Home খেলাধুলা শাকিবকে ২০ লাখে কিনল কলকাতা

শাকিবকে ২০ লাখে কিনল কলকাতা

41

 স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার কিনেছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে তারা।
এদিন নিলামের শেষ মুহূর্তে ১৯ বছর বয়সী এক পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা। তার নাম শাকিব হুসেইন। দলটি তাকে ২০ লাখ রুপিকে কিনেছে। এবারের আইপিএল নিলামে ডাক পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটারদের একজন তিনি।

জানা গেছে, ভারতের বিহার রাজ্যের ক্রিকেটার শাকিব। তার ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি। ঐ দামেই কোন নিলাম যুদ্ধ ছাড়া তাকে দলে পেয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।

এখন পর্যন্ত দুটি স্বীকৃত টি-২০ ম্যাচ খেলেছেন শাকিব। গুজরাট প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। কলকাতা যে তাকে ভবিষ্যৎ পরিকল্পনায় দলে নিয়েছে সেটি পরিষ্কার।