Home আঞ্চলিক সরকারি ছুটির দিনে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ

সরকারি ছুটির দিনে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ

58

জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলার কাদাকাটি টু গাবতলা ১৬০০ মিটার রাস্তা কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকারি ছুটির দিনে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ। রাস্তায় নেই প্রাইম কোট, দেখবে কে এমন প্রশ্ন এলাকাবাসির। জানাযায় কাজের শুরুতে এ রাস্তায় আমা ইট ব্যবহার করা হয়েছে। পাশের খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রাস্তায় দেওয়া হয়েছে। বালু মিশ্রিত পাথর ব্যবহার করা হচ্ছে। বিটুমিনের মিশ্রন ঠিকভাবে দেওয়া হচ্ছেনা। এমনই অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে সরেজমিনে গেলে দেখাযায়, কাদাকাটি টু গাবতলার রাস্তার কার্পেটি কাজ প্রাইম কোট ছাড়া চলছে। বিটুমিনের মিশ্রন ঠিকভাবে না দেওয়ায় রাস্তার বিভিন্ন অংশ ডেবে যাচ্ছে এবং উঠে যাওয়ার উপক্রম হচ্ছে। বালু মিশ্রিত পাথর ব্যবহার করা হচ্ছে। এছাড়া রা¯তার অধিকাংশ জায়গায় আমা ইট দেওয়া হয়েছে। অদক্ষ শ্রমিক গড়িমসি করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ঠিকাদার আনিছুর রহমানকে দেখতে না পাওয়া গেলেও ম্যানেজার বরকতকে দেখতে পাওয়া যায়। ইঞ্জিনিয়ার অফিসের কয়েকজনকে দেখতে পাওয়া যায়। কিন্তু সরকারি ছুটির দিনে রাস্তাার কাজ করায় এলাকাবাসিকে ভাবিয়ে তুলছে। এবিষয়ে উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার নাজমুলের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি দেখছি। এবিষয়ে এলাকাবাসি আইনপ্রয়োগকারি সংস্থাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।