Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

45
হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি করেন যুবক

 

নড়াইলে ইজিভ্যানসহ দুই চোর আটক

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে একটি ইজিভ্যানসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার চুনখোলা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তিরা হলেন, সদর উপজেলার চুনখোলা গ্রামের মো: হবিবর মোল্যার ছেলে ফারুক মোল্যা (২৮) এবং একই গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে সাকিব বিশ্বাস (২০)। এ দিন দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তিনটি ব্যাটারিচালিত ইজিভ্যান চুরি হয়। পরে ভুক্তভোগী ইজিভ্যান চালক মো: মাহাবুবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) পলাশ কুমার ঘোষ এবং জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এস আই) মো: ফিরোজ আহম্মেদ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের তিন সদস্যদের তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সদর উপজেলার চুনখোলা গ্রামে অভিযান চালিয়ে আরও দুই চোর ফারুক মোল্যা ও সাকিব বিশ্বাসকে তাদের কাছে থাকা একটি চোরাই ইজিভ্যানসহ গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ আরও জানায়, আটককৃত ফারুক মোল্যার নামে আটটি মামলা রয়েছে। এছাড়া আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

মহানগর যুবলীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

দেশ ও মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এই আদর্শকে বুকে ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার যে সংগ্রাম, সেই সংগ্রামকে সফল করতে হবে। যারা সুখে – দুঃখে কখনই জনগনের পাশে থাকে না, তারাই দেশ বিরোধী ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে তাকে পঞ্চম বারের ন্যায় প্রধানমন্ত্রী নির্বাচন করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাই যুব সমাজকে বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও মানুষের সেবায় কাজ করতে হবে।

শনিবার সকালে দলীয় কার্যালয়ে মহানগর যুবলীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল। নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা কাজী জাহিদ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোজী ইসলাম নদী, যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, আবুল হোসেন, সওকত হাসান, ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ আল মামুন মিলন, অভিজিৎ পাল, সবুজ হাজরা, শওকত হাসান, রবিউল ইসলাম লিটন,  ইমরুল ইসলাম রিপন, লাবু আহমেদ, এজাজ আহমেদ, অলক শীল, কাঞ্চন শিকদার, হাসান শেখ, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহামুদুর রহমান রাজেস, হিরন হাওলাদার, জনি বসু প্রমুখ।

 

 

 

 

 

 

 

যশোরে দুই বেসরকারি হাসপাতাল বন্ধ

 যশোর অফিস

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ করেছেন। ক্লিনিক দুটি হলো- নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতাল।

 

ওই দুই স্বাস্থ্যকেন্দ্রসহ পল্লবী ক্লিনিক ও মায়ের দোয়া প্রাইভেট হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসব বেরসকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার লাকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আল ইমরান, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সুস্মিতা সাহা বলেন, অভিযানে দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ এবং চারটির কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

সাতক্ষীরা এখন উন্নয়নের রোল মডেল

নিজস্ব প্রতিনিধি

উন্নয়ন অগ্রযাত্রায় সাতক্ষীরা এখন রোল মডেলে পরিণত হয়েছে। স্বাধীনতার পর থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি এ জেলায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেখানে মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, ভোমরা স্থলবন্দরে ওয়ার হাউজ নির্মাণ, বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা, কারিগরি প্রশিক্ষণ, কলেজ প্রতিষ্ঠা, নৌবন্দর প্রতিষ্ঠসহ বড় বড় মেঘা প্রকল্প প্রতিষ্ঠা হয়েছে এ জেলায়। এছাড়া প্রধানমন্ত্রী খুলনার জনসভায় সাতক্ষীরার ৩২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

 

গত বছরের ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

 

 

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হওয়া ৯টি প্রকল্পের মধ্যে ২টি প্রকল্প বাস্তবায়িত করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। সেগুলো হচ্ছে- জেলার তালা উপজেলাধীন কপোতাক্ষ নদের ওপর ৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৯৫ মিটার দীর্ঘ ব্রিজ ও ২০ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৮টি প্রাথমিক বিদ্যালয়।

 

 

৩টি প্রকল্প বাস্তবায়িত করেছে শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি)। সেগুলো হচ্ছে- ১২৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যায়ের উন্নয়ন, ৮৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১ম সংশোধিত প্রকল্পের আওতায় জেলায় ৫টি নির্বাচিত মাদরাসার উন্নয়ন ও ৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ।

 

 

অপরদিকে, ২টি প্রকল্প বাস্তবায়িত করেছে গণপূর্ত অধিদফতর। সেগুলো হচ্ছে- ৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় জেলার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ ও ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্যামনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ। ২৪ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা কমিউনিটি ক্লিনিকের প্রকল্প বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

 

 

আর বাকি একটি প্রকল্প বাস্তবায়িত করেছে বাংলাদেশ পরমাণুশক্তি কমিশন। তারা ৬৮ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ক্যান্সারের রোগীদের জন্য তৈরি করেছেন ইসমাস।

 

 

এছাড়াও প্রধানমন্ত্রী সাতক্ষীরা কালিগঞ্জের বসস্তপুরের নৌবন্দর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যেটি বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

 

 

সাতক্ষীরার জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত মহাসমাবেশ থেকে ভার্চুয়ালি কালিগঞ্জের বসস্তপুর নৌবন্দরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন এবং ১৪ নভেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ৩২১ কোটি টাকা ব্যয় সংবলিত ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

 

 

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, অবহেলিত সাতক্ষীরা এখন উন্নয়নের রোল মডেল। এ জেলার মানুষ কখনো চিন্তাও করেনি সাতক্ষীরায় মেডিকেল কলেজ হবে। এ জেলার রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা ও মসজিদসহ বড় বড় উন্নয়ন সবকিছুই এই সরকারের আমলেই হয়েছে।

 

গাংনীতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেলো দিনমজুরের

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক দিনজমুরের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত সাহাদুল ইসলাম (৫০) কল্যাণপুর গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে। বুধবার রাতে শীত নিবারণের জন্য বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন সাহাদুলসহ প্রতিবেশী কয়েকজন। হঠাৎ ওই আগুন তার পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রয়োজনীয় চিকিৎসার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী বলেন, তার শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়ায় ঢাকায় নেওয়া হয়েছিল। মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

 

চার দিনেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ফেরি, মেলেনি ইঞ্জিন মাস্টারের সন্ধান

খুলনাঞ্চল রিপোর্ট

চার দিন অতিবাহিত হলেও তিনটি পৃথক উদ্ধারকারী জাহাজ দিয়ে টেনে তোলা সম্ভব হয়নি পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা। শনিবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা। রজনীগন্ধার উদ্ধারে অর্ধশতাধিক ডুবুরি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর সঙ্গে কাজ করে যাচ্ছেন।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, ফেরিটি উদ্ধারে তিনটি পৃথক উদ্ধারকারী জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের। বিআইডব্লিটিসি’র আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, হুমায়ুন কবিরের সন্ধানে পদ্মা নদীর ভাটিতে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। এখনও কোনও হদিস মেলেনি। জীবিত তো দূরের কথা এখন লাশ শনাক্ত করাই চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

 

 

উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার ওবায়দুল করীম বলেন, ‘এখনও ফেরি দেখা যাচ্ছে না। সন্ধ্যা নাগাদ এটাকে ভাসমান পর্যায়ে আনা যাবে বলে আশা রাখছি।’

 

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, ‘বাহিনীর ডুবুরি টিম, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র অর্ধশতাধিক ডুবুরি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। বড় বড় ওয়্যার রোপ ফেরির নিচে পাস করে প্রত্যয়ের ক্রেনের সঙ্গে অ্যাটাচ করা হবে। যদি অ্যাটাচ করতে পারি তবে ফেরিকে লিভ করার চেষ্টা চালাবো। প্রচুর শীতের কারণে পানিতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।’

