Home আঞ্চলিক ন্যাচার বেইজড ফিউচারে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়

ন্যাচার বেইজড ফিউচারে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়

30

খবব বিজ্ঞপ্তি।।
ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অব রিসার্চ, নেদারল্যান্ডসের ‘ন্যাচার বেইজড ফিউচার-২০২৪’ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল “ H2O Innovators”।
দলটির সদস্যরা হলেন- ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মাইনুল ইসলাম লাবিব (দলনেতা) ও মোঃ রাশেদ জাওয়াদ খান এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী আরিফা আফরোজ রিমি। দলটি আগামী জুন মাসে নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অব রিসার্চ এ অনুষ্ঠেয় গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল “ H2O Innovators” ন্যাচার বেইজড ফিউচার-২০২৪ প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে স্থান করে নেওয়ায় তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের সাফল্যের এই ধারাবাহিকতা বৈশ্বিক পর্যায়েও অব্যাহত থাকবে বলে আমি মনে করি।
‘ন্যাচার বেউজড ফিউচার-২০২৪’ প্রতিযোগিতায় এবারের চ্যালেঞ্জ ছিল কিভাবে অর্থনৈতিক উন্নতি মুখ্য অবস্থানে রেখে কিভাবে প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিত করা যায়। প্রতিযোগিতাটি ইনস্টিটিউশন এবং ন্যাশনাল লেভেল থেকে গ্লোবাল পর্যায়ে একাধিক রাউন্ডের মাধ্যমে সম্পন্ন করা হয় যেখানে শিক্ষার্থীরা তাদের ন্যাচার বিষয়ক সমাধান বিচারকদের সামনে উপস্থাপন করে। প্রতিযোগিতাটিতে বাংলাদেশ পর্বের সার্বিক দায়িত্বে ছিল ইন্টারন্যাশনাল এসোসিশেন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারর এন্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস)। দলটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে চ্যাম্পিয়ন হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইএএএস বাংলাদেশ ন্যাশনাল কনগ্রেস ২০২৩ এ তাঁদের আইডিয়া প্রেজেন্টেশনের সুযোগ পায়।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের লবণাক্ত পানির সমস্যাকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের টিম “ H2O Innovators” একটি প্রকৃতি নির্ভর সমাধান উপস্থাপন করে যা খুবই অল্প খরচে এবং সহজভাবে প্রান্তিক মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে সক্ষম হবে। দলটি আগামী ১১ জুন নেদারল্যান্ডসে হতে যাওয়া এই গ্লোবাল ফাইনালে তাদের এই ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

 

খুবিতে আইকিউএসির উদ্যোগে ‘স্পোর্টস কালচারএন্ড প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘স্পোর্টস কালচার এন্ড প্র্যাকটিস’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পারসন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আনিসুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসিম রেজা, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মো. সানাউল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও জগদীশ চন্দ্র জোয়ারদার এবং বিকেএসপি খুলনার উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক বিভিন্ন টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ প্রশিক্ষণে প্রতি ডিসিপ্লিনের একজন শিক্ষক প্রতিনিধি এবং ম্যানেজার/ক্যাপ্টেন পর্যায়ের ৫ জন করে মোট ১৪৫ জন মনোনীত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরে একই অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এসময় আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক, খোলোয়াড় প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।