Home খেলাধুলা কবে অবসর নিবেন, জানালেন রোনালদো

কবে অবসর নিবেন, জানালেন রোনালদো

47

স্পোর্টস ডেস্ক।।

১৫ দিন পর ৩৯ বছরে পা দেবেন রোনালদো। এই বয়সে অনেকেই ফুটবল ছেড়ে কোচিংয়ে চলে আসেন। তবে রোনালদো এখনও সমান তালে খেলে যাচ্ছেন। অবসর নেওয়ার প্রশ্নে সিআরসেভেন বলেন, ‘সত্যি বলতে, এই মুহূর্তে জানি না কবে থামব। হ্যাঁ, এটা দ্রুতই হবে। হয়তো আরও ১০ বছর। মজা করলাম! আমি আসলে জানি না। দেখা যাক কী ঘটে।’

২০২৩ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনটি ট্রফি জিতেছেন রোনালদো—সেরা গোলস্কোরারের জন্য ম্যারাডোনা অ্যাওয়ার্ড, ফ্যানস ফেবারিট প্লেয়ার অব দ্য ইয়ার এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় জিতেছেন তিনি।

পুরস্কার জিতে আনন্দিত রোনালদো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা পোস্টে লিখেছেন, ‘তিনটি পুরস্কার জিততে পেরে গর্বিত। সব স্টাফ, সতীর্থ এবং ভক্তরা যারা আমাকে প্রতিদিন আরও উন্নতি করতে সাহায্য করছেন, তাদের সবাইকে বড় ধন্যবাদ।’