সাতক্ষীরা ০৪ আসনে নোঙ্গর প্রতীকের জনসভায় মানুষের ঢল
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
শ্যামনগর কালিগঞ্জ আংশিক সাতক্ষীরা ০৪ আসনে আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নোঙ্গর প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রুপ নেয়। বুধবার ০৩ জানুয়ারি শ্যামনগর বাসষ্ট্যান্ড চত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নির্বাচনী জনসভায় হাফেজ আব্দুর রশিদ এর সভাপতিত্বে এবং মোল্যা জামাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর কালিগঞ্জ আংশিক সাতক্ষীরা ০৪ আসনের (বিএনএম) এর নোঙ্গর প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচ,এম,গোলাম রেজা। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোঙ্গর প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান। জনসভায় বক্তব্য রাখেন, বিএনএম এর কালিগঞ্জ বিঞ্চুপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউপি সদস্য আব্দুল কাদের। বক্তব্য রাখেন, সাবেক ইউপি মেম্বার আটুলিয়া ইউনিয়ন বিএনএম এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল বাসার, কৈখালী ইউনিয়ন বিএনএম নির্বাচন প্রধান আবু ইসহাক, শ্রীপুর ইউনিয়ন বিএনএম নির্বাচন প্রধান আব্দুল্লাহ আল মামুন, কাশিমাড়ী ইউনিয়ন বিএনএম এর নির্বাচন প্রধান আলহাজ্ব মুজিবার রহমান। জনসভায় আরও বক্তব্য রাখেন, কুশলিয়া ইউনিয়ন বিএনএম এর নির্বাচন প্রধান বাবু পরিতোষ, রমজাননগর ইউনিয়ন বিএনএম নির্বাচন প্রধান সাইফুজ্জামান (ঝন্টু), মথুরেশপুর ইউনিয়ন বিএনএম এর নির্বাচনী প্রধান মনিরুল ইসলাম মনি প্রমুখ। এ সময় জনসভায় উপস্থিত ছিলেন শ্যামনগর কালিগঞ্জ আংশিক সাতক্ষীরা ০৪ আসনের নোঙ্গর প্রতীকের হাজার হাজার কর্মী, সমর্থক বৃন্দ।
সেখ জুয়েল এমপি’র পক্ষে মহানগর কৃষকলীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-০২ আসনের নৌকার প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে নগরীর ২২নং ওয়ার্ডে গণসংযোগ করেছে মহানগর কৃষক লীগ। বুধবার বিকালে গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর কৃষকলীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুল, কৃষকলীগ নেতা শেখ আকরাম হোসেন, মনিরুল ইসলাম গাজী, লুৎফর রহমান, কবিরুল আলম, জাহাঙ্গীর শিকদার, কাজী দাউদুল হক, সুমন সেলিম, সেলিম রেজা, জাহিদ হাসান হিরু, শামীম হাসান বুলবুল প্রমূখ।
কয়রায় লঞ্চ ঘাটে নির্বাচনী জনসভায় মত বিনিময় করলেন এমপি প্রার্থী মির্জা গোলাম আজম
নিজস্ব প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার ৪নং লঞ্চ ঘাটে বাংলাদেশ কংগ্রেস এর নির্বাচনী জনসভায় প্রাক্তন চেয়ারম্যান শামসুল হকের সভাপতিত্বে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।উদ্বোধনী বক্তব্যে সভাপতি সাহেব বলেন কয়রা উপজেলার উন্নয়নের লক্ষ্যে এরকমই একজন সৎ যোগ্য ব্যক্তিকে আমাদের নির্বাচিত করা উচিৎ। সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সৎ এবং প্রতিবাদী। কোন অন্যায়ের সাথে আপোষ করতে শিখিনি।আমাদের উচিৎ তার পাশে দাড়িয়ে তার হাতকে শক্তিশালী করা।দোয়াকরি সে জয়লাভ করুক।
সংসদ সদস্য মির্জা গোলাম আজম তার বক্তব্যে বলেন,আমি একটা অজপাড়া গাঁয়ের ছেলে।এখনও আমার ৯০% লোক অশিক্ষিত। সেই অনুন্নত এলাকা থেকে লেখাপড়া শিখে আমি সুশিক্ষিত হয়ে এলাকায় ফিরে এসেছি।দূরে বসে এলাকার দূঃখ দূর্দশা দেখে আমার মন কাঁদে। অবহেলীত জনগোষ্ঠীর পাশে থেকে কয়রা পাইকগাছার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই।উপকূলীয় মানুষদের জন্য টেকসই বেড়ীবাঁধ,অনুন্নত রাস্তাঘাট সংস্কার, কারিগরি প্রশিক্ষনের মধ্য দিয়ে বেকার সমস্যার সমাধান।মেধাভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারন।
আবাসন প্রকল্প বাস্তবায়ন। উপজেলা প্রশাসন কে সুদৃঢ় অবকাঠামো প্রনয়ন সহ সহনশীল সমাজ কল্যানে সচেষ্ট থাকবেন বলে জানান।
আসছে আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।আপনারা নির্ভয়ে,নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবেন।আমি চাই আপনারা যোগ্য লোককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।যদি আপনাদের রায়ে আমি যোগ্য হই আমাকে ভোট দিবেন।নাহলে যে যোগ্য প্রাথী তার নাম বলেন আমি সহ আমার সব নেতা কমি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।মানুষ সচেতন হযেছে।ভাল মন্দ আপনারা বিচারক।কয়রার জনগন সচেষ্ট হলে সংসদ সদস্য কয়রা থেকে কেউ নিয়ে যেতে পারবেনা ইনশাআল্লাহ।
আমি একটি একটি আন্তরজাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংসার চেয়ারময়ান। দেশে এবং বিদেশে ৪০০কমিটি আছে।বিদেশের মাটিতে আমার মানবাধিকার কাজ চলছে।আমার একটি টিভি চ্যানেল আছে।অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে।এখন অনলাইনে কাজ চলছে।কয়রার মানুষের জন্য আমি অধুনিক,স্মার্ট উপজেলা বিনির্মানে দুহাত বাড়িয়ে দিয়েছি।আপনারা আমাকে সহোযোগিতা দেন।৭তারিখে আমার ডাব মার্কা প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান।
সভাপতি তার সমাপনি বক্তব্যে সকলকে ডাব মার্কা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান এবং নামাজান্তে মির্জা গোলাম আজম এর জন্য দুহাত তুলে দোয়া করার আহবান জানান।
পাইকগাছায় আ’লীগের নির্বাচনী জনসভায়
প্রধানমন্ত্রী’র উপহার মোঃ রশীদুজ্জামানের নৌকায় ভোট দিন-এসএম কামাল হোসেন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় কেন্দ্রীয় আ’লীগ নেতা এসএম কামাল হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট ও সমৃদ্ধ দেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ খুলনা-৬ আসনে একজন সৎ যোগ্য ও আদর্শ্যবান তৃনমূল নেতা মোঃ রশীদুজ্জামানের নৌকা প্রতিক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই আজ শেখ হাসিনা’ ও তার ভাই শেখ হেলাল উদ্দীন-এমপি’র প্রতিনিধি হয়ে পাইকগাছা-কয়রায় পৌছে নৌকা প্রতিকে ভোট চাইতে এসেছি। বুধবার বিকেলে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে উপজেলা আ’ লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে বলে তলা বিহিন ঝুড়ির খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পৃথিবীতে অর্থনৈতিক সংকটের পরেও দেশে ১কোটি মানুষ টিসিবি’র খাদ্য পন্ন পাচ্ছে, ৫০ লাখ আশ্রয়হীন গরীব মানুষ জমি-ঘর পেয়েছে, শিক্ষার্থীদের জন্য নতূন বছরে বই উপহার,৫৬ প্রকারের বিভিন্ন ভাতা সরবরাহ অব্যাহত রেখেছে সরকার। দেশী বিদেশী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এসএম কামাল হোসেন জানান,বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করে অতিতের মতো দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁযতারা করছে।