 

তিনি আরও বলেন, ‘ডুবে যাওয়া আটটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানের মধ্যে এ পর্যন্ত দুটি ট্রাক ও কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এখনও ছয়টি ট্রাক উদ্ধার করা যায়নি।’

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. একেএম মতিউর রহমান দুর্ঘটনার দিন বলেছিলেন, ‘ফেরিটি একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে নোঙর করা অবস্থায় ডুবে যায়।’ কিন্ত তার সেই অবস্থান থেকে সরে এসে সুর পাল্টে এখন বলছেন, ‘হয়তো ফেরির তলদেশ ফুটো হয়ে ফেরিটি ডুবে যেতে পারে।’ তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত পৃথক দুটি তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

 

প্রসঙ্গত, গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে কুয়াশার কারণে নোঙর করে থাকা ৯টি ট্রাক নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে যায়। এ সময় ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির। এরপর ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তুম।

 

 

 

নড়াইলে মাছের ঘের থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের ডুমদি এলাকার একটি মাছের ঘের থেকে ডালিম বেগম (৪৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান। ডালিম সদর উপজেলার শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

 

 

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত পাঁচ-ছয় দিন আগে ডালিম স্বামীর বাড়ি থেকে কাউকে কিছু না বলে অন্যত্র চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি এলাকার আইয়ুব হোসেনের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কয়েক মাস আগে তিনি ব্রেন স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

 

 

বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজন কয়েকদিন আগে থেকে ওই নারীকে ঘেরের পাড়ে ঘোরাঘুরি করতে দেখে। শুক্রবার সন্ধ্যায় ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

ওসি বলেন, ‘ওই নারীর শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

 

 

 

 

নেকাব খুলে ভাইভা দিলেন না ইবি ছাত্রী

নিজস্ব প্রতিনিধি

নেকাব খোলা লাগবে, এ কারণে সেমিস্টার ফাইনালের ভাইভায় অংশ নেননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রী। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ছাত্রী ভাইভা দিতে এসেছিলেন, কিন্তু নেকাব খুলতে বলা হলে তিনি খোলেননি। পরে চলে গেছেন।

গত ১৩ ডিসেম্বর বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি গত মাসের হলেও শনিবার (২০ জানুয়ারি) এটি জানাজানি হয়।

বিভাগ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভা বোর্ডে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায়, পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা ও বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভাইভাতে নেকাব পরে অংশ নেয়া এক ছাত্রীর পরিচয় নিশ্চিতের জন্য নেকাব খুলতে বলেন বোর্ডে উপস্থিত শিক্ষকরা। এসময় ওই ছাত্রী নেকাব খুলতে অসম্মতি জানান এবং প্রয়োজনে নারী শিক্ষকদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করতে অনুরোধ করেন। কিন্তু তাকে ভাইভা বোর্ডের সদস্যদের সামনে নেকাব খুলতে বলা হয়। পরে নেকাব না খোলায় তার ভাইভা গ্রহণ করতে অস্বীকৃতি জানান শিক্ষকরা। ওই ছাত্রী জানান, নেকাব না খোলায় সেদিন অন্য সবার ভাইভা নিলেও তার ভাইভা গ্রহণ করা হয়নি।

 

 

পরবর্তীতে নেকাব খুলে ভাইভায় অংশ নিলে তার ভাইভা গ্রহণ করা হবে বলে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে ওই ছাত্রী পুরুষ শিক্ষকদের সামনে নেকাব খুলতে অসম্মতি জানানোয় এখনও পর্যন্ত তার ভাইভা নেয়া হয়নি বলে জানা গেছে।

 

 

এ বিষয়ে বিভাগীয় শিক্ষক ও ভাইভা বোর্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘আমরা তাকে ভাইভায় নেকাব খোলার জন্য রিকোয়েস্ট করেছি। তাকে বুঝিয়েছি যে, ‘দেখো আমরা তোমার ভাইভা নিচ্ছি তোমাকে আপডেট করার জন্য। চার বছর পর তুমি এভাবে চাকরির ভাইভাতে গেলে রিটেনে ভালো করলেও তোমার চাকরি হবে না।’ যখন সে রাজি হয়নি তখন পরীক্ষা কমিটির সভাপতির নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে তাকে ভাইভা থেকে বের করে দেয়া হয়। এরপরে আমরা কয়েক দফায় তার সঙ্গে কথা বলেছি, কিন্তু সে তার অবস্থান থেকে ফিরে আসেনি।’

 

 

পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা বলেন, ‘ভাইভা বোর্ডে আমরা তাকে বলেছিলাম সে আমাদের স্টুডেন্ট তা প্রমাণ করার জন্য। কিন্তু প্রমাণ করতে পারেননি। নারী শিক্ষক দ্বারা পরিচয় নিশ্চিতের ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে বোর্ডের অন্য শিক্ষকরা অবজেকশন জানিয়েছেন। তারা বলেছেন, ‘এভাবে করলে আমরা মার্ক দিব না।’

 

 

বিভাগটির সভাপতি শিমুল রায় বলেন, ‘এর আগে লিখিত পরীক্ষায় আমরা তাকে ফিমেল টিচারের মাধ্যমে  রিকগনাইজ করেছিলাম। ভাইভাতেও ফিমেল টিচার ছিলেন; কিন্তু সব সময়তো থাকে না, সেক্ষেত্রে আমরা কী করব? সে জায়গা থেকে আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু সে তার অবস্থানে অনড় থাকায় তার ভাইভা নেয়া হয়নি।’

 

বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘ইসলামে নেকাব পরা ফরজ নয়। কিন্তু যেহেতু চেহারাটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে নেকাব করা উত্তম।’

 

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, ‘কেউ তার ধর্মীয় জায়গা থেকে নেকাব মেইনটেইন করতে চাইলে তাকে সে স্বাধীনতা দেয়া উচিত। বিভাগের পরীক্ষা ও ভাইভাতে তার পরিচয় নিশ্চিত হওয়া মুখ্য বিষয়। সেক্ষেত্রে নারী শিক্ষকদের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে ছাত্রীদের পরীক্ষা ও ভাইভাতে অংশগ্রহণ করতে দেয়া উচিৎ।’

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘কেউ ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে নেকাব করলে শিক্ষিকাদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে পরীক্ষা ও ভাইভাতে সুযোগ দেয়া যায়। তবে ভাইভাতে যেহেতু আই কন্টাক্ট গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে মুখ খুলে অংশ নেয়া ভালো, কিন্তু জোর করা যাবে না। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিষয়টি আমি জানিনা। এ বিষয়ে জেনে তারপর বলতে পারবো।’

 

 

ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এই কাজটি উচিৎ হয়নি। আমাদের সামনেও অনেক সময় এরকম শিক্ষার্থীরা থাকে, তবে আমরা সবসময়ই নারী শিক্ষকদের মাধমে তাদের আইডেন্টিফাই করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেলে অভিযোগ প্রমাণিত হলে তাদের (শিক্ষকদের) পেনাল্টি হতে পারে বলেও জানান ভিসি।’

 

 

ঝিনাইদহে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি

ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে। জোয়াল কাঁধে দেওয়ার পর কর্তার হাতের ছোঁয়ায় যেন মুহূর্তে পাল্টে যায় চরিত্র। একে অপরকে পেছনে ফেলতে ছুটতে থাকে বিদ্যুৎ গতিতে। যা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার দর্শক।

শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামের মাঠে এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এ খেলাকে কেন্দ্র করে বসে মেলা। মেলায় স্থান পেয়েছে মিষ্টি, মিঠাই, মেয়েদের বিভিন্ন প্রসাধনী, বাচ্চাদের জন্য ছিল নাগরদোলা ও চরকি খেলা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যন্ত পল্লী ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামের মাঠ। ঘনকুয়াশা, বৈরী আবহাওয়া ও প্রচণ্ড শীত উপেক্ষা করে আশপাশের জেলাসহ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে শুধুমাত্র গ্রামীণ ঐতিহ্যবাহী ব্যতিক্রমী খেলা গরুর দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করতে। বেতাই মাঠজুড়ে যেন উৎসবে পরিণত হয়। আমন মৌসুমের ধান কাটার পর ফাঁকা মাঠে এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গরুর গাড়ির এমন রোমাঞ্চকর প্রতিযোগিতা দেখতে আশপাশের কয়েক গ্রামের নারী, পুরুষ ও শিশুরাও অত্যন্ত উৎসাহ নিয়ে সকাল থেকে মাঠে উপস্থিত হয়। দূর-দুরান্ত থেকেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও বিভিন্ন খাবারের দোকান ও শিশুদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন স্টল বসেছিল মাঠটিতে।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর, মহেশপুর, যশোরের চৌগাছা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর, আলমডাঙ্গা থেকে আসা ১১টি গরুর গাড়ির দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 

অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী ১ম পুরস্কার ২০ হাজার টাকা, ২য় পুরস্কার ১৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ১০ হাজার টাকা। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণ দলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

 

 

যশোর চৌগাছা থেকে গরুর দৌড় দেখতে আসা আলী হাসান বলেন, ‘আমরা অনেক দূর থেকে এসেছি। আধুনিক যুগে এসে গরুর গাড়ির এমন দৌড় প্রতিযোগিতা দেখে আমাদের খুব ভালো লাগছে।’

 

 

ঝিনাইদহের ডাকবাংলা এলাকা থেকে খেলা দেখতে আসা রবিউল জানান, তিনি এর আগে কখনও এই খেলা দেখেননি। লোকের মুখে শুনেছেন। এজন্য পরিবারের সদস্যদের নিয়ে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় খেলা দেখতে এসেছেন।

 

খেলায় অংশ নেওয়া হাবিবুর রহমান বলেন, ‘এর আগেও বিভিন্ন অঞ্চলে খেলায় অংশগ্রহণ করেছি। খেলায় অংশ নিয়ে খেলা করতে খুবই আনন্দের। এরকম আয়োজন বার বার হলে নতুন প্রজন্ম আমাদের গৌরবান্বিত ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। তাই প্রতিনিয়ত আয়োজন করা দরকার।’

খেলার আয়োজক গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধরে রাখতেই প্রতিবছর এই খেলার আয়োজন করা হয়। আগামীতে আরও বেশি উংসব মুখোর ও ব্যাপকভাবে আয়োজন করতে পারি। এ খেলার মাধ্যমে দেশীয় ঐতিহ্য ধরে রাখতে চাই।’

 

 

তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার মিরাজ হোসেনকে ১ম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, যশোরের জোড়াদাহ থেকে আয়ুব হোসেন ২য় হওয়ায় তাকে ১৫ হাজার টাকা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর গঙ্গারামপুর মিয়ারাজ ৩য় হওয়ায় তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসেবে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

 

 

দর্শনার্থীদের সমাগমে জমজমাট মধুমেলা

নিজস্ব প্রতিনিধি

হাজারো দর্শক-শ্রোতা ও সুধীর সমাগমে জমজমাট মধুমেলা। সেইসঙ্গে মেলাকে ঘিরে কেশবপুর উপজেলা জুড়েও বিরাজ করছে উৎসবের আমেজ। কপোতাক্ষ নদের পাড়ে এ মেলা এখন এ অঞ্চলের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে।

মহাকবির জন্মদিন ২৫ জানুয়ারি হলেও ১৯ জানুয়ারি থেকে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহায়তায় কবির জন্মভূমি সাগরদাঁড়িতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী মধুমেলা। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। মধুভক্তদের বিনোদনের জন্য মেলায় যাত্রা, সার্কাস, যাদু প্রদর্শনী, বিচিত্রা অনুষ্ঠান, মৃত্যুকূপ, নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে নানা পণ্যের পসরা নিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা।

এ বছর শুক্রবার মেলার উদ্বোধন হওয়ায় প্রথমদিন থেকেই জমজমাট এ মেলা। মেলায় কেবল যশোর নয় আশপাশের বিভিন্ন স্থান থেকে দলে দলে এসেছেন নানা বয়সের মানুষ। মেলাকে উপলক্ষে আসলেও দর্শনার্থীরা বলছেন কবির বাস্তুভিটা দেখাই মূল উদ্দেশ্য। আর স্থানীয়দের দাবি মেলাকে ঘিরে তাদের এলাকায় আত্মীয় স্বজনের আগমন বেড়েছে। যে কারণে মেলা জমজমাট হয়ে উঠেছে। মেলায় আনন্দ উপভোগের পাশাপাশি কেনাকাটাও করছেন দর্শনার্থীরা। প্রথম দিনে বেচা কেনা ভালো হওয়ায় খুশি দোকানিরা।

 

 

জাহান আলী নামে এক দর্শনার্থী খুলনা থেকে পরিবারসহ এসেছেন মধুমেলা দেখতে। তিনি বলেন, ‘প্রতিবছরই আসি। অন্য বছর অফিস ছুটি নিয়ে আসতে হয়। এবার শুক্রবার ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে ঘুরতে এসেছি।’

 

 

মেহেরপুরের সালমা বেগম নামে এক দর্শনার্থী বলেন, ‘মধুকবির বাড়ি দেখতেই সাগরদাঁড়ি আসা। তবে বাড়তি হিসেবে মেলা পেয়ে গেলাম। ঘুরছি, দেখছি, অনেক ভালো লাগছে।’

 

 

বিথিকা সরকার নামে আরেক দর্শনার্থী বলেন, ‘আমরা সাতক্ষীরা থেকে এসেছি। আসতে কষ্ট হলেও এখানে এসে সে কষ্টটা ভুলে গিয়েছি। বাচ্চারা নাগরদোলায় চড়ছে, সার্কাস দেখছে, আমাদেরও অনেক ভালো লাগছে।’

 

 

তাহিরা নামে এক শিশু দর্শনার্থী বলে, ‘আমি বাবা মায়ের সাথে এসেছি। মেলায় এসে অনেক ঘোরাঘুরি করেছি, অনেক রাইডে উঠেছি। বেশ আনন্দ হয়েছে।’

 

 

মধুমেলায় কসমেটিকসের স্টল দিয়েছেন ঝিনাইদহের আক্তার হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি বলেন, ‘আমরা প্রতিবছরই দোকান দেই। আমরা তো বড় বড় মেলাগুলোকে টার্গেট করি বড় অংকের বেচাকেনার জন্য। এ বছর মধুমেলা জমজমাট হচ্ছে। শুক্রবার মেলার উদ্বোধন হওয়ায় প্রচুর মানুষ পাওয়া গিয়েছে। প্রথম দিন থেকেই বেচাকেনা খুব ভালো।’

 

 

দেলোয়ার হোসেন নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘এবার মেলা দুই দিন বৃদ্ধি করা হয়েছে। এজন্য আমরা লাভের আশা করছি। তবে স্টলের ভাড়া অনেক বেশি।’

 

 

