Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

98
মাছ শিকারের জন্য মাটিকাটা নদীর দুই পাড়ে পাতা হয়েছে জাল। কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর

কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পক্ষে আনুষ্ঠানিক ভাবে নৌকার নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ শুরু
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
দর্শনাস্থ কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা নৌকার পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ শুরু করেছে। শনিবার সকাল ১০ টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -২ আসনের নৌকার প্রার্থী বর্তমান এমপি হাজী মোঃ আলী আজগার টগরের পক্ষে নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নৌকার পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু করেন।এর আগে ইউনিয়ন অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, আমাদের সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতি ভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রচারণা চালাবো।আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যাবো।এসময় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান,মোস্তাফিজুর রহমান,রেজাউল করিম,মফিজুল ইসলাম,ইকবাল হোসেন,সালাউদ্দিন আহম্মেদ,আবু সাঈদ,আঃকুদ্দুস,মোঃ সেলিম খান,আমিনুল ইসলাম,শরিফুল ইসলাম, কামরুজ্জামান, মাহমুদুল হাসান রকি প্রমুখ।

এস এম কামাল ও শেখ জুয়েল এর পক্ষে খুলনা মহানগর মৎস্যজীবী লীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম খলিল ইমনের নেতৃত্বে সংগঠনের মহানগর ও খালিশপুর থানার নেতৃবৃন্দ সকাল ৯ টা থেকে সারাদিন ১৪ নম্বর ওয়ার্ডের বয়রা মোড় থেকে শুরু করে জলিল সরণীর উত্তর পাশ ও রায়ের মহল বাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে যেয়ে নৌকার লিফলেট বিতরণ শেষে রায়ের মহল বাজারে এক পথসভা অনুষ্ঠিত করে। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হোসেন তার বক্তব্যে বিএনপি জামাতের সকল অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দিয়ে সকলকে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যেয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এস এম কামাল হোসেনকে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান। এরপর জলিল সরণীর দক্ষিণ পাশের এবং বয়রা বাজারের সকল দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে শেখ জুয়েল এর লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইক যোগে শেখ জুয়েলকে আগামী ৭ জানুয়ারি ভোট দেয়ার আহ্বান জানান।উক্ত গণসংযোগে ও পথসভায় উপস্থিত ছিলেন ১২-১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত মহিলা কাউন্সিলর মেমোরি সুফিয়া সুনু ,খুলনা-২ আসনে মৎস্যজীবী লীগের নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম এবং সদস্য সচিব তন্ময় সরকার, খুলনা-৩ আসনে মহানগর মৎস্যজীবী লীগের নির্বাচনী প্রচারণা কমিটির আহবায়ক সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাকিল আহসান উপাধ্যক্ষ এস এম নজরুল ইসলাম,আবুল কালাম মোল্লা ,মোঃ আব্দুস সবুর, লিংকন পাল, সুমনা সিরাজ সুমি, আবুয়াল হোসেন, সিদ্দিকুর রহমান তপু , জাহিদ চৌধুরী,এস এম জাকির হোসেন , ইঞ্জিনিয়ার শাকিল হাসান প্রিন্স, মল্লিক মাসুম জামান, মোঃ আকবর আলী , আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা ইসহাক আহমেদ, আব্দুর রহিম,সজল আহমদ ,কারী কামরুল ,আলামিন গাজী , মোঃ কামরুল ইসলাম,রতন সাহা , রবিউল ইসলাম খান, অহিদুল আলম অহিদ, শেখ পুতুল, মোহাম্মদ আরমান, মুস্তাফিজুর রহমান লিটন ,মোঃ ভুট্টু, আরমান চৌধুরী, মুন্নি বেগম ,ফারজানা নার্গিস রুমি,হালিমা খাতুন লিমা,সাকিব খান জিম ,রুমি সিকদার, মমতাজ বেগম, প্রমূখ।

জীবননগরের উথলীর সৌদি প্রবাসী প্রেমিকাকে ভিডিও কলের লাইভে রেখে আত্মহত্যা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগরের উথলী গ্রামের সৌদি প্রবাসী রিপন আলী প্রেমিকাকে ভিডিও কলের লাইভে রেখে আত্মহত্যা করেছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের ছেলে রিপন আলী(২৬) মোবাইলে লাইভে এক মেয়ের সঙ্গে ঝগড়া ও বাগ্বিতণ্ডা করার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রিপনের পিতা আসাদুল হক জানায়, চার বছর আগে রিপন সৌদি আরবে যায়। আগের দিন ছেলে আমার জন্য মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠাবে বলেছিল।শুক্রবার রাতে
আমার ছেলের সাথে সৌদিতে থাকা তার বন্ধু কামাল হেসেন আমার মোবাইলে রিপনের মৃত্যুর সংবাদ জানান। রিপন কেন আত্মহত্যা করলো জানতে চাইলে সে আমাকে বলে রিপন মোবাইল ফোনে কথা বলার সময় এক মেয়ের সঙ্গে ঝগড়া ও বাগ্বিতণ্ডা হয় একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলত। কিছুদিন ধরে নাকি ওই মেয়ের সাথে মনমালিন্য চলছিলো। উল্লেখ্য শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করা অবস্থায় হঠাৎ অসুস্থতার কথা বলে রুমে চলে যায়।বন্ধুরা কাজ শেষে রুমে গিয়ে রিপনের ঝুলন্ত লাশ দেখে ও লাশের পাশে থাকা মোবাইল ফোনে একটি মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রমাণ পায়। এরপর পরই তারা পরেফোনের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর দেয়।

মোংলার চিলায় নৌকা প্রতীকের অফিস ও কর্মীদের ওপর ঈগল প্রতীকের কর্মীদের হামলা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, ভাংচুরসহ ৩জনকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
নৌকা প্রতীকের কর্মী বেল্লাল সরদার জানান, উপজেলার চিলা ইউনিয়নের চিলা বাজার এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে শুক্রবার রাতে ঈগল প্রতীকের কর্মী এনামুল সরদারের নেতৃত্বে বেশ কিছু সংখ্যক লোকজনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবী, ঈগল প্রতীকের লোকজন নৌকা প্রতীকের অফিসে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের নৌকা প্রতীকের পোস্টার ছেড়ে ফেলার পাশাপাশি চেয়ারও ভাঙ্গেন। এছাড়া ঈগল প্রতীকের লোকজন নৌকা প্রতীকের কর্মী মহসিন, ফারুক ও জাহিদুলের উপর হামলা চালান বলেও অভিযোগ নৌকার কর্মীদের। এ ঘটনার সময় ঈগল প্রতীকের প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের ভাই বুলবুল ইজারাদারও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান নৌকা প্রতীকের কর্মীরা। মুলত ঈগল প্রতীকের কর্মীরা গত রাতে চিলা বাজার এলাকায় নৌকা প্রতীকের কর্মীদের সাথে তিন দফায় বিশৃঙ্খলা ও হট্টোগোলের সৃষ্টি করেন বলেও অভিযোগ উঠেছে। প্রথমে নৌকার কর্মী মহসিন, তারপর অপর কর্মী ফারুক আর সর্বশেষ নৌকার অফিসে জাহিদুলের উপর হামলা করেন বলে দাবী করেছেন নৌকা প্রতীকের নেতা-কর্মী ও সমর্থকেরা।

এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ হাবিবুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা পর্যন্ত থেকে পরিস্থিতি শান্ত করেন।

এর আগে গত সপ্তাহে কয়েক দফায় ঈগল প্রতীকের কর্নীদের হামলায় পৌর শহরসহ উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের কয়েকজন কর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতাবস্থায় এখনও শেখ সাদী বাদল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এছাড়া ঈগল প্রতীকের কর্মীদের হামলায় রামপালেও নৌকা প্রতীকের কয়েকজন কর্মী আহত হন। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে।

মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, চিলা বজারের ঘটনার খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে ও আমরা নিজেরা গিয়ে সবার কথা শুনে উভয়কে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তারপরও এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হলে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, এর আগের হামলার ঘটনায় মামলা দায়েরসহ দোষীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ নৌকার কর্মীর বিরুদ্ধে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-২ আসন (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে একজন বীর মুক্তিযোদ্ধাকে মারপিট করে আহত করা হয়েছে।
আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিণাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার। নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত তাহাজ উদ্দিন মুন্সি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হরিণাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে মারপিট করে আহত করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট হরিণাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, জানে আলম, আব্দুল ওহাব ও হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লস্কর।

যারা আগুন দিয়ে মানুষ মারছে তারা কিভাবে দেশের উন্নয়ন করবে: বদিউজ্জামান সোহাগ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ- শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, বিএনপি-জামায়াত মিথ্যাচার করে বলছে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। যদি দেশের টাকা বিদেশে পাচার হয়ে থাকে তাহলে পদ্মা সেতু নির্মাণসহ দেশে এত উন্নয়ন কি ভাবে হলো। আজকে যারা বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়ে মারছে, তারা কি ভাবে দেশের উন্নয়ন করবে। আমরা সন্ত্রাস ও হিংসার রাজনীতি চাই না আমরা চাই উন্নয়নের রাজনীতি। শুক্রবার বিকালে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী হাইস্কুল মাঠে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদিউজ্জামান সোহাগ বলেন, আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে সবাই মিলে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।

সভায় আরও বক্তব্য দেন- সাবেক অ্যাডিশনাল আইজিপি আবদুর রহিম খান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আকবর শেখ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান।

স্কুল শিক্ষিকা ভারতে, তবুও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর
নিজস্ব প্রতিনিধি
ভারতে অবস্থান করেও একজন এমপিওভুক্ত সহকারী শিক্ষিকা নিয়মিত স্বাক্ষর করছেন স্কুলের হাজিরা খাতায়। ব্যাংক হতে উত্তোলন করছেন বেতন-বিলের টাকাও। দীর্ঘ প্রায় এক বছর ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগসাজশে বেতনের টাকা ভাগাভাগির শর্তে চলছে এমন ‘তুঘলকি কাণ্ড’। এ ঘটনা খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু কুমার মণ্ডল প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালীন নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করেছেন। এমনকি, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব কিংবা অভ্যন্তরীণ অডিট করার নির্দেশনা থাকলেও না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা লিপিকা রাণী ভদ্র বিদ্যালয়ে অনুপস্থিত থেকে কীভাবে দীর্ঘ এক বছর নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করছেন, কীভাবে তার বেতনের টাকা উত্তোলন করছেন- এটা শুনে রীতিমত অবাক হয়েছেন সহকর্মী ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।

এদিকে, হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু কুমার মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, লিপিকা রাণী ভদ্রের স্বামী ভারতে বসবাস করেন। তিনি অসুস্থ, তাই সভাপতির কাছ থেকে ছুটি নিয়ে ভারতে গিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লিপিকা ভারতে অবস্থান করছেন বলেও জানান তিনি। তবে, ঠিক কতদিনের ছুটি নিয়েছেন, ভারতে অবস্থান করার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করে ছুটি নিয়েছেন কি না কিংবা এই ছুটির অনুমতি প্রদানে কোনও রেজুলেশন রয়েছে কি না- এমন প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি।

অন্যদিকে, নিয়ম বহির্ভূতভাবে লিপিকা ভদ্র অনুপস্থিত থাকা অবস্থায় সরকারি অর্থ উত্তোলনে সহযোগিতার অভিযোগ অস্বীকার করে স্কুল পরিচালনা পরিষদের সভাপতির দিকে অভিযোগের আঙুল তোলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, লিপিকা ভদ্র আমার দায়িত্বকালের পূর্বেও এমন কাজ করেছেন। তৎকালীন প্রধান শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে তিনি স্কুলের কিছু টেবিল ও বেঞ্চ জরিমানা স্বরূপ প্রদান এবং প্রধান শিক্ষককে সন্তুষ্ট করে সে সময় রক্ষা পান।

হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মুনছুর আলী সরদার পাল্টা অভিযোগ করে বলেন, আমি একজন বয়স্ক মানুষ। আমাকে ভুল বুঝিয়ে ও ভুল তথ্য দিয়ে বেতন-বিলের স্বাক্ষর করিয়ে নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু কুমার মণ্ডল নিজে লিপিকার স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ করেছেন। আমি (সভাপতি) প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনা বরাবর লিখিত আবেদন করেছি।

সদ্য যোগদানকৃত পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের কাজ করার কোনও সুযোগ নেই। আমি শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
পঞ্চম পেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনে প্রেসক্লাব রামপাল এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালী করে সড়ক প্রদক্ষিণ ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেন। সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি তুলে ধরে রাষ্ট্র সংস্কারের কাজ করেন। স্থায়ীত্বশীল উন্নয়নে তৃণমূল পর্যায়ে কাজ করছেন তারা। দায়িত্বের সাথে সাংবাদিকরা তাঁদের পেশাদারী দায়িত্ব পালন করলে বাংলাদেশ এগিয়ে যাবে। তবে সৎ সাংবাদিকতার কোন বিকল্প নেই। নীতি আদর্শিক সাংবাদিকতা দেশ ও রাষ্ট্রের সুফল বয়ে আনে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এম এ সবুর রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মো. মজনুর রহমান এ সব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ শেখ সুলতান আহমেদ, এডভোকেট দিব্যেন্দু বোস, সাবেক প্রধান শিক্ষক পীযুষ কান্তি অধিকারী, সিডিপি’র সিরাজুল ইসলাম, ভাগা বাজার বণিক সমিতির সভাপতি অজয় কুমার রায়, সুব্রত মন্ডল, ক্লাবের সি. সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, কবির আকবর পিন্টু, শাহজালাল গাজী, মিলন মন্ডল, মোল্লা হাফিজুর রহমান, মেহেদী হাসান, সরদার মহিদুল ইসলাম, রেজাউল ইসলাম. আমিনুল ইসলাম নান্টু.তৌকির আহমেদ, লায়লা সুলতানা, মুরশিদ পারভীন, হারুন শেখ, তুহিন মোল্লা প্রমুখ।

দাকোপের বাজুয়া বঙ্গবন্ধু চত্তর আনন্দ মেলার মাঠে ৩ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল খ্যাত দাকোপের বাজুয়াতে ৩দিন ব্যাপী বঙ্গবন্ধু চত্তরে বড়দিন আনন্দ মেলার মাঠে ২৫ বছরে পর্দাপন উপলক্ষে সুবর্ন জয়ন্তী শুভ উদ্বোধন ঘোষিত হল। ২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় বঙ্গবন্ধু চত্তর ও সার্বজনীন বড়দিন আনন্দ মেলা মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন ফাঁদার লরেন্স বাবলু সরকার। স্বগত বক্তব্য প্রদান করেন বড়দিন আনন্দ মেলার সভাপতি রবার্ট হালদার। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সন্মানীত সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। এ সময় দাকোপের কৃতি সন্তান এলাকার উন্নয়নের উগ্র-প্রদীপ এমপি ঝর্ণা সরকার বলেন মেলা মানেই সকলের মহা-মিলন। মানুষের উচ্ছ্বাস-উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের উর্ধে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। গ্রাম-বাংলার মেলা তাই হাজার বছরের ঐতিহ্যের এক মহা সম্মিলন।মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। এই মেলায় বাংলার ঐতিহ্যের ধারক-বাহক।
মেলা কমিটির সাধারন সম্পাদক আগস্তিন সরকার দেবুর পরিচালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্যো করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু,
সাধারন সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল, বাজুয়া ইউনিয়নের প্যানেল চেয়ার ম্যান উৎপল দাস, লাভ বাংলসদেশ সংস্থার পরিচালক মানস বোস সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিভাস পাইক, গৌতম মন্ডল, লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন পরিষদের সভাপতি রবার্ট হালদার।