উৎসব মুখর পরিবেশে ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। তিনি দলীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতা-কর্মীদের নৌকা প্রতিকে ভোট প্রার্থনার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন দল মনোনীত নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামান।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শেখ মনিরুল ইসলাম, অধ্যাপক ডাঃ মোহঃ শেখ শহীদ উল্লাহ,খায়রুল আলম,শেখ আনিছুর রহমান মুক্ত,কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি,এম মহসীন রেজা,সাধারন সম্পাদক নিশিথ রঞ্জন মিস্ত্রী,জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, নাহার আক্তার,আঃ আল মামুন লাভলু,আ’লীগ সহসভাপতি সমীরন সাধু,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃ মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম,আরিফুজ্জামান তুহিন,নূরুল ইসলাম কোম্পানি এসএম বাহারুল আলম, অছের আলী, আঃ সামাদ গাজী, শাহনেওয়াজ শিকারী,সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ মজিদ গোলদার, আমীর আলী গাইন,রুহুল আমিন বিশ্বাস,মনছুর আলী গাজীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক,মহিলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আমি নেতা হতে চাই না আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই: নারায়ন চন্দ্র চন্দ এমপি
এস রফিক, ডুমুরিয়া
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ এমপি কে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ডুমুরিয়া যুব সংঘ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ সরদার।সভায় প্রধান অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা শেখ হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড,সুজিত অধিকারী। বিকেলে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে নৌকাপ্রেমী ভক্তদের খন্ড খন্ড মিছিল নিয়ে সভা¯’লে সমবেত হতে থাকে। মুহুর্তের মধ্যে পুরা যুব সংঘ ফুটবল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সভায় শেষ প্রান্তে এমপি নারায়ণ চন্দ্র চন্দ তার বক্তব্যে বলেন, নৌকা বঙ্গবন্ধুর, নৌকা স্বাধীনতার, নৌকা উন্নয়নের। সুতরাং দেশের এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিবেন। তিনি আরও বলেন,দেশ এখন ফুলে ফলে সুসজ্জিত।এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এজন্য বলি বার বার দরকার শেখ হাসিনার সরকার। বিগত দিনে আমি জনগণের কাজ করেছি , সারাজীবন এলাকার মানুষকে ভালবেসেছি,আজ আমি নেতা হয়েছি আপনাদের ভালবাসায়। তবুও আমি নেতা হতে চাই না আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।
সভায় বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ বিশ্বাস আখতার হোসেন,খুলনা প্রেস ক্লাব সভাপতি ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম প্রচার সেলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব ফারুক হোসেন,সদস্য মোকবুল হোসেন মিন্টু, জাহিদুর রহমান ও আসাদুজ্জামান রিয়াজ, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড রবীন্দ্র নাথ মন্ডল,বিএম সালাম,সরদার আবু সালেহ,মোখলেছুর রহমান বাবলু, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,আজগার বিশ্বাস তারা, ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,ফুলতলা ভাইস চেয়ারম্যান ফারজানা নিশো, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদার,মোল্যা সোহেল রানা,জি,এম ফারুক,জামিরা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,গাজী তৌহিদ,মনোজিৎ বালা,অধ্যক্ষ সমরেশ মন্ডল,গোপাল চন্দ্র দে,সুরঞ্জিত বৈদ্যে,রবিউল ইসলাম ও বিমল কৃষ্ণ সানা,সাবেক চেয়াম্যান রেজোয়ান মোল্ল্যা,রাম প্রসাদ জোয়াদ্দার,আবুল হাসান গাজী, বিলকিস আক্তার ধারা,শোভা রাণী হালদার,বিভারানী বিশ্বাস,ছাত্রলীগ নেতা আজাহার উদ্দীন রাসেল, রাজেস রহমান,গোবিন্দ ঘোষ,অরিন্দম মল্লিক,মেহেদী হাসান রাজা, খান আবুল বাসার ও শেখ মাসুদ রানা প্রমূখ। সভায় বক্তাগন আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ কে বিজয়ী করার আহ্বান জানান।
নববর্ষ উপলক্ষে সিএসএস-এর পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবে কেক কাটা হয়
খবর বিজ্ঞপ্তি
ইংরেজি নববর্ষ উপলক্ষে সিএসএস এর পক্ষ থেকে ৩ জানুয়ারি বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটা হয়। এ সময় সিএসএস এর পক্ষে পরিচালক (প্রশাসন) মোঃ মাঈন উদ্দিন খান ক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও মোঃ তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য শেখ দিদারুল আলম, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর, আবুল হাসান হিমালয়, সুনীল কুমার দাস, আলমগীর হান্নান, শেখ ইলিয়াছ আহমেদ, মাহফুজ আলম সুমন, সাঈদা আক্তার রিনি, ক্লাবের অস্থায়ী সদস্য রাজু সাহা বিপ্লব, সাংবাদিক শামীম আশরাফ শেলী, মেহেদী হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
চুয়াডাঙ্গার ১ও২ আসনে জাতীয় পার্টির দু’ প্রার্থী ঘোষনা দিয়ে নির্বাচন বর্জন
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার অভিযোগ এনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বুধবার দুপুর ৩ টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলাম। তারা বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসন (চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২) থেকে আমরা নির্বাচনে অংশ গ্রহন করেছিলাম। দলের চেয়ারম্যান ও মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয়ে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন এবং ২৮৩ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ২৬ জন প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে ইচ্ছামত সুবিধা পাচ্ছেন। বাকি ২৫৭ জন প্রার্থীকে সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ কারণে আমরা আর্থিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাছাড়া কেন্দ্র নেতাদের অসহযোগিতার কারণে নির্বাচন বর্জন করতে বাধ্য হলাম।
চুয়াডাঙ্গার গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০ টি সিসি ক্যামেরাসহ সর্বক্ষণিক মনিটরিং
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উদ্যোগে ৫০টি সিসি ক্যামেরা যার মাধ্যমে সর্বক্ষণিক মনিটরিং করার ব্যবস্থা শুরু করেছে । শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহে ও ভবনে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করে সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
