Home স্বাস্থ্য পুষ্টিতে ঠাসা সবুজ ব্রকলি, খাওয়া যায় বিভিন্নভাবে

পুষ্টিতে ঠাসা সবুজ ব্রকলি, খাওয়া যায় বিভিন্নভাবে

44

লাইফস্টাইল ডেস্ক

পুষ্টিগুণে ভরপুর সবজি ‘ব্রকলি’। এটি প্রোটিনের ভাণ্ডার, যা নিরামিষাশীদের জন্য খুব ভালো বিকল্প। এছাড়াও এতে ভিটামিন এ, সি, ফাইবার, জিংক, আয়রন, সেলেনিয়াম, পলিফেনল, ক্যালসিয়ামের মতো উপাদান রয়েছে।
ব্রকলি খেলে হজমজনিত সমস্যা, হৃদ্‌রোগ এড়ানো যায়। কিন্তু কীভাবে খেতে হয় তা জানেন? আপনার জন্য ব্রকলির কিছু সহজ এবং সুস্বাদু রেসিপি রইল।

ব্রকলি স্যুপ

শীতকাল হল স্যুপ পান করার উপযুক্ত ঋতু, স্যুপেও ব্রকলির স্বাদ অসাধারণ। স্যুপ তৈরিতে, আপনি ব্রকলি পিউরি বা ছোট টুকরা আকারে ব্যবহার করতে পারেন। এটি সব দিক থেকে উপকারী।

ব্রকলি সালাদ

সালাদ হিসেবে ব্রকলি খেতে পারেন। এটিকে হালকাভাবে সিদ্ধ করুন যাতে এটি কিছুটা নরম হয়, এর সঙ্গে শসা, বিট রুট, পনির কিউব, সুইটকর্ন, ব্রকলি এবং অন্যান্য সবজি মিশিয়ে পরিবেশন করুন।

ব্রকলি স্মুদি

স্মুদি ফিটনেস ফ্রিক ব্যক্তিদের ডায়েটের একটি অপরিহার্য অংশ, আপনি আপনার স্মুদিকে সুস্বাদু এবং স্বাস্থ্যকর করতে ব্রকলিও ব্যবহার করতে পারেন। আপনি যদি সবুজ শাকসবজি দিয়ে তৈরি স্মুদি পছন্দ করেন তবে এতে ব্রকলি দিন।

ব্রকলি অমলেট

অমলেটেও এই স্বাস্থ্যকর সবজিটি ব্যবহার করতে পারেন। ডিমের সঙ্গে হালকা সেদ্ধ করা ব্রকলি দিন। ডিম এবং ব্রকলি উভয়ই প্রোটিনের ভাল উৎস, তাই এটি একটি খুব স্বাস্থ্যকর ব্রেকফাস্ট হতে পারে। যা অনেকক্ষণ পেট ভরা থাকবে।