স্পোর্টস ডেস্ক
ক’দিন আগে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিল ফুটবল দল। এবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে এটি কোনো প্রীতি ম্যাচের জন্য নয়, বরং আগামী গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য স্কোয়াডটি ঘোষণা করেছে দল দুটি।
আগামী বছরের জুলাইয়ে ফ্রান্সের প্যারিসে গড়াবে গ্রীষ্মকালীন অলিম্পিক। আর সেই আসরের টিকিট নিশ্চিত করার মঞ্চ কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্ট। মূলত, এ কারণেই ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো।
ঘোষিত দলে বোকা জুনিয়র্স থেকে সুযোগ পেয়েছেন পাঁচজন। নিউওয়েলস ওল্ড বয়েস থেকে ডাক পেয়েছেন তিনজন। আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসির দল থেকে একমাত্র ফুটবলার হিসেবে ঘোষিত দলে রয়েছেন ফাকুন্দু ফারিয়াস।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল: মার্কো ডি সিজারে, লুসিয়ানো গন্ডু, ফেদেরিকো রেডন্ডো, জুয়ান স্ফোরজা, ইয়ান গ্লাভিনোভিচ, ফ্রান্সিসকো গনজালেজ, জোয়াকিন গার্সিয়া, সান্তিয়াগো ক্যাস্ট্রো, লিয়েন্দ্রো ব্রে, নিকোলাস ভ্যালেন্টিনি, ভ্যালেন্টাইন বোট, ইজেকুয়েল ফার্নান্দেজ, ক্রিশ্চিয়ান মেদিনা, পেড্রো দে লা ভেগা, রোকো রিওস নভো, জুয়ান নারদোনি, লুইস রদ্রিগুয়েজ, পাবলো সোলারি, লুকাস এসকুইভেল, রামিরো এনরিক, আরং, গঞ্জালো লুজান, জুলিয়ান মালাতিনি, ফাকুন্দু ফারিয়াস, থিয়াগো আলমাদা এবং ফ্যাব্রিসিও আইএকোভিচ।
জানা গেছে, এবারের অলিম্পিকে থাকছে ফুটবল। পুরো আসরে স্বর্ণপদকের জন্য লড়বে ১৬টি দল। এর মধ্যে কনমেবল অঞ্চল থেকে সুযোগ পাবে দুটি দল।
কনমেবল অঞ্চল থেকে কোন দুইটি দল সুযোগ পাবে সেটি নিশ্চিত হবে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে। অলিম্পিকের টিকিট নিশ্চিত করার জন্য আগামী ২০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১০টি দল।











































