Home বিনোদন আশাবাদী অপু

আশাবাদী অপু

49

স্টাফ রিপোর্টার

গত বছর অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পায়। এ ছবিতে তিনি অভিনয়ও করেন। এতে তার নায়ক ছিলেন সাইমন সাদিক। প্রযোজক হিসেবে ছবিটির মাধ্যমে ভালোই সফলতা দেখিয়েছেন তিনি। অন্যদিকে অপু ভক্ত যারা ‘লাল শাড়ি’ হলে গিয়ে দেখতে পারেননি তাদের জন্য সুখবর হলো এটি এখন ওটিটিতে দেখা যাচ্ছে। বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটি এখন ওটিটি প্ল্যাটফরম বায়োস্কপে উন্মুক্ত করা হয়েছে। এদিকে গত বছর এ ছবির বাইরেও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনায় ছিলেন অপু বিশ্বাস। এরমধ্যে বুবলী-তাপসের সম্পর্ক বিষয়ক ফারজানা মুন্নীর সঙ্গে নিজের একটি কল রেকর্ড ফাঁস করেন তিনি। বিষয়টি নিয়ে ডিবি অফিস পর্যন্ত যেতে হয়েছে তাকে। এদিকে নতুন বছরটি কাজ দিয়েই পার করতে চান অপু বিশ্বাস।

এরইমধ্যে তার একটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। পরিচালনায় বন্ধন বিশ্বাস। এ ছবিতে তার নায়ক নিরব। চা শ্রমিকদের জীবন-জীবিকা, প্রেম-ভালোবাসা, বাধা- বিপত্তি নিয়ে এ ছবির গল্প গড়ে উঠেছে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী অপু। জানা গেছে, ছবিটি চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক। অন্যদিকে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের জয় চান বলে সম্প্রতি জানিয়েছেন অপু বিশ্বাস। বছরের প্রথম দিনটিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের মা। তিনি জানেন কোন সন্তানকে দিয়ে কী হবে। ঢাকা-১০ এর মতো গুরুত্বপূর্ণ আসনে ফেরদৌস ভাইকে মনোনয়ন এমনি দেননি তিনি। আমি বিশ্বাস করি এ আসনে জয়ী হয়ে যখন তিনি মানুষের সেবা করবেন, তখন সবাই বুঝবেন তিনি আসলেই কেমন দায়িত্বশীল মানুষ। আমার নিজের অনেক বিষয়ে তাকে আমি অভিভাবক হিসেবে পেয়েছি। আশা করছি তিনি ৭ তারিখের নির্বাচনে জয়ী হবেন।