বুধবার দুপুর ২ টায় আনুষ্ঠানিক ভাবে এ মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।তিনি জানান,জেলা শহরের পুলিশ অফিস মেইনগেট, সিভিল সার্জন বাংলো, জেলা জজের বাংলো, শহীদ হাসান চত্বর, নিউ মার্কেটের সামনে, পৌরসভার মোড়, টাউন ফুটবল মাঠ এলাকা, একাডেমি মোড় ও আশপাশে এলাকা, রেলগেট রেলবাজার, রেলস্টেশন, মাছ বাজার আড়ৎ এলাকা, টিএ্যান্ডটি মোড়, সরকারি কলেজ মোড়, হসপিটাল রোড, ইমারজেন্সি রোড, প্রেসক্লাব মোড়, ডিসি অফিসের সামনে, জীবন নগর বাসস্ট্যান্ড, কেদারগঞ্জ বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সর্বমোট ৫০টি হাই রেজুলেশন সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরাগুলো পুলিশ সুপারের কার্যালয় থেকে সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা সিসি ক্যামেরার আওতায় আনার জন্য জেলা পুলিশের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এতে যুক্ত হয়েছে রেল ও বাস স্টেশন, রেল লাইন এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা হাইওয়ে রোড। শহরের চুরি ডাকাতি নিয়ন্ত্রণসহ জনগণের জানমালের নিরাপত্তায় সিসি ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা প্রহরী হিসেবে কাজ করবে। জেলা শহরের সরকারি স্থাপনাসমূহ ও কেপিআইগুলোর নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।উল্লেখ্য ২০১৬ সালে ১২টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিসি ক্যামেরা দ্বারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হাতে খড়ি শুরু হয়। কিন্তু নানাবিধ প্রতিকূলতার কারণে ২০১৮ সালে এগুলো অকেজো হয়ে যায়। আবার ২০২৪ সালের শুরুতে জেলা পুলিশের উদ্যোগে সমস্ত চুয়াডাঙ্গা জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম শুরু হয়, তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলায় ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করে ডিজিটাল নজরদারি শুরু হলো।
পাইকগাছার আদর্শ শিশু বিদ্যাঃ কিন্ডারগার্ডেনে বই উৎসব পালিত
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডারগার্টেন- ২০২৪ এ উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।
সকাল ১০ টায় পাইকগাছা লাইব্রেরী সংলগ্ন বিদ্যালয় চত্বরে উক্ত বই বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম, হুমায়ূন কবির। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক বিলকিস খানম, শ্রদ্ধা রানী মন্ডল, মোঃ ইবাদুল ইসলাম, সালমা খাতুন, মোঃ রাশিদুল হাসান সহ ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
উল্লেখ্য, পাইকগাছা পৌরসভায় বেসরকারিভাবে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৩ সাল থেকে সুনামের সহীত মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা এ অঞ্চলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও এটিই পাইকগাছা পৌরসভার সর্বপ্রথম কিন্ডারগার্টেন স্কুল।
এদিকে আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডারগার্টেনে শিক্ষারত কোমলমতি ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ অত্র প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
পাইকগাছায় জমি দখল, মারপিট,ভাংচুর অভিযোগ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী-মেয়ে সহ সকল আসামীর জমিন লাভ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজীর স্ত্রী-মেয়ে সহ সকল আসামীর জমিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দু’পক্ষের শুনানীন্তে বিজ্ঞ বিচারক অজ্ঞাতনামাসহ ১২ আসামীর জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হল চক বিষ্ণুপুরের মৃতঃ দেলবর সরদারের ছেলে মোঃ রহমত আলী সরদার( ৫০), সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজীর স্ত্রী ইসনেয়ারা বেগম(৪৫) দু’ মেয়ে মরিয়ম খাতুন(২১),আছিয়া খাতুন(১৯) সহ বার জন। উল্লেখ্য, গত ২৯ তারিখে জমি দখল, মারপিট,ভাংচুরসহ নানা অভিযোগ এনে চক বিষ্ণুপুরের গফুর শেখের মেয়ে বাদী হয়ে থানায় মামলা করে। এর পর মঙ্গলবার ওই মামলার বাদী মনছুর আলী গাজীকে জড়িয়ে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজী, বলেন, গত ২০১৩ সালের ৯ ফেব্রয়ারী ৪৯০/২৩ নং কোবলা মুলে স্থানীয় রহমত সরদারের কাছ থেকে ৯৯ শতক জমি ক্রয় করি। যার নামজারী ও কর-খাজনা পরিশোধ রয়েছে। এর পরেও গফুর শেখ অবৈধ ভাবে কিছু ভদ্রবেশী কুচক্রী মানুষের ইন্ধন ও সহয়তা নিয়ে আমার জমি দখলে রাখার চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন গফুর শেখে আদালতে ১৪৪ ধারার মামলা করে নিজে আইনভঙ্গ করে আমার জমিতে পাঁকা স্থাপনা করার চেষ্টা করলে আমার জমিতে ইটের পাঁচালি দিয়ে টিনের ঘরবাড়ী বাঁধি। পরবর্তীতে পুলিশের নির্দেশনা উপেক্ষা করে ১ জানুয়ারী সকালে গফুর শেখ তার স্ত্রী-মেয়ে ও সাবুদ আলীরা লোকজন নিয়ে আমার ঘরবাড়ি ভাংচুর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনা ভিন্ন খাতে নিতে গফুর শেখ অসত্য অভিযোগ এনে আমার পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সংবাদ সম্মেলনে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ করেছেন। যা সরেজমিনে পৌছে তদন্ত করলে পরিস্কার হওয়া যাবে।
২৮ ডিসেম্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কিনু সরদার,ডলি বেগমসহ অনেকেই বলছেন, সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজন তার ক্রয়কৃত জমিতে এসে টিনের বেড়া ও ছাউনির ঘর বেঁধে দক্ষিন পাশ দিয়ে ইটের বেঁড়া দিযে দেয়। এসময় গফুর ও তার মেয়ে ও স্ত্রী বাড়িতে ছিল তবে কোন বাঁধা দেয়নি। জানাগেছে,গফুর শেখ স্থানীয় রহতম সরদারের কাছ থেকে গত ২৪-৫-১৭ সালে ১৫৪৪ নং দলিলে ৯৯ শতক জমি ৩ মাস মেয়াদী বায়না পত্র রেজিঃ করেন। পরবর্তীতে রহমত সরদার এ জমি সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজী ও তার স্ত্রীর কাছে কোবলামূলে রেজিঃ করে দেন। সে কারণে ৯৯ শতক সম্পত্তি মনছুর আলী গাজীর নামে নামপত্তন হয়।
লাগাতার আদালত বর্জন
খুলনায় বিএনপিপন্থী আইনজীবীদের লিফলেট বিতরণ
।। খবর বিজ্ঞপ্তি।।
সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই পরিকল্পিতভাবেই দেশকে গভীর সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে উল্লেখ করে খুলনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট এর নেতারা বলেছেন, সরকার অঘোষিতভাবে একদলীয় বাকশালী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সরকার ও ইন্তিকাল কমিশনের যুগপৎ ষড়যন্ত্র মোকাবেলায় আগামী ৭ জানুয়ারির সাজানো ও পাতানো নির্বাচনকে ‘না’ এবং সম্মিলিতভাবে ভোট বর্জন করতে হবে। তিনি নির্বাচন প্রত্যাখানকে গণআন্দোলনে রূপ দিতে দলমত নির্বিশেষে সকলকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ৭ জানুয়ারী ডামী নির্বাচন বর্জন এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পূনঃপ্রতিষ্ঠার জন্য লাগাতার আদালত বর্জন করে আদালতপাড়ায় এ লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এড. গাজী আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. মনিরুল ইসলাম পান্না, এড. শেখ মাসুদ হোসেন রনি, এড. সত্য গোপাল ঘোষ, মাহফুজুর রহমান মফিজ, এড. নুরুল হাসান রুবা, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এড. কানিজ ফাতেমা আমিন, এড. হালিমা আক্তার খানম, জোয়ার্দ্দার খোকন, এড. কামরুন নাহার হেনা, এড. কাজী খালিদ হাসান জনি, এড. এ টি এম মনিরুজ্জামান মুরাদ, এ কে এম শহিদুজ্জামান শহিদ, এড. মঞ্জুর কাদের মিঠু, এড. জয়দেব সরদার, এড. শফিউল আলম তুতি, এড. চৌধুরী আব্দুস সবুর, এড. মুজাহিদুল ইসলাম শামীম, এড. আছাদুল আলম, এড. আবু হুরাইরা সোহেল, এড. সাইফুল আলম সুজন, এড. বজলার রহমান রাজা, এড. মশিউর রহমান নান্নু, এড. নুরুন্নাহার নাজমুন নেছা জেবা, এড. ফারজানা এলিজা, এড. কামাল হোসেন, এড. কাজী তারিক, এড. শেখ মো. কামরুজ্জামান টুকু, এড. সাইফুর রহমান সুমন, এড. জাহিদুজ্জামান প্রমূখ।
রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীকের পথসভায় জনতার ঢল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ।
পথ সভায় আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও দলের প্রথম সারির বিপুল সংখ্যক নেতা কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন। বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথ সভায় গিয়ে দেখা যায় এমন চিত্র। পথ সভা জনসভায় রূপ নিতে দেখা যায়। বক্তারা বলেন, বিগত সময় আওয়ামী লীগের হেভিওয়েটরা এলাকার মানুষের জন্য তেমন কাজ করেনি। জনপ্রতিনিধিদের উন্নয়ন বরাদ্দ ব্যাক্তি মাইম্যানদের দিয়েছেন। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে দলের কিছু লোকদের স্বার্থ রক্ষা করেছেন। নেতৃবৃন্দ মানুষের মুক্তি নিশ্চিত করতে ঈগল প্রতীককে জেতানোর জন্য অনুরোধ করেছেন।
এ্যাডভোকেট গাজী রেজাউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, মোংলা উপজেলার মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল বিশ্বাস, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মোংলা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ মজুমদার, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।#
দর্শনাস্থ কেরুজ ১০ বোতল বিলাতি মদসহ আটক ২
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনাস্থ কেরুজ মদসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম।
মঙ্গলবার সন্ধায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় স্টাফদের সমন্বয়ে নিয়ে একটি দল সদর থানার সরোজগঞ্জের কালুরপোল রোডের কেটের মাঠ নামক স্থানে
একটি দোকানের সামনে এক মটরসাইকেল চালককে গতিরোধ করে।পরে তার মোটর সাইকেলের পিছনে একটি ব্যাগে বাঁধানো প্লাস্টিক ব্যাগের ভেতর হতে দর্শনাস্থ কেরু ব্যান্ডের ১০ বোতল বিলাতি মদ ও ১ টি লাল রংয়ের ঞঠঝ ১০০ সিসি মোটরসাইকেল চাবীসহ,যার চেসিস নম্বর চঝ৬২৫গঋ৫খ৬ঘ২৪৪৩৩,ইঞ্জিন নম্বর উঋ৫কখ১৮০০৮৭৮,রেজিস্ট্রেশন নম্বর, ঝিনাইদহ -হ -১৫-৯৬-৪৫ সহ কোটচাঁদপুর উপজেলার শিবনগর গ্রামের মশিউর রহমানের ছেলে
মো:গাফফার (২৪) ও অন্য মামলার পলাতক একই উপজেলার লক্ষীপুর গ্রামের কলম আলীর ছেলে রাজিব(৩০)কে আটক করে।পরে রাতে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে।
নৌকা বিজয়ের লক্ষ্যে কালিগঞ্জের ডিএমসি মাঠে জনসভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জের মথেরেশপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন। বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪ টায় ডিএমসি ফুটবল মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান জিএম শফিউল আযম লেলিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিঃ সহ -সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ম সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, শ্যামনগর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুর রহমান। উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভুরুলিয়া চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু। সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, মহিলা আ’লীগের সভাপতি জেবুন্নাহার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আ’লীগের নেতা শেখ আব্দুল্লাহসহ শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কালিগঞ্জে নৌকা প্রতীকের শেষ জনসভা ঐতিহাসিক দেয়া মাঠে জনসমুদ্রে পরিণত হয়। বিশাল এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম আতাউল হক দোলন বলেন- নির্বাচনী প্রতিপক্ষ এইচ এম গোলাম রেজা নিজেই আচারণ বিধি লঙ্ঘন করে উল্টো আমার বিরুদ্ধে কাল্পনিক ও অস্তিত্বহীন অভিযোগ দায়ের করে অযথা হয়রানী করছে। এই মঞ্চে যেনো আসতে না পারি সেই জন্যে মিথ্যা অভিযোগে ডিসি অফিসে জিঞ্জাসাবাদে আটকে রাখতে চেয়েছিলো। তাই একটু দেরী হলেও আমি আপনাদের ভালোবাসায় অবশেষে উপস্থিত হতে পেরেছি। এ আসনের লক্ষ লক্ষ জনতা আমাকে ভালোবাসে বিধায় নৌকার মিছিলে মিটিংয়ে আর পথ সভায় জনসমুদ্রে পরিণত হচ্ছে। এজন্যে তিনি ইর্ষায় জ্বলেপুড়ে আমার নেতা কর্মীদের বিরুদ্ধে অপ প্রচারসহ নানান ষড়যন্ত্র করছে। তিনি একেক সময়ে একেক প্রতীক নিয়ে জনগনকে ধোকায় ফেলে নতুন নতুন নাটক মঞ্চায়ন করছে। আমি চাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারী বঙ্গবন্ধুর নৌকায় বোট দিয়ে এই জনপদের উন্নয়নে অবদান রাখতে সহযোগিতা করবেন। আজ দেশ উন্নয়নের মহা সড়কে বহমান, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অভিপ্রায়ে। আমি কথা দিয়ে যাচ্ছি আগামী ৭ তারিখে নির্বাচিত হতে পারলে কালিগঞ্জের এই ৮টি ইউনিয়নের উন্নয়নে বেশি বেশি অবদান রাখবো, নির্বাচিত হলে আমার পরিবারের নয়, শুধুমাত্র জনকল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। বিশাল এই জনসভায় নৌকার মাঝিকে সন্মাননা স্মারক ও ফুলেল শুভেচছা প্রদান করেণ ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ। ইউনিয়ন পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউনিয়ন আ’লীগের সন্মানিত সদস্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার সাধহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাফিজুর (২২) ও তার চাচা একই গ্রামের আলি হোসেন (৭০)। একই আলমসাধুতে করে মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে।
প্রত্যক্ষদর্শী অপর আলমসাধুতে থাকা সাদিকুর রহমান ও নিহত মাফিজুরের বাবা রবিউল ইসলাম বলেন, ভোরে চারজন মিলে দুই আলমসাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলাম পাটখড়ি আনতে। পথের মাঝে মধুপুর নামক স্থানে পৌঁছালে পেছনের গাড়িটা দেখতে পাই রাস্তার পাশে পড়ে আছে। আমাদের গাড়ি ঘুরিয়ে এসে দেখি দুজনেই মরে পড়ে আছে। ঝামেলা হবে ভেবে লাশ নিয়ে নিজ গ্রামে ফিরে আসি। ঘন কুয়াশায় কি ঘটেছে বলতে পারছি না। বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি। এ বিষয়ে হাইওয়ে ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা এ ঘটনার খবর পাইনি।
নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ আ.লীগ নেতার
সাতক্ষীরা প্রতিনিধি
নৌকায় ভোট না দিলে ভোটকেন্দ্র যাওয়ার দরকার নেই এবং যাদের সন্দেহ হবে, তাদের টেবিলের ওপরে ভোট মারতে হবে বলে ভোটারদের হুমকি দিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা।
