ক্রীড়া প্রতিবেদক
দশম বিপিএলের চতুর্থ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে নাহিদুলের স্পিনে খেই হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শুভাগত হোমের দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১৩.৩ ওভারে ৬ উইকেটে ৭৯ রান।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি খুলনা। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা দলপতি এনামুল হক বিজয়।
চট্টগ্রামের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ তামিম ও আভিস্কা ফার্নান্দো। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই ফার্নান্দোকে প্যাভিলিয়নের পথ দেখান নাহিদুল। আউট হওয়ার আগে ৮ রান করেন লংকান এ ব্যাটার।
পরে ক্রিজে এসেই উইকেট বিলিয়ে দেন ইমরান উজ্জামান। নাহিদুল উড়ে মারতে গিয়ে ফাহিমের তালুবন্দী হন তিনি। এতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এ ব্যাটার।
ব্যাট হাতে ভালো শুরুর পরও লেগ বিফরের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়তে হয় তামিমকে। তার উইকেটও শিকার করেন নাহিদুল। এরপর শাহাদত (৬) ও শুভাগতের (২) উইকেট তুলে নেন যথাক্রমে নাসুম আহমেদ এবং ফাহিম আশরাফ।
একপ্রান্ত আগলে রেখে ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠছিলেন নাজিবউল্লাহ জাদরান। কিন্তু তার উইকেটটিও নিজের ঝুলিতে ভরেন নাহিদুল। আউট হওয়ার আগে ২৪ করেন তিনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম। কিন্তু সেই চাপ সামলে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করছেন ক্যাম্ফার-শহিদুল।
এখন ক্যাম্ফার ৯ ও ৪ রানে ব্যাটিং করছেন শহিদুল।











































