Home খেলাধুলা বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪: সাকিব-তামিম প্রসঙ্গে যা বললেন মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪: সাকিব-তামিম প্রসঙ্গে যা বললেন মিরাজ

65

ক্রীড়া প্রতিবেদক

শুরু হয়েছে বিপিএলের দশম আসরের লড়াই। এরই মধ্যে উদ্বোধনী ম্যাচে কুমিল্লাকে উড়িয়ে জয় পেয়েছে ঢাকা। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার মিরপুরে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ম্যাচটি ঘিরে দর্শকদের উত্তেজনা চরমে। মূলত, এ দুই দলে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দেশের বড় এ দুই তারকা ক্রিকেটীয় যুদ্ধ দেখতে মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।

গত কয়েক মাসে বেশ আলোচিত বিষয় দুই বন্ধুর সম্পর্কের অবনতির বিষয়টি, তারা নিজেরাও সেটি প্রকাশ করেছেন। এবার তাদের দেখা হচ্ছে মাঠে। সাকিবের মুখোমুখি হচ্ছেন তামিম?

এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আমরা তো এই রকম কখনই চিন্তা করি না। আপনি যেটা বললেন (সাংবাদিককে) সাকিব ভাই ভার্সেস তামিম ভাই যে লড়াই, আপনি যার সঙ্গে খেলেন না কেন সেটা কিন্তু প্রতিপক্ষ। আপনি যে টিমের সঙ্গে খেলেন না কেন আবার যখন একসঙ্গে খেলেন তখন তো প্রতিপক্ষ তো না টিমমেট।’

মিরাজ আরো বলেন, ‘আমি যদি আমার বন্ধুর সঙ্গে খেলি তো কখনই ছাড় দেব না। এটাই আপনি যেটা বললেন। প্রতিপক্ষ ইজ প্রতিপক্ষ। খেলার ভেতর সেটা, বাইরে আবার বন্ধু সবাই বন্ধু, সবাই আবার ভাই। খেলায় যেই থাকুক না কেন, সেই প্রতিপক্ষ।’

শনিবার মিরপুরে মুখোমুুখি হবে বরিশাল-রংপুর। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টসে।