সোমবার রাতে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের নতুনবাজার এলাকায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলনের প্রচারে এ বক্তব্য দেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুস সবুর মোল্লা। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, কাশিমাড়ী ইউনিয়নের নতুনবাজার এলাকার কারিগরপাড়ায় নৌকা প্রার্থীর একটি উঠানবৈঠক হয়। সেখানে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুস সবুর মোল্লা তার বক্তব্যে বলেন, ‘সকালবেলা উঠে আল্লাহর নাম করে ভোটকেন্দ্রে যাবেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটকেন্দ্রে থাকব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কোনো সমস্যা হলে আমি সেখানে আগে থাকব। সবাই দয়া করে ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিতে যাবেন। আর যারা নৌকা মার্কায় ভোট দেবেন না দয়া করে ওই দিকে যাওয়ার দরকার নেই একদম স্পষ্ট কথা। যাদের সন্দেহ হবে তাদের কিন্তু টেবিলে ভোট মারতে হবে, এমনি গোপনে মারতে দেব না। আর যাদের সন্দেহ হবে না তারা গোপনে মারবে। আমি বেঁচে থাকতে আমাদের ৮ নম্বর কেন্দ্রে অন্তত এর বিকল্প কিছু হবে না।
এ সময় ওই উঠানবৈঠকে কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সানা, গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিএম শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আতাউল হক দোলন বলেন, বক্তব্যটি হয়তো ১৮ সালের, নতুন বক্তব্য না। তবে কেউ যদি এ ধরনের কথা বলে থাকে, সেটি তার ব্যক্তিগত বক্তব্য আমার বা দলের না।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বলেন, নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করা ওই আ.লীগ নেতাকে দুপুরে ডাকা হয়েছিল। সেখানে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ওসি উপস্থিত ছিলেন।
অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাস জানান, আমি তাকে ডেকে তার বক্তব্য শুনেছি, ইউএনও এবং ওসি একটি মুচলেকা নিয়েছে। অনুসন্ধান কমিটির পক্ষ থেকে এ বিষয়ে নির্বাচন কমিশনে একটি সুপারিশপত্র পাঠানো হবে। এ বিষয়ে কমিশন ব্যবস্থা নেবে।
নারী বাইকারকে চাপা দিয়ে চলে গেল ট্রাক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ট্রাকচাপায় রুলী খাতুন নামে এক নারী বাইকার নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা বাজারে তাকে চাপা দিয়ে চলে যায় ট্রাক।
নিহত রুলী খাতুন (২৪) ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের নাচনা গ্রামের আনছার আলীর একমাত্র মেয়ে।
স্থানীয়রা জানান, ঝিনাইদহের কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামে যাচ্ছিলেন বাইকার রুলী। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বারোবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদম আলী জানান, যশোর-ঝিনাইদহ সড়কের তেঁতুলতলা এলাকায় একটি দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নির্বাচনের মাঠে তারা একা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সঙ্গে নেই কোনো সাঙ্গপাঙ্গ। নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন প্রার্থী। এমনই দৃশ্য দেখা গেলো বাগেরহাটে। লিফলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তরা। প্রার্থীরা হলেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে তৃণমূল বিএনপির ম্যানুয়েল সরকার, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম, বিএনএমের সুব্রত মন্ডল ও বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী।
তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থীকে দেখা গেছে মোংলা পৌর শহরের সিঙ্গাপুর মার্কেটে একা একা নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করছেন এবং ভোট চাইছেন। রামপালের পেড়িখালী এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন তিনি। তৃণমূল বিএনপির প্রার্থী ম্যানুয়েল সরকার বলেন, তৃণমূল বিএনপির সঙ্গে স্থানীয় বিএনপিসহ আমার সম্প্রদায়ের (খ্রিস্টান) লোকজনের ব্যাপক সাড়া পাচ্ছি।
মোংলার চাঁদপাই ও চাপড়া এলাকায় নিজেই মাইকিং করে প্রচারণা চালাচ্ছিলেন জাসদের মশাল প্রতীকের প্রার্থী শেখ নুরুজ্জামান মাসুম। তিনি বলেন, ‘নিজের কাজ নিজে করছি। এতে ভালো লাগছে। অন্যকে দিয়ে কাজ করালে ঠিকমতো করে না, শুধু টাকা টাকা করে। আমি নিজে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছি। তাতে ভালো সাড়া পাচ্ছি।’
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙ্গর প্রতীকের প্রার্থী সুব্রত মন্ডল। তাকেও দেখা গেলো মোংলার বটতলাসহ বিভিন্ন এলাকায় একাই লিফলেট বিতরণ করতে। তিনি বলেন, আমি স্থানীয় হওয়ায় আমার সম্প্রদায়সহ এখানকার লোকজনের সাড়া পাচ্ছি ভালোই।
তবে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী মফিজুল ইসলাম গাজীকে প্রচারণা মাঠে এখনো দেখা যায়নি। তার কোনো পোস্টার, ব্যানার ও প্রচারণা চোখে পড়েনি।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মনিরের কিছু পোস্টার ও মাইকিং চোখে পড়লেও নির্বাচনী মাঠে দেখা মেলেনি তার।
এ চার দলের প্রার্থীরা ভোটারদের কাছে একেবারেই অচেনা। তৃণমূল বিএনপির ম্যানুয়েল সরকারের বাড়ি মোংলার চিলায় হলেও তিনি মূলত ঢাকারই স্থায়ী বাসিন্দা। জাসদের শেখ নুরুজ্জামান মাসুমের বাড়ি খুলনার দাকোপে। বিএনএমের সুব্রত মন্ডলের বাড়ি মোংলার নিতাখালী-খোনকারের বেড়। বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী খুলনার দাকোপের বাসিন্দা। আর জাতীয় পার্টির মনিরুজ্জামান মনিরের বাড়ি মোংলা পৌরশহরে।
তবে বাগেরহাট-৩ আসনে (মোংলা-রামপাল) নির্বাচনী মাঠ গরম করে রেখেছেন নৌকা প্রতীকের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার।
এমপি হাইসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
খুলনাঞ্চল রিপোর্ট
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের এমপি মো. আব্দুল হাই ও তার দুই সমর্থকের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) বাদী হয়ে করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর দুই আসামি হলেন- শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।
বুধবার (৩ ডিসেম্বর) ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের আদালত এ পরোয়ানা জারি করেন। ঝিনাই্দহ জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, শুনানির নির্ধারিত দিনে এসব আসামি আদালতে হাজির না থাকায় ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের আদালত এ পরোয়ানা জারি করেন। এর আগে গত ২৪ ডিসেম্বর ইসির দেওয়া নির্দেশনা অনুযায়ী শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। একটি মামলায় শুধু এমপি হাইকে আসামি করা হয়। অপর মামলায় এমপি হাইসহ তিনজনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর বিধি ১৮ ধারার অভিযোগ আনা হয়।
