পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় গাছুয়া-নদী সরকারি জলমহল বাঁধ দিয়ে মৎস্য চাষ করার অভিযোগ। দেলুটি ইউনিয়নের দেলুটী এবং জীরবুনিয়ার দুই গ্রামের সীমানার মধ্য দিয়ে বয়ে গেছে এই নদী। নদীটি দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার। যাহা ধান মাছ উৎপাদনে এবং জলাবদ্ধতা নিরোসনে পানি নিষ্কাশনের জন্য সরকারী ভাবে নদীটি উন্মুক্ত করা হয়। সে নদীতে অবৈধ ভাবে বাধ নির্মাণ করা হচ্ছে। অভিযোগে জানাগেছে
গড়ইখালি ইউনিয়নের ঘের ব্যবসায়ী মনিরুল সরদার, ও জীরবুনিয়া গ্রামের নিজাম গাজী, মান্দার ঢালী, নিমাই ঢালী এই বাঁধ নির্মাণ করছে বলে জানা গেছে। ওই স্থানে সরকারী ভাবে ৫০ হাজার টাকা ব্যায়ে দুই গ্রামের মানুষের পারাপারের জন্য একটা বাঁশের সাকো নির্মান করা হয়।
এ বিষয় বাঁধ নির্মান কারী মনিরুল ও নিজাম গাজী জানান, বাঁধ নির্মান করেছি পরাপারের জন্য। ছেলেমেয়েদের ঝুঁকি নিয়ে পার হতে হয় সেই জন্য বাঁধ দেয়া হচ্ছে। বিষটি এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।











































