কপিলমুনিতে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত
হেদায়েত আলী টুকু, কপিলমুনি থেকে||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোঃ রশিদুজ্জামানের পক্ষে কপিলমুনিতে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এলাকার শত শত নেতাকর্মীর উপস্থিতে মিছিলটি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কপিলমুনি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হন। হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শেখ বেনজীর আহমেদ বাচ্চুর সভাপত্বিতে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্যে রাখেন, পাইকগাছা উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ নেতা ও কপিলমুনি প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, সরদার মোজাফ্ফর হোসেন, দীপক মন্ডল, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি সাধন কুমার ভদ্র, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধক্ষ্য বিধান চন্দ্র ভদ্র, অলোক মজুমদার, রফিকুল ইসলাম খান, খন্দকার মিজানুর রহমান, ওয়েদুজ্জামান মোড়ল, সালাম মোড়ল, আলাউদ্দীন গাজী, বদরুল সরদার,ইমদাদুল জোয়ার্দ্দার, রাজীব গোলদার, মধুসূদন হালাদার, প্রদীপ দত্ত, তানজিম মুস্তাফিজ বাচ্চু, সরদার জালাল ও তুষার পারভেজ। উপস্থিত ছিলেন, দিপক কুমার মন্ডল, এম মাহমুদ আসলাম, হাসানুর রহমান, মফিজুল ইসলাম, কিনু পাল, মনিরুল ইসলাম, আনিছুর রহমান, পারভেজ হোসেন পলাশ, বাপ্পী মজুমদার, রাজ্জাক, হাকিম, সাজু, ইমরান ও মোসলেম উদ্দিন দয়াল প্রমুখ।
দাকোপের বানিশান্তায় আ’লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডলের গণসংযোগ ও পথ সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জননেতা ননী গোপাল মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষে বানীশান্তা ইউনিয়নে নিবার্চনী পথ সভা ও গন সংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে শুরু করে দিনভর বানিশান্তা ইউনিয়নে বানিশান্তা বাজার, নিখিলের মোড়, আমতলা পুলিশ ফাঁড়ি, পিনাক পানী মাধ্যমিক বিদ্যালয়, খেজুরিয়া বাজার, ভোজন খালী বাজার, টি, এ, ফারুক বাজারসহ বেশ কয়েকটি জনবহুল স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বক্তব্য দেন খুলনা জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, দাকোপ উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ, সাবেক সাধারন সম্পাদক অসিত বরণ সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, এ্যাড: জি এম কারুজামান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, অধ্যাপক দুলাল রায়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, পানখালী ইউনিয় পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, বানিশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব রায়, সঞ্জয় কুমার মোড়ল, দেবপ্রসাদ গাইন, সমারেশ রায় সুধাংশু বৈদ্য, উমাশংকর রায়, দেবব্রত বিশ্বাস, বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল রপ্তান, আওয়ামীলীগনেতা দীপংকর বৈদ্য, সনজিত রায়, মহিলা আওয়ামী লীগের নেত্রী মলিনা জোয়ার্দার, বিজয় লক্ষী, দাকোপ উপজেলা ছাত্র লীগনেতা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় বাজুয়া চড়ার বাঁধ সার্ব্বজনিন কালি মন্দির মাঠে ও কোম্পানির বাঁধে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন খুলনা- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ননী গোপাল মন্ডল। এসময় তার সাথে উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কয়রায় রশীদুজ্জামানের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামানের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের নেতৃত্বে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত কয়রা উপজেলার ৪নং কয়রা সরকারি পুকুর পাড় মোড়, ঝিলিয়াঘাটা বাজার, কাটকাটা বাজার, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং বাজার, উত্তর বেদকাশীর কাছারি বাড়ি বাজার, কয়রা সদর ও আমাদী ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হেলাল বাবু, জিএম তৈয়েবুর রহমান, আল আমিন ফরহাদ, চিন্ময় রায়, উজ্জ্বল হাওলাদার, ইমরান হোসেন জাকি, ইমদাদুল হক টিটু, এস এম লুৎফর রহমান, জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলফিকার আলী, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, তুহিন সাহা, উদয় বৈদ্য, ইমদাদুল হক টুলু, ইব্রাহিম খলিল, মনিরুজ্জামান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
পাইকগাছায় হরিনের মাংসসহ গ্রেফতার ২
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় হরিনের মাংশ সহ দুই বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। তারা উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের রুস্তম খাঁ ছেলে এনামুল খাঁ ও একই এলাকার শহীদ গাজীর ছেলে রোকন গাজী(২৪)।সোমবার রাত দশ টার দিকে সোলাদানা বাজার এলাকা থেকে ৩ কেজি হরিণের মাংশ সহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহীন আলম জানান, গোপন সংবাদে উপজেলার সোলাদানা ইউনিয়নে সোলাদানা বাজারে হরিণের মাংশ বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংশ সহ এনামুল খাঁ(৩৫) ও শহীদ গাজীর ছেলে রোকন গাজী(২৪)নামে দুই জনকে আটক করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, হরিণের মাংশ সহ আটক ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় বসত বাড়ির জমি ঘেরাবেড়া দেয়ার সময় বাঁধায় প্রতিপক্ষের মারপিটে আহত ৩
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বসত বাড়ির জমি ঘেরাবেড়া দেয়ার সময় বাঁধা দেয়ায় প্রতিপক্ষের মারপিটে তিন জন আহত হয়েছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে।
সাধারণ ডায়েরী সুত্রে জানাযায়, উপজেলার মটবাটী গ্রামের ভরত সরকারের ছেলে রুবেল সরকার ও সুকুমার সরকারের ছেলে জয়ন্ত সরকারের সাথে বসত বাড়ির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা রয়েছে।
