খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ
খবর বিজ্ঞপ্তি
বিতর্কিত ডামি নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার প্রমোটের প্রতিবাদে- ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আজ বুধবার (৩১ জানুয়ারী) নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিকাল ৩ টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আজকের মিছিলে সর্বস্তরের নেতাকর্মী ও খুলনবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব।
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রভাত সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক গ্রামের কুন্জু বিহারী সরকারের ছেলে। মঙ্গলবার দুপুর ২ এ ঘটনা ঘটে। থানায় অপমৃত মামলা হয়েছে।
মৃতের ছোট ভাই মকররঞ্জন সরকার জানান, আমার বড় ভাই প্রভাত সরকার(৫৫) দুপুর দুইটার দিকে আলু ক্ষেতে পানি দিতে যায়। এ সময় অসতর্কতা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে জমিতে পড়ে ছিলো। পাশ্ববর্তি এক নারী দেখে বাড়িতে বল্লে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করা হয়। বাড়িতে আনার সাথে সাথে তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যু ব্যক্তির সুরৎহাল শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট দেয়া হয়েছে।
পাইকগাছায় ১০০ টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ১০০ টি ইয়াবা বড়ি সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয় মোড়স্থ শাহাজুদ্দীন সরদারের চাল কলের সামনে থেকে তাকে আটক করা হয়। থানায় মাদক মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ দর্শক অমিত দেব নাথ জানান, গোপন সংবাদে আমি সহ সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ হোসেন সোমবার বেলা ৩ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয় মোড়স্থ শাহাজুদ্দীন সরদারের চাল কলের সামনে থেকে হারুনর রশিদ (৬০) আটক করা হয়। সে খুলনা জেলা রুপসা থানার আইচগাতী গ্রামোর মৃত্যু সামছুল আলমের ছেলে। তার স্বীকারোক্তি মতে তার নিকট থেকে ১০০ টি ইয়াবা বড়ি পাওয়া যায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ইয়াবা সহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদক মামলা হয়েছে। ওই দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কেশবপুরে মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের নূতন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসায় নিয়োগ বোর্ড স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, নূতন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসায় সহসুপার, নিরাপত্তা কর্মী, আয়া ও বিজ্ঞান বিভাগের জন্য ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আমি নিয়োগ বিজ্ঞপ্তি মারফত জানতে পেরে নিরাপত্তা কর্মী পদে আবেদন করি। আবেদন করার পর মাদ্রাসার সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে আমাকে ১২ লাখ টাকা জোগাড় করতে বলা হয়। নিয়োগ পত্র বাছাইয়ের আগে সুপার জানায়, তার অন্য প্রার্থী ঠিক হয়ে গেছে। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি প্রতিটি পদের বিপরীতে ৮ থেকে ১২ লাখ টাকা করে প্রায় ৪০ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে গোপনে মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার নিয়োগ বোর্ড গঠনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমাকে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য কোন পত্র দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ওই নিয়োগ বোর্ড স্থগিত করার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন নূতন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ হেল বাকি, আব্দুর রহিম, আব্দুর রহমান ও হাবিবুল্লাহ। তারা জানান, আগামী ২ ফেব্রুয়ারি মাদ্রাসায় চারটি পদে যে নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি। নিয়োগ বোর্ড স্থগিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার বলেন, আগামী দুই ফেব্রুয়ারি নিয়োগ বোর্ড করার জন্য কাউকে কোন পত্র দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে ৪টি পদে যে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে, সেটি মিথ্যা ও বানোয়াট। ষড়যন্ত্রভাবে মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্য মোয়াজ্জেম হোসেন ওই সংবাদ সম্মেলন করেছেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান বলেন, ওই মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।
জেলা আ‘লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা বিশ্ব ইতিহাসে রেকর্ড গড়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে বিজয়ের রেকর্ড গড়ে পঞ্চম মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত¦ নিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। গত ৭ জানুয়ারী ব্যালটের মাধ্যমে এদেশের জনগণ তাদের সু-চিন্তিত রায় দিয়েছেন। শেখ হাসিনার প্রতি দেশের জনগণের আস্থা ও দেশের অভুথপূর্ব উন্নয়ন এখন বিএনপির গাত্রদাহের কারন। প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের শান্তিতে বসবাস করার নিশ্চয়তা নিশ্চিত করতে অঙ্গিকারবদ্ধ। তাই দেশের মানুষের শান্তি শৃংখলা বিনিষ্টকারীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। দেশের উন্নয়নে বাধাগ্রস্থ ও শান্তি প্রিয় মানুষের জান মালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তাই জামায়াত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল অনুষ্ঠান পরিচালনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন।এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যক্ষ এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়,
সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, সদস্য বুলু রায় গাঙ্গুলী, মোসাম্মৎ সামসুন্নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান,
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকুজ্জামান অশোক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলি, তাতী লীগের সদস্য সচিব ইঞ্জি. বরকত হোসেন, মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সরদার জাকির হোসেন, মো. ওহিদুল ইসলাম, , শিউলি বিশ^াস, আশালতা ঢালী, সঞ্চিতা রায়, সোনিয়া বেগম, সাবিনা ইয়াসমিন, জেসমিন, শেখ আ. রব, জুলহাস, আল মোমিন লিটন, তরিকুল ইসলাম সুমন, হাবিবুল্লা বাহার হাবিব, বিধান রায়, প্রণব কান্তি, আশিষ কুমার রায়, জাকিয়ার রহমান ওমান, আবু সাঈদ রনি, আল আমিন এহসান ইমু, তানবীর রহমান আকাশ, অভিজিত রায় অভি, অরিন্দম গোলদার, কাজী নাজিব, মো. সরোয়ার হোসেন গহন, সুরজিত মন্ডল, কামরুল হাসান বাপ্পি, রফিকুল ইসলাম রুবেল, উজ্জল হাওলাদার, মো. আমিরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম শাওন, আরিফুল ইসলাম কাজল, মো. কবির হোসেন, চিশতি নাজমুল বাশার, হুমায়ুন কবির, নাজমুল হুদা অঞ্জন, আবিদ হাসান ফাহিম, সাইফুল ইসলাম সাইফ, রায়হান জামান অয়ন, ওয়াজ করোনী বাবু, রনি খান, হুসাইন আহমেদ, রাহাত বিশ^াস, নীলমনি বিশ^াসসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আ’লীগ নেতা লাবু’র শাহাদাৎ বার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবু’র শাহাদাৎ বার্ষিকী আজ বুধবার। শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে সকাল ৯টায় শেখপাড়া বিদ্যুৎ স্কুল সংলগ্ন অকুস্থলে শ্রদ্ধা নিবেদন, ১৯নং ওয়ার্ড ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে ১০টায় বসুপাড়া কবরস্থানে লাবুর কবর জিয়ারত, মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
তারুণ্যের মেলায় বাগেরহাটের তরুণরা নাগরিক ইস্যুতে তুলে ধরলেন তাদের প্রত্যাশা
# ‘আমিও জিততে চাই ইয়ুথ ফেয়ার’
খবর বিজ্ঞপ্তি :
বাগেরহাটের তরুণরা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ সরকারি সেবাসমূহ আরও সহজে পেতে চান। একই সাথে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের মতামতকে গুরুত্ব দেয়ারও আহ্বান জানান তারা। মঙ্গলবার শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনে (এ সি লাহা মিলনায়তন) দিনব্যাপী অনুষ্ঠিত “আমিও জিততে চাই ইয়ুথ ফেয়ার” এ অংশগ্রহণকারী তরুণরা এভাবে তাদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেন।
মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ), বাগেরহাটের উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগিতায় ছিলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ইউএসএআইডি-এর অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় “আমিও জিততে চাই”- ক্যাম্পেইনটি রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের কাছে নাগরিকদের প্রত্যাশা তুলে ধরার মাধ্যম হিসেবে বিশেষ ভূমিকা পালন করছে।
ইউথ ফেয়ারে অংশ নিয়ে বাগেরহাটের একাধিক তরুণ বলেন, একদিকে চাকুরীর সুযোগ যেমন কম অপরদিকে উদ্যোক্তা হতেও রয়েছে জটিল সব প্রতিবন্ধকতা। তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা ও সহজ ঋণসুবিধার দাবি জানান তারা। এছাড়া, সরকারের স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানের উন্নতি, নাগরিকদের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া, নিরাপদ পানি সরবরাহ, অবহেলিত ও সুবিধা-বঞ্চিতদের জন্য উন্নত সেবা, নারীবান্ধব পাবলিক টয়লেট, যৌন হয়রানি বন্ধ, কর্তৃপক্ষের স্বচছ্বতা ও জবাবদিহিতা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, মশা নিধনের কার্যক্রম আরও জোরদার করতে তাগিদ আসে তরুণদের কাছ থেকে।
মেলায় অংশগ্রহণকারীরা বলেন, বেশিরভাগ তরুণই রাজনৈতিক অঙ্গন থেকে নিজেদের সরিয়ে রেখেছেন এবং তারা রাজনৈতিক আলোচনায় আগ্রহী নন, কারণ তারা মনে করেন তাদের মতামত সেভাবে গুরুত্ব পায় না। দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে, তরুণদের প্রত্যাশাগুলোকে গুরুত্ব দেয়ার জন্য নীতি নির্ধারক এবং রাজনৈতিক দলগুলোর প্রতি অংশগ্রহণকারী তরুণরা আহ্বান জানিয়ে এসব প্রত্যাশা তুলে ধরেন।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এসময় নাগরিক ইস্যু নিয়ে বির্তক, কুইজ ও ভিডিও বার্তা তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইয়ুথ ফেয়ারের অংশ হিসেবে আয়োজিত ‘আমিও জিততে চাই বিতর্ক প্রতিযোগিতা’য় সাতটি কলেজের সাতটি বিতর্ক দল অংশ নেয়। প্রতিযোগিতায় বিতার্কিকরা নাগরিক ইস্যুর সমাধান বিষয়ে নানা যুক্তি ও পাল্টাযুক্তি তুলে ধরেন।
মেলায় ভিডিও বার্তা প্রতিযোগিতায় অংশ নিতে তরুণদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়, এককভাবে ক্যামেরার সামনে দু-মিনিটে তারা তাদের বক্তব্য তুলে ধরেন পরে তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই নাগরিক সমস্যাসমূহ তুলে ধরে রুদ্র নাট্যদল ‘একজন জামিলা’ নামে একটি মঞ্চ নাটক পরিবেশিত হয়, এর উপর ভিত্তি করে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ চোখে পড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ হোসেন। সভাপতিত্ব করেন এম এ এফ কনভেনর রিজিয়া পারভিন, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, বাগেরহাট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এড. শরিফা খানম, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী দলের সদস্য সাজ্জাদ হোসেন, পিএফজির কো-অরডিনেটর এস কে এ হাসিব প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আয়োজক বাগেরহাটের মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের আহ্বায়ক রিজিয়া পারভিনসহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে রেজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রেজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়া।
