সাতক্ষীরা প্রতিনিধি ||
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত সীমানা পিলারসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার ভোর রাতে আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত কথিত সীমানা পিলারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার ছেলে মো. জিয়ারুল ইসলাম (৪৫) ও একই উপজেলার কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. শাহজামান সানা (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে সীমানা পিলার কেনাবেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক ফয়সাল ইবনে আজিজ’র নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে কথিত সীমানা পিলারসহ হাতেনাতে আটক করা হয় জিয়ারুল ইসলাম ও শাহজামান সানাকে।
তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৫।











































