Home বিনোদন রাব্বিকীনের কথায় নাটকের গানে কোনাল-সাকিব

রাব্বিকীনের কথায় নাটকের গানে কোনাল-সাকিব

47

 

বিনোদন প্রতিবেদক।।

চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। বিশেষ করে প্লেব্যাকে সাম্প্রতিক সময়ে ঈর্ষনীয় সাফল্য পেয়েছেন তিনি। অন্যদিকে ভিন্নধর্মী গায়কি দিয়ে এরইমধ্যে নিজের অবস্থান জানান দিয়েছেন মাহতিম সাকিব। উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। এবার বছরের শুরুতেই নতুন একটি গানে কন্ঠ দিলেন এ দুই শিল্পী।

তোর ঐ দুটি চোখে/ আমার পৃথিবী/ তোকে ছাড়া বাঁচা হবে না- এমন কথার গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। ‘যে জীবন তোমার আমার’ শিরোনামের নাটকে গানটি স্থান পাচ্ছে। এটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব। নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি।

গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘অনেক মিষ্টি প্রেমের একটি গান। এর কথা-সুর খুব মনে ধরেছেন। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।’

মাহতিম সাকিব বলেন, ‘গানটি গাওয়ার সময়ই খুব ভালো লেগে গিয়েছে। এটি শ্রোতা-দর্শকদেরও পছন্দ হবে।’

গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, গানটি অল্প সময়ে করা। তবে যারাই শুনেছে পছন্দ করেছে গানটি। আমার বিশ্বাস কোনাল-মাহতিমের কন্ঠে গানটি মনে ধরবে সবার।