Home খেলাধুলা বিপিএলে দল কিনতে আগ্রহী আইপিএলের ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে দল কিনতে আগ্রহী আইপিএলের ফ্র্যাঞ্চাইজি

38

ক্রীড়া রিপোর্টার।।

দশম বিপিএলের পর্দা উঠেছে। এরই মধ্যে আসরের চারটি ম্যাচ মাঠে গড়িয়েছে। এবার জানা গেল, বিপিএলে দল কিনতে আগ্রহী আইপিএলের ফ্র্যাঞ্চাইজি। এমনটি জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি বলেন, ‘আমরা এমন কিছু করতে চাই না যেখানে টুর্নামেন্টের অধিকার আমাদের হাতে থাকবে না এবং অন্য কারো কাছে চলে যাবে।’

আইপিএলের দলগুলোর বাংলাদেশে আসা প্রসঙ্গে ইসমাইল হায়দার বলেন, ‘বিপিএলে দল কেনার ব্যাপারে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকবার প্রস্তাব দিয়েছে; কিন্তু তারা তাদের নিয়মানুসারে বিপিএল চালাতে চায়, সেজন্য বাইরের ফ্র্যাঞ্চাইজিকে সুযোগ দেওয়া হয়নি।’

বিসিবির এই পরিচালক আরো বলেন, ‘বেটিং সংস্থাগুলোকে বাইরে রেখে বিপিএল চালানো কঠিন। ভবিষ্যতে তাদের দেখাও যেতে পারে। স্পনসরের ভূমিকার পাশাপাশি দলের আয় নিয়েও কথা বলেছেন ইসমাইল হায়দার মল্লিক।’