কেন্দ্রীয় সভাপতির সুস্থতা কামনায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু শারীরিক ভাবে অসুস্থ হয়ে বর্তমানে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু-সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।
লোহাগড়ায় ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় মো: সফিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান।
মো: সফিকুল ইসলাম যশোর জেলার বারান্দীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ভুয়া চিকিৎসক মো: সফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগির চিকিৎসা করতেন এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ভুয়া চিকিৎসক মো: সফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগি চিকিৎসা করতেন। গোপন সংবাদ পেয়ে ওই ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস ¯ট্যান্ড চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ এর বিরুদ্ধে গত শনিবার এক নারীকে খর্নিয়া এলাকার গোলাম রসুলকে ওই নারীর ভাই সাঝিয়ে মেডিকেলে ভর্তি করা হয় এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে। সেটা মিথ্যা, অপপ্রচার ও উদ্দেশ্য প্রণোদিত বলে বক্তারা দাবি করেন। মানববন্ধনে গোলাম রসুল উপ¯ি’ত হয়ে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমি ক্ষমাপ্রার্থী। আমাকে সবাই ক্ষমা করে দেন। গুটুদিয়ার সাবেক চেয়ারম্যান মোস্তফা সরোয়ারের প্রলোভনে এমন কাজ তিনি করেছেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সৈয়দ সরদারের সভাপতিত্বে বক্তব্যদেন, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম, প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্যা সোহেল, প্রভাষক গোবিন্দ ঘোষ, মেহেদী হাসান বিপ্লব, শেখ ইকবাল হোসেন, গাজী সালাম, আবুল হাসান গাজী, আবুল বাশার খান, শেখ মাসুদ রানা প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষনে অভিযুক্ত একটি মেয়ে অপহরণ নিয়ে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ ও ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলামকে নিয়ে স্যোশাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
রামপালে মাদকসহ কারবারি আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপাল থানা পুলিশের অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আটক সুব্রত রায়কে মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করেছে।
জানা গেছে, রামপাল থানার এসআই দীনেশ ঘোষ ফোর্সসহ সোমবার (২৯ জানুয়ারী) রাত ৯ টায় হুড়কা ইউনিয়নের কাঠামারী এলাকায় সুব্রত রায়ের চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করেন। আটক সুব্রত কাঠামারী গ্রামের মৃত নিরোধ বিহারী রায়ের ছেলে।
মাদক কারবারি আটক ও আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ। তিনি জানান, মাদক কারবারিদের ধরার অভিযান জোরদার করা হয়েছে।#
খুবির কর্মচারী আলমগীর কবিরের স্ত্রীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনে কর্মরত সহকারী ল্যাব টেকনিশিয়ান মোঃ আলমগীর কবিরের স্ত্রী মোসাঃ চন্দনা খাতুন মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ০৩ টায় শ্বাসকষ্টজনিত কারণে সাতক্ষীরা কলারোয়াস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। তিনি স্বামী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাদ জোহর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন রসায়ন ডিসিপ্লিনে কর্মরত সহকারী ল্যাব টেকনিশিয়ান আলমগীর কবিরের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কায়কোবাদ মোঃ রেজাউল করিম এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খুলনায় সিগারেটের কার্টনে ছবিসহ সচিত্র স্বাস্থ্য সতর্কবানী না থাকায় বিএটি কে ৫০ হাজার টাকা জরিমানা
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ বাস্তবায়নে মোবাইল কোর্টে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪) সকালে জেলা টাস্কফোর্স কমিটি খুলনার পরিচালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন এর নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুমতাহিনা পৃথুলা।
মোবাইল কোর্ট চলাকালীন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সিগারেটের কার্টনে বিধি মোতাবেক ছবিসহ সচিত্র স্বাস্থ্য সতর্কবানী না থাকায় নগরীর শিববাড়িস্থ গোডাউনের সহকারী ম্যানেজার, মো: আহসানুর রহমান (৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধ বিজ্ঞাপণ প্রচারণার দায়ে রেজাউল ইসলাম (৩৬) কে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন তামাক বিরোধী সংগঠন এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক ও বাংলাদেশ আনসার ও ভিডিপি এর একটি চৌকস দল।
ঝিনাইদহে পুলিশের বাধায় পণ্ড বিএনপির কালো পতাকা মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের এইচএসএস সড়কে দলীয় কার্যালয় চত্বরে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের সরিয়ে দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ।
নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে দলটি। একই সময় বিভিন্ন গলিপথ দিয়ে সমাবেশস্থলের কাছাকাছি আসার চেষ্টা করে কিছুসংখ্যক বিএনপি সমর্থক। চোখে পড়ামাত্র পুলিশ পিছু নেয় তাদের। দূর থেকে সরকারবিরোধী দলটির স্থানীয় নেতাকর্মীরা কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন।
সমাবেশে খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানার সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন।