এদিকে এ বছরও মধুকবির জন্মভিটায় একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন স্থানীয় ও জেলার সাংস্কৃতিক কর্মীরা। মধুমেলা উদযাপন কমিটির সদস্য এমএ হালিম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এ সাগরদাঁড়িতে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবি করে আসছি। এবছরও আমরা একই দাবিটি তুলে ধরছি।’

 

যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু বলেন, ‘আমাদের সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি মধুকবির এই স্মৃতি বিজড়িত জন্মস্থানে সাগরদাঁড়িতে তার নামে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। বাংলা সাহিত্যে মাইকেল প্রাসঙ্গিক। আমরা চাই এই প্রাসঙ্গিকতাকে শুধু সাগরদাঁড়িতে আটকে না রেখে সারা বিশ্বের কাছে তুলে ধরতে।’

 

 

এদিকে মেলার আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন জানিয়েছেন, দর্শনার্থীদের মনোরঞ্জনে উন্মুক্ত মঞ্চে নাটক নাচ গানসহ সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

 

 

প্রসঙ্গত, এবারের মেলায় কুঠির শিল্প ও গ্রামীন পসরার প্রায় ৩ শতাধিক স্টল বসেছে।

 

হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি করেন যুবক

নিজস্ব প্রতিনিধি

পিরোজপুর আদালতে হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে পুলিশেরই মোটরসাইকেল চুরি করে নিয়ে যান ফয়সাল (৩২)। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ফয়সাল শেখ (৩২) পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের ছেলে।

 

 

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পিরোজপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিরোজপুর আদালতে একাধিক মাদক মামলার আসামি ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যান।

 

পরে তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় আসামি ফয়সালকে শনাক্ত করে অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যানুযায়ী মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন।

 

দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি রশীদুজ্জামান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ঝাপিয়ে পড়েছিল বলে ৯ মাসে এদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল-সবুজ পতাকা দিয়েছে। স্বাধীন জাতি হিসেবে আজ আমরা গর্বিত জাতি। মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের এ অবদান স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুকিযোদ্ধাদের কল্যাণে ভাতা বৃদ্ধি সহ আবাসনের ব্যবস্থা করেছে। এমপি রশীদুজ্জামান বলেন, দেশ স্বাধীন হলো দেশ বিরোধী ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। মহান মুক্তিযুদ্ধের ন্যায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে নিয়েই সমৃদ্ধ স্মার্ট পাইকগাছা-কয়রা গড়া হবে। তিনি শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, জামির হোসেন, আব্দুল গফুর, আব্দুল মাজেদ, সবুর হোসেন ও আব্দুর রহমান।

 

পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নবপল্লীস্থ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুই’শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানার সভাপতিত্বে ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ গুরু সেবান্দজী মহারাজ, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ব্রক্ষচারী বুদ্ধদেব, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক জগন্নাথ সানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, সুনীল কুমার মন্ডল, বাবু রাম মন্ডল, ফনিন্দ্রনাথ গাইন, সঞ্জিব কুমার রায়, বৃন্দাবন দত্ত, অবনীনাথ সানা, সনাতন দাশ ও হেমেন্দ্রনাথ গাইন।

 

নবনির্বাচিত এমপি’র সাথে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির শুভেচ্ছা ও মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পল্লী চিকিৎসকদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শনিবার সকালে নিজ বাসভবনে নবনির্বাচিত এমপি’কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা এ্যাডঃ শিবুপ্রসাদ সরকার, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অশোক কুমার ঘোষ, সহ-সভাপতি প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ, নিজাম উদ্দীন গাজী, মহিবুল্লাহ, মানষ কুমার মন্ডল, আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক বিজন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ গোবিন্দ কুমার পাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিত্যানন্দ মন্ডল, প্রচার সম্পাদক মিনারুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম গাজী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সদস্য ইয়াছিন আলী, আব্দুস সালাম, তানভীর আহম্মেদ, আব্দুল মান্নান, কবিন্দ্রনাথ সানা, সুমন ঘোষ, মিজানুর রহমান, রেজাউল করিম ও গোফরান। মতবিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য সেবার মানসিকতা নিয়ে চিকিৎসার মতো মহান পেশার যথাযথ দায়িত্ব পালন করার জন্য পল্লী চিকিসকদের প্রতি আহ্বান জানান।

 

বিজ্ঞানী পিসি রায়ের বসতবাড়ী সংরক্ষণ, বিশ^বিদ্যালয় স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

জগৎ বিখ্যাত বিজ্ঞানীর বসতবাড়ী সংরক্ষণ সহ বিজ্ঞানীর নামে বিশ^বিদ্যালয় স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবী জানিয়েছেন পিসি রায় স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শনিবার সকালে খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে এ দাবী জানান। সংসদের সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ¦ মোঃ কওসার আলী গাজীর নেতৃত্বে সংসদের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় সংসদের পক্ষ থেকে পাইকগাছার রাড়ুলীস্থ বিজ্ঞানীর বাসভবন সংরক্ষণ ও উন্নয়ন, নির্মাণাধীন কৃষি কলেজকে পিসি রায়ের নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন, বসতবাড়ীতে পর্যটন কেন্দ্র, রেস্ট হাউজ, সংগ্রহশালা ও মিউজিয়াম স্থাপন, পাঠ্যপুস্তকে পিসি রায়ের জীবনী অন্তর্ভুক্ত, দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভূবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউটকে জাতীয়করণ এবং বোয়ালিয়াস্থ কপোতাক্ষ নদের উপর নির্মিত ব্রিজ পিসি রায়ের নামে নামকরণের দাবী জানান।

 

পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় চিংড়ি ঘেরের জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের প্রকাশ চন্দ্র সরদার গংদের সাথে পারিশামারী গ্রামের বৈদ্যনাথ ঢালী গংদের সাথে খালিয়া মৌজার ২১ বিঘার চিংড়ি ঘের ও চিংড়ি ঘেরের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক শালিশী বৈঠক সহ আদালতে মামলা এবং থানায় অভিযোগ রয়েছে। সর্বশেষ শুক্রবার বিকালে মারপিটের ঘটনা ঘরে। হাসপাতালে চিকিৎসাধীন মৃত অতুল চন্দ্র সরদারের ছেলের প্রকাশ চন্দ্র সরদার (৪৫) জানান ঘটনার দিন বিকালে আমি এবং আমার ছোট ভাই বিকাশ চন্দ্র সরদার (৪৩) খালিয়া মৌজাস্থ আমাদের চিংড়ি ঘেরে অবস্থান করছিলাম। এ সময় প্রতিপক্ষ বৈদ্যনাথ ঢালীর নির্দেশে তার পরিবারের সদস্যরা ও বহিরাগত লোকজন লাঠিশোটা নিয়ে আমাদের উপর হামলা করে। লাঠির আঘাতে ভাই বিকাশের মাথা ফেটে যায়। আমারও শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। এ সময় উপস্থিত নূরুল ইসলাম ঠেকানোর চেষ্টা করলে সেও আঘাত প্রাপ্ত হয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে প্রকাশ সরদার জানান। মারপিটের এমন অভিযোগ অস্বীকার করে বৈদ্য নাথ ঢালী বলেন, কোন ধরণের মারপিটের ঘটনা ঘটেনি। বরং প্রতিপক্ষরা আমার বসতবাড়ীতে এসে হুমকি প্রদান করা সহ দখল চেষ্টা করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে বৈদ্যনাথ ঢালী জানান।

 

 

জেলা আওয়ামী লীগ নেতার শয্যাপাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সোহরাব আলী সানা অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে গতকাল হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, রাকিবুল ইসলাম সুমন, আসিফ প্রমুখ।

নেতৃবৃন্দ এসময় কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন, চিকিৎসার সার্বিক বিষয়ে খোজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন।

