ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানা দুই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে তারা। এছাড়া জয়ের দেখা পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। তবে পয়েন্ট হারিয়েছে আবাহনী লিমিটেড।
শনিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছে বসুন্ধরা। কিংস অ্যারেনায় মাত্র দুই মিনিটে ডরিয়েলটন স্বাগতিকদের এগিয়ে দেন। তবে নিজেদের সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিংস। চট্টগ্রাম আকাশী-নীলদের হয়ে সমতায় ফেরান আজিজ।
তবে এরপর আর গোলের দেখা পায়নি চট্টগ্রাম আবাহনী। উল্টো দলকে রাকিব হোসেন লিড এনে দেওয়ার পর তা দ্বিগুণ করেন ডরিয়েলটন। ম্যাচের শেষদিকে স্পটকিক থেকে জয়ের আনন্দ বড় করেন রবসন রবিনহো।
এদিকে, এবারের লিগটা বাজেভাবে শুরু হয়েছে আবাহনীর। ড্র-এর পর এবার তারা পেয়েছে হারের স্বাদ। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে আকাশী-নীলরা। রাজশাহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামকে নিজেদের দূর্গে পরিণত করেছে ফর্টিস এফসি।
ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভ্যালেরি হার্সলি ৩৭ মিনিটে এগিয়ে দেন দলকে। আর সেই গোলেই ম্যাচের ফল নির্ধারিত হয়। মোহামেডানের কাছে হারলেও আবাহনীর বিপক্ষে জয় দারুণ শুরু এনে দিয়েছে ফর্টিসকে।











