চলমান অবৈধ সংসদ বাতিলের দাবি তোলেন তারা। একইসঙ্গে ভারতীয় সব পণ্য বয়কট করার হুঁশিয়ারি দেন বক্তারা।
এছাড়াও বেগম খালেদা জিয়াসহ সব নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। কর্মসূচিতে বিপুল সংখ্যক নারীসহ দলীয় নেতাকর্মীরা যোগ দেন।
এদিকে হরিণাকুণ্ডু উপজেলা স্কুল মাঠে ভিড়তেই পারেনি বিএনপির সমর্থকরা। তাদের (বিএনপি) সেখানে দুপুরে জড়ো হওয়ার কথা ছিল। আগে থেকেই অর্ধশত পুলিশ ওই মাঠে অবস্থান নেয়। যে কারণে কর্মসূচি পালিত হয়নি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এক সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে যে কাণ্ড করল যুবক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেসবুকে প্রেম করার একপর্যায়ে এক সন্তানের জননীকে বিয়ে করার প্রস্তাব বাবা মেনে না নেওয়ায় ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক।
সোমবার সকালে উপজেলার ধোপাদি গ্রামের খোকা মোড়লের ছেলে তরিকুল মোড়ল (২০) এ ঘটনাটি ঘটায়।
প্রতিবেশী শহর আলী সরদার জানান, তরিকুল মোড়ল দীর্ঘদিন ধরে ফেসবুকে এক সন্তানের সঙ্গে প্রেম করার একপর্যায়ে এক সন্তানের জননীকে বিয়ে করতে চায়। এ ঘটনা বাড়িতে জানাজানি হলে বাড়ির লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় সোমবার সকালে তরিকুল মোড়ল বাড়িতে থাকা ঘাস মারার ওষুধ খেয়ে ফেলে। দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন রাতেই তার মৃত্যু ঘটে।
মঙ্গলবার সকালে যুবকটির মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নড়াইলে ভরা মৌসুমেও সবজির বাজার চড়া
নড়াইল প্রতিনিধি
নড়াইলের তিনটি উপজেলার হাট-বাজারে শীতকালীন তাজা শাক-সবজিতে ভরপুর থাকলেও দাম অনেক বেশি। ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বাজারে শীতকালীন সবজি প্রচুর পরিমাণে থাকলেও দাম ছড়িয়েছে উত্তাপ। ব্যবসায়ীদের দাবি, আবহাওয়ার কারণে শীতের সবজিতে কিছুটা ক্ষতি হয়েছে। এজন্য আগের তুলনায় সবজির দাম একটু বেড়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বাঁধাকপি ৩০-৪০ টাকা ও ফুলকপি ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজি ৬০-৭০ টাকা, আলু লাল ৪০-৫০ টাকা, আলু সাদা ৩৫-৪৫ টাকা, টমেটো ৪০-৬০ টাকা, গাজর ৩০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, মুলা ২০-৩০ টাকা, মরিচ ৮০-১০০ টাকা, দেশি পেঁয়াজ নতুন ৯০-১০০ টাকা, পেঁয়াজের কালি ৪০ টাকা, ওল ৪০-৫০ টাকা, আদা ২০০-২৪০ টাকা, রসুন ২২০-২৫০ টাকা, পুঁইশাক ৬০-৭০ টাকা, শিম ৬০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা, মটরশুঁটি ১০০-১২০ টাকা, সাদা বেগুন ৬৫-৭০ টাকা, করলা ১০০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, কাচঁকলা প্রতি হালি ২৫-৩০ টাকা ও মিষ্টি কুমড়া ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সাধন কুমার দাস নামের এক ক্রেতা বলেন, শীতের সময় সবজির দাম কম হওয়ার কথা ছিল। শীতকালীন সবজিতে বাজার ভরপুর হলেও সবজির চড়া দাম কেন? এতো টাকা দিয়ে সবজি কিনে পরিবার চালানো মুশকিল হয়ে পড়েছে।
আমাদা থেকে সবজি কিনতে বাজারে আসা রইচ উদ্দীন টিপু বলেন, বাজারে সব কিছু থাকা সত্বেও দাম বেশি। বাজারে প্রতিটি সবজিরই আমদানি আছে। তাহলে কী কারণে জিনিসপত্রের দাম বেশি বুঝতে পারছি না। তাছাড়া বাজারে ভারতীয় পেঁয়াজ না থাকার কারণে দেশি পেঁয়াজের দাম অনেক বেশি চাচ্ছেন ব্যবসায়ীরা।
লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ইবাদত শিকদার বলেন, সবজির দাম অন্যবারের তুলনায় বেশি। তবে, সরবরাহের বড় কোনো ঘাটতি নেই।
তিনি আরও বলেন, আবহাওয়ার কারণে শীতের সবজিতে কিছুটা ক্ষতি হয়েছে। এজন্য আগের তুলনায় সবজির দাম একটু বেড়েছে। আশা করছি ৭-৮ দিনের মধ্যে সবজির দাম ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
চুয়াডাঙ্গায় দুই চাল মিল মালিককে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে অতিরিক্ত দামে চাল বিক্রি, ওজন কম ও চালের ব্র্যান্ড নকল করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোহাম্মদ সেলিম অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
জীবননগর শহরের দত্তনগর রোড মেসার্স এএনজেএম অটোরাইস মিলে অভিযান চালিয়ে চালের ব্র্যান্ড নকল করায় প্রতিষ্ঠানটির মালিক মো. নাসির উদ্দিনকে ৩০ হাজার টাকা এবং জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলায় মেসার্স মা-বাবা এগ্রো ফুড নামক অপর প্রতিষ্ঠানে চালে ওজন কম দেওয়ায় প্রতিষ্ঠানমালিক মো. শাজাহান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, ব্র্যান্ড নকল ও ওজনে কম দেওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সব ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রির ভাউচার সংরক্ষণ করার জন্য সতর্ক করা হয়।
এসময় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মদ, জীবননগর উপজেলার স্যানিটারি ইন্সপক্টর মো. আনিছুর রহমান ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নড়াইলে ভুয়া চিকিৎসকের তিন মাসের কারাদণ্ড
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মো. সফিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
মো. সফিফুল ইসলাম যশোর জেলার বারান্দীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, মো. সফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে রোগী চিকিৎসা করতেন এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ভুয়া চিকিৎসক মো. সফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে রোগী চিকিৎসা করতেন। গোপন সংবাদ পেয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. সাজেদা পলিন বলেন, অভিযুক্ত ব্যক্তি কোনো রকম চিকিৎসা বিষয়ক শিক্ষাগত যোগ্যতা ছাড়াই চিকিৎসা দিয়ে আসছিলেন। তাকে গ্রেফতার করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সারা দেশে বিক্ষোভসহ ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি
ঢাকা অফিস
‘বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন, ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদসহ ভোটারবিহীন অবৈধ নির্বাচনের’ মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনর্র্নিবাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা’ সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
বুধবার (৩১ জানুয়ারি) সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ এবং ৩ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং ৭ ফেব্রুয়ারি জাতীয় গোলটেবিল বৈঠকের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া ১৫-১৯ ফেব্রুয়ারি সারা দেশে ৫ দিনব্যাপী দাওয়াতী পক্ষের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করবে দলটি।
সভায় সভাপতির বক্তব্যে ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে একটি একতরফা ভাগবাটোয়ারার নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসন করা হয়েছে। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার সূচনা বক্তব্যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করে নতুন করে সংসদ অধিবেশনের নামে রাষ্ট্রীয় মিথ্যাচার চালাচ্ছে। ৭ জানুয়ারির কথিত নির্বাচনে জনমতের কোনও প্রতিফলন ঘটেনি। বরং ৯০ ভাগ মানুষ ভোট প্রত্যাক্যান করেছে। বহুমুখী সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
ট্রান্সজেন্ডারসহ শিক্ষার অসঙ্গতি দূর করে ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনা, তাহজীব-তামাদ্দুন জাতিসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়ন এবং আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকে অপ্রয়োজনীয় চিত্রগুলো বাদ দিয়ে মাদ্রাসার স্বকীয়তা বজার রাখার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান প্রমুখ।
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন: যেমন ছিল বিএনপি ও বিরোধী ৩৯ দলের প্রতিবাদ কর্মসূচি
ঢাকা অফিস
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে রাজধানীজুড়ে বিক্ষোভ করেছে অন্তত ৩৯টি দল। সব বিরোধী দল নির্বিঘ্নে তাদের প্রতিবাদ মিছিল সম্পন্ন করেছে। ব্যতিক্রম ছিল কেবল বিএনপি। দলটির রাজধানীসহ সারা দেশের প্রায় সকল কর্মসূচিতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এসব কর্মসূচি চলার সময় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। দুর্ভোগে পড়েছেন পথচারী, যাত্রীরা।
বিএনপির নেতারা অভিযোগ করেছেন, দলটির সকল কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির নেতা ড. আব্দুল মঈন খানকে উত্তরা পশ্চিম থানায় আটক করে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। তবে সুলতানা আহমেদসহ অনেকেই এখনও আটক রয়েছেন।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমাদের সকল কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। সর্বমোট কতজনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরের পর রাজধানীর অন্তত ১২টি এলাকায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও দলটির সঙ্গে যুগপৎ ধারায় যুক্ত বিরোধীদলগুলো। এসব এলাকায় বিএনপিসহ অন্তত ৩৯টি দল বিক্ষোভে অংশ নেয়।
দ্বাদশ সংসদের উদ্বোধনী অধিবেশনের দিন কালো পতাকা বিক্ষোভে অংশ নেয় দলগুলো। এগুলোর মধ্যে জোটগতভাবে কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ (৬ দলীয় জোট); ১২ দলীয় জোট; গণফোরাম-পিপলস পার্টি (দ্বি-দলীয় জোট); সমমনা জোট (১১); গণতান্ত্রিক বাম ঐক্য (৪ দল)। এককভাবে পালন করেছে বিএনপি; এলডিপি; গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ লেবার পার্টি।
শায়রুল কবির খান জানান, মঙ্গলবার যুগপতে অংশ নিয়েছে ৩৯টি রাজনৈতিক দল। নির্বাচন বর্জনে ছিল ৬৪ দল।
বিক্ষোভ পালনে বাধা পেয়েছে বিএনপি, গণঅধিকার পরিষদ, ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। তবে আটক হয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী।
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, দেশের প্রায় সব এলাকাতেই বিক্ষোভে বাধা পেয়েছে নেতাকর্মীরা। তবে কিছু এলাকায় বাধা না পেলেও ঝটিকা মিছিলে কর্মসূচি সমাপ্ত করেছেন সিনিয়র নেতারা। শারীরিক ও বার্ধক্যের কারণে স্বল্প সময় মিছিলে অংশ নিয়ে অল্প দূরত্বেই মিছিল শেষ করেন তারা।
মিরপুরে অল্প সময় মিছিল করেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। মিছিলে সেলিমা রহমানকে সহকর্মীদের সহায়তায় মিছিল করতে দেখা যায়। এ দিন বিকালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ঝটিকা বিক্ষোভ মিছিল হয়।
সূত্রাপুর এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এতে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ইশরাক হোসেনসহ নেতাকর্মীরা অংশ নেন। প্রায় আড়াই মিনিট মিছিল করে তাৎক্ষণিক সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা। দক্ষিণ কেরাণীগঞ্জে এলাকায় মিছিল করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
বিএনপি নেতারা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পূর্বঘোষিত কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ। বিভিন্ন জায়গায় মিছিল করতে যাওয়া অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। দয়াগঞ্জে বিএনপির মিছিল থেকে ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা জানান, আজিমপুর বটতলায় কালো মিছিলের প্রস্তুতিকালে সমাবেত নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। এখান থেকে পুলিশ চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রনিসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করে। পীর জঙ্গী মাজার এলাকায় মিছিলের জন্য আগত নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি পুলিশ। পরে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রাজধানীর বিজয়নগর এলাকায় কালো পতাকা মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা বিএনপি। পুলিশ সে মিছিল থেকে ৫ জনকে গ্রেফতার করে।