আব্দুল হাইয়ের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়, গত ১০ ডিসেম্বর বিকেল ৪টায় আসামির অনুসারীরা দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শৈলকুপা উপজেলাধীন ১৪ নম্বর দুধসর ইউনিয়নের ভাটাই বাজার সংলগ্ন মহাসড়কে মহড়া দেয় এবং জনগণের মনে ভীতি সঞ্চার করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০১৮-এর বিধি ৮(ক), ১১(ক) ও ১২ বিধি লঙ্ঘন করে ওই বিধিমালার ১৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন।
অন্য দুই আসামির বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. আব্দুল হাই জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১-এর নৌকা প্রতীকের প্রার্থী। গত ১২ ডিসেম্বর বিকেল ৪টায় শৈলকুপা থানাধীন ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আসামি আব্দুল হাকিম ও আসামি মাহমুদুল হাসান মামুন তাদের অনুসারীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্টদের উদ্দেশে বিভিন্ন হুমকি-ধমকি এবং উসকানিমূলক বক্তব্য দেন। আসামিরা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০১৮-এর বিধি ৮(ক), ১১(ক) ও ১২ বিধি লঙ্ঘন করে ওই বিধিমালার ১৮ বিধির শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
জানা যায়, নির্বাচনী প্রচার শুরুর পর থেকে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী আব্দুল হাই ও তার সমর্থকেরা। তারা স্বতন্ত্র প্রার্থীর লোকজনের ওপর হামলা-নির্যাতন, হুমকি-ধমকি প্রদান, পোস্টার-ব্যানার ছেঁড়াসহ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এসব অভিযোগের তদন্ত করে ইতিমধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটি একাধিক অভিযোগের সত্যতা পেয়েছে। অনুসন্ধান কমিটি আচরণবিধি লঙ্ঘনের দায়ে এমপি হাই ও তার সমর্থকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের একাধিক সুপারিশ করে। সে অনুযায়ী ইসির নির্দেশনার আলোকে গত ২৪ ডিসেম্বর নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন শৈলকুপা উপজেলা নির্বাচন।
প্রথম দফায় মামলা করার পরও বেপরোয়া আচরণ করতে থাকে এমপি আব্দুল হাই ও তার সমর্থকরা। এ অবস্থায় গত ২২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বরাবর নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে প্রচারে বাধা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পৃথক অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। অভিযোগের সত্যতা পেয়ে গত সোমবার এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন নির্বাচন কমিশন।
জানা যায়, নির্বাচনী প্রচার শুরু থেকে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ও তার সমর্থকরা। তারা স্বতন্ত্র প্রার্থীর লোকজনের ওপর হামলা, হুমকি-ধমকি প্রদান, পোস্টার-ব্যানার ছেঁড়াসহ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এসব অভিযোগের তদন্ত করে ইতোমধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটি একাধিক অভিযোগের সত্যতা পেয়েছে। অনুসন্ধান কমিটি আচরণবিধি লঙ্ঘনের দায়ে এমপি হাই ও তার সমর্থকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের একাধিক সুপারিশ করে। সে অনুযায়ী ইসির নির্দেশনার আলোকে গত ২৪ ডিসেম্বর নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তায়জুল ইসলাম।
প্রথম দফায় মামলা করার পরও বেপরোয়া আচরণ করতে থাকে হাই ও তার সমর্থকরা। এ অবস্থায় গত ২২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বরাবর নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পৃথক অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। অভিযোগের সত্যতা পেয়ে গত সোমবার এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশন।
ওই নির্দেশনার আলোকে গতকাল আব্দুল হাই ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাকিমসহ চারজনের বিরুদ্ধে নতুন করে তিনটি মামলা হয়। হাইয়ের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, নৌকার প্রার্থী গত ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবিল বাজারে স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ছবি ভাঙচুর করেন এবং পোস্টার ছেঁড়েন। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭(১)(ক)-এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করে। অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে বিধান লঙ্ঘনের দায়ে আমলযোগ্য অপরাধ বিবেচনায় অনুচ্ছেদের ৭৩-এর অধীনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্য মামলার অভিযোগে বলা হয়েছে, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু ও শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা ঝিনাইদহ-১ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল হাইয়ের সমর্থক। গত ২৪ ডিসেম্বর তারা তাদের ইউনিয়নের কোথাও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কোনো পোস্টার সাঁটাতে দিচ্ছে না এবং কোনো প্রচারে মাইক ব্যবহার করতে দিচ্ছে না মর্মে অভিযোগ করা হয়। একই তারিখ শৈলকুপা পৌরসভার সরকারি প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রার্থী আব্দুল হাইয়ের পক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিতরণের জন্য ২৫০ প্যাকেট বিরিয়ানি ইকু শিকদারের বাড়ি থেকে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি জব্দ করে। ওই সমর্থকরা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (১) (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ১০(চ)-এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করে। অভিযুক্তদের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৩৫ নম্বর অনুচ্ছেদ ৭৭(১) (ক)-এর বিধান লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা করা হয়েছে।
আদালতে করা অন্য মামলার অভিযোগে বলা হয়েছে, জামিনুর রহমান বিপুল গত ১৫ ডিসেম্বর ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় নৌকা প্রতীকের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেবেন না বলে হুমকি দেন। তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ৮ (খ) লঙ্ঘন করেছেন।
এদিকে মঙ্গলবার নতুন করে দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে শৈলকুপা থানায় করা দুটি মামলায় এমপি হাইসহ চার আসামি বুধবার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন নিয়েছেন। এ সময় হাইকোর্ট তাদের প্রতি স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা, হুমকি-ধমকি প্রদান, নির্বাচনী বুথে অগ্নিসংযোগ করাসহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আসামিদের প্রতি নির্দেশ দিয়েছেন।
জনগণের বাঁধভাঙ্গা জোয়ারই প্রমাণ করে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ: রশীদুজ্জামান
