Home খেলাধুলা বিপিএলের উদ্বোধনী দিনেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, বন্ধ রইল ম্যাচ

বিপিএলের উদ্বোধনী দিনেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, বন্ধ রইল ম্যাচ

47

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল খেলা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যেকার ম্যাচে আচমকা নিভে যায় ফ্লাডলাইটের আলো। ম্যাচের অষ্টম ওভার চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আলোক স্বল্পতার কারণে এ সময় স্ট্র্যাটেজিক টাইম আউট ডাকা হয়। অবশ্য এই বিরতি শেষ হলেও ফ্লাডলাইটের আলো জ্বলতে দেখা যায়নি। ফ্লাডলাইট নিভে যাওয়ার প্রাথমিক কারণ এখন পর্যন্ত অজানা। এ সময় শিশিরে ভেজা মাঠ শুকানোর কার্যক্রম পরিচালনা করা হয়।

শেষ পর্যন্ত ১২ মিনিট বন্ধ থাকার পর শুরু হয়েছে ম্যাচটি। যেখানে আগে ব্যাট করতে নেমে ভালোভাবেই এগোচ্ছে সিলেট স্ট্রাইকার্স। এর আগে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে দুর্দান্ত ঢাকা।