের মতো কর্মসূচিতেও বাধা দিচ্ছে সরকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে বাণিজ্য প্রতিমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি।

বাধা দিয়ে আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে, সরকারকে যেতেই হবে বলেও মন্তব্য করেন মান্না।