 

আবু সুফিয়ান ফুটবল টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এস এম কামাল এমপি

ফুলবাড়ীগেট প্রতিনিধি

বীর প্রতীক শহীদ অধ্যাপক আবু সুফিয়ান ৩২ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠানিক সম্পাদক এম এম কামাল হোসেন এম.পি বলেছেন‘‘ সর্ব গুনে গুনানীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দক্ষ একজন ফুটবলার ও সংগঠক। বঙ্গবন্ধূর সন্তান শেখ কামাল আবাহনি ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেছিল, শেখ কামাল আধুনিক ফুটবলের জনক। ফুটবলের এই ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত এ ধরণের আয়োজন করা উচিত। তিনি বলেন যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করে তাদেরকে মাঠমুখি করতে হবে । ’’। তিনি গতকাল শনিবার বিকালে টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং জাতীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক এস এম শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদাত হোসেন মিনা, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, জাতীয় তরুণ সংঘের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান খোকন, ৭নং ওযার্ড কাউন্সিলর ও কাশিপুর একাদশের সভাপতি খালিদ আহমেদ, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ্আবু জাফর হাওলাদার, ট্রাক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ বেগম। অনুষ্ঠানে খানাবাড়ী যুব সংঘ ক্লাবের সভাপতি আবু হেনা বাবলু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য আরিফুল ইসলাম রাসেল, বিশিষ্ট সমাজসেবক শেখ মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম সোহেল, মহেশ্বরপাশা শান্তিনগর রংধনু যুব সংঘ ক্লাবের সভাপতি নাছির মুন্সি, সাধারণ সম্পাদক মো. খোকন মুন্সিসহ এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল । 

টুর্ণামেন্টের চুড়ান্ত খেলায় মহেশ্বরপাশা শান্তিনগরের রংধনু যুব সংঘ ক্লাব এবং খালিশপুরের কাশিপুর একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে রংধনু যুব সংঘ ক্লাব  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন টিমকে ৩০ হাজার টাকার প্রাইজমানি এবং ট্রপি  ও রানাসআপ দলকে ২০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রপি তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

 

ইউপি সদস্য রাজার উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবন্ত্র বিতরন

খানজাহান আলী থানা প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বর নবীরুল ইসলাম রাজার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় শিরোমণিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী। এ সময় কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান মানিক, শিরোমণি জুট স্পিনার্সের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম, জুট স্পিনার্সের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, হুগলী বিস্কুট কোম্পানীর শ্রমিক ই্উনিয়নের নেতা কাজী মোস্তাফিজুর রহমানসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আটরা গিলাতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুবিধা বঞ্চিত হতদরিদ্র প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

 

শিরোমণি তরুণ সংঘের সভাপতি তরিকুল ও সাধারণ সম্পাদক শহিদুল পুননির্বাচিত

খানজাহান আলী থানা প্রতিনিধি

শিরোমণির ঐতিহ্যবাহী তরুণ সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে এক জরুরী সভা শুক্রবার রাতে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুর ইসলাম সুনুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মোঃ শহিুদুল ইসলাম, শেখ আজিম হোসেন, মোঃ জয়নাল আবেদীন, শেখ রবিউল ইসলাম, ইসহাক আলী সরদার, শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি। পুর্বনির্ধারিত তফশীল অনুযায়ী শুক্রবার ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ উপদেষ্ঠা পরিষদ এবং স্থায়ী সদস্যগণ সর্বসম্মতিক্রমে সভাপতি পদে শেখ তরিকুল ইসলামকে পুনরায় সভাপতি পদে, সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলামকে পুনরায় নির্বাচতি করেন। এছাড়া মোঃ মকবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে নবগঠিত কমিটি সকলের মতামতের ভিত্তিতে শিরোমণি তরুণ সংঘের পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

 

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সংবর্ধনা প্রদান

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এম.পিকে ভূমিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ায় খানজাহান আলী থানার অন্তগত ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেছে। শুক্রবার আফিলগেটস্থ ৩৬নং ওয়ার্র্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠােেন  সংবর্ধিত অতিথি ভুমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন,  ফুলতলা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা এবং খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। অনুষ্ঠানে মাষ্টার মনিরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, খ. ম লিয়াকত আলী, শেখ আব্দুল হক, খান রিয়াজুল ইসলাম রাজা, কাজী জাকারিয়া রিপন, মোড়ল হাবিবুর রহমান, সরদার আলী আহমদ, মো. কায়কোবাদ, মোল্যা স্ইাফুল ইসলাম, কাজী আজাদুর রহমান হিরক, শেখ শহিদুল ইসলাম, রেজওয়ান আকুুঞ্জী রাজা, ্ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা. মো. হায়দার আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিল ।

 

 

হয়রানির প্রতিবাদে ফুলবাড়ীগেটে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ওলিয়ার রহমান রাজু ও সেচ্ছাসেবকলীগ নেতা রিফাতকে বিনা কারনে  পুলিশী হয়রানীর প্রতিবাদে ৩৩ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শনিবার সন্ধায় ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আনিছ হোসেন। থানা  যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান রুপমের পরিচালনায় বক্তৃতা করেন শেখ গোলাম মোস্তফা, জাকারিয়া রিপন , মোঃ শাকিল আহম্মেদ, শেখ কামাল আহম্মেদ, মোঃ সেলিম রেজা, ওলিয়ার মুন্সি, মোঃ আরিফ হোসেন, মোঃ আবু নাইম, মোঃ নাহিদ, মাসুম খন্দকার, নাসিরউদ্দীন, কামাল মুন্সি, মোহন মুন্সি, শেখ সুমন, খান কামরুল, নাসির আহম্মেদ, শেখ রমজান, মুজিবর রহমান, আল আমিন, শেখ গোলাম রব্বানী, জুয়েল বেগ, আবু জাফর প্রমুখ।

 

 

 

 

বাগেরহাটে গ্রাম পুলিশদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে গ্রাম পুলিশদের জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলী মাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু।বাগেরহাট জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মোস্তফা শেখের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বাবু ভবেন্দ্র  নাথ বিশ্বাস, গোপালগজ্ঞ জেলা কমিটির  সভাপতি মো:  আমানত বিশ্বাস, সাংবাদিক মোল্লা আব্দুর রব  প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে শান্তি শৃংখলা রক্ষার্থে গ্রাম পুলিশের ভুমিকা অপরিশীম। কিন্তু নানা কারণে গ্রাম পুলিশের সদস্যরা এখনও অবহেলিত।গ্রাম পুলিশদের বেতন বৈষম্য নিরসনসহ  তাদের সন্মানের বিষয়টা নিশ্চিত করতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পুলিশের মান উন্নয়ানে কাজ করতে হবে। গ্রাম পুলিশের সদস্যরা যাতে সন্মানের  সাথে পরিবার পরিজন নিয়ে বেছে থাকতে পারে সেজন্য প্রয়োজনীয়  পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি আবেদন জানান বক্তারা।

 

 

বাগেরহাটে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের মাসব্যাপি প্রশিক্ষন শুরু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ্ব-১৫ টুর্নামেন্টের বাছাই ও মাসব্যাপি প্রশিক্ষন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাঁঠালতলা মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। বাগেরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এম সাইফুল্লাহ ‘র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজজামান বাচ্চু, জেলা ক্রিড়া অফিসার হুসাইন আহমাদসহ জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বাছাই পর্বে জেলার ৯ উপজেলার ৯৮ জন কিশোর অংশগ্রহন করেছেন। বাছাই শেষে ৩০ জন খেলোয়ারকে মাসব্যাপী প্রশিক্ষন দেওয়া হবে।

 

