Home আঞ্চলিক সাতক্ষীরায় নোঙ্গর প্রার্থী এইচ এম গোলাম রেজার নির্বাচনী সভায় জনস্রোত

সাতক্ষীরায় নোঙ্গর প্রার্থী এইচ এম গোলাম রেজার নির্বাচনী সভায় জনস্রোত

45

সাগর হোসেন, স্টাফ রিপোর্টার||
সাতক্ষীরা ৪ আসন শ্যামনগর কালিগঞ্জ আংশিক আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ,এম, গোলাম রেজা’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জনসভায় হাজারো মানুষের উপস্থিতিতে এক জনস্রোতের রুপ নেয়। বৃহস্পতিবার ০৪ জানুয়ারি কালিগঞ্জ কাকশিয়ালী ব্রীজ সংলগ্ন শেখ হাসিনা

মুরাল চত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নির্বাচনী জনসভায় হাফেজ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর কালিগঞ্জ আংশিক সাতক্ষীরা ০৪ আসনের (বিএনএম) এর নোঙ্গর প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচ,এম,গোলাম রেজা। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোঙ্গর প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান। মোল্যা জামাল উদ্দিন এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, বিএনএম এর কালিগঞ্জ বিঞ্চুপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউপি সদস্য আব্দুল কাদের।

বক্তব্য রাখেন, সাবেক ইউপি মেম্বার আটুলিয়া ইউনিয়ন বিএনএম এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল বাসার, কৈখালী ইউনিয়ন বিএনএম নির্বাচন প্রধান আবু ইসহাক, শ্রীপুর ইউনিয়ন বিএনএম নির্বাচন প্রধান আব্দুল্লাহ আল মামুন, কাশিমাড়ী ইউনিয়ন বিএনএম এর নির্বাচন প্রধান আলহাজ্ব মুজিবার রহমান। জনসভায় আরও বক্তব্য রাখেন, কুশলিয়া ইউনিয়ন বিএনএম এর নির্বাচন প্রধান বাবু পরিতোষ, রমজাননগর ইউনিয়ন বিএনএম নির্বাচন প্রধান সাইফুজ্জামান (ঝন্টু), মথুরেশপুর ইউনিয়ন বিএনএম এর নির্বাচনী প্রধান মনিরুল ইসলাম মনি। জনসভায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক এর সাংবাদিক আব্দুল হাকিম প্রমুখ। এ সময় জনসভায় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর কালিগঞ্জ আংশিক সাতক্ষীরা ০৪ আসনের নোঙ্গর প্রতীকের হাজার হাজার কর্মী, সমর্থক বৃন্দ সহ উৎসুক জনতা।