Home খেলাধুলা মুস্তাফিজকে দলে নিয়ে যা বলছে চেন্নাই

মুস্তাফিজকে দলে নিয়ে যা বলছে চেন্নাই

70

স্পোর্টস ডেস্ক

দুবাইয়ের কোকাকোলা অ্যারিনাতে অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আসন্ন এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজুর। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই তাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে।

মঙ্গলবার মুস্তাফিজকে দলে ভিড়িয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে অভিনন্দন জানিয়েছে চেন্নাই। সেই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।

 

মুস্তাফিজের ছবিতে ‘লায়ন এলার্ট’ উল্লেখ করে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগতম, রহমান (মুস্তাফিজুর রহমান)।’

উল্লেখ্য, এবারের আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন বাংলাদেশের তিন পেসার। তাদের মধ্যে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে বিসিবি ছাড়পত্র দেয়নি। মুস্তাফিজকে শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে আইপিএলে খেলার ছাড়পত্র। জাতীয় দলে ডাক পাওয়া সাপেক্ষে ১১ মের পরে ফিরে আসতে হবে তাকে।