ক্ষমা চাইলেন সাংবাদিককে হুমকি দেয়া কেশবপুরের সেই আ’লীগ নেতা টিটো
কেশবপুর প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা ও দৈনিক কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদকে হুমকি দেয়া পৌর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন। বুধবার বেলা ১১টায় তিনি নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সহকারী জজ সুজাতা আমিনের আদালতে স্বশরীরে হাজির হয়ে এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন। আদালত তার ব্যাখা গ্রহণ করেন। কিন্তু এদিন কোনো আদেশ দেয়া হয়নি। বিষয়টি আদালতের একাধিক সূত্র নিশ্চিত করেছে। আদালত ও আলমগীরের ঘনিষ্ট সূত্র জানায়,গত ২৫ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সহকারী জজ সুজাতা আমিন ওই আওয়ামী লীগ নেতাকে শোকজ করেন। একইসাথে ২৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়। এই আদেশের প্রেক্ষিতে যথাসময়ে আদালতে হাজির হন আলমগীর। তিনি ফুয়াদকে হুমকি দেননি বলে আদালতকে জানান। এছাড়া তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধ করেননি বলেও জানান। তারপরেও যেহেতু তাকে অভিযুক্ত করা হয়েছে। ফলে তিনি ক্ষমা প্রার্থণা করেন। একইসাথে এ ধরণের কর্মকান্ড থেকে নিজেকে বিরত থাকার আশ্বাস দেন।

জুলুমবাজ সরকারের পতনের কোনো বিকল্প নেই: খুলনা বিএনপি
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সরকার নির্বাচন নামের প্রহসনের আয়োজন করে তাদের কদর্য চেহারা জাতির সামনে নতুন করে উম্মোচিত করেছে। এমতাবস্থায় ফ্যাসীবাদী জুলুমবাজ সরকারের পতনের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতা স্বপক্ষের শক্তি দাবি করলেও স্বাধীনতা পাঁচ দশক পরেও তারা গণবিরোধিতার অশুভ বৃত্ত থেকে বেড়িয়ে আসতে পারেনি। তারা যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর নতুনবাজার এলাকায় প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বানে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন কালে তারা এসব কথা বলেন। নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতেই দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোট দানে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিএনপি নেতা এইচএম আসলাম, মঞ্জুরুল আলম, আমিন আহমেদ, মো: মুরাদ, আব্দুল আল মামুন, মো: জাহিদ হোসেন, যুবদল ও ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, সৈয়দ ইমরান, খান সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, সৈয়দ তানভীর আহমেদ, শেখ শামসাদ হোসেন আবিদ, সাইফুর রহমান হাইসাম, ইয়ামিন আনাম অনিক, সৈকত হোসেন উজ্জ্বল প্রমুখ।

শেখ হাসিনার সরকার গনমানুষের সরকার – আব্দুস সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধিঃ
স্বাধীনতার পর এ পর্যন্ত যত সরকার ক্ষমতায় হতে এসেছেন তারা কেও জনগনের জন্য কাজ করেননি, শেখ হাসিনার সরকারই একমাত্র সরকার যিনি এই বাংলার গরীব দুঃখী জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং তা বাস্তবায়নও করছেন। ইনশাল্লাহ এই জনগণ আগামী ৭ই জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

গতকাল বিকাল ৪ টায় দিঘলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরমাইসখানা স্কুল মাঠে ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভায় এই কথাগুলো বলেন খুলনা-০৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এমপি ।

৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মন্টু হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আক্তার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সহ-প্রচার সম্পাদক মকবুল হোসেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সরদার ইসরাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কেএম আসাদুজ্জামান, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জুয়েল শেখ, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, চন্দনিমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইখতিয়ার হোসেন , আওয়ামীলীগ নেতা জাহিদুল গাজী, উপজেলা আওয়ামী লীগ নেতা নাসিমুল গনি, ফরহাদ হোসেন, যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন বেগম, জেলা যুবলীগ নেতা খান আবু সাইদ,পথের বাজার কমিটির সভাপতি ডাঃ আলম ও সাধারণ সম্পাদক ডালিম শেখ, যুবলীগের সহ-সভাপতি শেখ হাবিবুর রহমান, রিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মোকসেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, এসএম হাবিবুর রহমান তারেক, শেখ আল আমিন, শেখ সাইদুর রহমান, হাসান মাহমুদ রাকিব, খান এরশাদ আলী সবুজ, ছাত্রলীগের সভাপতি মোঃ নাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াাসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কেএম তহিদুজ্জামান, চন্দনী মহল সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান হোসেন, সেনহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আবু দাউদ, চন্দনী মহল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ্দাম মল্লিক, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক হোসেন, সাধার সম্পাদক হামিম শেখ, হারুন মোল্লা, সরদার আকবার হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান ইমরান হোসেন সাগর, সাধানর সম্পাদক খান হাফিজুর রহমান, তবিবুর রহমান, সদস্য রানা শেখ, আমির মেম্বার, খোকন রায়, শাহাবুদ্দিন শেখ, মেম্বার সালেহা বেগম, মেম্বার রুপা বেগম, মনিরুল ইসলাম প্রমুখ।

এর আগে এমপি মহোদয় সকালে পথের বাজারে গণসংযোগ করেন ও ব্রহ্মগাতী সরদারপাড়া ইসরাইল সরদারের বাড়ি উঠান বৈঠক করেন পরবর্তীতে তিনি দেয়াড়া কলোনি বাজারে গণসংযোগ করেন, সন্ধ্যা সাতটায় দিঘলিয়া তিন নং ওয়ার্ডের এরশাদ আলী সবুজ খানের বাড়িতে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন, সর্বশেষ তিনি মোড়ল মার্কেট ও কেবল ঘাটে গণসংযোগ শেষ করেন।

 

জনসভা সফলে দাকোপে আ.লীগের প্রস্তুতি সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ৪ জানুয়ারী উপজেলা সদরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডলের নৌকা প্রতীকের জনসভা সফল করতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগর কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য নিক্সন ঘোষ, আ’লীগনেতা ও এনজিও ব্যক্তিত্ব বনি বাড়ৈই, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, নৌকার প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. জি এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান দীপংকর রায়, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, শেখ রফিকুল ইসলাম, গাজী আবদুর রহিম, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, কণিকা বৈরাগী, ইউনিয়ন আ.লীগ সভাপতি স্বপন কুমার সরকার, উপজেলা শ্রমিক লীগ ও দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, আ’লীগনেতা নিত্যরঞ্জন কবিরাজ, জ্যোতিশংকর রায়, আফজাল হোসেন খান, মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, মোহন লাল সাহা, নিহার রঞ্জন সরকার, পৌর কাউন্সিলর চয়ন সাহা, শেখ জাহান আলী, জি এম রোকনুজ্জামান, দীপংকর বৈদ্য, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, গাজী সরোয়ার হোসেন, কাউন্সিলর নাসিমা বেগম, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, রতন কুমার মন্ডল, গাজী সাইফুল ইসলাম, সুমন কর, পারভেজ শেখ, এ্যাড. ফাতেমা খাতুন, সোবাহান সরদার, দিবানন্দ মন্ডল, বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি/ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ৪ জানুয়ারী চালনা পৌরসভাধীন আবুল হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠের জনসভাকে জনসুমুদ্রে পরিনত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সভা সফলে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।

মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় সিটি মেয়র
আবু সুফিয়ান ছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পথিকৃত
খবর বিজ্ঞপ্তি
প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যা. শহীদ আবু সুফিয়ানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। স্মরণ সভায় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ানকে খুব স্নেহ করতেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পথিকৃত জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তারকারী নেতাকে জাতির পিতা ‘৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জার্মানি থেকে ফেরার পর থেকেই উৎসাহ দিয়েছিলেন। একজন অকুতভয় বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের এদেশের মানুষের কল্যাণে কাজ করার অসীম স্বপ্ন ছিল। তাঁর নামের সাথে মিশে আছে দেশ প্রেমের দীপ্তমান আভা। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের প্রেরণার বাতিঘর, বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, সমাজ সেবক। শিক্ষানুরাগী ত্যাগী এই মুক্তিযোদ্ধা জীবনের স্বল্পতম সময়ে মহসিন কলেজ প্রতিষ্ঠা করেন এবং সেখানে ভাইস-প্রিন্সিপাল হিসেবে শিক্ষকতা করেন। তিনি আরো বলেন, আবু সুফিয়ান কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। এই মুক্তিযোদ্ধা রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা জেলা শ্রম সম্পাদক নির্বাচিত হন। তাঁর যোগ্য নেতৃত্বে খালিশপুর, দৌলতপুর, আটরা শিল্প এলাকায় ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধু আদর্শের সৈনিক শ্রমিক নেতা অধ্যাপক সুফিয়ান বেঁচে রয়েছেন তাঁর কর্মের মাঝে, তাঁর আদর্শের মাঝে। গণমানুষের এই নেতার প্রতি জানাই অজস্র ভালবাসা ও শ্রদ্ধা।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় স্মরণ সভায় মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, মাহবুবুল আলম বাবলু মোল্লা, অধ্যা. রুনু ইকবাল বিথার, এস এম আকিল উদ্দিন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, নাছরিন আকতার, বাবুল সরদার বাদল, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, মল্লিক নওশের আলী, নুর জাহান রুমি, আঞ্জুমনোয়ারা, বলাকা রায়, মোর্শেদা দেলোয়ার, আরমিন সুলতানা জুঁই, শেখ শামসুদ্দোহা বাঙ্গালী, শেখ আকরাম হোসেন, নাছরিন ইসলাম তন্দ্রা, কবিতা খানম, রোকেয়া রহমান, রেখা খানম, হাসিনা বেগম, এ্যাড. রোজী, এ্যাড. রেহেনা, মো. তাজমুল হক তাজু, রুম্মান আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহীম খান ও মাওলানা রফিকুল ইসলাম।

কালিগঞ্জের বিষ্ণপুরে এইচ এম গোলাম রেজা’র বিজয়ের লক্ষ্যে বিশাল জনসভা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ১০৮ সাতক্ষীরা- ৪ কালিগঞ্জের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ,এম গোলাম রেজা’র বিজয় নিশ্চিত করতে বিষ্ণুপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিষ্ণুপুর ইউপি সদস্য আব্দুল কাদের এর সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় শ্যামনগর ও কালিগঞ্জের জনগনের কল্যাণে উন্নয়ন ও উৎপাদনের সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা। নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি বলেন রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি ক্ষুধার্ত নই। আমি শুধুমাত্র জনকল্যাণে জীবনের বাকী সময়টুকু নিজেকে বিলিয়ে দিতে চাই।
বিগতদিনে এই জনপদে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোঙ্গর প্রতিকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আমাকে নির্বাচিত করবেন। তাহলে এই জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ অবদান রাখবো। বিশাল এই জনসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিঃ ইউনুস আলী, এ্যাডঃ এম সোলাইমান, এ্যাডঃ মুনসুর আলী, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন,
বীর মুক্তিযোদ্ধার সন্তান নুরুল ইসলাম, নুরুজ্জামান গাজী, শাহিনুজ্জামান রিপন ,আলম শানা, কালিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি মুকুল বিশ্বাস, সাংবাদিক আব্দুল হাকিম, আটুলিয়া ইউপির নেতা আমিনুর রহমান, সম আবু ঈসা, নাসির উদ্দীন, মাওঃ উমর ফারুক, আবুল বাসার, খায়রুল আলম ও আনছার উদ্দিন প্রমুখ। সভায় অংশগ্রহণ করেণ নারী পুরুষসহ হাজার হাজার জনতা।

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান বলেন, সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বায়বীয় মামলা দিয়ে ইতিহাসের বর্বরতম নির্যাতন চালাচ্ছে। নেতাকর্মীরা আদালত থেকে জামিন লাভ করলেও সরকার তাদের মুক্তি দিচ্ছে না বরং মিথ্যা ও সাজানো মামলায় নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করা হচ্ছে। তারা ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এই দেশ ধ্বংসকারী আওয়ামী সরকারকে বাংলাদেশের মানুষ আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। এ অবৈধ বাকশাল সরকার মানুষের মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, এই অবৈধ সরকার ৭ জানুয়ারি যে নির্বাচনী খেলা খেলছে তা দেশের জনগণ মেনে নেবে না।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা সৈয়দ জাহিদ, অলিউর রহমান, খালেদ সাইফুল্লাহ, ওয়ালিদুর রহমান, হাফেজ আবু জার গিফারী, কাদের বেগ, শওকত কবির প্রমূখ। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি জানান।

দর্শনায় কিশোরী মেয়েকে মোবাইল কিনে না দেওয়ায় বিষপানের তিন দিনের মাথায় মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনার তিতুদহে কিশোরী মেয়েকে মোবাইল কিনে না দেওয়ায় বিষপানের তিন দিনের মাথায় চিকিৎসা শেষে বাড়িতে মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের ৬৩ নম্বর আড়িয়া গ্রামের দীনু বন্ধু সাধু খাঁ’র মেয়ে ঐশী সাধু খাঁ (১৩) মারা গেছে।শুক্রবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।কিন্তু বাড়ির লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে না নিয়ে নিজ বাড়িতে ফেরত নিয়ে আসলে তার মৃত্যু হয়। ঐশীর মা জানায়, তার বাবা কযেকদিন আগে বড় মেয়েকে মোবাইল কিনে দিয়েছে। সেই থেকে ছোট মেয়ে ঐশী মোবাইল নেওয়ার বায়না ধরে। কিন্তু তার বয়স অল্প হওয়ায় বাবা তাকে কিনে না দেওয়ায় অভিমানে ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে বাড়ির সকলের অজান্তে ঘাসমারা বিষপান করে। বিষপানের পর সে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করেছিল। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিশোরীর মা-বাবা আবেদন করার কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ব্যানার্জীর জন্মদিন পালন

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার সাংবাদিক জগতের কিংবদন্তি, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জীর ৬২ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর-২৩) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সিনিঃ সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, সিনিঃ সদস্য কাজী আল মামুন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, শেখ আতিকুর রহমান, শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। এসময়ে কেকে কেটে ও মিষ্টি বিতরণ করা হয়। জন্মদিনের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে মারামারিতে নারীসহ উভয় পক্ষের আহত ৭
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় জমি নিয়ে বিরোধে মারামারিতে নারীসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। একটি পক্ষ পাইকগাছ হাসপাতালে অপর পক্ষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি শনিবার সকাল সাতটায় উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠ পুর গ্রামের জাহিদুল ইসলাম (৪২) সাথে সাবেক ইউপি সদস্য রেজাউল শেখের জমি সংক্রান্ত ববিরোধ চলে আসছে। শনিবার সকাল সাতটার দিকে জাহিদুল শেখ তার ২০/৩০ লোকজন নিয়ে জমি দখল করতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাবেক ইউপি সদস্য লোকজন বাঁধা দিলে মারামারিতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। জাহিদুল শেখদের আহতরা হলেন, জাহিদুল শেখ(৪২), বদর উদ্দীন শেখ(৫০), নুর ইসলাম শেখ (৪২), শাহিদা বেগম(৩০) আহত হয়ে পাইকগাছা হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য দিকে রেজাউল পক্ষের আহতরা তরিকুল ইসলাম (২৫), রফিকুল ইসলাম (২৭), জাকির হোসেন (৩০) আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম জানান, পাইকগাছা দেওনী আদালতের আদেশ অনুযায়ী আমরা জমি দখল করতে যাই। তখন প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করে। অপর পক্ষের রেজাউল জানান, তাদের নিম্ন আদালতের রায় জেলা জজ আদালত স্থগিত করেছে এবং বর্তমান জরিপ আমাদের নামে রযেছে। তারা জমি দখল করতে আসলে আমারা বাঁধা দিলে আমাদের উপর হামলা করে।