আদালতের দিকনির্দেশনা উপেক্ষা করে সোমবার সকালে প্রতিপক্ষ জয়ন্ত গংরা ঘেরাবেড়া দিতে গেলে রুবেল সহ কয়েক জন বাঁধা দেয়। এ সময় তনয় সরকার, জয়ন্ত সরকার, শিখা সরকার, সুব্রত সরকারের মারপিটে রুবেল সরকার, দীপিকা সরকার, বাসন্তি সরকার রক্তাক্ত জখম হয়। রুবেল সরকার জানান, জয়ন্ত সরকারের স্ত্রী শিখা সরকার আমার স্ত্রীর হাতে কামড়ে ধরলে তার দাঁত নড়ে যায়। তারা ওইটিকে পুজি করে আমাদেরকে মামলা দিয়ে হয়রানী করছে। প্রতিপক্ষ জয়ন্ত সরকার জানান, আমাদেরর দখলিও জমিতে তারা দখল করতে আসে বাঁধা দিলে তারাই আমাদেরকে মেরেছে। আমরা তাদেরকে মারেনি। এ বিষয় তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কে এম সাদ্দাম হোসেন জানান, মারপিট করে আহতর ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওজনে কম দেয়ায় টিসিবি’র ডিলার কে ৩০ হাজার টাকা জরিমানা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় টিসিবি’র পণ্য বিতরণের অনিয়মের অভিযোগে ডিলার মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। একজন ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে এসকল পণ্য বিতরণ করার কথা থাকলেও তা না মেনে কর্মকর্তার অনুপস্থিতিতে পণ্য দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারে। টিসিবি’র পণ্য বিতরণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। এসময়ে ওজন চাল কম দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় ভ্রাম্যমান আদালতে মেসার্স হুমায়রা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. ইস্রাফিল আহম্মেদ কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শেখ জুয়েল এর পক্ষে খুলনা মহানগর মৎস্যজীবী লীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত খুলনা মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম খলিল ইমনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নগরীর সাত রাস্তার মোড় থেকে শুরু করে দোলখোলা বাজারের প্রতিটি দোকানে দোকানে যেয়ে খুলনা-২ আসনের প্রার্থী শেখ সালাউদ্দিনের জুয়েল এর নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে সকলকে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার আহবান জানান। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনে মৎস্যজীবী লীগের নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম এবং সদস্য সচিব তন্ময় সরকার, সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল ,আবুল কালাম মোল্লা ,মোঃ আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার শাকিল আহসান , লিংকন পাল, সুমনা সিরাজ সুমি, আবুয়াল হোসেন, সিদ্দিকুর রহমান তপু ,এস এম জাকির হোসেন ,মোহাম্মদ নজরুল ইহ্যসলাম, ইঞ্জিনিয়ার শাকিল হাসান প্রিন্স, মল্লিক মাসুম জামান, মোঃ আকবর আলী , আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা ইসহাক আহমেদ,কারি কামরুল ,আলামিন গাজী ,জাহিদ চৌধুরী, মোঃ কামরুল ইসলাম,রতন সাহা , হালিমা খাতুন লিমা,সাকিব খান জিম ,রুমি সিকদার, মমতাজ বেগম, মুন্নি বেগম প্রমূখ।
নারীকে হত্যার পর মুখে বিষ, স্বামী পলাতক
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় পারিবারিক কলহের জের ধরে মুন্নি আক্তার (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবারের দাবি। যৌতুক না পেয়ে মেয়েকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে জামাই ও তার পরিবার।
এ অভিযোগ করছেন মৃত মুন্নির বাবা দুলাল মিয়া।
সোমবার বিকালে মুন্নি বিষপান করলে চিকিৎসার জন্য কালিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। মুন্নি উপজেলার কলাবাড়িয়া গ্রামের মুরছালিন মোল্যার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে স্বামী মুরছালিন পলাতক রয়েছে।
মুরছালিনের পরিবার জানায়, প্রায় ৭ বছর আগে রংপুরের গঙ্গাচড়ার হুটকিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে মুন্নি ঢাকার একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে একসঙ্গে চাকরি করত। মুরছালিনের সঙ্গে তার পরিচয় ও প্রেম হলে মুরছালিনকে দ্বিতীয় বিয়ে করে। করোনার সময় মুরছালিন স্ত্রীকে নিয়ে কলাবাড়িয়ায় বাড়িতে চলে আসে। মুরছালিনের পরিবার তাদের প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় পারিবারিক কলহের জেরে সোমবার বিকালে মুন্নি বিষপান করে। মুমূর্ষু অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুন্নির বাবা দুলাল মিয়া অভিযোগ করেন, চাহিদামতো যৌতুক না পেয়ে আমার মেয়ে মুন্নিকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যাকাণ্ডকে ঢাকতে চাইছে জামাই ও তার পরিবার। মেয়ের লাশ দাফনের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার নড়াগাতি থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফকিরহাটের পিলজংগে হেলাল উদ্দীনের নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট-০১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শেখ হেলাল উদ্দীনের নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফকিরহাটের সাধুর সাধের বটতলা মন্দির চত্তরে (বৈলতলী-২ ও পিলজংগ-৬ নং ওর্য়াডের) এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য শেখ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ। আ’লীগ নেতা সম্ভু কুমার মিত্রের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, আ’লীগ নেতা সরদার গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা সমির কুমার বাকচি, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম (ছোট বাবু), মহিলা নেত্রী মর্জিনা বেগম ও মৎস্যজীবী লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম।
ফকিরহাটে নতুন কারিকুলাম প্রশিক্ষণ পরিদর্শনে মাউশি পরিচালক
ফকিরহাট প্রতিনিধি।
সারা দেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ৭দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর (মাউশি) এর খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। এসময় তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীদুর রহমান, একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান প্রমূখ। উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া ৭ দিন ব্যাপী এ প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪৮৩ জন শিক্ষক অংশ নিয়েছেন। ৩২জন শিক্ষক প্রশিক্ষনে বাংলা, ইংরেজী, আইসিটিসহ ১১টি বিষয়ে প্রশিক্ষা প্রদান করছেন। শিক্ষকরা প্রশিক্ষণ নিয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাবেন। ##