১২ দলীয় জোটের অন্যতম নেতা শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে জানান, এক দফা দাবি আদায়ে বিজয়নগর থেকে ১২ দলীয় জোটের উদ্যোগে কালো পতাকা বিক্ষোভ মিছিল শুরু হলে পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। সেলিম উল্লেখ করেন, তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া সংসদ সদস্যদের নিয়ে অবৈধ সংসদ অধিবেশন বসছে। এই নীতিবর্জিত প্রহসনের সংসদকে দেশবাসীসহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।
মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, মঙ্গলবার বিএনপির কর্মসূচি থেকে অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে এবং প্রায় শতাধিক আহত হয়েছেন।
তিনি অভিযোগ করেন, বিএনপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে হামলা ও নিপীড়ন—নির্যাতন চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ সরকার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের ওপর পুলিশকে লেলিয়ে দিয়েছে।
বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি: জিএম কাদের
ঢাকা অফিস
সংসদ সদস্যদের সংখ্যার বিচারে বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি—এমন মন্তব্য করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আসন সংখ্যার বিচারে এবার সংসদে শতকরা ৭৫ ভাগই সরকারি দলের। স্বতন্ত্র ২১ ভাগ। তারাও প্রায় সরকার দলীয়। ৩-৪ ভাগ শুধু বিরোধীদলীয় সদস্য। তিনি বলেন, ‘এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। এ সংসদ কখনও নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না।’
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে স্পিকার নির্বাচনের পর নতুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানাতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।
জি এম কাদের ১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিরপেক্ষ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
স্পিকারের দায়িত্ব প্রশ্নে তিনি বলেন, ‘তারা দলীয় আনুগত্যে স্পিকার হলেও বাহ্যিকভাবে চেষ্টা করতেন নিরপেক্ষভাবে উপস্থাপন করার। আমি আপনার কাছে প্রত্যাশা করছি, আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন।’
স্পিকারের ডান দিকে সরকারি দলের আসন এবং বাম পাশে বিরোধী দলের আসন উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল দুপক্ষই সামান হবে। একটা হলো সরকারি দল, আরেকটা হলো বিপক্ষ। তারা সংখ্যায়ও কাছাকাছি থাকবে। তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে। নিজেদের মতামতকে প্রাধান্য দিয়ে তর্ক-বিতর্ক, ঝগড়াঝাটি হবে। সংসদে জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে। এটাই ছিল সংসদ তৈরি করার উদ্দেশ্য।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘জাতীয় সংসদ দলমত সবার মিলনস্থল। সেখানে সরকারি দল এক পক্ষ, সরকারের বিপরীত দল আরেক পক্ষ। নির্বাচন পরবর্তী আসন সংখ্যায় শতকরা ৭৫ ভাগই সরকারি দলের। ২১ ভাগ স্বতন্ত্র। তারাও প্রায় সরকারদলীয়। ৩-৪ ভাগ শুধু বিরোধীদলীয় সদস্য। এখানে আসন বণ্টনে ভারসাম্যেরৃ যতই সিমিট্রিক্যাল হলেও আসন বণ্টনে সিমিট্রিক্যালের অভাব হয়েছে। তাই এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না।’
লাল ও সবুজের জাতীয় পতাকার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘শুধু লাল নয়, শুধু সবুজ নয়। যদি সরকারি দলকে লাল বলি তাহলে এ সংসদ সম্পূর্ণ লালময়। সবুজটা শুধু ছিটেফোঁটা। এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে, তা আশঙ্কার বিষয়। ভালোভাবে বললে বলতে হবে বিতর্কের বিষয়। দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে, অর্থাৎ সংসদে সরকার ও বিরোধীদের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে, ততটুকু সংসদ কার্যকর হিসেবে গণ্য হবে।’
তিনি বলেন, ‘এ আশঙ্কা অবাস্তব নয়, যদি বলি এ সংসদ কখনও নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। সরকারবিরোধীরা যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবে বা করবেন, ততটুকু হ্রাস পাবে।’
সংসদকে কার্যকর ভূমিকায় পরিচালিত করতে কিছু দাবি তুলে ধরেন জিএম কাদের। তিনি বলেন, ‘বিরোধীদের মতামতকে সংসদে তোলার সুযোগ দেবেন। সংসদের ভারসাম্যের ত্রুটি কমানোর প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো।’ তাই স্পিকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
তালায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে কিশোর নিহত
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার তালায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোনালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামিরুল ইসলাম তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম পিপিএম।
স্থানীয়রা জানান, দুপুরে জামিরুল দ্রুত গতিতে মোটরসাইকেলে করে তালা উপ-শহরে যাচ্ছিল। এ সময় গোনালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
সাতক্ষীরায় ভুয়া ডাক্তারসহ ২ জনের কারাদণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন হোসেন শাহিনের নেতৃত্বে র্যাবের একটি দল এই অভিযান চালায়।