এঘটনায় উভয় পক্ষ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, মারামারীর ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনকে অবাধ সুষ্ঠু, উৎসবমুখর করতে আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরন সভা
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করার লক্ষ্যে পাইকগাছার দেলুটি ইউনিয়নে আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেলুটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। এ সময় সুশিল সমাজের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নির্মল কান্তি মন্ডল, পিযুষ কান্তি সরকার,ভবানী শংকর রায়,নিরাঞ্জন রায়,আবুল হোসেন গাজী,কালিদাস মন্ডল,ইউপি সদস্য সুকুমার কবিরাজ,কিংশুক রায়,বিনতা সরকার,রাম চন্দ্র টিকাদার,রবীন্দ্রনাথ মন্ডল,চম্পক বিশ্বাস,বদিয়ার হোসেন,পলাশ রায়,রিংকু রায়,পবিত্র সরকার,লক্ষ্মী রানী সরকার,মেরী রানী সরকার সহ প্রমুখ।

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনতার ঢল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টায় রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিপুল সংখ্যক নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।#

কোনো বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করলে নাম গণমাধ্যমে বলে দেব: সিইসি
খুলনাঞ্চল রিপোর্ট
কোনো বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করলে তাদের নাম গণমাধ্যমে বলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, কোনো বাহিনীর সদস্যরা যদি কারো পক্ষে কোনো প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে, নির্বাচন কমিশন যদি এর প্রমাণ প্রায় তবে সেই বাহিনীর কার্যকলাপ গণমাধ্যমে তুলে ধরা হবে। নির্বাচন কমিশন কারো কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছে না সুতরাং এর দায়ও নেবে না। যারা এসব কাজ করার চেষ্টা করবে তাদেরকেই এই দায় নিতে হবে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় থাকা একাধিক কর্মকর্তা সিইসির এমন হুঁশিয়ারির কথা নিশ্চিত করেছেন। সভায় সিইসি আরও বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষক ছাড়া ওসি, পুলিশ সুপার বা যেকোনো কর্মকর্তা প্রিসাইডিং অফিসার না ডাকলে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বর্জনকারী দলগুলো ভোট প্রতিহত করতে বড় কোনো কর্মসূচি দিলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ তৈরি হবে। তবে তা মোকাবিলা করার প্রস্তুতিও আছে নির্বাচন কমিশনের।
শনিবার একদিনের সফরে সিলেটে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকাল ১০টায় সকাল সিলেট সার্কিট হাউজে জেলার ৬ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই মতবিনিময়। শুরুতেই সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সরকার থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচনটাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনি মাঠে সব প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে।

প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সিইসি বেলা ১২টার দিকে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন। এ সময় তিনি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য করতে নির্দেশনা দেন। সেই সঙ্গে বিভিন্ন আসনের নির্বাচনি পরিবেশ সম্পর্কে ইউএনও ও পুলিশ কর্মকর্তাদের মতামত শুনেন। সবার জন্য সমান সুযোগ তৈরির নির্দেশনা দেন। সব শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

শুরুতেই সিইসি বলেন, সিলেটসহ আটটি বিভাগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে যেটুকু প্রতীয়মান হয়েছে তাতে এই নির্বাচনে বড় কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। দুই-একটি স্থানে পোস্টার ছেড়াসহ ছোটখাটো অভিযোগ পাওয়া গেছে। সেখানে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে এটা শতভাগ নিশ্চিত। নির্বাচনের গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক যে মানদণ্ড আছে তা এই নির্বাচনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। কারণ, নির্বাচন গ্রহণযোগ্য করতে আন্তর্জাতিক মহলের কাছে যেমন দায়বদ্ধতা আছে তেমন দেশের মানুষের কাছেও দায়বদ্ধ নির্বাচন কমিশন।

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো চ্যালেঞ্জ আছে কি না এবং নির্বাচন বর্জন করে বিরোধী দলগুলোর কর্মসূচি কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা- এমন প্রশ্নে সিইসি বলেন, ‘যেকোনো নির্বাচনে চ্যালেঞ্জ থাকে। এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ নেই। আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন একটি দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান করেছে নির্বাচন প্রত্যাখ্যান করা জন্য। এটা যদি এভাবেই আহ্বান করে শান্তিপূর্ণভাবে, তবে তা কোনো চ্যালেঞ্জ নয়। কারণ, গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন বর্জন কিংবা নির্বাচনের সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু তারা নির্বাচন প্রতিহত করতে পারবে না। তারা যদি নির্বাচন প্রতিহত করতে চায় তবে একটি চ্যালেঞ্জ আসবে। আমাদের তা মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে। নির্বাচন বর্জনকারীরা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রতিহত করার যে আহ্বান জানাচ্ছে তার মধ্যে থাকলে কোনো সংকট তৈরি হবে না। কিন্তু তারা যদি নির্বাচনের দিন কিংবা তার আগে তাদের শান্তিপূর্ণ অবস্থান পরিবর্তন করে, ভোটারদের ভোট প্রদানে বাধা কিংবা ভোটগ্রহণে বাধা প্রদানের কোনো কর্মসূচি দেয়, তাহলে সুষ্ঠু নির্বাচনে চ্যালেঞ্জ তৈরি হবে। আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি রয়েছে।’

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে করা মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। উপস্থিত ছিলেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ।

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৪ জনের
খুলনাঞ্চল রিপোর্ট
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। অটোরিকশা থেকে বিদ্যুতায়িত হওয়া একজনের চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়। শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- জামাল উদ্দিন (৪০), তার মা আনোয়ারা বেগম (৬৫), দুই মেয়ে ফাইজা মনি (৭) ও আনিকা (৫)।

জামাল উদ্দিনের বড় ভাই নূরুল হক জানান, জামাল অটোরিকশাচালক। তার স্ত্রী মরিয়ম বেগম ঢাকায় একটি হাসপাতালে নার্সের চাকরি করেন। শনিবার অটোরিকশাটির চার্জ সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন জামাল। তাকে বাঁচাতে গিয়ে মা ও মেঝো মেয়ে ফাইজামনি ও ছোট মেয়ে আনিকাও বিদ্যুতায়িত হন। এ ঘটনা দেখে চিৎকার করেন বড় মেয়ে জান্নাতুল মারুফা (১০)। পরে নুরুল হক দৌড়ে একটি বাঁশ দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে এর আগেই বিদ্যুৎপৃষ্টে ৪ জন মারা যান।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীসময়ে ব্যবস্থা নেওয়া হবে।

নায়ক ফেরদৌসের নির্বাচনি প্রচারণায় হাতাহাতি, আহত ১০
ঢাকা অফিস
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারণার সময় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর হাতিরপুলের সেন্ট্রাল রোডে এ সংঘর্ষের ঘটনায় আহত ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন— অতীন্দ্র (২০), মো. শিশির (২৫), জনি (৩০), মোহাম্মদ রাসেল (২২), মোহাম্মদ মাহি (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মোহাম্মদ আরিফ (১৮), মো. সোহেল (২৫), মো. জলিল (৩০) এবং মো. উজ্জ্বল (৩২)।

আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা আ.লীগের ১৮ নং ওয়ার্ডের ইউনিট সভাপতি মোশাররফ হোসেন জানান, শনিবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌসের নির্বাচনি প্রচারণার সময় পেছন থেকে কিছু বহিরাগত কর্মী মিছিলের সামনের কাতারে যাবে— এ নিয়ে আমাদের সঙ্গে তর্কবিতর্ক শুরু করেন। এর মধ্যে ওদের পক্ষ হয়ে ২০-২৫ জন লাঠিসোটা দিয়ে আঘাত ও কিল-ঘুসি মারেন। এতে আমাদের ১০ জন আহত হয়। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, হাতিরপুলে নির্বাচনি প্রচারণা চলাকালে মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা কে কার আগে সামনে অংশগ্রহণ করবেন— এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারিতে আহত হয় ১০ জন। তবে তারা সামান্য আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৯ জন চলে গেছেন। বিষয়টি নিউ মার্কেট থানা অবগত আছে।

সমর্থকদের মধ্যে হাতাহাতির বিষয়ে জানতে ফেরদৌস আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে নিউ মার্কেট থানার পরিদর্শক হাওলাদার অর্পিত ঠাকুর বলেন, সেন্ট্রাল রোডে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ফেরদৌস আহমেদ। সেখানে সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় আ.লীগের নেতারা জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে, সেটি নিজেদের মধ্যে। বিষয়টি মীমাংসাও হয়েছে।