 

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের হরিসভা মন্দিরের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বাগেরহাটের জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক মধুসূদন দাম, সনাতন ধর্মীয় নেতা রবীন বিশ্বাস, অম্বরিশ রায়, বাবুল সরদার, মোহন হালদার, প্রদীপ বসু সন্তু, অশোক সাহা, পপুলার কান্তি রায়, মিহির দাস, লিটু দাস, অনিক সাহা সনো, গৌরাঙ্গ সাহা, সুমন দাস, নিভাষ বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রতীর উজ্জ্বল দৃষ্টন্ত বাংলাদেশ। কিন্তু দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনের পর কতিপয় ব্যক্তি বিভিন্ন এলাকায় নিরীহ মানুষের ওপর হামলা অত্যাচার করছে, যা কোন অবস্থাতেই কাম্য নয়। তাই সম্প্রীতি সুরক্ষার স্বার্থে এসব হামলাকারীদের অবিলম্ভে বিচারের আওতায় আনতে হবে।’

 

 

বাগেরহাটে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে অসহায়দের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার  (১৯ জানুয়ারি )  রাতে বাগেরহাট পৌরসভার আল ইসলাহ, সরুই, পল্লীমঙ্গল, পচা দিঘির পাড়, ফুলতলা এলাকার এতিমখানাসহ বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় ও দরিদ্রদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মোহা : খালিদ হোসেন।

এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজ আল আসাদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। এদিন ৫ শতাধিক শীতার্ত দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন  বলেন, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা শুনে সহকর্মীদের নিয়ে বিভিন্ন এতিমখানায় ও অসহায়দের মাঝে  কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়। এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে ৪ হাজার  কম্বল হয়েছে বলে জানান তিনি।

 

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মহানগর ও জেলা পূজা পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি                                     

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সাম্প্রদায়িক সহিংস পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ২০ জানুয়ারি’২৪ বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা মহানগর ও জেলা পূজা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ এবং মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু ও জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, সংহতি প্রকাশ করেন খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী, এস এম মোর্তজা রশিদী দারা ও কেসিসি ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা। মহানগর ও জেলা পূজা পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী পরিমল দাস, রবীন্দ্রনাথ দত্ত, এড. নিমাই চন্দ্র রায়, রতন মিত্র, অজিত বিশ্বাস, গৌরপদ ঢালী, ঐক্য পরিষদ মহানগর সহ-সভাপতি সমর কুণ্ডু, সাধারণ সম্পাদক গোপাল সাহা। মহানগর ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তিলক গোস্বামী, তমাল কান্তি ঘোষ, বিশ্বজিৎ দে মিঠু, অনিমেষ সরকার রিণ্টু, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনারের আহ্বানে শতভাগ হিন্দু সম্প্রদায়ের ভোটার ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী ও তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করায় আজ বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছি। বক্তারা দেশের বিভিন্ন স্থানসহ রূপসা উপজেলার তিলক গ্রামের দেবপ্রসাদ পাল কুণ্ডু, আজগড়ার তপন কুমার বিশ্বাস ও শুভঙ্কর রায়দের উপর শারীরিক নির্যাতন, দোকান-পাট ও বাড়িতে হামলা করে ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ও জেলা নেতৃবৃন্দ রতন কুমার নাথ, উজ্জ্বল ব্যানার্জী, মহাদেব সাহা, গৌরাঙ্গ সাহা, সত্যপ্রিয় সোম বলাই, সুব্রত হালদার তপা, সাধন ঘোষ, সুশান্ত ব্যানার্জী, রূপন দে, পঙ্কজ দত্ত, অশোক সেন, নীলকান্ত দত্ত, সুনীল বালা, সুমন দাস, পলাশ মণ্ডল, অনুপ গোলদার, মৃণাল বিশ্বাস, সাগর সাহা, প্রসীত সাহা, ভবেশ সাহা, বাবু শীল, সুশান্ত অধিকারী, অতনু সাহা বাপ্পা, গোবিন্দ দত্ত, গোপাল দত্ত, অনিমেষ সাহা, বিমান রায়, প্রণব মণ্ডল, কৃষ্ণ মেনন রায়, শুভঙ্কর রায়, লিটন কুমার রায়, আশিষ কুমার সিংহা, বিপুল রায়চৌধুরী, প্রাণকৃষ্ণ দাস, প্রদীপ হীরা, বিশ্বজিৎ পাল, সাংবাদিক অভিজিৎ পাল, এড. উল্লাস কর বৈরাগী, অলোক দে, রবীন দাস, সুশীল দাস, নারায়ণ দাস, থানা কমিটির পক্ষে সভাপতি-সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা, বিপ্লব মিত্র, প্রকাশ অধিকারী, ডাঃ শেখর পাল, রঞ্জন রায়, স্বপন চক্রবর্ত্তী, উজ্জল রায়, পাপ্পু সরকার, অভিজিৎ সরকার রাহুল, সমীর সাহা, অমর কুণ্ডু, অজয় দে, জেলাধীন থানা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক শক্তিপদ বসু, সৌমিত্র দত্ত, কৃষ্ণগোপাল সেন, শঙ্কর বালা, প্রদীপ বিশ্বাস, রণজিৎ বোস, দুলাল সরকার, বিদ্যুৎ নন্দী, জয় মণ্ডল, পরিমল দাস, রাহুল দাস, শুভ দে, লিটন চক্রবর্ত্তী, নিতাই ব্যানার্জী, দেবদাস চক্রবর্ত্তী, প্রণব চক্রবর্ত্তী, চন্দন দে, মিঠুন মণ্ডল, নূপুর দাস, দীপ পান্ডে বিশ্ব, গণেশ চন্দ্র, দেবদাস বিশ্বাস, পবিত্র বিশ্বাস, মিঠুন দাস, মিঠু দে, অলোক শীল, দয়াল সানা, অমিত কুমার মণ্ডল, উজ্জল সরকার, প্রদীপ ব্রহ্ম, লিটন বিশ্বাস, অভিজিৎ পাল, উজ্জল পাল, সুদীপ বসু, মৃকাঙ্ক মণ্ডল, শুভ মণ্ডল, দেবদাস ঠাকুর, ধ্রুব সাহা, সৌরভ মজুমদার, বাঁধন দাস, হরিপদ ঢালী, নীলাদ্রি, প্রমুখ নেতৃবৃন্দ।

 

সুন্দর জীবন গঠনে সুস্থ সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই:ভূমিমন্ত্রী

তথ্য বিবরণী

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সুন্দর জীবন গঠনে সুস্থ সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে বিপথগামী হবে না। শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই খেলাধুলার মাধ্যমে বিকশিত হয়।

তিনি (শনিবার) বিকালে খুলনার ডুমুরিয়া যুবসংঘ মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা পর্যায়ের ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ছেলেমেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিজয় অর্জন করে দেশের সুনাম অক্ষুন্ন রেখেছে। যুব সমাজকে মাদক, স্মার্টফোনের অসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান ভূমিমন্ত্রী।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ^াস।

অনুষ্ঠানে মন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক। যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন করলে সমাজ, জাতি ও দেশ উপকৃত হবে। খুলনার উন্নয়নে কাজ করার জন্য মন্ত্রী গণমাধ্যমর্কীদের সহযোগিতা কামনা করেন।

ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজি আবদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের গোপাল চন্দ্র দে, রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদ, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতিসৌধ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। সকালে তিনি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং উলা মাদ্রাসায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

 

 

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দেশ, সমাজ ও ব্যক্তি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

                                                               –সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দেশ, সমাজ ও ব্যক্তি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসকল প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারবে। ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ থেকে খারাপ কাজ নির্মূল করা সম্ভব।       

