Home আঞ্চলিক সরকার নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করেছে: খুলনা বিএনপি

সরকার নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করেছে: খুলনা বিএনপি

71

খবর বিজ্ঞপ্তি।।
সরকার যতই শক্তি প্রয়োগ করুক, শেষ রক্ষা হবে না উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, নিশিরাতের সরকার গণতান্ত্রিক বিশ্বকে দেখানোর জন্য নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করেছে। একদলীয় ডামি নির্বাচন ঘিরে একদিকে চলছে রীতিমতো রঙ-তামাশা আর অন্যদিকে নৌকা-ডামির কামড়া-কামড়ি, গোলাগুলি, খুনোখুনি, সঙ্ঘাত-সহিংসতায় জনপদগুলো বসবাস অযোগ্য হয়ে পড়েছে। ত্রাসের রাজত্ব কায়েম করেছে সর্বত্রই।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরীর রুপসা ফেরিঘাট চত্বর ও তৎসংলগ্ন এলাকা এবং রুপসা পাইকারি মাছের আড়ঁতে ডামি নির্বাচন বর্জন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের আহ্বানে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। তারা আরো বলেন, বিরোধীদলহীন পূর্বনির্ধারিত ফলাফলের এই নির্বাচনে ভোটারদের ন্যুনতম আগ্রহ না থাকলেও গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য অত্যাচার নিপীড়ন থেকে তাদের রেহাই নেই। সারাদেশে এখন আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পুরো রাষ্ট্রযন্ত্রকে নামানো হয়েছে আমি আর ডামি’র ভোটরঙ্গে। প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মোঃ জাহিদ হোসেন, আলী আক্কাস, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, এইচ এম আসলাম, শওগাতুল ইসলাম সগীর, মুরাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম টনি, মোঃ সাইফুজ্জামান সাইদুল, আহসান আল বাকের শোভন, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, খান সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, শাকিল আহমেদ, এম ডি নাজিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, তৌহিদুল ইসলাম, সৈয়দ তানভীর আহমেদ, মো: নোমান, সৈকত ইসলাম উজ্জল প্রমুখ।

অনুরুপ কর্মসুচি পালন করেছে দৌলতপুর থানা বিএনপি। বেলা ২টায় দৌলতপুর বাজার ও তৎসংলগ্ন এলাকায় দৌলতপুর থানা বিএনপির আহ্বায়ক মুর্শিদ কামাল ও সদস্য সচিব ইমাম হোসেনের নেতৃত্বে পালন করেন, এ সময় শফিকুল আমিন লাভলু, বেলাল হোসেন, মাহবুব হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।