মহেশ্বর পাশা বণিক পাড়া কালভেরী এ্যপোস্টলিক চার্চে বড়দিন পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন যথাযথ মর্যাদায় পালন করেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা বণিক পাড়া কালভেরী এ্যপোস্টলিক চার্চ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশপ ডক্টর জন হেরা কতৃক আয়োজিত ২৫ ডিসেম্বর দিবগত রাত ১২ টা এক মিনিটে বড়দিনের কেক কেটে এবং সকালে গির্জা করে বড়দিনের অনুষ্ঠান সমাপ্ত করেন। দুপুরে সকল ধর্মের মানুষদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তার সহকারী হিসেবে ছিলেন পুরোহিত অমররত্ন চাকমা, অসিত বৈরাগী ও তার নিজ পত্নী রেভ: রিতা হীরা।
ফুলবাড়ীগেটে খুলনা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথীর ঈগল প্রতিকের গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ঈগল প্রতিকের পক্ষে গতকাল বেলা ১২ টায় ফুলবাড়ী গেট বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও ঈগল প্রতীকে লিফলেট বিতরণ করেন।এসময় তার সাথে ছিলেন মোঃ শাওন, মোহাম্মদ জাহিদ, মোঃ হেলাল, মোঃ হোসেন খলিফা, মোঃ জসিম খলিফা, মোঃ ইমন, মোহাম্মদ রাসেল, মোঃ হাফিজ, মোঃ মন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী বলেন সাধারন মানুষের অধিকার আদায়ের দাবিতে জনগনের দাবির মুখে আমি প্রার্থী হয়েছি মানুষ পরিবর্তন চাই আমি মনে সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হলে ৭ জানুয়ারী বিপুল ভোটে খুলনা ৩ আসনের জনগন আমাকে নির্বাচিত করবে।
নির্বাচন বর্জনে জনমত গঠনের লক্ষে খানজাহান আলী থানা বিএনপির লিফলেট বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপি উদ্দোগ্যে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে নির্বাচন বর্জনে জনমত গঠনের লক্ষে খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস এর নেতৃতে গতকাল সকাল সাড়ে ৯ টায় ফুলবাড়ীগেট বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন থানা যুবদলের শহিদুল ইসলাম সোহেল, হাসান বেগ, মোঃ শহীদ, নয়ন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকুরীর মেলার উদ্ভোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো চাকুরীর মেলা-২০২৩। গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফিতা কেটে চাকুরীর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ। এর আগে সকাল ১০টায় প্রতিষ্ঠানের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় বিষয় ভিত্তিক আলোচনা। প্রতিষ্ঠানের সেইপ প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ। খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেবাশীষ সরকার ও ফাহমিদা রাইতার সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসিট্রঁজের বিভাগীয় প্রধান এ্যাড. শামীমা সুলতানা শিলু, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম ও খুলনা শিক্ষানবিশ প্রশিক্ষণ অফিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াহিদ মোড়ল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন প্রতিষ্ঠানের প্রধান হিসাব রক্ষক মো. শাহিনুর রহমান। বক্তৃতা করেন প্রতিষ্ঠানের চীফ ইন্সেট্রেক্টর মো. রুস্তম আলী, জয়দ্রত ইজারাদার এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে নুসরাত জাহান সেতু। আলোচনা সভায় প্রধান অতিথিসহ আলোচকরা বলেন, ‘‘ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ জনশক্তি বা বেকার যুবক যুবতীদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ ভুমিকা রাখছে। বক্তারা বলেন প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ দিয়ে পুনরায় চাকুরী মেলা আয়োজন করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিশেষ অবদান রেখে বেকারদের পাশে দাড়িয়েছেন।’’ খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেইফ প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। গত ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠানের সেইফ প্রকল্পের কোর্স সমুহ শেষ হয়ে যাওয়ায় যারা এই প্রকেল্পর আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেছে সে সকল প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এ জব ফেয়ার-২৩ এর আয়োজন করা হয়। চাকুরীর মেলায় বিভিন্ন জেলা থেকে ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টোল গুলোতে আগত প্রশিক্ষিত নারী পুরুষরা তাদের সিবি জমা দেন। দিনব্যাপী চলা এই চাকুরীর মেলায় বিভিন্ন জেলা থেকে প্রায় দ্ইু শতাধিক প্রশিক্ষণ শেষ করা যুবক-যুবতী অংশ নেয়।অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, উদ্যোক্তা, প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষণার্থী, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিল। আলোচনা সভা শেষে চাকুরীর মেলায় অংশগ্রহণ করা ১৫টি প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
যোগিপোলে নৌকার নির্বাচনী অফিস অগ্নিসংযোগের ঘটনায় মামলা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এস এম কামাল হোসেনের যোগিপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। ৭নং ওয়ার্ড সেন্টার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামান হানিফ বাদী হয়ে অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামী করে মামলা করেন(মামলা নং-১২ তাং-২৫/১২/২৩)।