এসময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সেজে প্রতারণার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ছয় মাস ও আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিৎ পালকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।
এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও তার মালিক আবুবকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিৎ পালকে ১০ দিনের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক নাজমুল হক, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত সরকারসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটায় যন্ত্রের মাধ্যমে ধান রোপণ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
বটিয়াঘাটায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীতে যন্ত্রের মাধ্যমে ধান রোপনের শুভ উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান,বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার দীপংকর বালা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা ভাইচ চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল,সুবির কুমার বিশ্বাস, বাংলাদেশ প্রেসক্লাব বটিয়াঘাটার সভাপতি ইমরান হোসেন সুমন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন,সাংবাদিক কাজি আতিক,অজিত কুমার রায়, মোঃ ইমরান হোসেন, উপসহকারী কৃষি অফিসা যথাক্রমে দীপন কুমার হালদার,সরদার আঃ মান্নান, জীবানন্দ রায়,মোস্তাফিজুর রহমান,পিন্টু মল্লিকসহ শত শত কৃষক কৃষাণী ড়উপস্থিত ছিলেন। সভা শেষে যন্ত্রের মাধ্যমে ধান রোপণ উদ্বোধন করেন।
আরও দুই বছর বাসসের এমডি থাকছেন আজাদ
ঢাকা অফিস
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদকে আরও দুই বছরের জন্য একই পদে নিয়োগ দিয়েছে সরকার।
আগের নিয়োগের ধারাবাহিকতায় আগামী ৪ ফেব্রুয়ারি বা যোগদানে তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আজাদকে পুনরায় নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আজাদকে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সচিব পদমর্যাদায় বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এরপর ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। পরবর্তীতে ২০২০ সালে তিনি আরও দুই বছরের জন্য বাসসের এমডি নিয়োগ পান। তার নিয়োগের মেয়াদ ২০২২ সালে আরও দুই বছর বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি।
আবুল কালাম আজাদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে ওয়াশিংটন ডিসি থেকে ফেরার পর আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন অভিজ্ঞ এই সাংবাদিক। পরবর্তীকালে একজন ট্রেড ইউনিউনিস্ট হিসেবে নিজস্ব গুণাবলী ও যোগ্যতায় সাংবাদিক সমাজের নেতৃত্ব দেন তিনি।
আবুল কালাম আজাদ একাধারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। পরে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং সভাপতিও নির্বাচিত হন।
পেশাগতজীবনে একজন সাংবাদিক এবং ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সিন্ডিকেট, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা পরিষদ, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা
নিজস্ব প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীরা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আরিফুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শেষ করে দাফতরিক কাজের জন্য উপজেলা পরিষদে যান সাহিদুর রহমান। হঠাৎ ৫-৬ জন দুর্বৃত্ত পিছন দিক থেকে আক্রমণ করে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় পিটিয়ে আহত করা হয় সাহিদুরের ব্যবহৃত গাড়ির ড্রাইভার আয়নাল শেখকে এবং তার সঙ্গে থাকা এনামুল খানকেও। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার দাবিতে বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর বাস স্ট্যান্ড এলাকা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদি এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। রাস্তার দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। কারা কি কারণে হামলা চালিয়েছে তা জানাতে পারেনি কেউই।
মুকসুদপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি তদন্ত শীতল চন্দ্র পাল জানান, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৮ জনকে আটক করা হয়েছে। ঘটনার সময়ের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় অহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। মূল প্রকল্প প্রবন্ধ উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ধীমান মজুমদার, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, কৃষক মলয় মন্ডল, হারুন ও বেলাল হোসেন। উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিবৃন্দ।
পাইকগাছায় দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫তম দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ ও প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মেলায় স্টল পরিদর্শনকারী প্রতিষ্ঠান, সেরা প্রকল্প উপস্থাপনকারী দল ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলা প্রশাসন সোম ও মঙ্গলবার দুই দিন ব্যাপি এ কর্মসূচির আয়োজন করে। মেলায় ২০টি স্টল স্থান পায়। এসব স্টলে প্রায় ৫০টি প্রকল্প উপস্থাপন করা হয়।
পাইকগাছায় জেলে নারী ও ঋষি সমাজের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় জেলে নারী ও বাঁশ-বেতের পণ্য তৈরীকারী ঋষি সমাজের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর বাস্তবায়িত অল্টার প্রকল্প ফেজ-২ এর আওতায় এ অর্থ প্রদান করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন ২০টি জেলে নারী দলকে ৪৫ হাজার টাকা ও ১০টি ঋষি দলকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সুফলভোগীদের মাঝে এ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের সিনিয়র কমিউনিটি মবিলাইজার চিত্তরঞ্জন মন্ডল, সাকিব শেখ, কমিউনিটি মবিলাইজার নাসরিন নাহার ও সুপ্রিয়া মন্ডল। উল্লেখ্য, অ্যাওসেড এর অল্টার প্রকল্প থেকে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সামগ্রী এবং জলবায়ু পরিবর্তনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে উন্নত বীজ, সার, চারা গাছ ও প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
