ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।
সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীসহ দুই জনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্ত আকতারুল বিশ^াস। মঙ্গলবার দুপুরে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
ঘটনার বিবরণে জানাযায়, উপজেলার খলিলনগর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামের রাজ্জাক বিশ^াসের ক্রয়কৃত ১৫ শতাংশ জমিতে পাশর্^বর্তী আকার আলী বিশে^াসের পুত্র আকতারুল বিশ^াস (৩৬) বসতঘর নির্মান করে দখল করেছে। এরই জের ধরে জমির প্রকৃত মালিক রাজ্জাক বিশ^াস দুর্বৃত্ত আকার আলী বিশে^াস ও তার পুত্র আকতারুল বিশ^াস কে জমির দখল ছড়তে বল্লে রাজ্জাক বিশ^াসকে কুপিয়ে জখম ও তার স্ত্রী নবী জানকে বেধড়ক মারপিট করে।
এসময় আহতদের উদ্ধার করে প্রতিবেশ লিটনসহ স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। অন্যদিকে ঘটনা ধামাচাপা দিতে সম্পূর্ণ নাটকীয় ভাবে একই দিন বিকালে আকতারুল বিশ^াস নিজে এসে হপিটালে ভর্তী হয়।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ শামিমা আক্তার বলেন, আহত রাজ্জাক বিশ^াস ও তার স্ত্রী নবী জান বর্তমান আমাদের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।
তালা থানার ওসি মমিনুল ইসলাম জানান, আমাদের কাছে এখনো কোন অভিযোগ আসনি। আমরা অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।











































