Home আঞ্চলিক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মাওলানা তমিজ উদ্দীনের ইন্তিকাল: স্মরণকালের জানাজা

জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মাওলানা তমিজ উদ্দীনের ইন্তিকাল: স্মরণকালের জানাজা

55

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও খুলনা দক্ষিণ জেলার সাবেক আমীর, কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, অগণিত ওলামায়ে কেরামের ওস্তাদ, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আ খ ম তমিজ উদ্দীন (৬৯) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত পাচ মাস আগে ব্রেণ স্ট্রোক করে চিকিৎসাধীন থাকাবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে কয়রা উপজেলার দেয়াড়া গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার স্ত্রী সাহিদা খাতুন, এক ছেলে মোতাসিম বিল্লাহ ফারুক, তিন মেয়ে মরিয়াম খাতুন, মাকসুরা খাতুন ও মাহবুবা খাতুন, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন।

জুম’য়াবাদ দেয়াড়া গ্রামের নিজ বাড়ি থেকে মাওলানা তমিজ উদ্দীনের কফিন অন্তাবুনিয়া বাজার সংলগ্ন মহারাজপুর ইউনিয়ন পরিষদের বালুর মাঠে নিয়ে যাওয়া হয়। এ সময় হাজার হাজার মানুষ কফিনের সাথে পায়ে হেটে, ভ্যানে, বাই সাইকেল ও মোটর সাইকেলে করে যে, যেভাবে পেরেছে জানাজাস্থলে গিয়ে হাজির হয়েছেন। জানাজার পূর্বে খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন, কয়রা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস এম শফিকুল ইসলাম, খুলনা অঞ্চলের টিম সদস্য মাওলানা মশিউর রহমান, খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী আমীর অধ্যাপক মাহফুৃজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর নুরুল হুদা, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান। বক্তাদের বক্তব্যের সময় মুসল্লীরা তাদের প্রিয় জনপ্রতিনিধিকে হারিয়ে হাউমাউ করে কেদে ওঠে। কেউ কেদেছে তার ওস্তাদের জন্য, কেউ বা কেদেছে তাদের প্রিয় রাহবারের জন্য। কেদেছে আর দুই হাত আকাশের দিকে তুলে দিয়ে তারা বলেছেন.-‘ আমাদের হুজুরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন’।
পরে এই জনপ্রিয় জনপ্রতিনিধি ও বহু আলেমের ওস্তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার জন্য যে মাঠ নির্ধারণ করা হয়। সে মাঠ ছাপিয়ে আশেপাশের বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ ও রাস্তা-ঘাটে মুসল্লীরা জানাজায় দাড়িয়ে যান। কিছু সময়ের জন্য এলাকার সব কিছু বন্ধ হয়ে যায়। সুন্দরবন ঘেষা উপকুলীয় এই অঞ্চলের স্মরণকালের এ বৃহৎ জানাজায় ইমামতি করেন মরহুমের বড় জামাতা মাওলানা মুজিবর রহমান। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন, কয়রা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এস এম শফিকুল ইসলাম, খুলনা অঞ্চলের টিম সদস্য মাওলানা মশিউর রহমান, খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী আমীর অধ্যাপক মাহফুৃজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর নুরুল হুদা, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট লিয়াকত আলী, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, অধ্যাপক শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ও ডুমুরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ সিরাজুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম ঢালী, কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট কেরামত আলী, কয়রার উওর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন আহমেদ, আমাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ ইমদাদ ফকির, কালনা আমিনিয়া ফাজিল মাদরাসায় অধ্যক্ষ মাওলানা ইউনুচ আলী, মাওলানা শাহবাজ হুসাইন, জিএম গফুর, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সাজ্জাদুল ইসলাম, মাওলানা আবু তাহের, মাওলানা মিজানুর রহমান, মাস্টার নূর কামাল, মাওলানা মতিউর রহমান, মো. সাইদুর রহমান, শেখ সাইফুল্লাহ, আলতাফ হোসেন, খুলনা দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আবু জর গিফারী ও সেক্রেটারি জাফারুল ইসলামসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা মানিক সানার কবরের পাশে তাকে দাফন করা হয়।
মাওলানা আ খ ম তমিজ উদ্দীন ১৯৫৪ সালের পয়লা আগস্ট দেয়াড়া গ্রামে সানা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেলোয়ার হোসেন সানা ও মাতার নাম মান্দার বিবি। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়তম। তিনি পাইকগাছা ধামরাইল হাফিজিয়া মাদরাসায় প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। ১৯৬৭ সালে ডি এফ নাকসা আলিম মাদরাসা থেকে দাখিল ও একই মাদরাসা থেকে ১৯৬৯ সালে আলিম পাস করেন। ১৯৭১ সালে যশোরের লাওড়ি ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৬ সালে খুলনার সিটি কলেজ থেকে বিএ পাস করে। ১৯৮১ সালে গাজীপুরের দুরবাটি কামিল মাদরাসা থেকে কামিল পাস করেন এবং ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে মাস্টার্স করেন। এর মধ্যে তিনি ১৯৮১ সালের পয়লা এপ্রিল কালনা আমিনিয়া ফাজিল মাদরাসায় একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৬ সালের পয়লা এপ্রিলে তার যোগ্যতা দিয়ে এখানে আরবী প্রভাষক হিসেবে পদোন্নতি পান। ১৯৮৪ সালে মাওলানা তমিজ উদ্দীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকনিয়াতের শপথ গ্রহণ করেন। তিনি সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতায় অল্পদিনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা দক্ষিণের আমীর নির্বাচিত হন। ১৯৯১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রথম কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে দ্বিতীয়বার তিনি বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২০ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত হন। এ ছাড়া তিনি বহু প্রতিষ্ঠান থেকে তার কাজের স্বীকৃতস্বরূপ এ্যাওয়ার্ড লাভ করেন।
এদিকে জামায়াত নেতা মাওলানা আ খ ম তমিজ উদ্দীনের রুহের মাগফিরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, শেখ সিরাজুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, পাইকগাছা উপজেলা আমীর সাইদুর রহমান ও সেক্রেটারি আলতাফ হোসেন, খুলনা দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আবু জর গিফারী ও সেক্রেটারি জাফারুল ইসলাম। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা তমিজ উদ্দীন একজন সৎ, সরল, কর্মঠ এবং দ্বীনের পথে নিবেদিত দায়ী’ইলাল্লাহ ছিলেন। আল্লাহর রাজ কায়েম ছিল তার সারা জীবনের সাধনা। এই স্বপ্ন বুকে নিয়েই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। মহান রব্বে কারিম আপনি এ গোলামের জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আমিন।#

 ।। খুলনা বিএনপি’র শোক।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা দক্ষিণ জেলার সাবেক আমীর কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আ খ ম তমিজ উদ্দীন (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কয়রা উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলামের সেঝোভাই। দীর্ঘদিন ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন থাকাবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে কয়রা উপজেলার দেয়াড়া গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।।