খবর বিজ্ঞপ্তি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তি, সারাদেশের গায়েবী-কাল্পনিক অভিযোগের মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং প্রহসনের সংসদ ভেঙে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহনযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে খুলনায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। আগামী ২৭ জানুয়ারী (শনিবার) বিকাল ৩টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিল বের হবে।
দ্বাদশ জাতীয় নির্বাচনের নামে প্রহসনের নির্বাচনে সারাদেশের ভোটারবৃন্দ স্বতস্ফূর্তভাবে ভোটবর্জন করায় গতকাল বুধবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে দলের সর্বস্তরের নেতকর্মী-সমর্থক ও খুলনাবাসীকে শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে অংশগ্রহনের আহবান জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।











































