স্পোর্টস ডেস্ক
স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগে অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট রোহান ডেনিসকে গ্রেফতার করেছে পুলিশ। বিপদজনক ড্রাইভিং এবং ইচ্ছাকৃতভাবে মানুষ মারার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
দক্ষিণ অস্ট্রেলিয়ায় মেডিন্ডি শহরে ঘটে এই ঘটনা। পরে সেই সাইক্লিস্টের স্ত্রী মেলিসাকে হাসপাতালে নেয়া হলেও কিছুক্ষণ পরই মারা যান তিনি।
রোহান ডেনিসের এক প্রতিবেশী বলেন, এক সপ্তাহ আগে সেই এলাকার একটি বাড়িতে এসেছিলেন এই দম্পতি। দুই সন্তানও রয়েছে তাদের।
জানা গেছে, স্বামী রোহান ও স্ত্রী মেলিসা দুজনেই সর্বোচ্চ পর্যায়ের সাইক্লিস্ট ছিলেন। রোহান ২০১২ সালের অলিম্পিকে রূপা এবং ২০২০ এর অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।
মেলিসা অল্পের জন্য ২০১২ সালে পদক পাননি। কিন্তু ২০১৫ সালে দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন।











