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এস এম কামাল হোসেনের যোগিপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচনী অফিসে গত ২৪ ডিসেম্বর রাত ২টা থেকে ৩টার মধ্যে কে বা কারা অফিসের মধ্যে থাকা চেয়ার ভংচুর করে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পার্শবর্তি আফজালের ছেলে আগুন দেখতে পেয়ে আগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ সময় খানজাহান আলী থানার টহল পুলিশ সহ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে অফিসের মধ্যে থাকা প্লাস্টিকের ১০টি চেয়ার, ১টি ত্রিপল, ১টি সাইড কাপড়, অফিসের পাশে থাকা একটি ভ্রাম্যমান দোকান পুড়ে যায়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি। এদিকে ঘটনার পরপরই ব্যাব-৬ সহ আইন শৃংখলা বাহিনীর একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. মমতাজুল হক বলেন, রাতে অগ্নিকান্ডের ঘটনায় পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রুপসা ও নৈহাটিতে ইসলামি ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ইসলামি ঐক্যজোটের খুলনা ৪ আসনের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন মঙ্গলবার তার নির্বাচনি এলাকার রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন , রুপসা বাজার সহ বিভিন্ন এলাকায় গতকাল ব্যাপক গনংযোগ , লিফলেট বিতরন ও উঠান বৈঠক করেন এ সময় তিনি বলেন সাধারন মানুষ এবার সংসদ নির্বাচনে পরিবর্তন চাই জনগনের দাবির মুখেই আমি প্রার্থী হয়েছি ইনশাআল্লাহ সুষ্ঠ ভোট হলে আগামি ৭ জানুয়ারি মিনার প্রতিকের পক্ষে নিরব ব্যালট বিপ্লব হবে । এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।
দাকোপে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মধ্যে উপকরণ বিতরণ
দাকোপ প্রতিনিধি
দাকোপে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৪০ খামারীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রাণীসম্পাদ দপ্তর প্রাঙ্গনে উপজেলার সুতারখালী ইউনিয়নের পূবপাড়া পোল্ট্রি পিজির ৪০ জন খামারী সদস্যদের মধ্যে জনপ্রতি ১টি হ্যান্ড স্পেয়ার ও ২টি ডিসইনফেকট্যান্ড বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথির হিসেবে বিতরণ করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামীম আরা হক, উপ-সহকারী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, এলএফএ মোঃ আশরাফুল ইসলাম, মোঃ তাজামুল হোসাইন প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা জেলার ৯৯ খুলনা-১, ১০০ খুলনা-২, ১০১ খুলনা-৩, ১০২ খুলনা-৪, ১০৩ খুলনা-৫ ও ১০৪ খুলনা-৬ নির্বাচনি এলাকায় আগামী ৭ জানুয়ারি-২০২৪ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনার জেলা প্রশাসক ও রিটানির্ং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
আগামী ৭ জানুয়ারি-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ (অপঃ ঢও ড়ভ ১৮৭৮) এর ১৭অ(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে নিম্নোক্ত আদেশ জারি করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি-২০২৪ পর্যন্ত সকল ধরণের বৈধ অস্ত্রের মালিক/লাইসেন্সধারীগণ কর্তৃক অস্ত্র বহন, প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্যদের ও বিভিন্ন সরকারি, আধাসরকারী, বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। খুলনার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
ফকিরহাটে ১০কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে কারবারী আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া মোড় থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছেন বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় পুলিশ মাদকবহনকারী কালাম আকন (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৭টার দিকে বাগেরহাট ডিবি পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে কালাম আকন (৫৩)। সে মোংলার দ্বিগরাজ বালীর মাঠ এলাকায় ভাড়া থাকেন। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসে লাগেজে করে ফকিরহাটে একটা মাদকের চালান আসছে বলে পুলিশ জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের একটি দল উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন কালাম আকনকে জিজ্ঞাসাবাদ ও সাথে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে ফকিরহাট মডেল থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে। ডিবি’র পরিদর্শক স্বপন কুমার রায়ের নেতৃত্বে এর আগেও একই মাসে কাটাখালী মোড় থেকে ১৫ কেজি গাজা উদ্ধার করার রেকর্ড রয়েছে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ##
অসহযোগ আন্দোলনে সচেতনতায় জেলা বিএনপি’র লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনে জনমত গঠন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দ্বিতীয় দফায় গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সাজানো-পাতানো ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান নেতৃবৃন্দ। একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধার যুদ্ধে অসহযোগ আন্দোলনে বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সর্বাত্মক সমর্থন দিতে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানান তারা।
লিফলেট বিতরণকালে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবীর, বিএনপি নেতা হাফিজুর রহমান, ইসমাইল হোসেন, আব্দুর রব আকুঞ্জি, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, শফিকুল ইসলাম বাচ্চু, রুবেল মীর, শাহীন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাছুম বিল্লাহ, মশিউর রহমান শফিক, হাসিবুর রহমান সাদ্দাম, হেলাল উদ্দিন, মিল্টন রায়, ইমরান খান, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান সোহাগ, জাফর হাসান, রুম্মন, আলমগীর হোসেন, রিপন শেখ ও রাজু প্রমুখ। এছাড়া পাইকগাছা, রূপসা, ফুলতলা, ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলাসহ নয় উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রচারপত্র বিতরণকালে জেলা বিএনপি নেতারা বলেন, সরকারের এই ডামি নির্বাচন জনগনের অর্থের অবচয় ছাড়া আর কিছুই নয়। ফলাফল পূর্বর্নিধারিত এই তামাশার নির্বাচন বর্জন করতে হবে, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে কেউ ভোট কেন্দ্রে যাবেন না বলে ভোটারদের নিরুৎসাহিত করেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ।।
শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শ্যামনগরে বেসরকারি উন্ননয় সংস্থা লিডার্স দিনব্যাপী নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন-এর আয়োজন করে। মোঙ্গলবার সকালে লিডার্স এর প্রধান কার্যালয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে ক্রিয়া প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে।