টাকা দিয়ে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী
কুষ্টিয়া প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৭ জানুয়ারি টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা সমালোচনা চলছে। রেজাউল দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দৌলতপুর উপজেলা বাজারে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ভোটারদের কাছে লিফলেট ও টাকা বিতরণ করছেন। নিজের পকেট থেকে টাকা বের করে, লিফলেটের সঙ্গে টাকা দিচ্ছেন তিনি। ট্রাক মার্কায় ভোট দিতে বলেন। এ সময় তার কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগের নেতা বলেন, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ভোটারদের কাছে লিফলেট ও টাকা বিতরণ করছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে টাকা দিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। শুধু টাকা বিতরণ নয়, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষের প্রার্থী ও সমর্থকদের হুমকি দিয়েছেন। এজন্য রেজাউলের ভাই টোকন চৌধুরীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

এ বিষয়ে জানতে রেজাউল হক চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, ওই ঘটনায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজাউল হক চৌধুরীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহা. আসাফ-উদ-দৌলা স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম জানান, নোটিশে উল্লেখিত সময় অনুযায়ী আগামী ১ জানুয়ারি সোমবার সকাল ১১টায় অনুসন্ধান কমিটি প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জাবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

রেজাউল হক চৌধুরীর নির্বাচনি এজেন্ট তার ছেলে ইমরান চৌধুরী কলিন মুঠোফোনে বলেন, ‘নোটিশে কি বলা হয়েছে, আমি এখনো জানি না।’ এরপরই তিনি ফোন কেটে দেন।

বাবার পক্ষে নির্বাচনি প্রচারণা: খুলনায় ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎকে শোকজ
স্টাফ রিপোর্টার
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দকে শোকজ করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) তাকে শোকজ করেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের নির্বাচনি তদন্ত কমিটি ও সিনিয়র সহকারী জজ রত্না সাহা।
ইউজিসি সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দের ছেলে। শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন জেলা প্রশাসক, খুলনা ও রিটার্নিং অফিসারের কার্যালয় বরাবর আপনার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে লিখিত অভিযোগটির আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এই কমিটির নিকট প্রেরিত হয়। ওই অভিযোগ অনুযায়ী আপনি সরকারি সুবিধাভোগী ব্যক্তি হওয়া স্বত্ত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দের পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় আপনার অনুরূপ কার্যের কারণে আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় সময় আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, খুলনা-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী নারায়ন চন্দ্র চন্দের ছেলে ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দের বিরুদ্ধে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। সেটি আমরা নির্বাচনি তদন্ত কমিটির কাছে পাঠিয়েছি। তারা হয়তো শোকজ করেছে।

খানজাহান আলী নুরানী একাডেমীর বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নগরীর বয়রাস্থ আজিজের মোড় সংলগ্ন খানজাহান আলী নুরানী একাডেমীর বার্ষিক ফলাফল বিতরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক আলহাজ্ব মো: সাইদুর রহমান সাইদ। বিশেষ অতিথি ছিলেন, খুলনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো: শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, একাডেমীর প্রিন্সিপাল মাওলানা এমদাদুল হক। সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল হাওলাদার, অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা মামুন-উর-রশীদ। আলোচনা শেষে একাডেমীর শির্ক্ষার্থীদের মধ্যে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
গত ২৪ডিসেম্বর কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘ঘরে আটকে স্কুল শিক্ষিকাকে কুপ্রস্তাব, সিডোপ’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ’সহ ভিন্ন ভিন্ন শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই সকল অনলাইন যে সকল তথ্য উপাত্ত দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে তা উদ্দেশ্য প্রনোদিত, ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট, যা আদৌ সত্য নয়। মুলত আমাকে ও আমার সংস্থা সিডোপ’কে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে হয়রানির উদ্দেশ্যে বানোয়াট ও মনগড়া সংবাদ উপস্থাপন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনিত মিথ্যা তথ্য সম্বলিত প্রকাশিত উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন, মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করা হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
-প্রশান্ত কুমার বিশ্বাস
নির্বাহী পরিচালক
সিডোপ।

এই নৌকা স্বাধীনতা এনেছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে এবং নৌকাই দেবে উন্নত সমৃদ্ধ দেশ: শেখ হারুনুর রশিদ
কয়রা(খুলনা) প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগ সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ কয়রায় আওয়ামীলীগের নির্বাচনী জনসভায় জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানিয়ে বলেছেন, এই নৌকা জনগণকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ দেবে। তিনি বাগালী ইউনিয়নের পরিষদ চত্তরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্র এগিয়ে যাবে । দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। এই নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে, এই নৌকা আমাদের একটি উন্নত সমৃদ্ধ দেশ দেবে। প্রধান অতিথি আরও বলেন, যারা স্বতন্ত্র তাদেরতো কোন তন্ত্র নেই। আমার মনে হয় কোন নির্বাচনী সভায় এত জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আসে নাই, আমরা সবাই নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি। নৌকার প্রার্থী রশীদুজ্জামানের হাত উচিয়ে ধরে বলেন, শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থী একজন রশীদুজ্জামান তার প্রতীক নৌকা। নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানে শেখ হাসিনাকে কে ভোট দেওয়া।এসময় তিনি সকলের ওয়াদা চাইলে উপস্থিত জনতা সমস্বরে চিৎকার করে দুই হাত তুলে ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইনশাআল্লাহ নৌকা জিতলে তিনি আবারও আসবেন, এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এনে জনসভা করবেন এবং বাদবাকি উন্নয়ন কাজগুলোও সম্পন্ন হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টায় বাগালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ সাত্তার সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ সামাদ গাজীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামান, সম্মানিত অতিথি খুলনা-৬ আসনের এমপি আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু, জেলা আ’লীগের সহসভাপতি অধ্যাপক নিমাই চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রেম কুমার মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ শহিদ উল্লাহ, উপ-দপ্তর সম্পাদক খায়রুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কেরামত আলী, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, ও এ্যাডঃ মোশারফ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, কোষাধক্য মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, বাগালী ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান আঃ সমাদ গাজী, বাগালী ইউনিয়নের নৌকার চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, উত্তর বেদকাশি নৌকার চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি চেয়ারম্যান আছের আলী মোড়ল, ্জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদ খায়রুল আলম, জেলাসেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আবু সাইদ খান, জেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জ্যাকি, ইখতিয়র উদ্দিন হিরো, সালাউদ্দিন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ সহ ওয়ার্ড ইউনিয়ন ও থানা আ;লীগ নেতৃবৃন্দ সহ এলাকার হাজার হাজার জনতা।

কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা সদরে অবস্থিত দারুল হিকমা মডেল মাদ্রসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার (৩০ডিসেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মাদাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ গনির সভাপতিত্বে ও শিক্ষক মোশাররফ হোসেনের পরিচালনায় ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক জিএম মইনুদ্দীন, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, মোঃ আবু হাসান ও মিজানুর রহমান কোহিনূর। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুলাহ। আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইসলামি ব্যাংকের কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশিকুল ইসলাম, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, ওয়ালটন শোরুমের ডিলার মিজানূর রহমান, সুন্দরবন নার্সিং হোমের পরিচালক কামরুজ্জামান টুকু, শিক্ষার্থী ফাবিহা তাহন্নুম, আতিক আব্দুল্যাহ প্রমুখ। এ বারের বার্ষিক পরীক্ষায় মাদ্রাসা হতে প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ২৯৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য,অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