চেক হারিয়ে যাওয়ায় বিপাকে স্কুল কর্মচারী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় চেক হারিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বেলাল হোসেন (৩৮) নামে এক স্কুল কর্মচারী। বেলাল হোসেন উপজেলার সিলেমানপুর গ্রামের নূর আলী গাজীর ছেলে। তিনি আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। বেলাল হোসেন জানান, জনতা ব্যাংক লিঃ পাইকগাছা শাখায় আমার একটি ব্যাংক হিসাব রয়েছে, যার সঞ্চয়ী হিসাব নং-০১০০০২৯১০০৭২৬। উক্ত হিসাবের বিপরীতে মূল চেক বই হারিয়ে গিয়েছে। যার মধ্যে ৬০০৭০৮৩৪৬৭৬ হতে ৬০০৭০৮৩৪৬৮০ পর্যন্ত ৫টি চেকের পাতা রয়েছে। এর মধ্যে দু’একটি পাতায় স্বাক্ষর করা থাকতে পারে। এর দ্বারা কেউ ক্ষতি করতে পারেন এমন আশংকায় ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা সহ পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং- ১৩৬১, তাং-২৬/১২/২০২৩ ইং। কোন স্বহৃদয়বান ব্যক্তি চেকের পাতাগুলো পেয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ব্যবস্থাপক, থানা অথবা ব্যক্তিগত স্কুল কর্মচারী বেলাল হোসেনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ফকিরহাট উপজেলা আ’লীগ কর্তৃক পতাকা মিছিল অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি উন্নয়ন ও গণতন্ত্রের জন্য পতাকা মিছিল মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকেল ৫টায় ডাকবাংলা মোড়ে অনুষ্ঠিত হয়। মিছিলটি ডাকবাংলাস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে কাঠালতলা মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে বিকেল ৩টায় বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মিরা মিছিল সহকারে দলীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, সৈয়দ আলতাপ হোসেন টিপু, সমরেশ রায় চৌধুরী, সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারন সম্পাদক শেখ রঞ্জন দেবনাথ, ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন লিটু, এ্যাডঃ হীটলার গোলদার, তপন দেবনাথ ভজন, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, মোঃ রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তি, মোড়ল জাহিদুল ইসলাম, আ’লীগ নেতা আনন্দ কুমার দাশ, প্রভাষক অঞ্জন কুমার দে, বিশ^াস সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ইমরুল হাসান, শ্রমিকলীগ নেতা শেখ আছাবুর রহমান ও ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার দাশ।
ফকিরহাটে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এসময় ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলঅ ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, প্রমূখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে ৭টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ১৯ লক্ষ টাকা জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় ৭ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। এসময় শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় স্কুলের সাথে অবস্থিত অবৈধ ১টি ইটভাটা ও হরিনাকুন্ডু উপজেলায় ১টি অবৈধ ইটভাটা এস্কভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, এমন অভিযান জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।
ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী
ঝিনাইদহ প্রতিনিধি-
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি দেশ ব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানচর্চায় ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা)-২০২৪ এর সমাপনীতে পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের এ মেলার সমাপনী এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামানসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার। মেলায় সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কেয়াবাগান নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আশরাফ বিশ^াস (৫২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ^র গ্রামের জামাত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আশরাফ উপজেলার বারোবাজার হাটে গরু বিক্রি করে ইঞ্জিনচালিত লাটা হাম্পারযোগে বাড়ি ফিরছিলেন। তিনি যশোর- ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে পৌছলে পেছন থেকে আসা যাত্রীবাহী বাসে লাটাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় লাটা গাড়িটি উল্টে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
(সু-দ্বীপ) সোসাইটি ফর আন্ডার ডেভেলপ পিপলস এর পরিচালক ও বাস্তহারা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সামসুল হক এর ব্যাক্তিগত উদ্যোগে মুজগুন্নি শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র পরিবারের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ৫০ টি স্কুল ব্যাগ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সামসুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, খুলনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মাহমুদুন্নবী, শেখ শাহআলম বাবু, সুলতানা বেগম,সৈয়দ সাজ্জাদ হোসেন,বাপ্পি সরকার, মোঃ মাসুদ রানা, দুলাল হোসেন,ডাঃ আলম সহ প্রমুখ।











