ওরিয়েন্টেশন সঞ্চালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মো. আরিফুর রহমান। ওরিয়েন্টেশন কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডার্স-এর প্রোগ্রাম ম্যানেজার মো: আলীম আল রাজী।
ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত সকলে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে গ্রুপওয়ার্কের মাধ্যমে বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার নির্ণয় করে উপস্থাপন করেন।
পরবর্তীতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে একটি পরিকল্পনা প্রণয়ন করেন।
কর্মশালায় বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, লিডার্স-এর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উপকূলবাসীর উন্নয়নে ও দুর্যোগ ব্যবস্থাপনায় আজকের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার সমাপনীতে লিডার্স-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইন এবং প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুর রউফ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মহেশপুর ৫৮ বিজিবির অভিযান,ইজিবাইকে মিলল ৫ কোটি টাকার সোনা,আটক ২
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকায় একটি ইজিবাইকের টুলক্র থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২৩টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে জেলার জীবননগর উথলী এলাকা থেকে সোনা সহ তাদেরকে আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- চুয়াডাঙ্গা দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০) ও দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রাামের মৃত আসাদুল হকের ছেলে পিয়াস হোসেন (২১)।
লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, সোনা চালান হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর উথলী সীমান্তে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল উথলী বিওপি এলাকায় অবস্থান করেন। দুপুর ১২ টায় সীমান্তের দিকে যাওয়া একটি ইজিবাইক চ্যালেঞ্জ করে তল্লাশী চালিয়ে সামনের টুলবক্সের মধ্যে থেকে প্লাস্টিকের ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম ওজনের ছোট বড় ২৩ টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৯০ লক্ষ ৮৭ হাজার ৫২০ টাকা। এ সময় স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিদেরকে আটক করা হয়। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ইজিবাইক জব্দ করা হয় বলেও জানান কর্নেল মাসুদ পারভেজ রানা।
তিনি আরও জানান, আটককৃতদের আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারামারি,আহত ২
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ২ জন আহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির গয়েশপুর গ্রামে আসলাম মেম্বারের দরবার শরীফের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারামারিতে গয়েশপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আসলাম হোসেনের ছেলে নৌকা প্রতীকের কর্মী বাবুল হোসেন (৬০) ও ট্রাক প্রতীকের যাদবপুর ইউনিয়ন সম্বন্ময়কারী মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আবু তালেবের ছেলে মীর সাহেব আলী (৫৫) আহত হন। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাটা-পাল্টি দুটি অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাত ১০টার দিকে আসলাম মেম্বারের দরবার শরীফের অনুষ্ঠানে অতিথি হিসাবে প্রথমে নৌকা প্রতীকের প্রর্থী মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজী উপস্থিত হন। তিনি চলে যাওয়ার পর স্বতন্ত প্রার্থী ট্রাক প্রতীকে এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল উপস্থিত হলে তার কর্মী সমর্থকরা ট্রাক প্রতীকের শ্লোগান দেন। পরে দরবার শরীফে ট্রাক প্রতীকে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ ধাক্কা-ধক্কি ও মারামারিতে জরিয়ে পরে। এতে নৌকা প্রতীকের কর্মী ও স্বতন্ত প্রার্থী (ট্রাক) প্রতীকে ইউনিয়ন স্বন্ময়কারী আহত হন।
মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের সাথে মারামারির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের দুইজন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে পাল্টা-পাল্টি দুটি অভিযোগ দায়ের হয়েছে।
নির্বাচনী সহিংসতা বন্ধ করুনÑন্যাপ
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সংসদ নির্বাচন সমাগত। খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা, হুমকি, ক্যাম্পে আগুন, এমনকি গোলাগুলির ঘটনাও ঘটছে। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনা জেলা ও মহানগর ন্যাপ নেতৃবৃন্দ বলেছেন, খুলনা-৩ ও খুলনা-৪ আসনের প্রার্থীদের কর্মী সমর্থকদের মারধর ও হুমকি-ধামকি দেয়ার ঘটনাসহ সকল প্রকার সহিংসতা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধার সৃষ্টি করবে। আমরা এ ধরনের সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। নেতৃবৃন্দ আরও বলেন, সকল প্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থে ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক উপায়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংসদে দলিতদের দাবী তুলে ধরার আশ^াস জাপা’র দুই প্রার্থীর
খবর বিজ্ঞপ্তি
দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং সাংবিধানিক অধিকারসহ ৮ দফা দাবী আদায়ে খুলনা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ গাউসুর আজম এবং খুলনা -৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মরকলিপি প্রদান করা হযেছে। গতকাল সোমবার রাত ৮:০০ ঘটিকায় জাতীয় পার্টির মহানগর কার্যালয়ে দলিত ওয়ার্কিং গ্রুপের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় গাউসুল আজম বলেন, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ দফা দাবীর প্রতি সহমত পোষণ করেন। তিনি আশ^াস প্রদান করেন, নির্বাচনে জয় লাভ করে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর দাবী প্রতিষ্ঠার জন্য কাজ করবেন এবং সংসদে দলিতদের দাবী তুলে ধরবেন।