নারায়ন চন্দ্র চন্দের নৌকা প্রতিকের পক্ষে
শিরোমণি হুগলী বিস্কুট কোম্পানীর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নারায়ন চন্দ্র চন্দের নৌকার পক্ষে শিরোমণি হুগলী বিস্কুট কোম্পানী শ্রমিক নেতা কাজী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গতকাল শনিবার বিকালে ৪টায় শিরোমণি ৭নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান নৌকা প্রতীকে প্রদানের আহবান জানান। গণসংযোগ ও লিফলেট বিতরণে তার সাথে তরু, হালিমা, কাজল, লিপি, সাগরিকা, ফাতেমা. জোহরা, বিলকস. রেজাউল, ফরহাদ, তুহিন, পিয়া, আকলিমা, কাজী মোস্তাফিজুর রহমান, মুক্তার,লাইজু, শরিফুল, শহিদুল, কাজী তুহিন, জাকিরসহ হুগলী বিস্কুট কোম্পানীর শ্রমিকরা উপস্থিত ছিলেন।

অসহযোগ আন্দোলন ও ভোটবর্জনের আহবানে
শিরোমণিতে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জনগণের ভোটাধিকার হরণ করে একতরফা জাতীয় সংসদ নির্বাচন করায় বিএনপির অসহযোগ আন্দোলনে জনমত তৈরীর লক্ষে ও ভোট বর্জনের আহবান জানিয়ে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল ৩০ ডিসম্বের শনিবার দুপুরে শিরোমণি বাজরের বিভিব্ন স্থানে প্রচার লিফলেট বিতরণ করেন। খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালামের নেতৃত্¦ে এ সময় উপস্থিত ছিলেন গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো. ফরহাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য মিনা মুরাদ হোসেন, মো. ইব্রাহিম, মো. আসলাম. মো. মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগের শিরোমণির বিভিন্ন স্থানে একই দাবীতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপি সদস্য মো. মশিউর রহমান তুষার, খানজাহান আলী থানা ছাত্রদলের সিয়াম হোসেন, স্বাধীন মির্জা ফয়সাল হোসেন, রাকিবুল ইসলামসহ খানজাহান আলী থানা ছাত্রদলের বিভিন ্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহবান জানিয়ে শার্শায় যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি

বেনাপোল প্রতিনিধি
কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নুরুজ্জামান লিটন আসছে ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহবানও জানিয়েছেন। লিটন বলেন ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে, এটি এতরফা নির্বাচন, এটি অবৈধ নির্বাচন, জনণের সঙ্গে প্রতারণার নির্বাচন, ভোটারদের সঙ্গে প্রতারণা করার নির্বাচন।
এ ডামি নির্বাচন বয়কটের আহবান জানিয়েছেন তিনি।শনিবার বিকেলে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার বিভিণ্ন গ্রামে গ্রামে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে গিয়ে এসব কথা বলেন নুরুজ্জামান লিটন । শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় দোকানপাট ও সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সাধারন সম্পাদক আনসারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, পৌর যুবদলের সাধারন সম্পাদক রায়হানুজ্জামান দিপু, থানা কৃষকদলের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন , বিএনপি নেতা মো: রাজা আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সেলিম হোসেন আশা, যশোর জেলা ছাত্রদলের সহ সভাপতি এম এ আলী রাজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম নয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, কর্মসূচীতে বিএনপি, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, ম্রমিক দল ও মৎস জীবি দলের নেতা কর্মীরা উপ¯িত’ ছিলেন।

 

দাকোপে নৌকা প্রতীকের জনসভা সফল করতে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে ৪ জানুয়ারী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডলের নৌকা প্রতীকের জনসভা সফল করতে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে শনিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালীর পরিচালনায় এ প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য নিক্সন ঘোষ, আ’লীগনেতা বিশিষ্ট সমাজ সেবক ও এনজিও ব্যক্তিত্ব বনি বাড়ৈই, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাডঃ জি এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান দীপংকর রায়, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ শেখ রফিকুল ইসলাম, গাজী আব্দুর রহিম, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, কনিকা বৈরাগী, ইউপি আ’লীগ সভাপতি স্বপন কুমার সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, ইউপি আ’লীগৈর সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন কবিরাজ, জ্যোতিশংকর রায়, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, মোহন লাল সাহা, নিহার রঞ্জন সরকার, পৌর কাউন্সিলর চয়ন সাহা, শেখ জাহান আলী, জি এম রোকনুজ্জামান, দীপংকর বৈদ্য, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, গাজী সরোয়ার হোসেন, পৌর কাউন্সিলর নাসিমা বেগম, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, রতন কুমার মন্ডল, গাজী সাইফুল ইসলাম, সুমন কর, পারভেজ শেখ, এ্যাডঃ ফাতেমা খাতুন, সোবাহান সরদার, দিবানন্দ মন্ডল, বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি/ সম্পাদক বৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 

ফকিরহাটের শুভদিয়ার বাঁশবাড়িয়ায় স্থানীয় সরকারকে শক্তিশালি করতে সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকারকে শক্তিশালি করতে সকল জনগনের অংশ গ্রহনে উন্মুক্ত ওর্য়াড সভা শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাঁশবাড়িয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ আবুল কালাম শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ¦ সিদ্দিক আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন লিটু। উদ্ভোধক ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর ও উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা রেহেনা বেগম। মোঃ মনিরুল ইসলাম বায়োজিৎ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, সাবেক চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, মহিলা আ’লীগের সভাপতি ভারতী বালা, কৃষকলীগ নেতা অলিপ ঘোষ, যুবলীগ নেতা শুভেন্দু রায় চৌধুরী, নিত্যনন্দ বিশ^াস, কাত্তিক চন্দ্র ঘোষ, আ’লীগ নেতা প্রবীর বিশ^াস ও তাপস দেবনাথ প্রমুখ। সভায় তিন শতাধিক উপকারভোগী তাদের নানাবিধ চাহিদা দাবী করেন, যা ইউপি সচিব মোঃ মতিয়ার রহমান শেখ খসড়া আকারে একটি রেজুলেশন করেন। ##

ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গিকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে একই স্থান এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টিটিসির অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, ঝিনাইদহ প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন টিটিসির জবপ্লেসমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভা শেষে প্রবাসীদের ৭ জন এসএসসি ও এইচএসসি পড়ুয়া সন্তানদের মাঝে ৩ লাখ ৬ হাজার টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে টিটিসি প্রাঙ্গণে চাকুরী মেলার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন কোম্পানীর স্টল দিয়ে চাকুরী প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে।

মহেশপুরের এসবিকে ইউনিয়ে নৌকা প্রতিকে ভোট চেয়ে সালাউদ্দীন মিয়াজীর গনসংযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
গ্রামে গ্রামে নৌকা প্রতিকে ভোট চেয়ে মহেশপুরের এসবিকে ইউনিয়নের বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে গনসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ আসনের নৌকার মাঝি মেজর জেনারেল (অবঃ)সালাউদ্দীন মিয়াজী।
গতকাল শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর বাজার,বজরাপুর,মাইক সার্ভিজ, কাকিলাদাড়ী,সুন্দরপুর,বেলেঘাট,ভালাইপুর,বেদেরগাড়ীসহ বিভিন্ন গ্রামে গ্রামে নৌকা প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করেন নৌকার মাঝি সালাউদ্দীন মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন এমবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা,সাধারণ সম্পাদক শাহাজান আলী,এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুলী নুথান, এসবিকে ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল জলিল বিশু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবু শেখসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগও স্বেচ্ছসেবকলীগের সকল নেতা কর্মীরা।

মহেশপুরের ট্রাক প্রতিকে ভোট চেয়ে এমপি চঞ্চলের গনসংযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
এবার বাজারে বাজারে ট্রাক প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে মহেশপুরের নেপা ও পান্তাপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে বাজারে গনসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল এমপি।
গতকাল শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহেশপুরের নেপা ইউনিয়নের নেপা বাজার, নেপার মোড়, বাঘাডাঙ্গা বাজার,সেজিয়ার বাজার,পান্তাপাড়া ইউনিয়নের পান্তাপাড়া বাজার,ঘুরগীর বাজার,শ্যামবাজার,গাবতলা মোড়,পীরগাছার মোড়,হুশরখালীর মোড়সহ বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে ট্রাক প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন,হাসানুজ্জামানসহ ইউনিয়ন আওয়ামীলীগ,কৃষকলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ ও সকল ইউপি সদস্য বৃন্দ।