         তিনি (শনিবার) দুপুরে খুলনার রূপসা লবনচরায় দারুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

         মেয়র বলেন, ছেলেমেয়েদের শিশু বয়স থেকে ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। অতীতে ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য এলাকাভিত্তিক মক্তব চালু ছিলো। কালের বিবর্তনে এই প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো। বর্তমানে কেসিসিতে পাঁচশতর অধিক ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা শেখাতে শিক্ষক ও আভিভাবকদের প্রতি আহবান জানান মেয়র।

 

        দারুল কুরআন ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা গোলজার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু, হাজী মালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ইমাম মাওলানা সেলিম রেজা, মোঃ কাওসার  মাহমুদ, মোঃ শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

বেতাগা ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে বিশেষ বর্ধিত সভা শনিবার (২০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ¦ সিদ্দিক আলী, সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম আলী। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বিষ্ণুপদ দাস, জাকারিয়া হোসেন, মিজানুর রহমান, আলমগীর হোসেন, কামরুন্নাহার নীপা, গোপাল পাল, অজয় বিশ^াস ও মোঃ জামাল উদ্দিন ফকির প্রমুখ। সভায় ওর্য়াড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যাক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। ##

 

 

 

 

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে মরহুম সৈয়দ আহম্মদ আলী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়েদা আনোয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ড. মলয় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, অষ্ট্রেলিয়া স্বাস্থ্য ব্যবস্থাপনা সিডনি এনএসডাব্লিউ সৈয়দ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ হারুন-অর রশীদ হিরু ও এসএমসির সভাপতি হাজের আলী। অনুষ্ঠানে ১২জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তির অর্থ প্রদান করা হয়। এসময় বিভিন্ন শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

ফকিরহাটে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি পবিত্র সাহা (২৯) উপজেলার মূলঘরের কাঁঠালিডাঙ্গা এলাকারশক্তি পদ সাহার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাত নৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদ্যুৎ গোলদার ও এএসআই আব্দুল্লাহ আল মামুন  সহ পুলিশের একটি দল কাঠালিয়াডাঙ্গা এলাকা অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি প্রবীত্র সাহাকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশী করে ২০পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করে পুলিশ। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন গ্রেপ্তারকৃত মাদক কারবাররির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে তাকে পাঠানো হয়েছে।

 

 

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় কাপড় ব্যবসায়ি আহত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কাপড় ব্যবসায়ি খাঁন সাইদুজ্জামান জনি (৪৫) গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। আহত জনি ব্যক্তি নলধা গ্রামের খাঁন গোলাম রহমানের ছেলে। তিনি ফকিরহাট বাজারের কাপড় ব্যবসায়ি বলে জানা গেছে। আহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জনি কামটায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাকে প্রতিপক্ষ এক যুবক হামলা করে। এতে সে গুরুত্বর আহত হন। এ ঘটনায় আহতের ভাই খাঁন রনি বাদি হয়ে স্থানীয় ফয়সাল মিয়াকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, আহত জনির ভাই রনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্তধিন রয়েছে। আহতের পরিবার চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #

 

ফকিরহাটে সড়ক দুর্ঘটনার কবলে সাংসদপুত্র ও উপজেলা চেয়ারম্যান

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজারে স্বপরিবারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য জাহাংগীর আলম সরকারের ছেলে ও মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আহসানুল আলম। শুক্রবার রাতে তিনি খুলনা যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। পুলিশ জানায়, ডা. আহসানুল আলম স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি সন্ধ্যার পরে আনুমানিক ৭টার দিকে ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের ডান পাশের চাকা ফেঁটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশে থাকা থ্রি-হুইলার মাহিন্দ্রকে সজোড়ে ধাকা দিয়ে রাস্তার পাশের দোকানে আঘাত করে। এতে স্থানীয় পিলজঙ্গ ইউনিয়নের মালেক শেখের পুত্র মাহিন্দ্র ড্রাইভার মো. নাজমুল শেখ (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। দুর্ঘটনার সময় ডা. আহসানুল আলম নিজে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির আঘাতে মাহিন্দ্রটি দুমড়ে-মুসরে যায়। কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান শেখ বলেন, দুর্ঘটনার কবলে পড়া গাড়ি ও মাহিন্দ্রটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এগুলো থানা হেফাজতে আছে। গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আহত হলেও মাহিন্দ্র চালক গুরুতর আহত হয়েছেন। #

 

 

 

৪৮ ঘণ্টা পার হলেও গ্রেফপ্তার হয়নি কেউ: চোরাকারবারির টাকা ভাগাভাগী নিয়ে জোড়া খুন

শীমম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে শামিম হোসেন ও মন্টু মিয়া নামে দুই ব্যক্তি নিহত হওয়ার নেপথ্যে ছিল চোরাকারবারির টাকা ভাগাভাগী নিয়ে দ্বন্ধ। তারা মূলত, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতির নিয়ন্ত্রণে থেকে পাচার কাজে নিয়োজিত ছিল বলে অভিযোগ উঠেছে।

পুলিশ বিজিবির কঠোর নজরদারি ও অব্যাহতভাবে অভিযান পরিচালিত হলেও মহেশপুর সীমান্ত এলাকায় শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট নেটওয়ার্ক গড়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এক চোরাকারবারীর গুলিতে দুই ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) ওই হত্যাকাণ্ডের পর সীমান্ত এলাকায় এখন প্রধান আলোচনার বিষয় চোরাচালান সিন্ডিকেট।

এদিকে ৪৮ ঘণ্টা পার হলেও জোড়া হত্যার ঘটনানার  মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলে মহেশপুর থানা সূত্রে জানা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে ওই চোরাচালান সিন্ডিকেট মূলত ভাড়ায় অস্ত্র আনা নেওয়া, সোনার বার ও ধূড় (অবৈধ ভাবে মানুষ) পাচার করে থাকে। আর এই কাজে প্রধান সহযোগী হলো সীমান্তে বসবাসকারী কতিপয় জনপ্রতিনিধি, কথিত বিজিবি সোর্স ও প্রভাবশালী ব্যক্তিবর্গ।

নেপা ইউনিয়নের ৮ নং বিটের এসআই মো. জমির হোসেন  জানান, তরিকুল ইসলাম আকালে ও রফিকের মধ্যে প্রায় ৬ মাস ধরে চোরাচালানের টাকা ভাগাভাগী নিয়ে দ্বন্ধ চলে আসছিল। সীমান্তে তাদের একটি সিন্ডিকেট আছে। এই বিরোধের জের ধরে দেড়মাস আগে নিহত শামিমকে কুপিয়ে আহত করেছিল ঘাতক আকালে।

বুধবার(১৮জানুয়ারি) সকালে নিহত শামিমের পিতা শামসুল ঘাস কাটতে মাঠে যাওয়ার সময় আকালে ও তার ভাই ইব্রাহিম এবং ভগ্নিপতি আব্দুল জলিল তাকে গালাগাল করে। বিষয়টি বাড়ি এসে জানালে শামিম, চাচা মন্টু মন্ডল ও পিতা শামসুল দেশীয় অস্ত্র নিয়ে আকালের বাড়িতে যায়। এ সময় আকালে তার কাছে থাকা অবৈধ নাইনএমএম পিস্তল দিয়ে গুলি চালিয়ে চাচা মন্টু মন্ডল ও ভাতিজা শামিমকে খুন করে পালিয়ে যায়। ঘটনায় শামসুল মন্ডলও আহত হয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করেছে।