আব্দুল্লাহ আল-মামুন বলেন, ইতোমধ্যে জাতীয় পার্টির নিবৃাচনী ইশতেহারে অন্তর্ভূক্ত করা হয়েছে। নির্বাচিত হলে জাতীয় সংসদে দাবি বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখবো।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দলিত ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভী হারুন, সদস্য মিনা আজিজুর রহমান, অ্যাড. মোঃ মোজাহিদুল ইসলাম শামীম, আলমগীর হান্নান, দিপক সরকার, সাইফুর ইসলাম মানবাধিকার কর্মী অরুন দাশ প্রমুখ।
দাবী সমূহের মধ্যে রয়েছে-
দলিত জনগোস্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে দাবীগুলোর মধ্যে বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা। আসন্ন দ্বাদশ সংসদে প্রতিশ্রুত সংখ্যালঘু কমিশন গঠন করা। জাতীয় সংসদে ও স্থানীয় সরকার এ আসন সংরক্ষণের পাশাপাশি স্টান্ডিং কমিটিতে দলিতদরে প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও সংসদীয় ককাস গঠন করা। সমাজকল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে পিছিয়ে পড়া/ অনগ্রসর জনগোষ্ঠী কারা তা সুনির্দিষ্ট করা এবং পিছিয়ে পড়া/ অনগ্রসর জনগোষ্ঠীর তালিকায় দলিত উল্লেখ করা।দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝরে পরা রোধে, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষা ঋণ চালু করা। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ তহবিল (সহজ শর্তে ঋণ) গঠন করা। মেডিকেল ও প্রকৌশল বিশ^বিদ্যালয় গুলিতে দলিত দের জন্য কোটা বরাদ্দ করা। সিটি কর্পোরেশন ও পৌরসভায় হরিজন জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা, চাকরি নীতি যুগোপযোগী করা সহ সকল প্রতিষ্ঠানে চাকুরি স্থায়ী করা এবং ঘোষিত প্রঙ্গাপন অনুসারে ঝাড়ুদার/ক্লিনার/সুইপার পদে মোট নিয়োগের ৮০% হরিজন জনগোষ্ঠীর কোটার সঠিক বাস্তবায়ন করা এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা।
টিসিবি’র যুগ্ম পরিচালকের সঙ্গে মতবিনিময় করেন খুলনা চেম্বারের টিসিবি’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পল্টু
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর নবনির্বাচিত টিসিবি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোঃ আরাফাত হোসেন পল্টু টিসিবি’র যুগ্ম পরিচালক মোঃ আনিছুর রহমান-কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সারে তিনটায় নগরীর শিববাড়ি মোড়স্থ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্যালয়ে খুলনার অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মোঃ আনিছুর রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানান ও তার সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর নবনির্বাচিত টিসিবি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোঃ আরাফাত হোসেন পল্টু। এসময় উপস্থিত ছিলেন পলাশ কুমার সাহা, উজ্জল ব্যানার্জী, সৈয়দ কামাল হোসেন, মিজানুর রহমান রাজা, শারাফাত হোসেন শিবলু, মিঠুন কুমার বিশ্বাস, সাইফুল ইসলাম সাইফ, শেখ তৌহিদুর রহমান, বাবুল মোল্লা, আনোয়ার হোসেন আনু, প্রিতী প্রসুন রায়, এস এম সাজ্জাদ প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ সেলিম আক্তার স্বপনের নির্বাচনী কার্যক্রম
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৫ আসনের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ সেলিম আক্তার স্বপনের হাতুড়ি প্রতীকের কর্মী সমাবেশ ও ফুলতলা বাজারে প্রচারপত্র বিলি করা হয়। গতকাল ২৫ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় ফুলতলা উপজেলা সদরে পার্টির জেলা সভাপতি কমরেড অ্যাডভোকেট মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে হাতুড়ি প্রতীকের পক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাতুড়ি প্রতীকের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির জেলা নেতা শেখ সেলিম আক্তার স্বপন। কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম। কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির ফুলতলা উপজেলা কমিটির সভাপতি কমরেড মাস্টার সন্দীপন রায়, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলু, খানজাহান আলী থানায় কমিটির সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড আমিরুল সরদার, কমরেড বাবুল আক্তার, কমরেড খান ইলিয়াস, পার্টির জেলা ও মহানগর নেতা কমরেড মজিদ মোল্লা, কমরেড রেজাউল ইসলাম, কমরেড, শেখ শহিদুল ইসলাম, কমরেড অজয় দে, কমরেড নারায়ণ সাহা, কমরেড ফারুক মাস্টার, কমরেড আব্দুল লতিফ, কমরেড সিরাজুল হক, কমরেড মোঃ ইলিয়াস হোসেন, কমরেড রেজাউল ইসলাম, নারী নেত্রী কমরেড রোকেয়া বেগম, বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলা সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হোসেন জোয়ারদার প্রমুখ নেতৃবৃন্দ। কর্মী সমাবেশে সর্বসম্মতিক্রমে হাতুড়ি প্রতীকের প্রার্থী শেখ সেলিম আক্তার স্বপনের নির্বাচন পরিচালনা কমিটির পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলুকে আহবায়ক করে জেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কর্মী সমাবেশের শেষে সন্ধ্যায় ফুলতলা বাজারে প্রার্থী সেলিম আক্তার স্বপনকে নিয়ে হাতুড়ি প্রতীকের প্রচারপত্র বিলি ও গণসংযোগ করা হয়।
রূপসায় নৌকা প্রার্থীর পথসভায় জামাল
দলের সকল নেতা-কর্মীকে নৌকা প্রতীক প্রার্থী’র কাজ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর পক্ষে নির্বাচনী শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় রূপসায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে শোডাউনটি নতুনহাট বাজার থেকে শুরু করে কাজদিয়া বাজার, থানার মোড় বাজার এলাকা প্রদক্ষিণ করে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।
তিনি বলেন, সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই দেশের জনগণ আওয়ামী লীগকে পঞ্চমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এজন্য নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে দলের প্রত্যেকটি নেতা-কর্মীকে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টিএসবি ইউনিয়ন নির্বাচন কমিটির আহবায়ক সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, শিউলি সরোয়ার, জামিল খান।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।
উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নার পরিচালনায় বক্তৃতা করেন সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফ ম আলাউদ্দিন মাহমুদ, আরিফুর রহমান মোল্লা, খান শাহাজাহান কবীর প্যারিস, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক,
ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামী লীগ নেতা শ ম জাহাঙ্গীর হোসেন, প্রভাষক মোঃ অয়াহিদুজ্জামান, বিনয় কৃষ্ণ হালদার, জেলা মহিলা আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য রিনা পারভিন, আওয়ামী লীগ নেতা শেখ জমির হোসেন, বাকির হোসেন, মঈন উদ্দীন শেখ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগ নেতা আঃ মান্নান শেখ,
স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, আবু সালেহ বাবু, শ্রমিক লীগ নেতা মফিজুল ইসলাম, এসএম আবু তাহের, আশরাফ আলী রাজ, জেলা যুব মহিলা লীগ নেত্রী সারমিন সুলতানা রুনা,
আওয়ামী লীগ নেতা মোঃ ফরিদ শেখ, আলহাজ্ব শাহজান শেখ, আজমল ফকির আইয়ুব আলী, তারেক আহমেদ টিপু, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন, মোঃ কামরুজ্জামান সোহেল, লিপিকা রানী দাস, মাসুম শেখ, যুবলীগ নেতা মোঃ হারুন মোল্যা, সফিকুর রহমান ইমন, খায়রুজ্জামান সজল, জাহিদুল ইসলাম, তারেক আজিজ, মহিউদ্দীন মানিক, জুলফিকার আলী, জ্যাকি ইসলাম সজল, আব্দুর রহিম মিনা,
শ্রমিক লীগ নেতা নূর মোহাম্মদ টুলু, কৃষক লীগ নেতা মাহমুদুল হাসান শামীম, আজিজুল মোল্যা, মহসিন পাইক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ তালুকদার, তানভির রহমান আকাশ, সাফিরুল ইসলাম, মামুন নীরব, ছাত্রলীগ নেতা মোঃ হিমেল, আরিফুর রহমান কাজল, হুমায়ূন কবীর, নাজমুল হুদা অঞ্জন প্রমুখ।#
আগামী প্রজন্মকে স্মার্ট ও অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিতে নৌকায় ভোট দিন: সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের সংগঠন। আওয়ামী লীগ তৃণমূলকে শক্তিশালী করে রাজনীতি করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য রাজনীতি করতেন। আর সে কারণেই তিনি মন্ত্রীত্ব ছেড়ে তৃণমূলের মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে পরাজিত করে উড়িয়ে দেয়া যাবে না। তিনি বলেন, জনগণের সাথে বিএনপি বেঈমানী করেছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। জনগণের সম্পদ পুড়িয়ে ছাই করছে। দেশে অগ্নিসন্ত্রাস করে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। ওদেরকে জনগণ প্রত্যাখান করেছে। তিনি বলেন, বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল। তারা কোন অবস্থাতেই রাজনৈতিক দল হতে পারে না। এদের নিবন্ধন বাতিল করা উচিত। তিনি আরো বলেন, বিএনপি খুলনাসহ সারাদেশে দৃশ্যমান কোন উন্নয়ন করেনি। তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সর্বস্তরে লুটপাট করে দেশকে দূর্নীতিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছিলো। সেই জায়গা থেকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের মানুষ আজ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারছে। আর আগামী প্রজন্ম নিজেদের স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিবে। তাই আগামী প্রজন্মকে স্মার্ট ও অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিতে নৌকা প্রতীকে ভোট দিন।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২২নং ওয়ার্ডের নতুন বাজার ছবি ফিস লিমিটেড চত্ত্বরে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম বাবলু মোল্লা। মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল ও ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম পলাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, ফ্রোজেন ফুড এক্সপোটার্স এসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. অলোকা নন্দা দাস। প্রধান বক্তা ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মো. তারিকুল আলম খান, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকুু ও কাউন্সিলর কনিকা সাহা। এসময়ে বক্তৃতা করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. সেলিনা আক্তার পিয়া, ২২নং ওয়ার্ড মহিলা আওয়মাী লীগের সাধারণ সম্পাদক রোকেয়া রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক। জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আলী আকবর টিপু, কাজী জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, আব্দুস সাত্তার খলিফা, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, শবনম সাবা, পারভিন ইলিয়াছ, নুরিনা রহমান বিউটি, এস এম হাফিজুর রহমান হাফিজ, শওকত হোসেন, মো. তাজুল ইসলাম, আকরাম হোসেন, শ্রমিক নেতা শাহ আলম, নজরুল ইসলাম বেগ, রিয়াজ উদ্দিন খান চয়ন, সরদার শামীম আহমেদ রনি, মাসুম আব্দুল্লাহ বাবু, নুর এ আলম খান, নুরুজ্জামান বিপ্লব, মিজানুর রহমান, রফিকুল ইসলাম স্বপন, বাদল সেপাইসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে তিনি সকালে ৩১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ, নির্বাহী সদস্য এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, কাজী জাহিদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মো. শামীমুর রহমান শামীম, কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভিন জলি, সাহেবুর রহমান পিটু মোল্লা, শেখ ফারুক হোসেন, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ হাফিজুর রহমান হাফিজ, সাইফুল মোল্লা, আজিজুল গাজী, শরিফুল ইসলাম মুন্না, ইমরান মোল্লা, ইখতিয়ার উদ্দিন মোল্লা, অভিজিৎ চক্রবর্তী দেবুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ##
নৌকা বিজয়ী হলে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ: এস এম কামাল