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনা-০৬ আসনে (কয়রা-পাইকগাছা) আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদেও নৌকার বিজয় বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের নেতাকর্মীদেও সরকারের উন্নয়নের সাফল্যের কথা দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। কয়রা কপোতাক্ষ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোঃ রশীদুজ্জামান বলেন, শেখ হাসিনা যতদিন আছে, ততদিন এদেশ নিরাপদে থাকবে। তাই এদেশের সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তায় আওয়ামীলীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই।
বুধবার সকাল ১১ টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় নৌকা মার্কায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শহীদ উল্লাহ, উপদপ্তর সম্পাদক খায়রুল আলম, খুলনা জেলা মহিলা আ;লীগের সাংগঠনিক সম্পাদক শিউলী বিশ^াস, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবল মন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, কয়রা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জাফর আলী, বাগালী নৌকার চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, উত্তর বেদকাশি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি চেয়ারম্যান আছের আলী মোড়ল, আমাদী সাবেক ইউপি চেয়ারম্যান আমীর আলী গাইন, আওয়ামীলীগ নেতা, কবি শামছুর রহমান, দেবদাস মন্ডল, খায়রুল ইসলাম, জিয়াদআলী গাইন, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জ্যাকি, মেজবাহ উদ্দিন মাসুম, মেহেদী হাসান, রোকনুজ্জামান কাজল, ইখতিয়ার উদ্দীন হিরো তরিকুল ইসলাম , ৭ টি ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার আওয়ামীলীগ নেতাকর্মী ও সমার্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
তেরখাদায় নৌকা মার্কার পক্ষে উঠান বৈঠক করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল সন্ধ্যায় তেরখাদা উপজেলার কচিকাটা এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো: আব্দুস সালাম মুর্শিদীর পক্ষে উঠান বৈঠকে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো:কামরুজ্জামান জামাল। এসময় তিনি জন সাধারণের কাছে নৌকা প্রতিকের পক্ষে ভোট প্রাথনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, ডা. আরশীল আজিম, ইউপি সদস্য জাহিদ হাসান বাদশা, খান ফরহাদুজ্জামান সুমন, শেখ মোঃ হুসাইন আহমেদ, মো ইসমাইল মৃধা ইমন, রোমেছা বেগম, খান বেল্লাল মোল্যা, আইয়ুব আলী শেখ, রিজ্জাক শেখ, বাবুল শেখ, সাঈদ শেখ, সামাদ শেখ প্রমুখ।
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ০৯ টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক
শার্শা(যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে বুধবার সকালে ০৯ টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক।
আটক মোঃ মনিরুল হোসেন(২৪) শার্শা উপজেলার গোগা কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, গোগা সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে
অভিযান চালিয়ে মনিরুল হোসে কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে কেজি
ওজনের ৯ টি স্বর্নের বার জব্দ করা হয় বলে বুধবার সকালে এক প্রেস বিঞপ্তিতে জানানো হয়। জব্দকৃত স্বর্নের মূল্য ১ কোটি ৭৯ লক্ষ টাকা বলে বিজিবি জানায়। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
গাপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলারের নিকট দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের বারসহ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের দিক নির্দেশনায় গোগা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল ও শার্শা উপজেলায় প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা
বেনাপোল প্রতিনিধি
‘ডামি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন’র কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল ও শার্শা উপজেলার সর্বত্রই প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা।
বুধবার বিকেলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুজ্জামান লিটনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন। বিএনপির ডাকে ‘ডামি ভোট বর্জন ও অহসযোগ আন্দোলন’র কর্মসূচিতে বেনাপোল ও শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের সাথে গণসংযোগ ও প্রচারণপত্র বিতরণ করেন নেতৃবৃন্দ।
গণসংযোগ ও প্রচারপত্র বিতরণে অংশ নেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেরা যুবদলের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের সভাপতি মফিজুর রহমান বাবু, সাধারন সম্পাদ রাহেনুজ্জামান দিপু, পৌর ছাত্র দলের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারন সম্পাদক ইসতাক আহমেদ শাওন উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সেলিম হোসেন সেলিম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে।
পিরোজপুর-১ আসন
বিতর্কিতরা নৌকার প্রার্থীর সাথে ইন্দুরকানীতে শেষ সভায় স্বতন্ত্র প্রার্থী
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং সামাজিকভাবে বিতর্কিতরাই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন পিরোজপুর- ১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল।
বুধবার রাতে ইন্দুরকানী উপজেলার মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলার শেষ নির্বাচনী সভায় তিনি এ মন্ত্রব্য করেন।
তিনি দাবি করেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ তার সাথেই কাজ করছেন। তিনি আরও দাবি করেন, ইন্দুরকানী উপজেলাকে পিরোজপুর- ১ আসনের সাথে সংযুক্ত করতে প্রধান ভূমিকা পালন করেছেন। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী এস এম রেজাউল করিম বার বার মামলা করে ইন্দুরকানীকে পিরোজপুর- ১ আসন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন।
আউয়াল আরও অভিযোগ করেন, নৌকা প্রতীকের লোকেরা দেলোয়ার হোসেন সাঈদীর ইস্যুকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।
তিনি বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর বিচারকার্যের সাথে তিনি কোনভাবেই সম্পৃক্ত ছিলেন না। আউয়াল দাবি করেন, তিনি সব সময় ইন্দুরকানীর মানুষের সাথে ছিলেন এবং থাকবেন। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম বসন্তের ককিলের মত ইন্দুরকানীতে আবির্ভূত হয়েছেন। তাই আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খসরু, মনিরুজ্জামান শিকদার, সাঈদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাওন প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা সন্ধ্যা ৭:৩০টায় দলীয় কার্যালয় মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অর্থ পাচার রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বাজার সিন্ডিকেট ভাঙা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সাম্রাজ্যবাদ বিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে পার্টি অংশগ্রহণ করেছে। নেতৃবৃন্দ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির কমরেডগণ যে সকল আসনে পার্টির হাতুড়ি প্রতীক নিয়ে লড়াই করছেন সেই সকল প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা এবং ভোট প্রদানের জন্য পার্টির নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান এবং একইসাথে ৭ জানুয়ারি নির্বাচনে সর্বস্তরের ভোটারগণকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