এলাকাবাসীর দাবি, তরিকুল ইসলাম আকালে সম্ভবত ভারতে পালিয়ে যেতে পারে।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে হামলাকারী ও নিহত উভয় চোরাকারবারী হিসেবে পরিচিত। টাকা ভাগাভাগি নিয়ে তারা দ্বন্দ্বে জড়িয়ে খুন হয়েছে।

বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, মহেশপুরের ৯টি গ্রাম একেবারেই সীমান্ত ঘেষা হওয়ায় সেখান দিয়ে সোনা, অস্ত্র, গরু ও ধূড় পাচার করা হয়। গ্রামগুলির মধ্যে রয়েছে বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, যাদবপুর, জুলুলী, লেবুতলা, মরকধ্বজপুর, শ্যামকুড়, রায়পুর ও কচুয়ারপোতা। এরমধ্যে মকরধ্বজপুর, বাঘাডাঙ্গা ও রায়পুর দিয়ে ভারতীয় গরু ও বাংলাদেশি ধূড় (মানুষ) পাচার, বাঘাডাঙ্গা ও শ্যামকুড় বর্ডার দিয়ে আগ্নেয়াস্ত্র এবং লেবুতলা ও রায়পুর বর্ডার দিয়ে সোনা পাচার হয়ে থাকে। বিজিবির সোর্স পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি সীমান্তের এই ঘাটগুলো নিয়ন্ত্রণ করে। তথ্যানুসন্ধানে আরও জানা যায়, রায়পুর সীমান্তে চোরাকারবার নিয়ন্ত্রণ করেন কুটি মিয়া, শ্যামকুড় এলাকা নিয়ন্ত্রণ করে আলী, ন্যাপা এলাকা নিয়ন্ত্রণ করেন নওশের খোড়া, হুদাপাড়া, কাঞ্চনপুর ও বাঘাডাঙ্গা এলাকা নিয়ন্ত্রণ করেন আল আমিন ও রতনপুর এলাকা নিয়ন্ত্রন করেন আল আমিন।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, আমদের কোনো সোর্স নেই। আমাদের পর্যাপ্ত নিজস্ব গোয়েন্দা সদস্য আছে। তাদের তথ্যের ভিক্তিতে ৫৮ বিজিবি চোরাচালারসহ সীমান্তে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করে থাকে।

 

সাতক্ষীরায় চাদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক

সাতক্ষীরা প্রতিনিধি

ভুয়া ডিবি পুলিশের দারোগাকে আটক করা হয়েছে। শনিবার  ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে গ্রামবাসি তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।আটককৃত ভুয়া ডিবির নাম শফিকুল ইসলাম। সে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।

 

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। দুটি মটরসাইকেল যোগে তারা এলাকায় বিভিন্ন লোকজনকে হয়রানি করে আসছিল। ঘটনাটি জানার পর গ্রামের মানুষকে সাবধান করা হয়।  ভোরে দুটি মটরসাইকেল যোগে আটক শফিকুল ইসলামসহ ৩-৪ জন গ্রামে ঢোকে। এ সময় সন্দেহ হলে তাদেরকে আটকের চেষ্টা করা হয়। একজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। শনিবার  ভোরে গ্রামবাসি একজনকে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

 

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি সন্তানদের সংবর্ধনা ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

২০ জানুয়ারি (শনিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন সংলগ্ন মাঠে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের কৃতি সন্তানদের সংবর্ধনা ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ কৃতি সন্তানদের সংবর্ধনা ও পারিবারিক মিলন মেলার যে আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। কর্মকর্তা পরিষদের এই অনুষ্ঠান আমাকে অনুপ্রাণিত করে। এই কর্মকর্তা পরিষদ পরিবার নিয়ে যেভাবে একসাথে অনুষ্ঠানকে উদযাপন করে এবং তাদের পারস্পরিক হৃদ্যতা তা দেখার মতো এবং অনুকরণীয়।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য অর্জিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করি। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আইনের মধ্যে থেকে কর্মকর্তাদের ন্যায্য ও ন্যায়ত সুযোগ-সুবিধার বিষয়ে তাঁর পক্ষ থেকে সম্ভব সহযোগিতার আশ্বাস প্রদান করেন।  খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এই অভীষ্ট লক্ষ্য অর্জনই এখন আমাদের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, কৃতি সন্তানদের সংবর্ধনা ও পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য কর্মকর্তাদের সন্তানদের অনুপ্রাণিত করা একটি চমৎকার উদ্যোগ বলে তিনি আখ্যায়িত করেন। তিনি এ ধরনের অনুষ্ঠানে আরও আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে তিনি পরিষদের সদস্যদের ক্রেস্ট প্রদান, নতুন কর্মকর্তাদের বরণ, বিদায়ী কর্মকর্তার সংবর্ধনা, কৃতি সন্তানদের ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচর্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রকৌশলী এস এম মনিরুজ্জামান (পলাশ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। এ সময় ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মমতাজ খন্দকার লাবনী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

কুল্যায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার: হত্যা নাকি আত্নহত্যা এলাকায় গুঞ্জন

 

জ্বলেমিন হোসেন,আশাশুনি

আশাশুনি উপজেলার কুল্যায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১২ টায় তার বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তথ্য অনুসন্ধানে জানাযায়, কুল্য গ্রামের সালামের ছোট কণ্যা সোহানা(১৫) বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুলের ১০ ম শ্রেণীর ছাত্রী। দীর্ঘ দিন ধরে বুধহাটা পশ্চিমপাড়া সজল(২০) ফুসলিয়ে সোহানার সঙ্গে প্রেমের অবৈধ সম্পের্ক গড়ে তোলে। প্রায় সোহানা সজলকে বিয়ে করতে চায়। কিন্তু সজল বিয়ে করতে চায়না। এরই পরিপেক্ষিতে সোহানাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। জানাযাই বুধহাট স্কুলের সামনে তাদের দুজনকে প্রায় দেখতে পাওয়া যেত। সজলের ঘাটি ছিল স্কুলের সামনে বুধহাটা কবির মার্কেট। এছাড়া প্রায় রাতে সজলকে মেয়ের বাড়ির সামনে দেখতে পেত এলাকাবাসি। পারিবারিকসূত্রে জানাযায় শনিবার সকালে সজল মোবাইল করে সোহানার মৃতুর সংবাদ সোহানার পরিবারকে জানাই। এছাড়া জানাযায় সোহানা শুক্রবার রাত ১২ টার সময় পার্শ্ববর্তী বিয়ে বাড়ি থেকে এসে মোবাইলে কথা বলতে বলতে রুমে ঘুমাতে যায়। সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। এবিষয়ে আশাশুনি থানার এসআই ইমরানের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি আত্নহত্যা। পরিবারের কারোর কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

২৫ জানুয়ারি খুলনায় ড. রেজওয়ান সিদ্দিকী স্মরণে শোক সভা

খবর বিজ্ঞপ্তি

আগামী ২৫ জানুয়ারি বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে বেলা ১১টায় দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট লেখক, সংবাদ বিশ্লেষক, কলামিস্ট মরহুম ড. রেজওয়ান সিদ্দিকীর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হবে। দৈনিক দিনকাল খুলনা ব্যুরো এ শোক সভার আয়োজন করেছে। গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ১০টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ড. রেজওয়ান সিদ্দিকী ইন্তেকাল করেন। তিনি ১৯৭২ সালে দৈনিক বাংলা পত্রিকায় যোগ দেন। পরবর্তীতে তিনি দৈনিক দিনকালের বার্তা সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়া তিনি প্রেস ইনস্টিটিউ অব বাংলাদেশের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা পাশাপাাশি একজন লেখক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি ছোটদের নিয়ে একাধিক বই লিখেছেন। এছাড়া পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে কলাম লিখতেন। শোক সভায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনরোধ জানানো হলো।