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ একদিকে সংগ্রামের ঐতিহ্য ধারণ করে আরেক দিকে সরকার পরিচালায় উন্নয়নের মাধ্যমে মানুষের সেবা করার ব্রত নিয়ে কাজ করে। শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা আধুনিক ও বিজ্ঞান মনস্ক। একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে যাচ্ছে। যার ফলে দেশ আজ একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দেশে পরিণত হয়েছে। এসব করতে গিয়ে শেখ হাসিনাকে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। তিনি বলেন, দেশে বড় বড় যে সব প্রকল্প নেওয়া হয়েছে এবং কাজ চলছে এগুলো শেষ হলে এর সুফল হিসেবে দ্রুত প্রবৃদ্ধি হবে। উন্নত দেশের একটা ভিত্তি বর্তমান সরকার দিয়েছে। উচ্চ প্রবৃদ্ধি ও সমৃদ্ধশালী দেশে উন্নীত হওয়ার জন্য বর্তমান সরকার ভিত্তি স্থাপন করেছে। যে সব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন সম্পন্ন হলে দেশের মানুষ এর সুফল পাবে। সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত, সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাবে। আর উন্নতি ও সমৃদ্ধির জন্য আমাদের নৌকাকে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার দিনব্যাপী নগরীর ১২ ও ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, এ কে এম সানাউল্লাহ নান্নু, এস এম মনিরুল ইসলাম বাশার, প্যানেল মেয়র খোরশেদ আহমেদ টোনা, প্যানেল মেয়র এ্যাড. মেমরি সুফিয়া রহমান শুনু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোর্শেদ আহমেদ মনি, মো. সফিউল্লাহ, জিয়াউল আলম খান খোকন, মো. আসলাম আলী, কাউন্সিলর সাহিদুর রহমান, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর খালিদ আহম্মেদ, সোহেল বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। #
আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ
নির্বাচনী আচরণ মেনে প্রশাসনকে সহযোগিতা এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
নির্বাচন কমিশনের নিয়ম নীতি মেনে কাজ করার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাবেক মেয়র কাজি আমিনুল হক, সদস্য সচিব খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। নেতৃবৃন্দ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করাই বর্তমান সরকারের চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে শতভাগ সফল করতে হলে সকলকে সহনশীল, বিনয়ী ও ত্যাগ স্বীকার করতে হবে। সেজন্যে সরকার তথা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জকে সফল করতে দলের নেতাকর্মীকে আরো বিনয়ী হয়ে ভোটারদেরকে ভোটকেন্দ্রে এনে ভোট প্রদানে উৎসাহী করতে হবে। নেতৃবৃন্দ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের নিয়মনীতি ও আচরণ বিধি মেনে সকলকে কাজ করতে হবে। নেতৃবৃন্দ আইন-শৃংখলা বাহিনী সহ প্রশাসনকে সহযোগিতা এবং যারা নির্বাচনকে বির্তকিত করার ষড়যন্ত্র করবে তাদেরকে প্রতিহত করতে দলের নেতাকর্মী সহ সর্বসাধারণের প্রতি আহবান জানিয়েছেন।
মিথ্যা অভিযোগ এর প্রতিবাদে সেনহাটী ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর সংবাদ সম্মেলন
দিঘলিয়া প্রতিনিধি:
গতকাল সন্ধা ৭ টায় দিঘলিয়া প্রেস ক্লাবে সেনহাটী ইউপি চেয়ারম্যান মোঃ জিয়া গাজী তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমাকে জড়িয়ে গত ২৬/১২/২০২৩ ইং তারিখ সাধরণ ভোটারদের হুমকি প্রদর্শনের যে অভিযোগ শীর্ষক সংবাদ সম্মেলন খুলনা-০৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্তজা রশিদী দারা করেছেন, উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। যা খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা পত্রিকার প্রথম পাতায় সহ স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে আমার দৃষ্টি গোচর হয়।
তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী এস,এম মোর্তজা রশিদী দারা সংবাদ সম্মেলনে বর্তমান সংসদ সদস্য খুলনা-৪ আসনের নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী অর্থের বিনিময়ে তার পক্ষে আমি সমর্থন আদায় ও কর্মীদের ভয়ভীতি দিচ্ছি বলে যে অভিযোগ করেছেন তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত ও বানচাল করতে স্বতন্ত্র প্রার্থী এস,এম মোর্তজা রশিদী দারা তারা নিজের পক্ষে সমর্থন আদায়ের জন্য এ সকল অভিযোগ করছেন। তাছাড়া নৌকার প্রার্থীর জয় নিশ্চিত জেনে তিনি এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা সংবাদ সম্মেলনে আমার উদ্ধৃতি দিয়ে আরো বলেন যে, ভোট যাকেই দেওয়া হোক না কেন আব্দুস সালাম মূর্শেদীকে জয়ী ঘোষনা করা হবে, এ ধরনের কোন ঘটনা বা কথা আমি সহ নৌকার কোন সমর্থক বা কর্মী কোথাও বলেনি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, একজন নারী ভোটার গত ২৪/১২/২০২৩ ইং তারিখে দিঘলিয়া থানায় আমার নামে একটি সাধারন ডায়েরী করেন, দিঘলিয়া থানায় সাধারন ডায়েরী নং-১২১১। সাধারন ডায়েরীতে যে ভয়ভীতি ও জীবন নাশের হুমকী প্রদান ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে যে অভিযোগ দিয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। থানায় অভিযোগে স্বাক্ষী হিসাবে যাদের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে গাজী সেকেন্দার আলী সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে জানান, আমি এ বিষয়ে কিছুই জানিনা, আমাকে কেন স্বাক্ষী করা হয়েছে আমি জানিনা, ঐ মহিলাকে হুমকি প্রদানের কোন ঘটনা ঘটেনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি একজন জনপ্রতিনিধি আমাকে জড়িয়ে এ ধরনের অপপ্রচার চালানোর জন্য স্বতন্ত্র প্রার্থী এস, এম মোর্তজা রশিদী দারা নির্বাচন আচারণ বিধি লঙ্ঘন করেছেন। যা সুষ্ঠ, অবাধ ও অংশগ্রহণ মূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করে। তাই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আমার বিরুদ্ধে এ ধরণের অপপ্রচার চালানোর জন্য অবিলম্বে স্বতন্ত্র প্রার্থী এস, এম মোর্তজা রশিদী দারা এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কাজী মোশাররব হোসেন, মাস্টার ইউনুস আলী, মোঃ জালাল তালুকদার, মোঃ সাহেব আলী, গাজী জাকির হোসেন, মঈনুল ইসলাম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, শেখ ইখতিয়ার হোসেন, সৈয়দ মিজানুর রহমান, শেখ ইয়াজুল ইসলাম, কে এম আসাদুজ্জামান, শেখ আব্দুস সালাম, গাজী জাহিদুল ইসলাম, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, গাজী ইমরান প্রমুখ।











