মৃত্যুর দিন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকতে চাই জনসভায় — এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য ও ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো। আমি মৃত্যুর দিন পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই। আমি মৃত্যুকে ভয় পায়না, আল্লাহুর রহমতে মৃত্যুর দিন পর্যন্ত আমি যেন আপনাদের খেদমত করে যেতে পারি। আমি আপনাদের খাদেম হয়েই থাকতে চাই। কোন হুমকি ধামকিতে কাজ হবে না। আর আমার নেতা কর্মীদেরকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টাও করবেন না। বুধবার(৩ জানুয়ারি) বিকালে মহেশপুর হাইস্কুল মাঠের বিশাল ট্রাক প্রতীকের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল ট্রাক প্রতিকের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান ইয়া নবী, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানউল্লা হক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস উদ্দীন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম খান পলাশ, প্রভাষক এম এ আসাদ, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, আব্দুল হান্নান, প্রভাষক মুকুল গাজি প্রমুখ।
এস এম কামালের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম কামাল হোসেনের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের নেতৃত্বে বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কুয়েট রোড, ফুলবাড়ী গেট বাজার, দেয়ানা এলাকা, মহানগরীর ৪নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানসহ বিএল কলেজ গেট সংলগ্ন বিভিন্ন দোকান এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবির মালিক, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হেলাল বাবু, ইঞ্জিঃ মিঠুন কুমার ঘোষ, শিশির বর, সুজল সেন, সোহাগ জমাদ্দার, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মাহবুব, কুশল মন্ডল, রিফাত হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক শেখ মোঃ রাসেল প্রমুখ।#
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ভারতীয় ট্রাকসহ ফেন্সিডিল জব্দ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ভারতীয় ট্রাকসহ ফেন্সিডিল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে ভোমরা স্থলবন্দর ইয়ার্ড থেকে আমদানীকৃত ভারতীয় গমের ভুষির ট্রাক থেকে ১৫৬ বোতল ফেন্সিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিল ও ট্রাকের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ১২ হাজার টাকা।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারত থেকে আমদানীকৃত গমের ভুষির ট্রাকে করে বিপুল পরিমান ফেন্সিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র ভোমরা স্থলবন্দরের দায়িত্ব প্রাপ্ত অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে ভোমরা কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় স্থলবন্দর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভোমরা স্থলবন্দরের ইয়ার্ড থেকে ভারতীয় আমদানিকৃত গমের ভূষির ট্রাকের (ডব্লিউ বি ২৫ এফ-১৮৬৭) তেলের ট্যাংকি থেকে ১৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। তবে, এ সময় ভারতীয় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা। জব্দকৃত ফেন্সিডিল ও ট্রাকের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ১২ হাজার টাকা।
ভোমরা স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল রাস্ট্রীয় অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে।
শরণখোলায় ট্রাকচাপায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে (৩০) অজ্ঞাত একটি ট্রাকে চাপায়দিয়ে পালিয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বুধবার (৩জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজার ফেরিঘাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই যুবক সড়কসংলগ্ন শহীদদের কবরস্থানের পাশে ঘুমিয়ে ছিলেন। এসময় শহীদ মিনার হ্যান্ডলিং ঘাটে মাল খালাস করে একটি ট্রাক ঘুরিয়ে যাওয়া সময় তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কেয়া মনি জানান, যুবকের মাথা থেঁতলে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, হাসপাতাল থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। ##
শ্যামনগরের বিভন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস
ওজনে কম দেওয়ার অভিযোগ
শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধিঃ শ্যামনগরে মাছ, মুদি পন্য,মাংস,চাউল,মুরগি ও কাঁচা বাজারে বাটখারা ও সীল পাথরে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। শ্যামনগর বাজারে মাছ ও সবজী কিনতে যাওয়া ক্রেতারা অভিযোগ করেছেন মাছ ও সবজী কিনতে গেলে ওজনে কম দেওয়া হচ্ছে ।বিশেষ করে মাছ বা সবজী কেনার পর তার সন্দেহ হলে ডিজিটাল মিটারে মাছ বা সবজী ওজন করে দেখা যায় প্রতি কেজি মাছ ৯শ গ্রামের উপরে হচ্ছে না সবজীতে একই রকম দেখা যাচ্ছে। সোনামুগারী গ্রামের এক ক্রেতা তাপষ হালদার জানান শনিবার নকিপুর বাজার ৫শ টাকা দরে নকিপুর বাজার থেকে ২ কেজি মাছ ক্রয় করে বাড়ীতে নিয়ে মিটারে ওজন দিয়ে ২শ গ্রাম কম পাওয়া গেছে অর্থাৎ কেজিতে ৯শ গ্রাম পাওয়া গেছে। শুধু মাছে ওজনে কম নয়।সব কিছুতে এমন কম দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত এ রকম প্রতারণার শিকার হচ্ছেন মুদি পন্য,মাংস, চাউল,মুরগি ও কাঁচামাল ক্রেতারা। বেশি মুনাফার আশায় ওজনে কম দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা । ক্রেতারা আরও অভিযোগ করে বলেন, এমনিতে মাছ এবং সবজী সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি তার উপর আবারও ওজনে কম দেওয়া হচ্ছে। এতে করে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। বাটখারা দিয়ে ওজন করা হচ্ছে বেশীর ভাগ দোকানে মিটারে ওজন করলেও বাড়ী এনে ওজন করলে ও কম পাওয়া পাওয়া যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ডিজিটাল মিটার কৌশলে বেধে রাখছে যার ওজন কম । ক্রেতারা বলেন,‘‘ডিজিটাল মিটার দিয়ে ব্যবসা করা ভালো তবে কৌশলে মানুষকে ওজনে কম দেওয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম বলেন, ওজনে কম দেওয়া অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।











