সাতক্ষীরায় দৈনিক গণজাগরণ পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় দৈনিক গণজাগরণ পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টায় পলাশপোলস্থ সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক গণ জাগরণ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ সাইফুল আজম খানের সভাপতিত্বে এবং সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কে এম আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক দেশ বর্তমান পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সহকারী অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান, দৈনিক পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আলিম, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম বাবলু। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নবচেতনা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইদ্রিস আলী, দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আবু সাঈদ, দৈনিক মুক্ত খবর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনি, দৈনিক দেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দৈনিক অনির্বাণ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দৈনিক যশোর বার্তা পত্রিকার সাতক্ষীরা ব্যুরো প্রধান মোঃ মোজাহিদ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ, দৈনিক আজকের জনবানী পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক আজাদ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন, দৈনিক মাতৃজগত পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর জোর দেন এবং দৈনিক গণ জাগরণ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

১০ দফা দাবিতে পরিবেশ সুরক্ষা মঞ্চের সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
কৃষি জমি শ্রেণী পরিবর্তন ও জলাভূমি ভরাট করে শিল্প কলকারখানা গড়ে তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট এবং পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির নেতা নজরুল ইসলাম। সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এড. কুদরত ই খুদা।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বাগেরহাট জেলা বসবাসের জন্য একটি মনোরম স্থান। এই জেলায় জলাভূমি ভরাট, ভূমি দখল, কৃষি জমির শ্রেণী পরিবর্তন করে অবকাঠামো উন্নয়ন ও শিল্প কারখানা স্থাপিত হওয়ার ফলে বাসযোগ্য ভূমি, ফসলি জমি ও জলাভূমির পরিমান কমে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস্তুতন্ত্র। বাগেরহাট জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সবুজ গাছপালা ঘেরা শান্ত গ্রমের নাম “চাপাতলা”। গ্রামে অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস। গ্রামে একটি পুকুরের নাম “সিড়ি পুকুর”। আয়তন এক একরের বেশী। গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকেরা ঐ পুকুরকে ঘিরে ধর্মীয় পূজা এবং সাস্ত্রীয় আচার-আচরণ পালন করতেন। সেই পুকুরটি ভরাট করা হয়েছে। এ রকম একটি জনবসতি ও পরিবেশ ভারসাম্যপূর্ণ গ্রামে কোন রকম পরিবেশ ও সামাজিক সমীক্ষা ও ঘোষণা ছাড়াই ব্যক্তি পর্যায়ে জমি ক্রয়ের মাধ্যমে কারখানা স্থাপন করা হয়েছে, যা ঝুঁকির মধ্যে ফেলছে এলাকার পরিবেশ ও প্রতিবেশ। কারখানায় যখন মেশিন চালু থাকে তখন প্রচুর ধোয়া বের হয়। কাঠের গুড়ো এসে স্থানীয় বিদ্যালয়ের টেবিল, চেয়ার, বেঞ্চসহ সব ধরণের আসবাবপত্র ঢেকে যায়। একটা বই বা খাতা ব্যবহার করতে হলে, তা মুছে ব্যবহার করতে হয়। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনাও ব্যাহত হচ্ছে। কারখানা থেকে আসা গন্ধে শিক্ষক ও শিক্ষার্থীরা অস্বস্তি ও বিরক্ত বোধ করে। রাত দশটার পরে যখন এখানে বয়লার ছাড়ে তখন আশেপাশের ভবনের ভীত পর্যন্ত কেপে ওঠে স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। এখানে ব্যবহৃত রাসয়নিক পদার্থের (আঠা) গন্ধ ও কাঠের গুড়োয় স্থানীয়দের শ্বাসকষ্টসহ বেশকিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। প্রতিদিন কাঁচামাল হিসেবে আনুমানিক দশ হাজার মন কাঠ ব্যবহৃত হয়। অন্যান্য কাজে গাছের ব্যবহারের ক্ষেত্রে পরিপক্কতা জরুরী থাকলেও, এখানে ছোটবড় সব ধরণের গাছ। ব্যবহৃত হয়। এই কাঠ ব্যবহৃত হওয়ায় এক দিকে যেমন বৃক্ষ নিধন হচ্ছে অন্যদিকে বিপর্যন্ত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের চাকুরী প্রদানের কথা বলে কারখানার জন্য জমি ক্রয় করা হলেও এখানের কাউকে গুরুত্বপূর্ণ কোন পদে চাকুরী প্রদান করা হয়নি। কিছু মানুষ শ্রমিক হিসেবে কাজ করে। নিবিড় বসতিপূর্ণ এলাকায় কারখানা স্থাপনের ফলে স্থানীয় আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি অন্যান্য জেলার শ্রমিকরা এসে আশে পাশে বসবাস করায় গ্রামের নারী ও মেয়েদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে সামাজিক নিরাপত্তাহীনতা।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন, শিল্পাঞ্চলেই শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কোনভাবেই কৃষিজমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। অর্থাৎ কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। কিন্তু এসব না মেনে বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপনের জন্য যত্রতত্র জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে। বসত ভিটা ও বাগ বাগিচা শ্রেণী পরিবর্তন করে ক্ষুদ্র ও বৃহৎ শিল্প গড়ে উঠছে। আর ঐ সমস্ত জমি যারা বিক্রি করছেন তারা অন্যত্র বসবাসযোগ্য জমি ক্রয় করতে সামর্থ্য হচ্ছেন না। ফসলি জমির শ্রেণী পরিবর্তনের ফলে চাষাবাদের জমি পর্যায়ক্রমে সমুচিত হচ্ছে। ধীরে ধীরে ফসলি জমি ও জলাভূমির পরিমান কমে যাচ্ছে যা অদূর ভবিষ্যতে মানব জীবনের জন্য বিপদ ডেকে আনবে বলে নাগরিক নেতারা মনে করেন।
তারা মনে করেন, সরকার ঘোষিত শিল্পাঞ্চল ব্যতিত যত্রতত্র কৃষিজমি নষ্ট করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এখনই বন্ধ করা উচিৎ। কারখানা বন্ধ হয়ে যাক বা নতুন করে তৈরি হবে না তা তারা চায় না, তবে এ ক্ষেত্রে মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর বিষয়গুলোকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
পরিবেশ দূষণ, বৃক্ষ নিধন, জলাভূমি ভরাট ও ভূমি শ্রেণী পরিবর্তনসহ সব ধরনের পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে যদি এখনই প্রতিবাদ না করলে ভবিষ্যৎ প্রজনন্ম পড়বে ঝুঁকির মুখে। সুতরাং উল্লেখিত বিষয়ে বাস্তবায়নে নাগরিক নেতাদের ১০ দফা সুপারিশ পেশ করা হলো। দাবিনানা হলো-ভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না, শিল্পায়নের নামে কোনভাবেই কৃষি জমি ও জলাভূমি ধ্বংস করা যাবে না; ল্যান্ড জোনিং করতে হবে; বানিজ্যিক খাতে জমি ক্রয়ের পূর্বে ক্রয়কৃত জমি ব্যবহারের কারণ অবহিত করতে হবে; শব্দ দূষণ ও বায়ু দূষণ বন্ধ করতে হবে; কারখানা হতে নির্গত কাঠের গুড়া, ছাই ও আঠার গন্ধ বন্ধের ব্যবস্থা করতে হবে; স্থানীয়দের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে: প্রতিটি প্রকল্পের জন্য এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট ও সোস্যাল ইস্পার্ক এসেসমেন্ট করতে হবে; প্রকল্প শুরুর সাথে সাথে প্রকল্প সংশ্লিষ্ট সকল তথ্য জনসম্মুখে তুলে ধরার ব্যবস্থা করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সদস্য অজান্তা দাস, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, মেরিনা যুথি, জয়, খলিলুর রহমান সুমন, পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির শেখ মাহাবুবুর রহমান, শেখ আঃ গনি, সাবেক ইউপি মেম্বও মনিন্দ্রনাথ রায় প্রমূখ।