Home খেলাধুলা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে অনীহা, কপাল পুড়ল মুজিবের

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে অনীহা, কপাল পুড়ল মুজিবের

36

 স্পোর্টস ডেস্ক

ক’দিন আগে তিন ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ফজল হক ফারুকী, নাভিন উল হক ও মুজিব উর রহমানের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। মূলত, দেশের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই নিষেধাজ্ঞার মুখে পড়েন তারা।
দেশটির ক্রিকেট বোর্ড জানায়, দেশের হয়ে খেলার চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে বেশি গুরুত্ব দেয়ায় আগামী দুই বছরের জন্য সেই তিন ক্রিকেটারকে (মুজিব উর রহমান, ফজল হক ফারুকী ও নাভিন–উল–হক) অনাপত্তিপত্র দেওয়া হবে না।

পরে যদিও নাভিন ও ফারুকী এসিবি’র সঙ্গে যোগাযোগ করে আবারো জাতীয় দলে খেলার ইচ্ছা পোষণ করেছেন। তবে মুজিব বোর্ডের সঙ্গে কোন আলাপ করেনি। যার কারণে তাকে আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-২০ সিরিজে ১৮ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি।

এবার মুজিবের অনাপত্তিপত্র বাতিল করেছে এসিবি। যেহেতু আফগানিস্তানের বোর্ড মুজিবকে অনাপত্তিপত্র দেয়নি, তাই তার বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস মঙ্গলবারের ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখেনি।

মেলবোর্ন রেনেগেডস এক বিবৃতিতে জানিয়েছে, মুজিবের অনাপত্তিপত্রর শর্তাবলি পাল্টানোর পর আগামী ম্যাচে তাকে পাচ্ছে না রেনেগেডস।